content
stringlengths
0
129k
যে দলই জিতুক, টি ২০ বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন
বৃহস্পতিবার দুবাইয়ে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ফিফটিতে চার উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল পাকিস্তান
সুপার টুয়েলভ পর্বে একমাত্র দল হিসাবে পাঁচ ম্যাচের সবকটি জেতা পাকিস্তান বোলিংয়েও শুরুটা দুর্দান্ত করেছিল
প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চকে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি
মিচেল মার্শকে (২৮) নিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানো ডেভিড ওয়ার্নার ৩০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায়ের পর শাদাব খানের স্পিন ভেলকিতে ফের চাপে পড়ে যায় অসিরা
২৬ রানে চার উইকেট নেওয়া শাদাবের দারুণ বোলিংয়ে ৯৬ রানে পাঁচ উইকেট হারিয়ে হার দেখছিল অস্ট্রেলিয়া
এরপর এক জুতিতেই উল্টে যায় পাশার দান
ষষ্ঠ উইকেটে মাত্র ৪১ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন ঝড়ো জুটিতে পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ বের করে নেন অস্ট্রেলিয়ার দুই হিরো ওয়েড ও মার্কাস স্টয়নিস
দুই চার ও চার ছক্কায় ১৭ বলে ৪১* রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ওয়েড
স্টয়নিস করেন ৩১ বলে ৪০* রান
আগেরদিন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে অনেকটা একইভাবে এক ওভার হাতে রেখে পাঁচ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড
টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের এটি প্রথম ফাইনাল, অস্ট্রেলিয়ার দ্বিতীয়
২০১০ আসরের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল অস্ট্রেলিয়া
সেবার তারা সেমিফাইনালে হারিয়েছিল আগের আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানকে
এবারও সেই অস্ট্রেলিয়ায় আটকে গেল পাকিস্তান
ঠান্ডাজ্বরে আক্রান্ত হওয়ায় সেমিফাইনালে রিজওয়ানের খেলা নিয়ে জেগেছিল অনিশ্চয়তা
ফর্মে না থাকায় একাদশে ফখর জামানের জায়গা নিয়ে উঠেছিল প্রশ্ন
শেষ পর্যন্ত এ দুজনের চওড়া ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান
তিনটি চার ও চারটি ছক্কায় ৫২ বলে ৬৭ রানের ইনিংসের পথে প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি ২০তে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক ছোঁয়ার অনন্য কীর্তি গড়েন রিজওয়ান
অন্যদিকে প্রথম ১৭ বলে ১৭ রান করা ফখর শেষদিকে ঝড় তুলে ৩১ বলে তুলে নেন আসরে নিজের প্রথম ফিফটি
৩২ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে তিনিও মেরেছেন তিনটি চার ও চারটি ছক্কা
এছাড়া অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৩৯ রান
এই ইনিংসের পথে আন্তর্জাতিক টি ২০তে দ্রুততম আড়াই হাজার রানের রেকর্ড গড়েন বাবর
দিন শেষে দলের হারে বিফলে গেছে সব কীর্তি
টস-ভাগ্য কাল সদয় হয়নি পাকিস্তানের
দুবাইয়ে আসরের আগের ১১ ম্যাচের ১০টিতেই জিতেছিল পরে ব্যাট করা দল
সেমিফাইনালে তাই অনুমিতভাবেই টস জিতে বোলিং নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ
পাওয়ার প্লেতে একটু ধরে খেলে উইকেট না হারানোর ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রাখে পাকিস্তান
প্রথম ছয় ওভারে আসে ৪৭ রান
অধিনায়ক বাবর আজম ও রিজওয়ানের ৭১ রানের উদ্বোধনী জুটি ভাঙে দশম ওভারের শেষ বলে
পাঁচ চারে ৩৪ বলে ৩৯ রান করা বাবরকে লং-অনে ওয়ার্নারের ক্যাচ বানিয়ে এ জুটি ভাঙেন লেগ-স্পিনার অ্যাডাম জাম্পা
ততক্ষণে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন বাবর
ছয় ম্যাচে পাকিস্তান অধিনায়ক করেছেন ৩০৩ রান
অধিনায়কের বিদায়ের পর আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান রানের গতি বাড়িয়ে দলকে এগিয়ে নেন
তুলে নেন এই বিশ্বকাপে নিজের তৃতীয় ফিফটি
আন্তর্জাতিক টি ২০তে প্রথম ব্যাটার হিসাবে এক পঞ্জিকাবর্ষে এক হাজার রানের মাইলফলক পেরিয়ে গড়েন অনন্য এক কীর্তি
তাকে সঙ্গ দেন ফখর জামান
দ্বিতীয় উইকেট জুটিতে ৪৬ বলে ৭২ রান যোগ করেন দুজন
১৮তম ওভারে স্টার্কের বলে স্মিথকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫২ বলে ৬৭ করেন রিজওয়ান
পরের ওভারের প্রথম বলেই আসিফ আলীকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দেন প্যাট কামিন্স
পাকিস্তানের আরেক ফিনিশার শোয়েব মালিকও কাল ঝড় তুলতে পারেননি
দুই বলে এক রান করে শেষ ওভারে মিচেল স্টার্কের দ্বিতীয় শিকারে পরিণত হন মালিক
এরপর টানা দুই ছক্কায় আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন ফখর
৩২ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি
অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক দুটি এবং কামিন্স ও জাম্পা নেন একটি করে উইকেট
:
আসছে আজিজুল হাকিম আশিকের মহাজোট
আজিজুল হাকিম আশিকের মহাজোট আসছে একটু ভিন্ন প্রকৃতির বা একটু ভিন্ন আঙ্গিকের গান করতে পছন্দ করেন আজিজুল হাকিম আশিক
যেখানে থাকবে একটু শিক্ষামূলক কোনো কিছু
তাই দ্বিতীয়বারের মতো নিজের আরও একটি শিক্ষামূলক মৌলিক গান উপহার দিতে চলেছেন আশিক
যার প্রতিটি লাইনে লুকিয়ে আছে নিজের আত্মসমালোচনাকারী শব্দ
শিল্পীর নিজেরই কথা, সুর ও কণ্ঠে আসছে মহাজোট
যার সঙ্গীতায়োজন করেছে ফ্রান্সের ডিমান্সি
আশিক বলেন, আমি গানটি নিয়ে বেশ আশাবাদী
যারা প্রকৃত অর্থে নিজের পরিবর্তন চাই, তারা অবশ্যই নিজেকে পরিবর্তনের স্পৃহা পাবে আমার এই গানটির মাধ্যমে
আর আমি বিশ্বাস করি, নিজেকে পরিবর্তন করতে পারলেই পৃথিবী আবারও সুন্দর হয়ে উঠবে
গানটি রিলিজ হবে আগামী ১৫ই নভেম্বর ২০২১ আজিজুল হাকিম আশিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল, স্পটিফাই, এ্যাপল মিউজিক, আমাজন প্রাইম মিউজিকসহ বেশ কিছু অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে
গানটির প্রযোজনা করছে, রেডিও কণ্ঠ মিউজিক
:
তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চীনের
তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে চীন
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শনিবার স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে
সিনহুয়া জানিয়েছে, ইয়াওগান-৩৫ পরিবারের অন্তর্ভুক্ত স্যাটেলাইটগুলো লং মার্চ-২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়
স্যাটেলাইটগুলো সফলভাবে কক্ষপথে প্রবেশ করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে
চীনের লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৩৯৬তম মিশন উপলক্ষে ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে
১৯৭০ সালে চীন প্রথম লং মার্চ ওয়ান রকেট ক্যারিয়ারের সাহায্যে মহাকাশে তাদের প্রথম স্যাটেলাইন ডংফ্যানগং ওয়ান পাঠায়
এরপর চীন আরও ১৭ ধরনের লং মার্চ রকেট তৈরি করে
১৯৭০ সাল থেকে এখনও পর্যন্ত চীন যতগুলো মহাকাশ অভিযান করেছে তারমধ্যে ৯৪.৪ শতাংশ মহাকাশ অভিযানই লং মার্চ রকেটের ওপর নির্ভর করে করা হয়েছে
:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা হঠাৎ স্থগিত
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা স্থগিত করা হয়েছে
সভা শুরুর ৪০ মিনিট আগে হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া হয়
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যা ৬ সভায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়া সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল
উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে
পরে সভা অনুষ্ঠিত হলে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে
:
নোবেল শান্তি পুরস্কার কার হাতে উঠতে পারে
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদক হিসেবে বিবেচনা করা হয় নোবেল শান্তি পুরস্কারকে
সোমবার থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হচ্ছে
এরই ধারাবাহিকতায় শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হবে ২০২১ সালে শান্তিতে নোবেল জয়ীর নাম
চলতি বছর পুরস্কারটি কার হাতে উঠবে তা নিয়ে চলছে আলোচনা
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার জয়ের দৌঁড়ে রয়েছে ৩২৯ ব্যক্তি বা প্রতিষ্ঠান
তবে পুরস্কার পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছে - বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বেলারুশের মানবাধিকার কর্মী সেভেতলানা তিখানোভস্কায়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি
এদের যে কারও হাতে উঠতে পারে চলতি বছরের নোবেল পুরস্কার- ধারণা করছে
এর আগে ২০২০ সালে পুরস্কারটি পেয়েছিল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)
:
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭
র‌্যাব এর অভিযানে আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ১৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭
চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে
উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২৮ সেপ্টেম্বর র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম হাইওয়ে সড়কের পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাস কে থামানোর সংকেত দিলে চালক বাসটি র‌্যাবের চেকপোস্ট এর সামনে থামায়
র‌্যাব সদস্যরা বাসের ভিতরে প্রবেশ করে বাস তল্লাশী শুরু করে
তল্লাশীকালে বাসের ভিতরে থাকা একজন যাত্রীর কথোপকথনে সন্দেহ হলে আসামী মোঃ আমিরুল ইসলাম মামুন, পিতা- মৃত হাকিম উদ্দিন শেখ, সাং- সাড়দিয়ার, থানা- আতাইকুলা, জেলা- পাবনাকে আটক করে
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ দখলে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীর নিকট পাচার করে আসছে
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চান্দাগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে
:
ছুটির দিনেও যানজট