content stringlengths 0 129k |
|---|
বিজ্ঞান যারা জানেন তাদের এগিয়ে আসা উচিত |
বিজ্ঞানি উচিত বুকাইলিবাদীদের জবাব দেওয়া |
অভিজিৎ জুলাই 10, 2012 7:18 পূর্বাহ্ন - |
@সঞ্চয় রহমান, |
কষ্ট লাগে যখন দেখি বুয়েটের বড় একটি দল মোল্লা |
এই কষ্টটা আমারো ছিলো |
আমি নিজেই বুয়েটে পড়েছি |
কিন্তু বুয়েটে তবলীগের টুপির প্রাচুর্য দেখে ছাত্রাবস্থায় আমি নিজেও অবাক হয়েছি |
হওয়ার কথা ছিল উল্টোটা |
এর উত্তর পেয়েছি পরে, মূলত দেশের বাইরে আসার পরে |
আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় যেভাবে বিজ্ঞান পড়ানো হয়, তাতে ছাত্ররা বিজ্ঞানের পেছনের দর্শনটুকু শিখে না, শিখে কেবল কীভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করতে হয়, কিংবা শিখে থার্মোডাইনামিক্সে এন্ট্রপির ডেরিভেশন |
তারা মালেক স্যারের ক্লাসে বসে বসে ল্যাগ্রাঞ্জের থিওরি মুখস্থ করে, ঐ সংক্রান্ত অংকের চোথা তৈরি করে, তারপর পরীক্ষায় উগ্রে দেয় |
নিজেদের আলোকিত করা মানে যে কেবল অংক মুখস্থ করা নয়, তা এরা বোঝে না |
বিরাট একটা জগত থাকে তাদের কাছে অনাবিষ্কৃত |
এরা গড়ে উঠে নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বিবর্তন জীববিজ্ঞান, নন্দনতত্ত্ব, সাহিত্য সংস্কৃতির জ্ঞানবিহীন অসম্পূর্ণ মানুষ হিসেবে |
মনের জানালা থাকে তাদের বদ্ধই, যদিও নিজেদের জাহির করে সবচেয়ে চৌকস হিসেবে |
এটা শুধু বুয়েট বলে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত এবং পদার্থবিজ্ঞান বিভাগেও নাকি মোল্লার ছড়াছড়ি |
শুনেছি একাত্তরে বড় বড় রাজাকারেরা এই সব বিভাগ থেকেই বেরিয়েছিলো |
এখনো এই ডিপার্টমেন্টের ছাত্ররা কেবল বসে বসে কোরানের মধ্যে বিগ ব্যাং খোঁজে |
অথচ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা কিংবা কলা বিভাগ থেকে আমরা পেয়েছি আহমদ শরীফ, কবীর চৌধুরী, হুমায়ুন আজাদ, সিরাজুল ইসলাম চৌধুরীর মত মুক্তমনা মানুষদের |
কারণ মনের জানালা খুলতে হলে সমাজ তত্ত্ব, নৃতত্ত্ব, সাহিত্য সংস্কৃতির জ্ঞান খুবই প্রয়োজন, যেগুলো বাংলাদেশে বুয়েটের কিংবা গণিত বা ফিজিক্স বিভাগের ছাত্ররা অর্জন করতে ব্যর্থ হয় |
সেখান থেকে শেষ পর্যন্ত বড়জোর একজন শমশের আলী বেরোয়, আহমদ শরীফ বা হুমায়ুন আজাদ নয় |
এ আমাদের দেশের বিজ্ঞান শিক্ষার দীনতাই স্পষ্ট করে তোলে |
বাইরের বিজ্ঞানীদের মধ্যে কিন্তু বেশিরভাগই ধর্মের সংস্পর্শ বর্জিত (দেখুন এখানে) |
স্টিফেন হকিং, স্টিফেন ওয়েইনবার্গ, পিটার হিগস, রিচার্ড ডকিন্সদের মত বড় বড় বিজ্ঞানীরা ধর্মমুক্ত, এবং সেটা প্রকাশে তারা কার্পণ্যও করেন না |
এ থেকেই তাদের শিক্ষাব্যবস্থার সাথে আমাদের শিক্ষাব্যবস্থার পার্থক্য পাওয়া যায় |
ইললু ঝিললু জুলাই 10, 2012 8:52 অপরাহ্ন - |
@অভিজিৎ, সত্যি ই বলেছেন বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার অবস্থা হয়ত খুব ই খারাপ |
আমি এস.এস.সি তে সায়েন্সের ছাত্র ছিলাম |
কিন্তু পরে সায়েন্স ছেড়ে আর্টসে আসার পর কেন যেন মনে হয়েছে আমি মুক্ত হয়েছি |
আমার সায়েন্স ভাল লাগে নি |
অবশ্য দোষটা আমার ই হয়ত বেশী |
তবে আপনি যে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব রাজাকার এই সব ডিপার্টমেন্টের তা আমি সত্যি ই জানতাম না |
যা হোক আশা করি এই অবস্থার উন্নতি হবে |
সঞ্চয় রহমান জুলাই 23, 2012 1:10 পূর্বাহ্ন - |
একমত! মুখস্থ বিদ্যা আর সঠিক উপলব্ধি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার |
এরা সবাই নিজেকে চায়ের কাপে আটকে রেখেছেন |
এজন্যই বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত লোকগুলোর (বুয়েটের অনেক প্রকৌশলীই কুরআনের অনুবাদ, হাদিসের ব্যাখ্যা করেছেন) প্রধান কাজ হয়ে দাঁড়ায় - কী করে (গোঁজামিল) বিজ্ঞানের একটি আবিষ্কারকে কুরআনের আলোকে ব্যাখ্যা করা যায় বা বলা যায় যে এটা আগে কুরআনে বলা ছিল |
অথচ পদার্থবিদ্যার প্রাথমিক বিষয়গুলোও যেমন দ্রুতি, ত্বরণ ইত্যাদি তারা বের করতে পারেনি |
আজকে যে এই কম্পিউটারটিতে লিখছি, এটার জন্য আমাদের অনেকদিন অপেক্ষা করতে হয়েছে |
কোন ধর্মগ্রন্থ বিশেষ করে কুরআন (কুরআন বিশেষ করে বললাম এইজন্য যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই ধরণের প্রবণতা বেশী দেখা যায়) থেকে সেটা আসেনি |
মুনির হাসানের একটি লেখা পড়ে ভয়ংকর একটি অবস্থা টের পেলাম - বাংলাদেশে নাকি গত এক দশক ধরে শিক্ষার্থীদের বিজ্ঞানে পড়ার আগ্রহ ৩৩ শতাংশ কমে গিয়েছে |
বিজ্ঞান নিয়ে পড়ার পরও যখন অবস্থা খুব একটি সুবিধার ছিল না , সেক্ষেত্রে বিজ্ঞানে নিয়ে না পড়লে তো আরো ভয়াবহ ! অবশ্য এটাও ঠিক যে, বিজ্ঞান নিয়ে পড়ার পর আবার উল্টোদিকে চলাটা দ্বিগুণ ভয়াবহ |
তবে ভাবছি, আমাদের দেশে আহমদ শরিফ-হুমায়ুন আজাদ-সিরাজুল ইসলাম চৌধুরী-কবীর চৌধুরীর মত মানুষ কি আরো তৈরি হবে নাকি অভিজিৎ রায় পর্যন্ত গিয়ে সেটা আটকে যাবে ? |
পারভেজ জুলাই 24, 2012 2:56 অপরাহ্ন - |
@সঞ্চয় রহমান, |
"মুনির হাসানের একটি লেখা পড়ে ভয়ংকর একটি অবস্থা টের পেলাম - বাংলাদেশে নাকি গত এক দশক ধরে শিক্ষার্থীদের বিজ্ঞানে পড়ার আগ্রহ ৩৩ শতাংশ কমে গিয়েছে |
চিন্তার কিছু নেই |
এরা কেউ মাদ্রাসাতে যাচ্ছে না |
এরা আর্টস আর কমার্স পড়ছে |
মইনুল মোহাম্মদ জুলাই 10, 2012 10:51 অপরাহ্ন - |
@সঞ্চয় রহমান, |
তা ঠিক বুয়েট এর বড় একটি অংশ মোল্লা |
তারপরেও বলা যায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বুয়েট এই সবচেয়ে বেশি নাস্তিক আছে |
শনিবারের চিঠি জুলাই 9, 2012 8:49 পূর্বাহ্ন - |
লেখাটা ভালো লেগেছে অভিজিৎ দা |
বিশেষ করে সত্যেন বসু স্যারের অঙশটুকু |
অভিজিৎ জুলাই 9, 2012 9:27 পূর্বাহ্ন - |
@শনিবারের চিঠি, |
লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
ভাল লেগেছে জেনে খুশি হলাম |
জবাব বাতিল |
অনুসন্ধান করুন |
: |
নতুন ব্লগ লিখুন |
সাম্প্রতিক মন্তব্য |
নিউটনীয় মহাবিশ্ব ও জড়তার উৎস প্রকাশনায় |
মাটি- মহাকাশের সঙ্গে জীবনের যোগ খুজতে প্রকাশনায় |
শ্রীমদভগবাদগীতা, ভগবানের মুখনিঃসৃত বর্ণবৈষম্যের বিষবাষ্প প্রকাশনায় রতন কুমার শীল |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? প্রকাশনায় মাহাথির আহমেদ তুষার |
নারীই বন্ধ প্রকাশনায় |
বিষয় অনুযায়ী লেখা |
বিষয় অনুযায়ী লেখা একটি বিভাগ পছন্দ করুন অতিমারী (4) অনন্ত বিজয় (24) অনুবাদ (94) অভিজিৎ বিজ্ঞান (12) অভিজিৎ বিতর্ক (10) অভিজিৎ সাহিত্য (4) ই-বই (150) আমার চোখে একাত্তর (22) দ্য গ্রান্ড ডিজাইন (9) ভালবাসা কারে কয়? (67) ইতিহাস (356) উদযাপন (143) ডারউইন দিবস (78) ওয়াশিকুর বাবু (7) কবিতা (481) আবৃত্তি (79) ছড়া (25) খে... |
টানা অবরোধ-হরতালের কারণে সিনেমা ব্যবসায় ধস নেমেছে |
বছর জুড়ে চলচ্চিত্র ব্যবসা নিয়ে ইতিবাচক কথা কেউ কেউ বললেও- বছর শেষে তা ম্লান হয়ে গছে |
দেশজুড়ে চলছে জ্বালাও পোড়াও ও গাড়ি ভাঙচুর এসব কারণে মানুষ আতঙ্কে আছে |
আর এক্ষেত্রে অন্য সব ব্যবসার সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে চলচ্চিত্র ব্যবসাও |
বিপাকে আছেন সিনেমা হল মালিকরাও |
প্রতিদিন বেশ লোকশান গুনতে হচ্ছে তাদের |
হল মালিকরা জীবনের ঝুঁকি নিয়ে বেশ কিছু সিনেমাহল খোলা রেখেছেন |
কিন্তু সেখানে দর্শক নেই বললেই চলে |
তারমধ্যে নতুন ছবি মুক্তি দেয়াটাও এখন ঝুঁকি মনে করছেন নিজ নিজ ছবির প্রযোজকরা |
এরমধ্যে নতুন কোনো ছবি মুক্তি পাইনি |
নতুন কয়েকটি ছবি মু্ক্তির ঘোষণা এলেও শেষ মুহুর্তে পিছিয়ে গেছে |
হলে হল মালিক ও প্রযোজকরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত |
সনি সিনেমাহল মালিক-প্রযোজক মোহাম্মদ হোসেন বলেন, একটি ছবি আটকে থাকা মানে ছবির ব্যয় ক্রমশ বৃদ্ধি পাওয়া |
আর আটকে না রেখে এমন অস্থির পরিস্থিতিতে রিলিজ করা মানে ছবিটিকে গলা টিপে হত্যা করা |
এ অবস্থায় আমরা কি করতে পারি আমি জানি না |
দর্শক দেশের এ রকম পরিস্থিতিতে সিনেমা হলে আসবেন না- এটাই স্বাভাবিক |
সব মিলিয়ে সিনেমার লোকেরা আমরা এখন পুরোটাই অন্ধকারে আছি |
এ অন্ধকার থেকে কিভাবে বের হবো জানি না |
আমাদের আলোর পথ দেখান প্লিজ |
সাধারণ সময়ে আমাদের যে কালেকশন হতো তা এখন ৫ ভাগে নেমে এসেছে |
এ অবস্থা চলতে থাকলে আমাদের পথে বসতে হবে |
হল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, আমি যতটুকু জানি অধিকাংশ হলই এখন বন্ধ থাকে |
আর যারা খোলা রাখেন তারাও ঠিকমতো ব্যবসা করতে পারছেন না |
প্রতি শো-তে মাত্র ১০-১৫ জন দর্শক হয় |
কিন্তু এই অতি সামান্য পরিমাণ দর্শক দিয়ে তো আর সিনেমা হল চলতে বা শো চলতে পারে না |
বরং এক্ষেত্রে ক্ষতিই বেশি হয় |
আমরা এই অবস্থার অবসান চাই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.