content stringlengths 0 129k |
|---|
গান ছাড়া আমি এখন আর থাকতে পারিনা |
দিন রাত সব সময়ই আমার রুমে গান বাজে |
মাঝে মাঝে মনে হয়, খেতে না দিলেও হয়তো আমি থাকতে পারব, কিন্তু গান ছাড়া...? নাহ... সে আমার পক্ষে থাকা সম্ভব না |
আজও আমি তবলার বোল শুনলে ঠিক থাকতে পারিনা |
গিটারের টান শুনলে রক্তে সুরের নাচন জাগে |
আমার আশে পাশে কনসার্ট হচ্ছে জানলে আমার সেখানে হাজির না হতে পারলে মাথা কাজ করেনা |
এ এক অদ্ভুত অনুভূতি |
জীবনে আজ আমি পেশাগত ক্ষেত্রে অনেক পরিচিতি পেয়েছি এই গানের কারনে |
আর যেই গান আমার মধ্যে সুরের প্রতি প্রেম জাগিয়েছে, তাহলো পল্লীগীতি |
আর সেকারনেই, ব্যান্ড বা পপ আমাকে আর্মিতে সুখ্যাতি দিলেও পল্লীগীতি আমি ছাড়িনি |
সৈনিকরা খুব ভাল পল্লীগীতি গায় |
কিন্তু তারপরেও আমি আন্তঃ ইউনিট সঙ্গীত প্রতিযোগীতায় কখনও পল্লীগীতি হাতছাড়া করিনি |
আর পল্লীগীতি ও আমাকে কখনো নিরাশ করেনি |
গলায় আজ আমার আগের মত সেই সুর আর নেই |
প্র্যাকটিস না থাকার কারনে আগের মত সুর খেলা করাতে পারিনা আমার গলায় |
কিন্তু তারপরেও আমি গান ছাড়িনি |
ছাড়তে পারবো ও না |
আল্লাহ'র কাছে প্রার্থনা, "তিনি যেন আমার গলা থেকে শেষ সুরটুকু কেড়ে না নেন |
মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত যেন আমি গুনগুন করে হলেও গাইতে পারি |
আমৃত্যু যেন আমি আমার এই ভালবাসার সাথে থাকতে পারি |
৫,৮৮৪ বার দেখা হয়েছে |
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত |
এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা |
৫১ টি মন্তব্য : "গান...আমার ভালোবাসা..." |
জিহাদ (৯৯-০৫) |
আগস্ট ৯, ২০০৮ @ ৪:৩৯ অপরাহ্ন |
একটানে পড়ে যাওয়ার মত লেখা 🙂 |
সাতেও নাই, পাঁচেও নাই |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৪:৫৩ অপরাহ্ন |
ধন্যবাদ ভাইয়া |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:১২ অপরাহ্ন |
আহসান ভাই আপনার গান শুনতে বড়ই মন চাইছে |
ঝকক এর সাদাত ভাই এতই বিখ্যাত গায়ক ছিলেন যে আমরা অনেক পরে কলেজে যোগদান করেও উনার গানের খ্যাতি শুনেছি |
সেই সাদাত ভাইকে হারিয়ে যিনি প্রথম হয়েছিলেন তিনি না জানি কি সাঙ্ঘাতিক গান গাইতে পারেন! |
আপনার গানের মত আপনার লেখাও মনমাতানো |
ভাল থাকবেন ভাইয়া আর গেট টুগেদারে খালি গলায় হলেও গান শোনাতে হবে কিন্তু! |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:২৫ অপরাহ্ন |
ভাইয়া, তোমার কমেন্ট আমাকে আরো অনেক বেশী উৎসাহ দেবে |
সত্যি বলছি, আগের মতো আর গাইতে পারিনা, তবে গাইতে এখনো ভালবাসি |
দেখা হলে তোমাকে অবশ্যই শোনাবো, কিন্তু শর্ত হলো, পুরোটাই শুনতে হবে আর আমাকে থামতে বলতে পারবেনা... 😀 |
ভালো থেকো ভাইয়া |
মাসরুফ (১৯৯৭-২০০৩) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৩০ অপরাহ্ন |
আহসান ভাই আপনাকে -2002 কুমিল্লাতে কেন জানি দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে |
গিয়েছিলেন নাকি?ঘুরতে? |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৩৮ অপরাহ্ন |
আমার মনে হয়, তুমি আমার ভাইকে দেখে থাকবে |
আমার ভাই ও আমার মত ই দেখতে |
তার ও একটু আধটু গান গাইবার অভ্যাস আছে এবং বেশ কয়েকটা এ অংশ নিয়েছিলো |
অনেকেই আমাদের দেখে আগে ভূল করতো (এখন করেনা কারন এখন আমার মাথায় একটা টাক উকি দিয়েছে) |
ভালো থেকো ভাইয়া |
জিহাদ (৯৯-০৫) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৩০ অপরাহ্ন |
ভাইয়া তাহলে আমাদের সিসিবি গেট টুগেদার এ চলে আইসেন |
একটা সাংস্কৃতিক সন্ধ্যাও হয়া যাইতো তাইলে 😀 |
সাতেও নাই, পাঁচেও নাই |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৪০ অপরাহ্ন |
কথা দিতে পারছিনা ভাইয়া |
ছুটি পেলে অবশ্যই আসবো |
. |
হাসনাইন (৯৯-০৫) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৪৫ অপরাহ্ন |
ভাই চলে আসেন |
হাততালি পার্টি রেডি থাকবে |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৫৫ অপরাহ্ন |
হা হা হা হা হা... =)) |
তোমার এত্ত মজার... ... |
আগস্ট ৯, ২০০৮ @ ১০:১৫ অপরাহ্ন |
কিন্তু শর্ত হলো, পুরোটাই শুনতে হবে আর আমাকে থামতে বলতে পারবেনা |
আমারো খুব গান গাইতে ইচ্ছা করে কিন্তু সবাই খালি জোর কইরা থামাইয়া দেয় |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ১০:৩২ অপরাহ্ন |
' .... .... |
সিরাজ (৯৪-০০) |
আগস্ট ১০, ২০০৮ @ ৪:৫৪ পূর্বাহ্ন |
আহসান ভাই কামরুল আমার .আপনার গান শোনার পর যে জীবনে গান শোনে নাই আমি ১০০% সে বলতে বাধ্য . .আর আমাদের জন্য বলবে . ............... |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ১০, ২০০৮ @ ১০:০৮ পূর্বাহ্ন |
এভাবে কেন বলো ভাইয়া |
তোমরা নিজেরাও হয়তো জানোনা, তোমাদের সুপ্ত প্রতিভার কথা |
চেষ্টা জারি রাখো ভাই |
শুভেচ্ছা রইল |
হাসনাইন (৯৯-০৫) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৩৮ অপরাহ্ন |
ছোট বড় অনেক সুখস্মৃতি... |
দুনিয়াতে দুই পার্টি আছে ভাইঃ- এক হল গায়ক পার্টি, আরেক হাততালি পার্টি |
আমি হাততালি পার্টি 😀 |
আহ্সান (৮৮-৯৪) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৫৪ অপরাহ্ন |
শোন হাসনাইন, |
জীবনে অনেক হাত তালি আমিও দিছি |
যত প্রকারের খেলাধূলার প্রতিযোগীতা হইছে (হকি আর সাতার ব্যতীত), ঐ গুলা তো হাতে তালি দিয়া ই কাটাইছি |
সুতরাং, আমি তোমার দলে আছি |
হাসনাইন (৯৯-০৫) |
আগস্ট ৯, ২০০৮ @ ৫:৫৮ অপরাহ্ন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.