content stringlengths 0 129k |
|---|
আব্বু প্রায় চার বছর ধরে আমার বিয়ের চেষ্টা করছেন |
কিন্তু দুর্ভাগ্য বশত (আমার সৌভাগ্যও) আব্বুর ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না |
একসময় আমি পড়াশুনা করতে চেয়ে বলেছিলাম বিয়ে করব না |
আব্বুর বিরোধিতা সত্ত্বেও আম্মি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে নিয়েছিল |
আজ স্নাতকোত্তর পরার পরও যোগ্য পাত্র জুটছে না |
অনেকেই জানে, আমি ধর্ম নিয়ে পড়াশুনা করেছি |
এখনো গবেষণা করছি |
তাদেরই কারো মুখে সেই কথা শুনে যে দু একজন আগ্রহ দেখাচ্ছে তারাও কেন জানি না হাত গুটিয়ে নিচ্ছে (আসলে জানি !) |
আজ আমি কয়েকদিন আগের একটা মজার ঘটনা শোনাবো তোমাদের |
তার আগে বলে নিই ,আমার আব্বু ও আম্মি দুজনেই ধর্মপ্রাণ মানুষ |
অবশ্য দুজনের কাছে ধর্মের সংজ্ঞাটা আলাদা |
আব্বু খুব অর্থোডক্স মুসলিম |
আমার উচ্চশিক্ষা উনার খুব একটা ভালো লাগেনি |
আম্মির কাছে ধর্ম ধর্মের জায়গা তে, আর বাস্তবকেও তিনি কখনো অস্বীকার করেন নি |
তাই কখনো দেখিনি আমার অবিশ্বাস কে তিরস্কার করতে বা হুমায়ুন আজাদ এর বই কে ঘৃণা করতে |
কিম্বা কোন হিন্দু কে অসম্মান করতে |
আমাকে তিনি সর্বদায় মানুষ কে সম্মান করতে শিখিয়েছেন |
বলেছেন ওইটাই যথেষ্ট |
সেদিন এক পাত্রের বাপ এলো আমাকে দেখতে |
ভদ্রলোক কে দেখেই মনে হল গোঁড়া মুসলিম |
আমি ধর্ম নিয়ে পড়াশুনা ও গবেষণা করছি জেনে তিনি খুব আগ্রহ নিয়েই এসেছিলেন |
সোফা তে একদিকে আব্বু আর একদিকে তিনি বসে কথা বলছিলেন |
কিছুক্ষণ পরে আমার পরীক্ষার ক্ষণ এলো |
আমি যথা রীতি আম্মির কথা মতো ধীর পদক্ষেপে এগিয়ে গিয়ে দাঁড়ালাম তার সামনে |
তিনি আমায় বসতে বললেন |
কিন্তু আব্বুর সাথে গল্প থামালেন না |
আমাকে শুনিয়ে শুনিয়েই বললেন ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার |
ব্যাঙ্গালরে থাকে |
৭৫০০০ স্যালারি |
ওখানেই ফ্ল্যাট ,গাড়ি বছরে তিন চার বার আসে |
এবং ছেলের আরও অনেক গুনের কথা |
আমি চুপচাপ শুনছিলাম মাথা নিচু করে |
পরিকল্পনা অনুযায়ী ঠিক সেই সময়েই আম্মির ডাক - - |
"ও রিয়াযের আব্বু |
একটু শুনে যাও |
আব্বু উনাকে একটু আসি বলে উঠে চলে গেলেন পাসের ঘরে |
আমি বসে রইলাম |
উনি আমার সাথে কথা সুরু করলেন |
আমি কোথায় পড়াশুনা করেছি , কোন ইয়ার,এই জানো সেই জানো ...ইত্যাদি জিজ্ঞাসা করার পর তিনি ধর্ম নিয়ে প্রশ্ন করলেন... |
___আচ্ছা বেটি তুমি রোজ ৫ ওয়াক্ত নামায পড়ো তো? |
আমি বললাম, " না" |
উনি একটু অবাক হলেন |
বুঝলাম, এই উত্তরের ন্যুনতম সম্ভাবনাও তিনি আসা করেন নি |
____ তুমি ইসলাম নিয়ে পড়াশুনা কর নি? |
____তুমি আল্লাহ মানো না? আল্লাহ কে ভয় কর না? |
উনি থমথমে মুখ করে চুপ রইলেন |
নিজেকে একটু গুছিয়ে নিচ্ছিলেন বোধ হয় |
এবার নিজেকে খানিকটা সংযত করে আমার সাহস টা অসহ্য হলেও সহ্য করে নিয়ে বললেন - - |
"তুমি কি ধরম নিয়েই গবেষণা করছ এখন ?" |
___ তা তমার বিষয় টা কি? থিওলজি না ইসলাম স্টাডিজ ? |
________তুলনামূলক ধর্ম (কম্পারেটিভ রিলিজিয়ন) |
______তুমি কি সেইটা নিয়েই গবেষণা করছ ? |
খানিক তা অপ্রস্তুত হয়ে বললাম |
বিষয় টা ফিলসফি বা কম্পারেটিভ রিলিজিয়ন দুটোর ই অন্তর্ভুক্ত |
তা কোন ধর্ম তোমার সবচেয়ে পছন্দের ? |
- - -কোন ধর্মই নয় |
- -কেন, কোরআন পড়ো নি ? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ই একমাত্র ধর্ম |
কোরআনে আল্লাহ তালাহ ও জানিয়েছেন সেকথা |
এটাই পৃথিবীর সমস্ত রকম জীবন চর্যার মধ্যে একমাত্র পূর্নাঙ্গ জীবন চর্যার পদ্ধতি |
আমরা গর্বিত যে আমরা মুসলিম তুমি এটাকেও মানো না ?!! |
_______ দুঃখিত |
আপনার ধারনা একটু ভুল |
আসলে পৃথিবীর সমস্ত ধরমের লোকেরাই দাবি করে যে একমাত্র তাদের জীবন চর্যার পদ্ধতি ই পূর্নাঙ্গ |
স্বাভাবিক ভাবে আপনিও করছেন |
দাবি সকলেই করে কিন্তু কোন ধর্মই আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি কিম্বা কখনই পারবে না যে তাদের জীবন চর্যার পদ্ধতিই পূর্নাঙ্গ |
উনার মুখ কেমন যেন আর একটু লাল হয়ে গেল |
এটা বলা টা যেন আমার অপরাধ হয়ে গেছে |
উনি সেই থমথমে ভাব যথাসম্ভব চেপে বললেন... " তা বেটি , তুমি ত প্রচুর পড়াশুনা করেছ |
আমি আর কি বুঝব ! (আসলে খোঁচা দিলেন ) তা তোমার কি মনে হয় , তুলনামূলক ভাবে কোন ধর্ম টা তোমার সবচেয়ে ভাল বলে মনে হয়েছে ? |
- - বৌদ্ধ ধর্ম , আমি বললাম |
উনি হয়ত এবার আর চুপচাপ থাকতে পারলেন না |
ও তো কাফেরের ধর্ম |
ওরা তো কোনও কিছুকেই মানে না |
- - -কিন্তু ওদের চেয়ে আধ্যাত্মিক ধর্ম পৃথিবী তে আর দুটো নেই |
উনি বিস্মিত সুধু না |
মনে হল খুব আশাহতও হলেন |
উনি আমাকে আর একটা কথাও জিজ্ঞাসা করলেন না |
বললেন ঠিক আছে এস |
আর তোমার আব্বা কে পাথিয়ে দাও |
আমি অন্য ঘরে চলে এলাম |
উনি আব্বুর সাথে কি কথা বললেন জানি না |
তারপর খাওয়া দাওয়া করলেন কিন্তু আমার সাথে একটাও কথা বললেন না |
তারপর চলে গেলেন |
উনাকে ছেড়ে দিয়ে আসার পর আব্বু আমাকে নিয়ে উঠে পরে লাগলেন |
" - আমি যতই চেষ্টা করি তোর জন্য একটা ভালো ছেলেও জুটবে না |
তোর মতো কাফির কে কোন ইমানদার মুসলিম ঘরে নেবে? আল্লাহ মানে না! বলি, জাহান্নামে যাবি যে! বলি শুনছো!" |
আমি চুপচাপ |
রাগে ফেতে যাচ্ছি মনে মনে |
- - "ও রিয়াজের আম্মী! এবার তো একটু শেখাও ওকে |
নিজে তো সারা জীবন কুফরি করলে |
আর এখন মেয়েকেও শেখাচ্ছো! এবার আমার উপর একটু রহম করো! মেয়ের বিয়ে না দিয়ে আল্লার কাছে কি মুখ দেখাবো? এই ঘরে থেকে আমি দোযখের রাস্তা পরিষ্কার করব না |
বলে জুতো পায়ে দিয়ে গটগট করে বেরিয়ে গেলো |
আমি চুপচাপ বসে রইলাম |
আমি বুঝলাম আজ আমার বারোটা বাজলো |
আব্বু তো বলে টলে বেড়িয়ে গেল |
রাতে খাবার সময় ফিরলো |
বুঝলাম, এই জামা-আত থেকে ফিরছেন, মহাশয় ! ফিরেই আম্মির উপর হুকুম হল খাবার নিয়ে আসার |
আম্মি এতদিন ঘর করছে |
গলা শুনেই বুঝে গেছে আজ ঘরে আবার অশান্তি |
আমার আর আব্বুর নিত্যদিনের কলহে আম্মিই ভোগে সবচেয়ে বেশি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.