content
stringlengths
0
129k
উনাকে অপমানিত করা আমার উদ্দেশ্য ছিল না
কিন্তু উনি নিজেই গায়ে মেখে নিলেন
কাজি মামুন জানুয়ারী 3, 2012 10:31 অপরাহ্ন -
বুঝলাম, এই উত্তরের ন্যুনতম সম্ভাবনাও তিনি আসা করেন নি
সত্যি বলতে কি, প্রত্যেক হবু শ্বশুর আশা করে, এমনকি মিথ্যে করে হলেও যেন কনে বলে, "হ্যাঁ, রেগুলার নামায-রোজা করি"!
বাপ-বেটির লড়াই বেশ উপভোগ্য ছিল; কিন্তু শেষের চড়খানা সত্যি কষ্ট দিয়েছে!
মহসিনা খাতুন জানুয়ারী 3, 2012 11:13 অপরাহ্ন -
@কাজি মামুন, চড় খানা যা দিয়েছে তো আমাকে ,আপনি কি বুঝবেন ! না কি ব্যাঙ্গ করলেন ?
জানেন ,আমাদের ঘরে এসব রোজ কার ব্যাপার
আব্বুর কথা পরে লিখব কখনো
আব্বুর চড় খানা তে সাফল্যের স্বাদ টাও তো পেয়েছি... সেটা অই ব্যাথা লাগার থেকে অনেক বেশি আনন্দের
কাজি মামুন জানুয়ারী 4, 2012 12:35 পূর্বাহ্ন -
@মহসিনা খাতুন,
না কি ব্যাঙ্গ করলেন ?
আমিতো গল্পের নায়িকার ব্যথায় ব্যথিত হয়েছি মাত্র! ব্যাঙ্গ করার প্রশ্নই উঠে না!
আমাদের ঘরে এসব রোজ কার ব্যাপার
শুধু আপনাদের নয়, আমাদের দেশে প্রায় প্রতিটি ঘরে এমন চিত্র চোখ মেললেই দেখা যায়; আর আপনি সহজ-সরল ভাষায় সেই সমাজ-বাস্তবতাকে তুলে এনেছেন বিশ্বাসযোগ্যতার সাথে!
সেটা অই ব্যাথা লাগার থেকে অনেক বেশি আনন্দের
যেভাবে যুক্তির মিসাইল ছুঁড়েছেন, তাতে আনন্দ আপনার অবশ্যই প্রাপ্য; আপনি তাই আনন্দ করুন; আর চড়ের ব্যথাটা না হয় এই নিরীহ পাঠকই ভোগ করুক!
ফরিদ আহমেদ জানুয়ারী 3, 2012 8:22 অপরাহ্ন -
একটি অপ্রাসঙ্গিক কথা বলি
আমি আপনার ডেমোক্রিটাস এর উপর লেখা টা পড়েছি
দর্শনের ছাত্রী বলেই হয়ত বেশি করে পড়েছি
খুব ভাল লেগেছে
এতো পুরোনো একটা লেখা পড়েছেন দেখে বেশ অবাকই হলাম
আমার ধারণা ছিলো আপনি মুক্তমনায় নতুন
আমাকে মজা করেও ধার্মিক হতে বলবেন না প্লিজ
আমার এত স্বল্প জ্ঞানের পরিসরেও আমি বুঝতে পারি ধর্ম গুলতে কি ভয়ানক রকমের অসঙ্গতি
কিন্তু এত শিক্ষিত মানুষ বোঝেন না কেন কে জানে ?
আমি দুঃখিত
ধর্মের সাথে আমার বাধনটা খুব একটা নিবিড় ছিলো না শুরু থেকে
কেউ কখনো জোর করে চাপাতে চেষ্টা করে নি এটা আমার উপর
ফলে, ওই অনিবিড় সম্পর্কের সাথে আমার বিচ্ছিন্নতা ঘটেছে অনায়াসে, আপোষে এবং অনাড়ম্বর নৈশব্দে
সে কারণেই ধর্ম আমার কাছে মোটামুটি একটা কৌতুকের বিষয়
একে নিয়ে সিরিয়াস কিছু লেখার চেয়ে ফাজলেমি করেই বেশি মজা পাই আমি
বলা হয় নি
আপনার লেখাটা চমৎকার হয়েছে
মুক্তমনার সদস্যপদ পাওয়ায় অভিনন্দন রইলো
মহসিনা খাতুন জানুয়ারী 3, 2012 11:08 অপরাহ্ন -
@ফরিদ আহমেদ,
আমি ততটা নতুন ও নই
কিন্তু বিশ্বাস করবেন না , আমি যতবার এই সাইট টা ভিসিট করি আমার মেইল ও ততবার চেক করি না ! তাই আমায় যে সদস্যপদ দেওয়া হয়েছে বুঝতেই পারিনি
কিন্তু কখনো লেখা দিই নি
কেননা নিজেকে যোগ্য মনে হয়নি
আর এই ব্লগের ভাব গাম্ভীর্য -এর জন্য আমার সাহসে কুলোয় নি , বলতে পারেন
মজার কথা আমার একটি লেখা ফেসবুক এ দেখে আমায় এক ধার্মিক সমালোচক মুক্ত মনা বলে উল্লেখ করে
ব্যঙ্গ হলেও আমার খুব ভাল লাগে নিজেকে মুক্ত মনা ভাবতে
তাকে মনে মনে ধন্যবাদ দিই
তারপর এর আগের লেখা টা সাহস করে দিয়ে দিই
গ্রহণ যোগ্য হওয়ায় মনোবল বাড়ে
আগে আমি শুধু লেখাগুলো পরতাম
টুকে রাখতাম ভাল লাগলে
তথ্য আর যুক্তি গুলো বোঝার চেষ্টা করতাম
আর ফেসবুক এ শেয়ার ও দিতাম
সদস্যপদ পাওয়ায় মনোবল আরও বাড়ল
আশা রাখি এই ব্লগ কে নিরাশ করব না
ফরিদ আহমেদ জানুয়ারী 3, 2012 7:16 অপরাহ্ন -
হা হা হা, আল্লাহ-র গালে চড় মারার খায়েশ করতে গিয়ে নিজের গালেই চড় খেলেন
এর পরেও আল্লাহ-র কুদরতে অবিশ্বাস করেন? সময় থাকতে দ্বীনের রাস্তায় আসেন
মহসিনা খাতুন জানুয়ারী 3, 2012 8:05 অপরাহ্ন -
@ফরিদ আহমেদ,
একটি অপ্রাসঙ্গিক কথা বলি
আমি আপনার ডেমোক্রিটাস এর উপর লেখা টা পড়েছি
দর্শনের ছাত্রী বলেই হয়ত বেশি করে পড়েছি
খুব ভাল লেগেছে
আমাকে মজা করেও ধার্মিক হতে বলবেন না প্লিজ
আমার এত স্বল্প জ্ঞানের পরিসরেও আমি বুঝতে পারি ধর্ম গুলতে কি ভয়ানক রকমের অসঙ্গতি
কিন্তু এত শিক্ষিত মানুষ বোঝেন না কেন কে জানে ?
মুক্তমনা এডমিন জানুয়ারী 3, 2012 8:20 অপরাহ্ন -
@মহসিনা খাতুন,
আপনাকে মুক্তমনায় লগইন করার তথ্য পাঠানো হয়েছিলো আপনার ইমেইল একাউন্টে
পেয়েছিলেন কিনা জানাবেন
লগ ইন করে মন্তব্য করলে সাথে সাথেই সেটা প্রকাশিত হয়, মডারেটরের এপ্রুভালের জন্য পড়ে থাকে না
লগ ইন সংক্রান্ত কোন সমস্যা বোধ করলে আমাদের ইমেইল ( [ ] ) করে জানাতে পারেন
রাফি জানুয়ারী 2, 2012 11:52 অপরাহ্ন -
বলতে বলতে কখন আমার গলা চড়ে গিয়েছিল নিজেই বুঝি নি
আমার এই তাচ্ছিল্য ভরা উত্তরে যা হওয়ার ছিল তাই হল
একমাত্র পন্থা যেটা ধার্মিকরা বরাবর করে এসেছে
বলপ্রয়োগ
আব্বু আমার বাঁ গালে এক চড় কষিয়ে বললেন
" - - -সব তোর ওই কুফরি কালাম চর্চার ফল ! জেনে রাখ বিচারের দিনে এসব কোন কাজে লাগবে না ! "
আব্বুর হাতের চড়, সে আর খারাপ কি
আমার মা, তার শেষ জীবনে আমার উপার্জিত অর্থে জীবন যাপন করবেন না
আশা করি তিনি তার সিদ্ধান্ত বদলাবেন ( মা তোমাকে অনেক ভালোবাসি )
মহসিনা খাতুন জানুয়ারী 2, 2012 10:46 অপরাহ্ন -
আমার আব্বু সরল কিনা আমাকে না জানালেও চলবে
উনি জলসা করেন
ধর্ম সম্পর্কে বক্তৃতা দেন
জাকির নায়েক এর খুব ছোট্ট সংস্করণ বলতে প
রামগড়ুড়ের ছানা জানুয়ারী 3, 2012 12:43 পূর্বাহ্ন -
@মহসিনা খাতুন,
অনুগ্রহ করে "[[মন্তব্যটির জবাব দিন]]" বাটনটি চাপ দিয়ে এক থ্রেডে মন্তব্য করুন,এভাবে আলাদা থ্রেড বানালে পাঠকের আলোচনা অনুসরণ করতে সমস্যা হয়
এছাড়া বাটনে চাপ দিয়ে মন্তব্য করলে যাকে উত্তর দিচ্ছেন তার মেইলে নোটিফিকেশন পাঠানো হয়
মুক্তমনায় স্বাগতম
ফুয়াদ দীনহীন জানুয়ারী 3, 2012 3:23 পূর্বাহ্ন -
@রামগড়ুড়ের ছানা,
কেমন আছেন? আশা করি ভালই আছেন
আপনার লেখাগুলি পড়ি যদিও কমেন্ট করি না
আপনার বেশ গুলি আর্টিকল বিনা প্রশ্নে ভাল বলে মেনে নিব
তার-উপর এডমিন আর প্রগ্রামার হিসাবেও আপনি যে অনেক দক্ষ, তা আমি দেখতেই পাচ্ছি