content stringlengths 0 129k |
|---|
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা-সাগর, পৌর সভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, টাউন প্লানার শুভ্র চন্দন মহলী, স্টোর কিপার মীর নাসের আলী, শেখ রেজাউল আলম, প্রধান সহকারী প্রশান্ত প্রসাদ ব্যানার্জী, সাতক্ষীরা নিউ... |
রাজধানীর গাবতলীতে শ্যালকের গুলিতে খুন হয়েছেন দুলাভাই |
অভিযুক্ত শটগান দিয়ে বোনকে গুলি করতে গেলে বাধা দিলে গুলিবিদ্ধ হন তার স্বামী |
বাবার সম্পত্তি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে জানিয়েছেন এলাকাবাসী |
অপু বলেন, তার ভাই অশ্রু দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত |
বাবার ৫ তলা বাড়ি ও সম্পত্তির নিজের অংশটুকু ভাইয়ের নামে লিখে দিতে তাকে চাপ দিচ্ছিলেন মা ও তার ভাই |
এ আবদার না রাখায় তাকে বরাবরের মতো শনিবারও ২০ নভেম্বর হুমকি দেয় অশ্রু |
এক পর্যায়ে মায়ের নামে লাইসেন্স করা শটগান দিয়ে বোনকে গুলি করতে যায় সে |
বাধা দিলে গুলিবিদ্ধ হন দুলাভাই |
এলাকাবাসী জানান, শনিবার দুপুরে তারা গুলির শব্দ শুনে বাসায় এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ফারুক |
নিহত ফারুকের বাড়িও গাবতলীতে |
তবে ফারুক স্ত্রী-সন্তানসহ থাকতেন শ্বশুরবাড়িতেই |
গাবতলী এলাকায় ফারুক বালুর ব্যবসা করতেন |
এ ঘটনায় অভিযুক্ত অশ্রু ও তার মাকে আটক করেছে পুলিশ |
দারুস সালাম থানার পরিদর্শক জামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে |
বিষয়টি তদন্ত করা হচ্ছে |
এ ঘটনায় মামলা হবে |
: |
ক্ষমা চাইলেন নরেন্দ্র মোদি |
জাতির কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |
এই আইন বাতিলের দাবিতে গত একবছর ধরে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা |
প্রতিবেদনে বলা হয়, মোদি বলেছেন, জাতির কাছে ক্ষমা চাওয়ার সময় আন্তরিক ও বিশুদ্ধ চিত্তে বলতে চাই যে হয়তো আমাদের তপস্যায় কোনো খামতি ছিল |
কৃষক ভাইদের কাছে সুস্পষ্ট সত্যও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি |
আমরা তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি |
বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা |
বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক |
কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি |
অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি |
: |
মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন বুলগেরিয়ার নারী |
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বুলগেরিয়ার স্পাস্কা ইভানোভা |
৮০ বছর বয়সী স্পাস্কা ইভানোভা তুরস্কের উত্তর পশ্চিম শহর এডরিনে ভ্রমণ করেন |
এই ভ্রমণের অংশ হিসেবে তিনি প্রদেশটির দারুল ইফতা বিভাগ ভ্রমণ করেন |
সেখানে তিনি ইসলাম গ্রহণে তার আগ্রহের কথা জানান |
এরপর তুরস্কের এডিরন শহরের দারুল ইফতা বিভাগ বুলগেরিয়ান এই নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে |
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারী জয়নব কায়া |
ইসলাম ধর্ম গ্রহণের পর স্পাস্কা ইভানোভা নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রেখেছেন |
অনুষ্ঠানে স্পাস্কা ইভানোভাকে (ফাতেমা) পবিত্র কোরআন উপহার দেওয়া হয় |
খবরে বলা হয়, ইসলাম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেন স্পাস্কা ইভানোভা |
মহানবী (সা.)-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন |
ফাতেমা গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পড়েছেন |
ইসলামের শেষ নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পড়েন তিনি, যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে |
: |
আজান দেওয়ার সময় ইমামের মোবাইল চুরি |
ফেনীর সোনাগাজীতে মসজিদে এশার নামাজের আজান দেওয়ার সময় ইমামের দুটি মোবাইল চুরির অভিযোগে ফাতেমা আক্তার পাখি নামে এক নারীকে কারাগারে পাঠানো হয়েছে |
শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় |
পাখি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রফিক উদ্দিন সবুজের স্ত্রী |
বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয় |
পুলিশ ও এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর গ্রামের বায়তুন নুর মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাত ৭টার দিকে মসজিদে এশার নামাজের আজান দিচ্ছিলেন |
এ সময় মসজিদের পাশে ইমামের কক্ষে প্রবেশ করে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় ফাতেমা |
আজান শেষ করে ওই নারীকে অনুসরণ করে দৌড়াতে থাকেন ইমাম |
এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ওই নারী বলেন তিনি মোবাইল চুরি করেননি |
তার বাসা থেকে ইমামের রাতের খাবার দেওয়ার জন্য তিনি বাসনপত্র আনতে ইমামের কক্ষে ঢুকেছেন |
তিনি মোবাইল চুরি করেননি |
একপর্যায়ে উল্টো ইমাম খারাপ উদ্দেশ্যে তাকে দরজা খোলা রাখতে বলেছেন মর্মে অপবাদ দেয় |
বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দেয় |
পরে স্থানীয়রা ওই নারীর বসতঘরের পেছন থেকে ইমামের দুটি মোবাইল উদ্ধার করে |
তখন ওই নারী মোবাইল চুরির কথা স্বীকার করে সবার কাছে ক্ষমা চায় |
কিন্তু এর মাঝে স্থানীয়দের উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে |
এ ঘটনায় ইমাম মাওলানা সাইফুল ইসলাম বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন |
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ এসডিএম দিদার ও সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন |
: |
উন্নত দেশগুলোর আরও তৎপর হওয়া সময়ের দাবি |
স্কটিশ পার্লামেন্ট ও বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোর আরও তৎপর হওয়া এখন সময়ের দাবি |
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৬ এ যোগদানের পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে স্কটিশ পার্লামেন্টারিয়ান ফয়সল চৌধুরী এবং সারাহ বোয়াকের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন |
বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রেস মিনিস্টার আশেক-উন-নবী চৌধুরী এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন |
স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এই বৈঠকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় বিশ্ব জলবায়ু তহবিল থেকে কিছু অর্থ বরাদ্দ হলেও পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দীর্ঘমেয়াদী অভিযোজনের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে না |
ফলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে পড়া দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে |
স্কটিশ পার্লামেন্টারিয়ানদের তথ্যমন্ত্রী আরও জানান, অভিযোজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও উৎসাহে দেশীয় অর্থায়নেই বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকরা খরা, বন্যা, জলমগ্নতা ও লবণাক্ততা সহিঞ্চু জাতের শস্য উৎপাদন করেছেন ও গবেষণা অব্যাহত রেখেছেন |
বৈঠক শেষে মন্ত্রী বলেন, স্কটিশ পার্লামেন্ট ও বাংলাদেশের সংসদের মধ্যে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে |
এ সময় এমএসপি ফয়সল চৌধুরী বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃস্থানীয় ভূমিকাকে সাধুবাদ জানান |
জলবায়ু সম্মেলনে যোগদান শেষে ১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে |
: |
প্রেক্ষাগৃহে মুক্তি পেল রেহানা মরিয়ম নূর |
আলোচিত সিনেমা রেহানা মরিয়ম নূর দেশের প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে |
চার জেলার ১০টি সিনেমা হলে চলছে ছবিটি |
ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ |
ছবিটি প্রথম সপ্তাহে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (মিরপুর), শ্যামলী সিনেমা (শ্যামলী), মধুমিতা (মতিঝিল) এবং সেনা অডিটোরিয়াম (সাভার) হলে সিনেমাটি দেখা যাবে |
এছাড়া সিনেমাটি মুক্তি পাচ্ছে চট্টগ্রামের সুগন্ধা (কাজির দেউড়ি) ও সিলভার স্ক্রিন (নাসিরাবাদ), নারায়ণগঞ্জের সিনেস্কোপ (চুনকা লাইব্রেরি) এবং বগুড়ার মধুবন (চেলোপাড়া) সিনেমা হলে |
রেহানা মরিয়ম নূর সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে |
যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন |
এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন |
এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ |
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায় 'রেহানা মরিয়ম নূর' |
প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ 'আঁ সার্তে রিগা'-তে স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়ে |
কানের পর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে রেহানা মরিয়ম নূর |
এদিকে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) রেহানা মরিয়ম নূর সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে |
একইসঙ্গে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন |
বৃহস্পতিবার ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করেছে |
২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি সিনেমা অংশ নিয়েছে এই আয়োজনে |
: |
ফাইনালে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া |
১৮তম ওভারে ১৫ রান দিয়ে অস্ট্রেলিয়ার জন্য কঠিন সমীকরণটা সহজ করে দিয়েছিলেন হাসান আলী |
শেষ দুই ওভারে দরকার ছিল ২২ রান |
শাহিন শাহ আফ্রিদির করা ১৯তম ওভারের তৃতীয় বলে সীমানায় ম্যাথু ওয়েডের ক্যাচ ফেলে পাকিস্তানের চূড়ান্ত সর্বনাশ করলেন সেই হাসান |
সেখানেই যেন লেখা হয়ে গেল ম্যাচের ভাগ্য |
জীবন পেয়ে পরের তিন বলে টানা তিন ছক্কায় এক ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিলেন ওয়েড |
১৭৭ রানের কঠিন লক্ষ্য তাড়ায় পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয়ে পাকিস্তানের স্বপ্নযাত্রা থামিয়ে টি ২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া |
পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্ট থেকে এশিয়ারও বিদায়ঘণ্টা বেজে গেল |
দুবাইয়ে রবিবাসরীয় ট্রান্স-তাসমান ফাইনালে পড়শি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.