content stringlengths 0 129k |
|---|
বিশ্বকাপেই দেখলাম এমন ঘটনা |
প্রথম খেলায় বাংলাদেশের পরাজয়ের পর দ্বিতীয় খেলা ওমানের বিরুদ্ধে |
ব্যাটিং অর্ডারে একেবারে ওলটপালট ঘটানো হলো |
দেশের সেরা ব্যাটসম্যান মুশফিককে নামানো হলো ৭ নম্বরে |
কেন এটা হলো? খুঁজতে গিয়ে দেখলাম এখানেও নাকি বোর্ড সভাপতির ভূমিকা ছিল |
আমি বাংলাদেশের ক্রিকেটারদের পক্ষে কোনো অজুহাত দাঁড় করছি না |
এবার তারা আসলেই খারাপ খেলেছেন |
কিন্তু এ খারাপ খেলায় বোর্ডের কি কোনো দায় নেই? আবার খেলোয়াড়দের সমালোচনার জবাব দিতে হয় মাঠে |
প্রেস কনফারেন্সে নয় |
বিসিবি সভাপতি যেমন ক্রিকেটারদের সাইজ করার সুযোগ খোঁজেন, তেমনি এবার বাংলাদেশের ক্রিকেটাররাও যেন বাগ্যুদ্ধে জড়িয়ে পড়ার সুযোগ খুঁজতেই ব্যস্ত ছিলেন |
ওমানের সঙ্গে জয়ের পর রিয়াদ সংবাদ সম্মেলনে যা বলেছেন তা অগ্রহণযোগ্য |
এমনকি মুশফিকের 'আয়নাতত্ত্ব'ও এ দেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে |
বাংলাদেশ যেন বিশ্বকাপ খেলতে যায়নি, বোর্ড বনাম ক্রিকেটারদের লড়াই করতে গেছে |
আমি ক্রিকেটবোদ্ধা নই |
একজন দর্শক মাত্র |
দর্শক হিসেবে আমি বুঝি ক্রিকেট হলো মূলত মাইন্ড গেইম |
এটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক |
এটা মনঃসংযোগের খেলা |
মাঠের বাইরে বোর্ড আর ক্রিকেটারদের মনস্তাত্তি¡ক দ্ব"েদ্বর ফল আমরা তো হাতেনাতেই দেখলাম |
লিটন দাস যেভাবে একের পর এক ক্যাচ ফেলে দিলেন তাতে মনে হয়েছে তিনি বোধহয় বল দেখেননি, বিসিবির সভাপতিকে দেখছেন |
তাই ভয়ে সরে গেছেন |
রিয়াদ যেন কিছু একটা করে সভাপতিকে এক হাত দেখিয়ে দেওয়ার জন্যই মাঠে নেমেছিলেন |
এজন্য সাকিব-মুস্তাফিজকে বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেই বল করতে শুরু করলেন |
রিয়াদ ভালো খেলোয়াড় সন্দেহ নেই |
কিন্তু তার কিছু কিছু আচরণ বালখিল্যের পর্যায়ে পড়ে |
জিম্বাবুয়ে সফরের মাঝপথে অবসরের ঘোষণা দিয়ে রিয়াদ তার ওপর অবিচারের ঝাল মিটিয়েছিলেন |
এটা কোনো ক্রীড়াবিদের কাজ হতে পারে না |
প্রশ্ন হলো, এ রকম এক অবুঝ আবেগীর হাতে কেন দলের নেতৃত্ব তুলে দিল বোর্ড? বোর্ডের সভাপতি তাকে পছন্দ করেন না এটা বোঝাই যায় |
সেই অপছন্দের ব্যক্তির হাতেই কীভাবে দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়? ক্রিকেট বোর্ডের কর্তারা এবার সদলবলে গেলেন সংযুক্ত আরব আমিরাত |
অথচ সাইফুদ্দিন আর সাকিব ইনজুরিতে পড়লে দেখা গেল ১৩ জনের বাংলাদেশ দল |
বোর্ডের 'বিচক্ষণতা'র এর চেয়ে আর কী উদাহরণ দেওয়া যায় |
এবার বিশ্বকাপে আমাদের দল, কোচিং স্টাফ ও বোর্ডের কার্যক্রম দেখে মনে হচ্ছে আমাদের ক্রিকেটের অন্তিমযাত্রা শুরু হলো |
ক্রিকেটের বারোটা কি বাজতে চলেছে? কেনিয়ার কথা মনে আছে? আকরাম খানের সেই অনবদ্য ইনিংসের মাধ্যমে আমরা কেনিয়াকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম |
সেই কেনিয়ার ক্রিকেটের আজ করুণ অবস্থা |
বলা হয়, কেনিয়ার ক্রিকেট এখন মৃত |
এর কারণ কেনিয়ার ক্রিকেটে রাজনীতি, দলাদলি |
নতুন খেলোয়াড় না আসা |
একই অবস্থা জিম্বাবুয়ের ক্রিকেটের |
আমার শঙ্কা, বাংলাদেশের ক্রিকেটও কি কেনিয়া, জিম্বাবুয়ের পথে হাঁটছে? |
একটা সময় বাংলাদেশের ফুটবল নিয়েও মাতামাতি ছিল বাঁধনহারা |
সালাউদ্দিন, অমলেশ, চুন্নু, টুটুল একেকজন তারকা |
মালদ্বীপকে বাংলাদেশ হাসতে হাসতে ৭ গোলে হারাত |
সেই বাংলাদেশের ফুটবল এখন মৃত |
মাঠে দর্শক যায় না |
মালদ্বীপও বাংলাদেশকে বলে-কয়ে হারায় |
ফুটবল নিয়ে এখন তরুণদের আবেগ নেই |
নতুন খেলোয়াড় আসছে না |
ফুটবলে স্পন্সর নেই |
অথচ একসময় বাংলাদেশে ফুটবলাররাই ছিলেন সবচেয়ে বড় তারকা |
দর্শক মুখ ঘুরিয়ে নেওয়ার ফলে ফুটবলও মুখ থুবড়ে পড়েছে |
এখন বাংলাদেশে ক্রিকেটাররাই সবচেয়ে বড় তারকা |
কয়েকদিন খেললেই হলো, ব্যস |
বিজ্ঞাপনের মডেলের জন্য প্রস্তাব আসতে থাকে হু হু করে |
কদিন আগে অফিসে খেলা দেখছিলাম |
বাংলাদেশের টপটপ উইকেট পড়ছেন আর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞাপনের মডেল হিসেবে উপস্থিত হচ্ছেন তারকা ক্রিকেটাররা |
মুশফিক-রিয়াদ 'আকাশ'-এর মডেল |
সাকিব তো বুস্ট থেকে এয়ারকুলার, চাটনি থেকে সেভেন আপ- সবকিছুতেই আছেন |
একজন সহকর্মী বলে উঠলেন, এরা প্র্যাকটিস করে কখন? সারা দিন তো মডেলিং করেন |
ক্রিকেটাররা জনপ্রিয় |
তারা পণ্যের প্রসারে ব্যবহৃত হতেই পারেন |
আয়-রোজগারও করতে পারেন |
আপত্তি নেই |
কিন্তু এটা করতে গিয়ে যদি খেলাটাই গুরুত্বহীন হয়ে যায় তাহলে তো পরিণতি ফুটবলের মতোই হবে |
এবার বাংলাদেশের দর্শক প্রচন্ড কষ্ট পেয়েছেন |
অনেক দর্শক খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন |
বাংলাদেশের শেষ দুটি খেলায় (দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া) টিভি দর্শক কমেছে উল্লেখযোগ্য হারে |
এ দেশের মানুষ প্রচন্ড আবেগপ্রবণ |
জাতি যা চায় তার জন্য হাসতে হাসতে জীবন দিতে পারে |
যা চায় না তা প্রতিরোধ করার জন্যও অবলীলায় প্রাণ উৎসর্গ করতে পারে |
এ জাতি ভালোবাসলে সবকিছু উজাড় করে দেয় |
আর একবার মুখ ঘোরালে ফিরেও তাকায় না |
আমাদের ক্রিকেট থেকে দর্শক মুখ ফেরাতে শুরু করেছেন এবারের বিশ্বকাপে |
একবার যদি মানুষ ক্রিকেটবিমুখ হয় তাহলে তাকে ফেরানো অনেক কঠিন হবে |
আর দর্শক যদি খেলা না দেখেন তাহলে এত স্পন্সর, টাকাকড়ি কিছুই থাকবে না |
আমাদের ক্রিকেটের অন্দরমহলে এখন খেলার উত্তাপের চেয়ে টাকার উত্তাপ অনেক বেশি |
বোর্ডের কর্তারা তাদের সাফল্যের কথা বলতে গিয়ে ব্যাংকে কত শত কোটি টাকা আছে তার ফিরিস্তি দেন |
বাংলাদেশের ক্রিকেট বোর্ড নাকি বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড এমন দাবিও করেন বোর্ডের কর্তারা |
অন্য খেলোয়াড়দের তুলনায় আমাদের ক্রিকেটাররাও অর্থনৈতিকভাবে বেশ মজবুত |
ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেটাররা ধনী হওয়া দোষের নয় |
কিন্তু মনে রাখতে হবে, দর্শক আছে বলেই টাকা-পয়সার বাড়বাড়ন্ত আমাদের ক্রিকেটে |
তাই দর্শক যতক্ষণ থাকবেন ততক্ষণই ক্রিকেটের সুদিন থাকবে |
দর্শক না থাকলে ক্রিকেটের অবস্থাও ফুটবলের মতো হতে সময় নেবে না |
আমাদের দর্শক ফুটবলের বিশ্বকাপ দেখে, রাত জেগে ইউরোপের বিভিন্ন খেলা দেখে, ভোররাতে আধোঘুমে কোপা আমেরিকার খেলা দেখে |
মেসি, রোনালদো, নেইমারদের চেনে না এমন একজনও খুঁজে পাওয়া কঠিন |
সেই ফুটবল-পাগল দর্শক কেন বাংলাদেশের খেলা দেখে না? আমাদের ক্রিকেট বোর্ড, খেলোয়াড়দের এ প্রশ্নের মুখোমুখি হতেই হবে |
এমন দিন যদি আসে এ দেশের দর্শক ভারত-পাকিস্তানের খেলা দেখছে, অ্যাসেজ দেখছে, বাংলাদেশের খেলা দেখছে না- তাহলে সেজন্য কাকে দায়ী করবেন? বাংলাদেশের দর্শক ভারত-পাকিস্তানের দর্শকের মতো উন্মাদ নয় |
তারা বাংলাদেশ দলের সীমাবদ্ধতা জানে |
বাংলাদেশ এর আগেও অনেক খারাপ খেলেছে |
দর্শক মন খারাপ করেছে |
আবার ঠিক হয়ে গেছে |
এ মন খারাপ অনেকটা গরিবের গাড়ি কেনার স্বপ্নভঙ্গের মতো |
কিন্তু এবার ব্যাপারটা তেমন নয় |
আমি জানি না, অন্যরা আমার সঙ্গে একমত হবেন কি না, এবার দর্শক প্রতারিত হয়েছেন |
বিশ্বকাপের আগে বাংলাদেশে জিম্বাবুয়ে এলো, অস্ট্রেলিয়া এলো, নিউজিল্যান্ড এলো |
বাংলাদেশ এমন পিচ বানাল সেখানে একমাত্র বাংলাদেশই জিততে পারে |
ক্রিকেট-কর্তাদের জন্য এ 'জয়' ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ |
এ জয় দেখিয়ে বিসিবিতে পাপন-রাজত্ব নিরঙ্কুশ করা হলো |
আর সাধারণ মানুষকে বোঝানো হলো এবার টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ কিছু একটা করে দেখাবে |
তখন যারা ইনিয়ে-বিনিয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে জয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা হলো |
যে দেশের উদ্বোধনী জুটি নেই, ফিনিশার নেই, হার্ড হিটার ব্যাটসম্যান নেই সে দেশ টি-২০তে সেমিফাইনালে যাবে? অথচ বোর্ডের নির্বাচনকে তামাশায় পরিণত করার জন্য এ রকম একটি প্রতারণা করা হলো জনগণের সঙ্গে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.