content stringlengths 0 129k |
|---|
১৯১৬ খ্রিস্টাব্দে কুমিল্লা জেলার অর্ন্তগত নিমসার গ্রামে জুনাব আলী জন্ম গ্রহণ করেন |
তাঁর পিতা শেখ চারু মিয়া ছিলেন একজন সাধারণ ধর্মপরায়ণ কৃষক |
জমিজমা বলতে কিছুই ছিলনা |
অধিকাংশ সময় সংসার খরচের জন্য নিকট আত্মীয়স্বজনদের কাছে সাহায্যের জন্য ধরনা দিতে হতো |
এভাবে আর্থিক অনটনের মধ্যে জীবনযাপনের একসময় শেখ চারু মিয়া ১৯৪৪ সালে ৮২ বছর বয়সে তাঁর নিজ গ্রামে ইন্তিকাল করেন |
শিক্ষাজীবন |
হাজি জুনাব আলীর কর্মজীবনের কাহিনী অন্যান্য ব্যবসায়ীর জীবন বৃত্তান্ত থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকের |
তাঁর শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামের মক্তবে |
এক বছর পর তিনি যখন প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উর্ত্তীন হন, তখন পিতার নিকট নতুন বই কেনার জন্য কিছু টাকা চান |
কিন্তু তাঁর পিতা টাকা না দিতে পারায় ঘরে চাল যা ছিল সব বিক্রি করে এক টাকা ৫৬ পয়সা পেলেন এবং তা নিয়েই বাড়ী ত্যাগ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যে পর্যন্তু নিজে প্রতিষ্ঠিত হতে না পারবেন এবং বাবা-মার ভরন পোষণের ব্যবস্থা করতে না পারবেন সে পর্যন্তু বাড়ি ফিরবেন না |
সেই এক টাকা |
৫৬ পয়সাই ছিল তাঁর বাস্তব জীবনের সোপান |
ঘটনাবহুল ব্যবসায়িক জীবন |
এক টাকা ৫৬ পয়সা দিয়ে তিনি তরিতরকারী বিক্রয় করতে শুরু করেন |
সুদীর্ঘ বারো বছর তিনি এ ব্যবসায় জড়িত ছিলেন |
এ ব্যবসায় থেকেই ক্রমান্বয়ে সঞ্চিত মুলধন তিন হাজার উন্নিত করলেন এবং তা দিয়ে কুমিল্লা জেলার পশ্চিমে ময়নামতি বাজারে একটি বড়ো আকারের মনিহারি দোকান দিলেন |
১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর ঘাঁটি ছিল ময়নামতি |
জুনাব আলী যুদ্ধ চলাকালিন সেনা নিবাসে নিয়মিত চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহের কন্ট্রাক্ট পান এবং তা থেকে প্রায় বিশ হাজার টাকা উপার্জন করেন |
১৯৪৫ সালে যুদ্ধ যখন শেষপর্যায়ে সেই সময় তিনি এ টাকা দিয়ে কুমিল্লা শহরের ব্যস্ততম এলাকা শাসনগাছায় একটি বড়ো আকারের মনিহারি দোকান দেন |
শাসনগাছায় তখন মাত্র দুটি দোকান থাকার কারণে তার ব্যবসায় ছিল খুবই জমজমাট |
কিছুদিন পর তিনি দোকান থেকে মুলধন উঠিয়ে কুমিল্লা দাউদকান্দি রুটে 'সোনার বাংলা' এবং 'গ্রীন এ্যারো' নামক বিশ হাজার টাকা মূল্যের দুটি বাস চালু করেন |
একাধিক পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করলে স্থায়ী ব্যয় কম হবে ভেবে তিনি ১৯৫০ সালে তাঁর শামনগাছায় দোকানের নামে তৎকালীন পাকিস্তান টোবাকো কোম্পানির কুমিল্লা জেলার একমাত্র পরিবেশক হন |
ট্রান্সপোর্ট ব্যবসায় লাভজনক ছিল বলে তিনি এ ব্যবসায়েও মূলধন নিয়োগ করেন এবং প্রায় প্রতি বছরই দু একটি করে বাস বা ট্রাক ক্রয় করতেন এ ব্যবসায়ের প্রয়োজনীয় মুলধনের ৩০% তিনি জনতা ব্যাংক থেকে গ্রহন করতেন |
এ সময়ে তিনি কুমিল্লা শহরের আবাসিক এলাকা অশোকতলা এবং কান্দিরপাড়ে দুটি হিন্দু জমিদারের বাড়ি ক্রয় করেন |
তাছাড়া ১৯৪৭ সালে অনেক হিন্দুই দেশ ছেড়ে চলে যাওয়ার সময় জুনাব আলী তাদের জমি ধন সম্পত্তি ক্রয় করে সম্পদশালী হন |
জুনাব আলী নিজে রেইস কোর্স এলাকায় একটি খালি জায়গা ক্রয় করে বাড়ি করেন |
এ সময় এ জমিতে তাঁর ট্রান্সপোর্টের তত্ত্বাবধানের জন্য পুত্র নুরল ইসলামের নামে নুর ট্রান্সপোর্ট ওয়ার্কসপ স্থাপন করেন |
১৯৬৮ সাল পর্যন্ত - তার মোট বাস সংখ্যা দাঁড়ায় ৭০টিতে এবং এ ব্যবসায় তাঁর প্রায় দুশো শ্রমিক নিয়োজিত ছিল |
ইতোমধ্যে গ্রামের রাজনীতিতে জুনাব আলী ক্রমশ জড়িয়ে পড়েন |
সোহরাওয়ার্দীর নেতৃত্বে তৎকালীন কৃষক-শ্রমিক আওয়ামীলীগের তিনি একজন সমর্থক থাকায় জুনাব আলী স্থানীয় প্রতি নির্বাচনেই জয়লাভ করতেন এবং প্রায় একটানা ৩০ বছর যাবৎ ইউনিয়ন বোর্ডের কখনও মেম্বার বা কখনো প্রেসিডেন্ট ছিলেন |
রাজনৈতিক কারণেই ১৯৫৮ সালে তাঁকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয় এবং সাত দিন কারাবরণ করতে হয় |
১৯৬২ সালে জুনাব আলী খাদ্য মন্ত্রণালয় থেকে আলুর বীজ আমদানির একটি লাইসেন্স সংগ্রহ করেন |
আমদানি ব্যবসায় শুরুর পর থেকে ১৯৭০ সালের মধ্যে মূলধন প্রায় ২৫/৩০ লাখ টাকায় উন্নীত করেন |
১৯৬৮ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্তু তিনি খাদ্য মন্ত্রনালয়ের অধীনে খাদ্য পরিবহন ঠিকাদার নিযুক্ত ছিলেন |
আবার এসময়ে চট্রগ্রাম বিভাগের পাকিস্তান টোবাকো কোম্পানির ঠিকাদারও ছিলেন তিনি |
চট্রগ্রাম থাকাকালীন ১৯৬৮ সালে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এক বিঘার একটি খালি জায়গা ক্রয় করেন এবং ব্যবসায়িক কাজকর্মের সুবিধার জন্য সেখানে একটি বাড়ি নির্মাণ করেন |
বার্মা ইর্স্টাণের এজেন্সি নিয়ে ১৯৭০ সালে ঢাকা-চট্রগ্রাম সড়কের পাশে ময়নামতিতে ৫ বিঘা জমির উপর ৫ লাখ টাকা ব্যয়ে একটি পেট্রোল পাম্প স্থাপন করেন |
হাজি জুনাব আলী ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় শহর ছেড়ে নিজ গ্রামে ফিরে যান এবং সেখানে ১ বছর সময় অতিবাহিত করেন |
যুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁর প্রায় ২০/৩০টি বাস ট্রাক ধ্বংস করে |
বাকি বাস ও ট্রাক তাঁর কেন্দ্রিয় ওয়ার্কশপে বন্ধ রেখে তিনি সে সময়ে গ্রামের জমিজমার দিকে মনোনিবেশ করেন এবং অল্প সময়ের ভেতরে চাষের উপযোগী জমির পরিমান বৃদ্ধি করেন |
সরকার ১৯৭২ সালে আলু আমদানি সরকারি নিয়ন্ত্রনে নিয়ে আসে |
সরকারের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জুনাব আলী ১৯৭২ সালে জানুয়ারি মাসে আলু গুদামজাত করার জন্য পঞ্চাশ হাজার মণ আলু রাখার ক্ষমতাসম্পন্ন একটি হিমাগার স্থাপন করেন |
এখানে লক্ষণীয় বিষয় জুনাব আলী সুযোগ বুঝে বহু নতুন ব্যবসায় বা শিল্প বিনিয়োগ করেছেন এবং অলাভজনক মনে হলে পুরাতন কাজ ধীরে ধীরে পরিত্যাগ করেছেন |
বেতকা হিমাগার শিল্পে মোট ব্যয় হয় ২০ লাখ টাকা, তাঁর নিজস্ব বিনিয়োগ ৬ লাখ টাকা এবং ১৪ লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন |
জনাব আলী ১৯৭৪ সালে মুন্সিগঞ্জের কমলাঘাট 'প্রজেক্ট' ট্রেডিং স্টোরেজ লিমিটেডের শতকরা ৬০ ভাগ শেয়ার ক্রয় করেন এবং নগদ ১০ লাখ টাকা বিনিয়োগ করেন |
এছাড়া জুনাব আলী ১৯৭৬ সালে কুমিলশা শহর থেকে দক্ষিন-র্পুব কোণে শামস কোল্ড স্টোরেজ লিঃ এর শতকরা ৫০ ভাগ শেয়ার ১৮ লাখ টাকার বিনিময়ে ক্রয় করেন |
ব্যাংকের সহায়তায় আবার ১৯৭৮ সালে মুন্সিগঞ্জের বেতকায় জামাল আইস এন্ড কোল্ড সোটারেজ লিঃ এ ৩৫ লাখ টাকা বিনিয়োগ করেন |
এর দুই তৃতীয়াংশ অর্থ জুনাব আলীর ছিল |
কুমিল্লা শহরের সাত মাইল পশ্চিমে কাবিলী নামক স্থানে -একটি ব্রিকফিল্ডও স্থাপন করেন |
ব্রিকফিল্ড ইট মূলত তাঁর নিজের র্নিমাণ কাজেই ব্যবহার করা হয় |
তিনি ১৯৬২ সালে ঢাকার মালিবাগে ৫ কাঠা জমির উপর একটি দোতলা বাড়ি নির্মাণ করেন |
জনাব জুনাব আলী মালিবাগ ডি আই টি রোডের পাশে ৮ কাঠা জমির উপর স মিলস স্থাপন করে কাঠের ব্যবসায় শুরু করেন |
এছাড়া ১৯৭৫ সালে ঢাকার খিলগাঁয়ে চার কাঠার একখন্ড জমি ক্রয় করেন |
জুনাব আলী আরও একটি হিমাগার ১৯৮০ সালে কুমিল্লা শহর থেকে ৮ মাইল পশ্চিমে মোকাস নামক স্থানে ১ লাখ মণ আলু রাখার ক্ষমতাসম্পন্ন 'মোকাস স্টোরেজ লিঃ' নামে প্রতিষ্টা করেন |
বিভিন্ন হিমাগারে ১০০ জন লোকের কর্মসংস্থান হয় এবং এখানে তাঁর নিজস্ব বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা |
বাঁকি ৫০ লাখ টাকা তিনি ব্যাংক থেকে ঋণ নেন এবং প্রধান ব্যবসায়িক হিসেবে সাফল্য মূলত হিমাগার স্থাপনের মাধ্যমেই অর্জিত হয় |
(ওপেন স্কুল, বাউবি পাঠ্যবই থেকে সংকলিত) |
ব্যক্তিত্ব |
বিশ্লেষণ টিম://.. |
উত্তর দিন উত্তর বাতিল |
আপনার মন্তব্য লিখুন |
এখানে আপনার নাম লিখুন |
আপনি ভুল ইমেইল ঠিকানা প্রবেশ করেছেন! |
এখানে আপনার ইমেইল ঠিকানা লিখুন |
ওয়েবসাইট: |
পরের বার আমি মন্তব্য করার জন্য এই ব্রাউজারে আমার নাম, ইমেল, এবং ওয়েবসাইট সংরক্ষণ করুন |
গুগল নিউজে অনুসরণ করুন |
ফেইসবুকে অনুসরণ করুন |
এই বিভাগের সাম্প্রতিক নিবন্ধ |
যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার উপাদান ও ব্যবসায়ে যোগাযোগের গুরুত্ব কী? |
প্রেষণা: কর্মীদের প্রেষণাদানের উপায় বা পদ্ধতি |
প্রেষণা চক্র কী ও প্রেষণা চক্রের ধাপ |
প্রেষণা কাকে বলে? প্রেষণার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব কী? |
নেতৃত্ব: নেতৃত্বের বিকাশে সমস্যা ও দূরীকরণের উপায় |
কার্যকর নির্দেশনা ও নেতৃত্বে যোগাযোগের ভূমিকা |
পরামর্শমূলক নির্দেশনা কাকে বলে? পরামর্শমূলক নির্দেশনার সুবিধা ও অসুবিধা কী? |
নির্দেশনা কাকে বলে? নির্দেশনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা কী? |
সবচেয়ে বেশি পঠিত নিবন্ধ |
টেলিভিশনে ফিড এবং ক্লিন ফিড কী? |
গবেষণা: গবেষণার সংজ্ঞা, ধারণা ও প্রকারভেদ |
শিক্ষা কী? শিক্ষার সংজ্ঞা, ধারণা এবং লক্ষ্য ও উদ্দেশ্য |
নেতা ও নেতৃত্ব কাকে বলে? একজন আদর্শ নেতার গুণাবলি কী? |
পাঠ পরিকল্পনা: পাঠ পরিকল্পনার সংজ্ঞা এবং হার্বার্টের পঞ্চসোপান ও আধুনিক ত্রিসোপান |
টি২০ বিশ্বকাপ ২০২১: রাউন্ড ১ এবং সুপার ১২-এ কোন দল কোন গ্রুপে |
#20: কোন কোন চ্যানেলে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১? |
উন্নয়ন কী? উন্নয়নের সংজ্ঞা এবং উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশের বৈশিষ্ট্য |
গুরুত্বপূর্ণ পৃষ্ঠা |
আমাদের সম্পর্কে |
গোপনীয়তার নীতি |
আপনিও লিখুন |
. . , , , , , , . , . . |
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নয়, জ্ঞানার্জনে সব ধরনের বই পড়ার সুুুযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি |
শনিবার দুপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলার শিক্ষার্থীদের মাঝে 'শততথ্যে জাতির পিতা' শীর্ষক প্রকাশনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি |
বাসস জানায়, মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে শুধু পাঠ্যবই পড়া চাপিয়ে না দিয়ে শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি শিল্প-সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাসহ অন্য সব ধরনের বই পড়ার সুযোগ সৃৃষ্টি করে দিতে হবে |
এছাড়াও সব পর্যায়ের শিক্ষার্থীকে উদ্দেশে তিনি বলেন, বই পড়া মানে শুধু ক্লাসের বই পড়া নয়, শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পাঠ্যসূচির নির্দিষ্ট বই ছাড়াও যত রকমের বই পড়া যায় পড়তে হবে |
শিক্ষামন্ত্রী বলেন, 'অন্য বই (পাঠ্যবই ছাড়া) পড়তে গেলে অনেক সময় অনেক বাবা-মা বলেন, পড়া (ক্লাসের পড়া) নষ্ট হচ্ছে |
আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি করবেন না |
আপনার সন্তান ক্লাসের বই ছাড়াও যত বই পড়তে পারে পড়তে দিন |
"পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে তাদের সবার ডিগ্রি আছে তা কিন্তু নয় |
কিন্তু তারা অনেক বই পড়েছেন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.