content
stringlengths
0
129k
শুক্রবার রাত ১২টার পর থেকে ওই এলাকা থেকে লকডাউনের বিধি-নিষেধ তুলে নেওয়ার কথা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
এতে বলা হয়েছে, "স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর থেকে লকডাউন বর্ধিত করার নতুন কোনো নির্দেশনা না থাকায় এবং প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় লকডাউন তুলে নেওয়া হচ্ছে
করোনাভাইরাসের বিস্তারে 'রেডজোন' হিসেবে চিহ্নিত করে গত ৪ জুলাই ঢাকা সিটি করপোরেশনের ৪১ নং ওয়ার্ডের আওতাভুক্ত ওয়ারীর টিপু সুলতান রোড, লারমিনি স্ট্রিট, জাহাঙ্গীর রোড, ওয়্যার স্ট্রিট, ঢাকা-সিলেট মহাসড়ক, হেয়ার স্ট্রিট, জয়কালী মন্দির থেকে বলধা গার্ডেন, র‌্যাংকিং স্ট্রিট ও নবাব স্ট্রিট এলাকাগুলো অবরুদ্ধ করা হয়েছিল
অবরুদ্ধ হল ওয়ারীর 'রেড জোন'
শনিবার সকাল ৬টা থেকে অবরুদ্ধ হচ্ছে ওয়ারী
অবরুদ্ধ ঘোষণার পর ওই এলাকায় ২৫ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার
অবরুদ্ধ দশায় কতজনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারওয়ার হোসেন আলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "গত ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত মোট ৩০৯ জন করোনা টেস্ট করিয়েছেন
তাদের মধ্যে ৮০ জনের কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে
লকডাউন উঠলেও ওই এলাকায় করোনাভাইরাস টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত চলবে
অবরুদ্ধ ওয়ারীতে 'মুখ চেনাদের' ছাড়
ওয়ারীতে নমুনা পরীক্ষা বাড়াতে জোর মেয়র তাপসের
'লকডাউনে' যেমন চলছে ওয়ারী
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, "মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলো থেকে আজ দিনব্যাপী বারবার ঘোষণা দেওয়া হয়েছে
"স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে প্রয়োজনীয়তা অনুভব করলে তবে পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে অনেক ক্লাবে দায়িত্ব পালন করেছেন জোসে মরিনিয়ো
সবচেয়ে তেতো স্বাদটা তিনি বুঝি পেলেন রোমার ডাগআউটে দাঁড়িয়ে
এক হাজার আট ম্যাচের কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো তার দল এক ম্যাচে হজম করল ৬ গোল!
ক্লাব ফুটবলে ইউরোপের তৃতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগে বৃহস্পতিবার নরওয়ের ক্লাব বোদো/গ্লিমতের বিপক্ষে ৬-১ গোলে হারে মরিনিয়োর রোমা
প্রথমার্ধে দুটি এবং বিরতির পর আরও চারটি গোল হজম করে ইতালিয়ান দলটি
মাঝে কেবল একটি শোধ দিতে পারে তারা
২০১০ সালে তার কোচিংয়ে বার্সেলোনার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ
মরিনিয়োর সমৃদ্ধ কোচিং ক্যারিয়ারে সেটার পাশেই জায়গা পেল রোমার এই হার
দ্বিতীয়ার্ধের শুরুতে মরিনিয়ো তিনটি পরিবর্তন আনেন দলে
৬০তম মিনিটে আরও দুটি
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হারের দায় নিজের কাঁধেই নেন তিনি
"আমি নিজেই এই লাইন-আপে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই দায় আমার
"আমি ভালো উদ্দেশ্য নিয়ে পরিবর্তনগুলো করেছি, যারা কঠোর পরিশ্রম করে তাদের সুযোগ দেওয়ার জন্য এবং ঠাণ্ডা আবহাওয়ায় কৃত্রিম টার্ফের মাঠে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর জন্য
মেহেরপুরের আমঝুপি-রঘুনাথপুর সড়কে ছিনতাই ছিনতাইকারীদের হামলায় পেঁয়াজ ব্যবসায়ী আহত : বোমা বিস্ফোরণ - দৈনিক মাথাভাঙ্গা
দৈনিক মাথাভাঙ্গা
বস্তুনিষ্ঠতায় প্রতিশ্রুতিবদ্ধ
প্রথম পাতা
শেষের পাতা
খেলার পাতা
সম্পাদকীয়
সাহিত্য পাতা
মেহেরপুরের আমঝুপি-রঘুনাথপুর সড়কে ছিনতাই ছিনতাইকারীদের হামলায় পেঁয়াজ ব্যবসায়ী আহত : বোমা বিস্ফোরণ
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-রঘুনাথপুর সড়কে সন্ধ্যারাতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে
ছিনতাইকারীরা পেঁয়াজ ব্যবসায়ীর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে উপর্যুপরি কুপিয়েছে
প্রতিরোধের মুখে দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা
জানা গেছে, সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ফজল মিয়ার ছেলে সাবদার আলী ও ইছারউদ্দীনের ছেলে রানা মিয়া মেহেরপুরে পেঁয়াজ বিক্রি করে নসিমনযোগে বাড়ি ফিরছিলেন
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমঝুপি-রঘুনাথপুর সড়কে খগড়াজল মাঠে পৌঁছুলে ছিনতাইকারীদের কবলে পড়েন
রানার কাছ থেকে ১০ হাজার টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা
সাবদার আলী ও রানার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়
এক পর্যায়ে ছিনতাইকারীরা রানাকে কুপিয়ে জখম করে
তাদের চিৎকারে রঘুনাথপুর গ্রামের মানুষ জড়ে হয়ে প্রতিরোধ করলে ছিনতাইকারীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়
বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি
বিষয়টি নিশ্চিত করেছেন রঘুনাথপুর গ্রামের যুবলীগ নেতা ডাবলু মিয়া
সাবদার ও রানাকে গ্রামবাসী উদ্ধার করে
আহত রানাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়
অনেক দিন থেকেই বিতর্ক চলছে ভারতের কৃষি বিল নিয়ে
দেশটির কৃষকরা বিক্ষোভও করছেন এ নিয়ে
অনেকেই বিষয়টি নিয়ে চুপ রয়েছেন এদিকে কৃষকদের এই আন্দোলনের পক্ষে কয়েকজন তারকা কথা বললেও
অভিনেতা অজয় দেবগনের গাড়ি ঠেকিয়ে এই আন্দোলন নিয়ে তার চুপ থাকার প্রতিবাদ করেছেন এক ব্যক্তি মঙ্গলবার (২ মার্চ)
অজয় মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিংয়ে যাচ্ছিলেন
সেই সময় তার গাড়ি আটকান রাজদীপ সিং নামের এক ব্যক্তি
অজয়কে 'পাঞ্জাবের শত্রু' বলে সম্বোধন করেন তিনি
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে
এতে দেখা যায়, অজয়কে উদ্দেশ্য করে রাজদীপ বলেন, 'এই ব্যক্তি পাঞ্জাবের বিরুদ্ধে
পাঞ্জাব তাকে খাবার দিয়েছে
তিনি কীভাবে তা হজম করছেন? তিনি কীভাবে পাঞ্জাবের বিরোধীতা করছেন? লজ্জা হওয়া উচিত আপনার
আপনি সিনেমায় অত্যন্ত গর্বের সঙ্গে পাগড়ি পরেন
আপনার লজ্জা হয় না কেন? আপনি আমার ওপর গাড়ি চালিয়ে দিতে চান? গাড়ি থামিয়ে আমার সঙ্গে কথা বলছেন না কেন?
জানা গেছে, রাজদীপ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ পরবর্তী সময়ে
তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৫০৪, ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে
বর্তমানে অজয় সঞ্জয় লীলা বানসালির 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত
এতে কেন্দ্রীয় চরিত্রে আরো আছেন আলিয়া ভাট
এছাড়া এস এস রাজামৌলির 'ট্রিপল আর' ও নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের 'মে ডে' সিনেমায় দেখা যাবে অজয়কে
এই অভিনেতার 'ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া মুক্তির অপেক্ষায়
পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-এর বিরুদ্ধে এফআইআর () দায়ের করল হাড়োয়া থানার পুলিশ
বিজেপি সংসদ তথা গায়ক বাবুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোট প্রচারে গিয়ে কোভিড বিধি লংঘন করেছেন
আগামী তিন দিনের মধ্যে বাবুল সুপ্রিয়কে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানায় হাজিরা দিতে হবে
দলীয় প্রার্থী রাজেন্দ্র সাহার হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায়
গত ১৪ ই এপ্রিল তিনি ভোট প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন, তবে তিনি সেখানে পুলিশের অনুমতি ছাড়াই রোড শো করেন
স্বাস্থ্য বিধি ভঙ্গ করেছিলেন বলে এফআইআর দায়ের করা হয় বাবুল সুপ্রিয়র নামে
গতকাল রবিবার আসানসোলের বিজেপি সংসদ বাবুল এর কাছে এফআইআর-এর কপি পাঠানো হয় হাড়োয়া থানার তরফ থেকে
সেই কপিতে আগামী তিন দিনের মধ্যে হাড়োয়া থানায় বাবুল সুপ্রিয়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
এছাড়াও ওই চিঠিতে আরও লেখা হয়েছে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর পুলিশ কর্তৃপক্ষের মনে হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে
তাই তাকে সশরীরে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাড়োয়া থানার পুলিশ
আরও পড়ুন: মমতার করোনা টীকায় কর ছাড়ের আবেদন নিয়ে জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
এফআইআর-এর () কপি পাওয়ার পরেই সেই কপিটি তিনি ফেসবুকে এবং টুইটারে পোস্ট করে কটাক্ষ করেন এবং তিনি সেখানে লিখেছেন, "আমার বিরুদ্ধে মমতা দিদির পুলিশ এফআইআর দায়ের করেছে
নিজ দলীয় প্রার্থীর হয়ে হাড়োয়ায় প্রচার করতে গিয়েছিলাম
' ' . 1 • !!!
মন্তব্য নিষ্প্রয়োজন..
..
../9
- (@) 9, 2021
এরপর তিনি লিখেছেন, "মন্তব্য নিষ্প্রয়োজন... কোন মন্তব্য নেই
আমার আইনজীবীরা প্রয়োজনীয় আইন ও অনুগত ভাবে কাজ করবে
" একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন বাবুল সুপ্রিয় দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছিলেন
তিনি সুস্থ হয়ে ওঠার পর এন্টালিতে সভা করতে যান
করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাজনৈতিক সভায় কোভিড বিধি কতটা পালন করা হয়েছে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে
আরও পড়ুন: টিকা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না কেন্দ্র সরকার, আদালতে জানিয়ে দেওয়া হল সাফ
এন্টালির সভাতে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মুখে মাস্ক থাকলেও অনেকের মুখেই মাস্ক এর খোঁজ পাওয়া যায়নি
বাবুলের সভাতে কোন প্রকার করোনা বিধি লক্ষ্য করা যায়নি, এমনকি সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না
তবে শুধু বাবুল নয়
কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণে নির্বাচনী প্রচারে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির পরেও অনেক নেতাই রোড শো করে গিয়েছেন করোনা বিধি লঙ্ঘন করে
তবে এবার চোখ রাখার মতো বিষয় হচ্ছে, আগামী তিন দিনের মধ্যে হাড়োয়া থানায় সশরীরে কি হাজিরা দেবেন বাবুল সুপ্রিয় ?