content stringlengths 0 129k |
|---|
বিষয়ভিত্তিক হাদিস (কার্যক্রম চলমান) |
বিষয়ভিত্তিক ইসলামী গ্রন্থাবলী |
লেখকভিত্তিক ইসলামী গ্রন্থাবলী |
বিষয়ভিত্তিক ইসলামিক ভিডিও |
ভিডিও সার্চ |
আল্লাহর ৯৯ নাম ও অর্থ |
শিশুদের নামের তালিকা (চলমান) |
শিশুদের নাম খুঁজুন |
মাহরাম ও গায়রে মাহরাম তালিকা |
কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন |
২ সূরাঃ আল-বাকারা | - | سورة البقرة - আয়াত নং - ২ মাদানী |
২ : ২ ذٰلِکَ الۡکِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۲﴾ |
এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত |
আল-বায়ান |
এটা ঐ (মহান) কিতাব যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য পথ নির্দেশ |
ইহা ঐ গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহ-সংশয়ের অবকাশ নেই; ধর্ম-ভীরুদের জন্য এ গ্রন্থ পথনির্দেশ |
মুজিবুর রহমান |
, - |
২. এটা(১) সে কিতাব; যাতে কোন সন্দেহ নেই(২), মুত্তাকীদের জন্য(৩) হেদায়াত, |
১. ذَٰلِكَ শব্দের অর্থ- ঐটা, সাধারণতঃ কোন দূরবতী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয় |
এখানে ذَٰلِكَ দ্বারা কি উদ্দেশ্য নেয়া হয়েছে এ ব্যাপারে আলেমগণ থেকে কয়েকটি মত বর্ণিত হয়েছেঃ |
১) ذَٰلِكَ শব্দের অর্থ তাওরাত ও ইঞ্জিল বুঝানো হয়েছে, তখন তার অর্থ হবেঃ হে মুহাম্মাদ (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঐ কিতাব যা আমি তাওরাত ও ইঞ্জিলে উল্লেখ করেছিলাম, তা-ই আপনার উপর নাযিল করেছি |
অথবা, হে ইয়াহুদী ও নাসারা সম্প্রদায়! তোমাদেরকে যে কিতাবের ওয়াদা আমি তোমাদের কিতাবে করেছি সেটা এই কিতাব যা আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর নাযিল করেছি |
২) এখানে ذَٰلِكَ দ্বারা উদ্দেশ্য হলো, এ আয়াতসমূহের পূর্বে মক্কা ও মদীনায় নাযিল কুরআনের অন্যান্য সূরা ও আয়াতের দিকে ইঙ্গিত করা |
আর যেহেতু সেগুলো আগেই গত হয়েছে, সেহেতু এ দ্বারা সম্বোধন শুদ্ধ হয়েছে |
৩) কোন কোন মুফাসসির বলেনঃ এখানে কিতাব বলতে ঐ কিতাবকে বুঝিয়েছেন, যা আল্লাহ তা'আলা তাঁর কাছে রেখে দিয়েছেন |
যা লাওহে মাহফুজে সংরক্ষিত |
৪) এখানে কিতাব দ্বারা ঐ কিতাব উদ্দেশ্য, যাতে আল্লাহ্ তা'আলা বান্দার ভাল-মন্দ, রিযক, আয়ু ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন |
৫) এখানে ঐ কিতাব বুঝানো হয়েছে যা তিনি নিজে লিখে রেখেছেন তাঁর কাছে আরশের উপর, যেখানে লেখা আছে, "আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে" |
[বুখারী: ৭৫৫৩, মুসলিম: ২৭৫১] |
৬) الم দ্বারা যদি পবিত্র কুরআন বুঝানো হয়ে থাকে, অর্থাৎ কুরআনের নাম হয়ে থাকে, তাহলে ذَٰلِكَ الْكِتَاب দ্বারা الم বুঝানো হয়েছে |
৭) এখানে ذلك দ্বারা هذا বুঝানো হয়েছে |
[আত-তাফসীরুস সহীহ] অর্থাৎ এই কিতাব যার আলোচনা হচ্ছে, বা সামনে আসছে |
সুতরাং এর দ্বারা কুরআনকেই বুঝানো হয়েছে |
আর এ শেষোক্ত মতই সবচেয়ে বেশী বিশুদ্ধ |
সুতরাং الْكِتَاب দ্বারা কুরআন মাজীদকে বোঝানো হয়েছে |
২. এ আয়াতে উল্লেখিত ريب শব্দের অর্থ এমন সন্দেহ যা অস্বস্তিকর |
এ আয়াতের বর্ণনায় মুফাসসিরগণ বিভিন্ন মত পোষন করেছেনঃ |
১) এতে কোন সন্দেহ নেই যে, এ কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে |
২) তোমরা এ কুরআনের মধ্যে কোন সন্দেহ করো না |
[ইবনে কাসীর] |
৩) কোন কোন মুফাসসির বলেনঃ এর অর্থ তোমরা এ কুরআনের মধ্যে কোন সন্দেহে নিপতিত হবে না |
অর্থাৎ এর সবকিছু স্পষ্ট |
৪) কোন কোন মুফাসসির বলেনঃ যদি কিতাব দ্বারা ঐ কিতাব উদ্দেশ্য হয়, যাতে আল্লাহ্ তা'আলা সবকিছুর ভালমন্দ হওয়া লিপিবদ্ধ করে রেখেছেন, তাহলে لَا رَيْبَ দ্বারা উদ্দেশ্য হলো, এতে কোন পরিবর্তন, পরিবর্ধন নেই |
৩. 'মুত্তাকীন' শব্দটি 'মুত্তাকী'-এর বহুবচন |
মুত্তাকী শব্দের মূল ধাতু তাকওয়া |
তাকওয়া হলো, নিরাপদ থাকা, নিরাপত্তা বিধান করা |
শরীআতের পরিভাষায় তাকওয়া হলো, বান্দা যেন আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে, আর তা করতে হলে যা করতে হবে তা হলো, তাঁর নির্দেশকে পুরোপুরি মেনে নেয়া, এবং তাঁর নিষেধকৃত বস্তুকে পুরোপুরি ত্যাগ করা |
আর মুত্তাকী হলেন, যিনি আল্লাহর আদেশকে পুরোপুরি মেনে নিয়ে এবং তার নিষেধ থেকে সম্পূর্ণরূপে দূরে থেকে তাঁর অসন্তুষ্টি ও শাস্তি থেকে বাঁচার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেন |
[ইবনে কাসীর] |
বর্ণিত আছে যে, উমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে চলেছেন? তিনি বললেন, অবশ্যই |
উবাই বললেন, কিভাবে চলেছেন? উমর বললেন, কাপড় গুটিয়ে অত্যন্ত সাবধানে চলেছি |
উবাই বললেনঃ এটাই হলো, তাকওয়া |
[ইবনে কাসীর] তবে প্রশ্ন হতে পারে যে, মুত্তাকীগণকে কেন হেদায়াত প্রাপ্তির জন্য নির্দিষ্ট করেছেন? এ ব্যাপারে আলেমগণ বলেন, মূলতঃ মুত্তাকীরাই আল্লাহর কুরআন থেকে হেদায়াত লাভ করতে পারেন, অন্যান্য যারা মুত্তাকী নন তারা হেদায়াত লাভ করতে পারেন না |
যদিও কুরআন তাদেরকে সঠিক পথের দিশা দেন |
আর পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত এ অর্থের উপর প্রমাণবহ |
আল্লাহ বলেন, "নিশ্চয় এ কুরআন হিদায়াত করে সে পথের দিকে যা আকওয়াম তথা সুদৃঢ় এবং সৎকর্মপরায়ণ মুমিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার" |
[সূরা আল-ইসরা ৯] |
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এ আয়াতের তাফসীরে বলেন, এ কুরআন তাদের জন্য হিদায়াত যারা হেদায়াত চেনার পর তা গ্রহণ না করার শাস্তির ভয়ে সদা কম্পমান |
আর তারা তাঁর কাছ থেকে যা এসেছে তার সত্যায়নের মাধ্যমে রহমতের আশাবাদী |
[তাফসীরে ইবনে কাসীর ও আত-তাফসীরুস সহীহ] তাছাড়া হিদায়াতের কোন শেষ নেই, মুত্তাকীরা সর্বদা আল্লাহর নাযিল করা হেদায়াতের মুখাপেক্ষী বিধায় হেদায়াতকে তাদের জন্য সুনির্দিষ্ট করা হয়েছে |
তবে অন্যান্য আয়াতে কুরআনকে সমস্ত মানবজাতির জন্য হেদায়াতকারী বলে উল্লেখ করেছেন, সেখানে এর অর্থ হলো, হিদায়াতের পথ তাদের দেখাতে পারে যদি তারা তা থেকে হিদায়াত নিতে চায় |
তাফসীরে জাকারিয়া |
এ গ্রন্থ; (কুরআন) এতে কোন সন্দেহ নেই, [1] সাবধানীদের জন্য এ (গ্রন্থ) পথ-নির্দেশক |
[1] এ কিতাবের অবতরণ যে আল্লাহর নিকট থেকে এ ব্যাপারে সন্দেহের কোন অবকাশ নেই |
যেমন অন্য আয়াতে এসেছে, ;এ কিতাবের অবতরণ বিশ্বপালনকর্তার নিকট থেকে এতে কোন সন্দেহ নেই |
'' (সূরা সাজদা ২) কোন কোন আলেমগণ বলেছেন, বাক্যটি ঘোষণামূলক হলেও তার অর্থ নিষেধমূলক |
অর্থাৎ, لاَ تَرتَابُوا فِيهِ (এতে সন্দেহ করো না) |
এ ছাড়াও এতে যেসব ঘটনাবলী উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে, যেসব বিধি-বিধান ও মসলা-মাসায়েল বর্ণিত হয়েছে সে সবের উপর মানবতার কল্যাণ ও মুক্তি যে নির্ভরশীল সে ব্যাপারে এবং যেসব আক্বীদা (তাওহীদ, রিসালাত ও আখেরাত) সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে তার সত্য হওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই |
[2] এই ঐশী গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হিদায়াত এবং পথ প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে, কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই সিক্ত হবে, যারা 'আবে হায়াত' (সঞ্জীবনী পানি)-এর সন্ধানী এবং আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত হবে |
আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার অনুভূতি এবং চিন্তা নেই, যাদের মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনই উৎসাহ ও আগ্রহ নেই, তারা সুপথ কোথা থেকে এবং কেনই বা পাবে? (সকাল তো তাদের জন্য, যারা ঘুম ছেড়ে চোখের পাতা মেলে জেগে ওঠে |
তাফসীরে আহসানুল বায়ান |
2013-2021 , . |
: |
বাংলা হাদিসের প্রজেক্টসমূহকে সহযোগিতা করুন |
এটি সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে পরিচালিত এবং কোন দল/সংগঠনের অন্তর্ভুক্ত নয়, আপনাদের সহযোগিতা দ্বীনের এই কাজকে আরও ত্বরান্বিত করবে ইন-শা-আল্লাহ |
শ্রীনগরে আর্থিক কষ্টে মৃৎশিল্পীরা সিরাজদিখানে হাজারো মানুষের ভরসা বাঁশের সাঁকো টঙ্গিবাড়ী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে চলছে দোয়া ও বৃক্ষরোপন কর্মসূচী ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছে মানুষ উৎসবানন্দে নিঃশঙ্ক চিত্ত জেলার সর্ববৃহৎ বালিগাঁও বাজারে মানুষের উপচে পরা ভির মে পর্যন্ত করোনায় আক্রান্ত হতে পারে ৫০ হাজার মানুষ জেলায় লাফ... |
সিরাজদিখান |
সিরাজদিখানে জেন্ডার প্রমোটারদের সাইকেল বিতরণ |
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১ |
মো.আহসানুল ইসলাম আমিন : |
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালিত কিশোর ও কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার তিনজনকে বাই সাইকেল দেয়া হয়েছে |
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে থেকে এ বাই সাইকেল বিতরণ করা হয় |
তিন জন জেন্ডার প্রমোটর হলেন,সানজিদা সাঈদ ইমলা,উম্মে সালমা স্বাধীন এবং নিপা মল্লিক |
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলার নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জেন্ডার প্রমোটারদের হাতে সাইকেল তুলে দেন |
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল |
বুধবার দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতকালে তারা দু'দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরো এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন |
মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২০) থেকে সারা ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার উদ্বোধন ও গত বছরের সেপ্টেম্বর থেকে সারা ভারতে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচারের শুরু হওয়ায় তথ্যমন্ত্রী ড. হাছান ধন্যবাদ দেন ড. জয়শংকরকে |
প্রত্যুত্তরে জয়শংকরও এ গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার এ অগ্রগতিতে সন্তোষ জানান |
এসময় দু'দেশের জনযোগাযোগ বৃদ্ধিকল্পে আখাউড়া-আগরতলা সীমান্ত পথে রেলযোগাযোগ ও সড়ক যোগাযোগের কাজ দ্রুত সম্পন্নের বিষয়েও ঐকমত্য প্রকাশ করেন দুই মন্ত্রী |
বৈঠককালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার শ্রদ্ধা পৌঁছে দেবার অনুরোধ জানান |
ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এটিএম রকিবুল হক এসময় উপস্থিত ছিলেন |
মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কের রাণীরবন্দরে সড়ক দূর্ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহি কোচ মহাসড়কের ধারের পুকুরে উল্টে পড়ে যায় |
এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি |
এ সড়ক দূর্ঘটনাটি ২৪ জানুয়ারি রবিবার সকাল ১০টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের বড়ভিটা নামক স্থানে ঘটেছে |
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় এলাকায় ঘনকুয়াশা থাকার কারণে সিলেট থেকে দিনাজপুরগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্টো ব-১৫-২৯৭৫) কোচ বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি মহাসড়কের ধারে একটি পুকুরে উল্টে পড়ে যায় |
এতে ওই কোচের কিছু যাত্রী সামান্য আহত হয়েছে |
আমাদের মোহনপুর নিউজ - স্থানীয় , আন্তর্জাতিক সংবাদ প্রকাশ মাধ্যম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.