content
stringlengths
0
129k
তাছাড়া এ দুর্নীতিবাজ নায়েব নামপত্তনের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে
অনুসন্ধান করলে তা বেরিয়ে আসবে বলে সূত্রগুলো জানিয়েছে
দুর্নীতিবাজ নায়েব ফারুক বর্তমান তিনি অভয়নগর ভূমি অফিসে কর্মরত রয়েছেন
স্থানীয়রা জানান, ফারুক হোসেন ও ছবুরুন নেছা দম্পতি কোনোভাবেই দরিদ্র বা ভূমিহীন নয়
কেননা তারা দু'জন চাকরিজীবী
তাদের দু'তলা বিশিষ্ট আলিশান বাড়ি রয়েছে
ছবুরুন নেছা তার বাপের কমপক্ষে ২৫ শতক জমি পেয়েছেন
ওই জমিতে বাড়িও নির্মাণ করেছেন
বাড়ির সাথে একাধিক দোকান ঘর রয়েছে
দোকান ঘর থেকেও তিনি প্রতিমাসে মোটা অংকের টাকা ভাড়া পান
নায়েব ফারুক হোসেন গ্রামের দরিদ্রদের সাথে প্রতারণা করে নিজ স্ত্রীকে জমিটি পাইয়ে দিয়েছেন
পারকুল গ্রামের শহিদুল ইসলাম জানান,ওই জমি দীর্ঘদিন সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে তারা ভোগ দখল করে আসছেন
বন্দোবস্ত শেষ হলে তিনি একাধিকবার ভূমি অফিসে যান আবারও বন্দোবস্ত নেয়ার জন্যে
কিন্তু নায়েব ফারুক জমিটি স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে তার নামে করিয়ে নিয়েছেন
শহিদুল ওই জমিতে তিনি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলেন
গাছ কেটে নিয়ে জমির দখল না ছাড়লে পুলিশ দিয়ে হয়রানির ভয় দেখান ফারুক তাকে
পরে তিনি জমি থেকে গাছ কেটে নিয়েছেন
এরপর থেকে ওই জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে
পারকুল গ্রামের ভূমিহীন ভ্যানচালক মিজানুর রহমান জানান, তার নিজের কোনো জমি নেই
তিনি জানতে পারেন জমিটি সরকারি সম্পত্তি
এতদিন শহিদুল ইসলাম সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে জমিটি ভোগ দখল করে আসছিলেন
এখন সময় শেষ হয়ে গেছে
জমিটি সরকার ভূমিহীনদের জন্যে বরাদ্ধ দেবেন
অথচ সুকৌশলে নায়েব ফারুক তার স্ত্রীকে ভূমিহীন দেখিয়ে নিজের স্ত্রী ছবুরুন নেছার নামে এই জমি বন্দোবস্ত দিয়েছেন
যেটা একেবারে অনৈতিক
তাই তিনি সরকারের কাছে দাবি করেছেন বিষয়টি তদন্ত করে এই দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার
সরকারি জমি কৌশলে বন্দোবস্ত নেওয়া ছবুরুন নেছার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি যখন জমিটি নিয়েছিলাম তখন আমার কিছুই ছিল না
এখন আমি চাকরি করছি সেই টাকা দিয়ে গ্রামে দুই তলা বাড়ি করেছি
তাছাড়া এলাকার অনেক স্বাবলম্বী ব্যক্তি সরকারি জমি বন্দোবস্ত নিয়েছে
তাদের পিছনে কেউ লাগে না সাংবাদিকরা আমার পিছনে কেন লেগেছে সেটাইতো আমি বুঝতে পারছি না
তিনি আরো জানান বহরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোতলেব তরফদারের সহযোগিতায় তিনি এই জমিটা পেয়েছেন
বহরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোতলেব তরফদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জমি বরাদ্দ দেওয়া না দেয়ার বিষয়টি নায়েব সাহেবের উপর বর্তায়
এ বিষয়ে তিনি কিছুই জানেন না
এ বিষয়ে যদি কেউ তার নাম করে সেটা সম্পূর্ণ বেআইনি ও স্বার্থ হাসিলের জন্য বলেছে বলে তিনি জানান
বিষয়ে নায়েব ফারুক হোসেনের মুঠো ফোনের সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, জমিটি বন্দোবস্ত হয়েছে আজ থেকে চার বছর আগে
তখন আমার সাথে ছবুরুন নেছার বিয়ে হয়নি
তাছাড়া ছবুরুন নেছা বাঘারপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত আছেন
সেখান থেকে আয় উপার্জন দিয়ে গ্রামের বাড়ি করেছেন
তাই জমি বন্দোবস্তের সাথে ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান
যশোর মা: ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
দুঃসাহস দেখালে চরম পরিণতি ভোগ করতে হবে- ইরান
. *
, , .
সর্ব শেষ সংবাদ
দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক: আরব আমিরাতে ৭ দেশের ফ্লাইট বন্ধ
যশোর আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর সম্পাদক শাহিন
কালীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
নির্বাচনকে ঘিরে বাঘারপাড়ার জনপদ অগ্নিগর্ভ, প্রতিপক্ষের হামলা আহত ৭
তেলের দাম বৃদ্ধি, মোটরসাইকেল বিক্রি করে ঘোড়া কিনলো যুবক
ছেলের লাশ টয়লেটে বালিচাপা দিয়ে নির্বাচনী প্রচারণায় মা-বাবা!
টাঙ্গাইলে আ.লী‌গের দুই গ্রু‌পের সংঘ‌র্ষে যুবক নিহত
বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
যশোর র‌্যাবের অভিযানে ১শ'বোতল ফেনসিডিলও ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
যশোরে ইয়াবাসহ আওয়ামী লীগের ধর্মবিষয়ক মহিলা সম্পাদিকার ছেলেসহ দুই মাদক ব্যবসায়ী ধরা !
&: ,: , ,,:01917834571 24., :24@.
,:24@.,:01917-834571, :-344,
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা হুবাহু কোন সংবাদ বা ছবি অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
সর্বসত্ব 24 কর্তৃক সংরক্ষিত ২০১৯-২০২১
'পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধে খালেদাকে বিদেশে নেওয়া জরুরি'||বরিসের চিঠি পেয়ে ক্ষুব্ধ ফ্রান্স||পাগলের তাণ্ডবে পুলিশ অফিসারসহ নিহত ৫||হাসপাতালে ২৭ হাজার ছাড়াল ডেঙ্গু রোগী||জঙ্গলে দেখা মিলল বিচিত্র প্রাণী 'ডগম্যান'!||দেশে করোনায় মৃত্যু-শনাক্ত কমলো||প্রাচীন সমাধিস্থলে মিলল ৮০০ বছর পুরনো মমি||গেইল-রাহুলকে ছেড়ে দিচ্ছে...
লাইফস্টাইল
মাস্ক পরে চশমা ঝাপসা, আছে সমাধান
প্রিন্ট করুন
মাস্ক পরে চশমা ঝাপসা, আছে সমাধান
লাইফস্টাইল ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১১:২১
বার বার চশমার কাঁচে হাত দেওয়া থেকে বিরত থাকুন (ছবি : সংগৃহীত)
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক এখন আমাদের নিত্যসঙ্গী
তবে যারা চশমা পরেন তাদের জন্য মাস্ক ব্যবহার করাটা বেশ বিড়ম্বনারও বটে
কারণ মাস্ক পরে শ্বাস-প্রশ্বাস নেওয়ার দরুন চশমা ঝাপসা হয়ে যায়
আর যদি এমনটা হয় তবে বুঝে নিতে হবে মাস্ক পরায় ত্রুটি আছে
আসুন তাহলে জেনে নেওয়া যাক সঠিকভাবে মাস্ক পরার উপায় আর চশমার কাঁচ ঘোলা হয়ে যাওয়া এড়ানোর কিছু সহজ টিপস-
চশমার নিচে মাস্ক গুঁজে নেয়া
মাস্ক নাকের একটু ওপরে উঠিয়ে চোখের কাছাকাছি এনে চশমার নিচে গুঁজে নিতে পারেন
এতে করে নিঃশ্বাসের বাতাস চোখের দিকে উঠতে পারবে না, চশমার কাঁচও ঝাপসা হবে না
মাস্কের সঙ্গে টিস্যুর ব্যবহার
একটি টিস্যু পেপার মাস্কের ভেতর নাক ও চোখের মাঝে রাখতে পারেন
এটি নিঃশ্বাসের বাষ্প শুষে নিবে
ফলে চশমা ঘোলা হবে না
সাবানের ব্যবহার
একটু সাবান চশমার কাঁচে ঘষে নিন, তারপর টিস্যু পেপার দিয়ে সাবান কাঁচের সব জায়গায় সমানভাবে মাখিয়ে নিন
এতে করে চশমার কাঁচে সাবানের একটা প্রলেপ পরে যেটা চশমার কাঁচ ঝাপসা হতে দেয় না
শেভিং ক্রিম
আরেকটি সহজ উপায় হল শেভিং ক্রিম
চশমার কাঁচে সামান্য শেভিং ক্রিম লাগিয়ে একটি শুষ্ক কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন
ঘোলা হওয়া সমস্যা আর হবে না
বেবি শ্যাম্পু
বেবি শ্যাম্পুতে সারফেক্ট্যান্ট উপাদান থাকে
মাস্ক পরার আগে চশমার কাঁচ বেবি শ্যাম্পু ও পানি দিয়ে ধুয়ে নিন
এতে চশমা কম ঘোলা হবে
সামান্য টুথপেস্ট টুথব্রাশ দিয়ে চশমার কাঁচে লাগিয়ে আলতো করে ঘষুন, এতে চশমা পরিষ্কার ও চকচকে হয়ে উঠবে
অ্যান্টি-ফগ ক্লিনার
অ্যান্টি-ফগ ক্লিনার চশমার দোকানে পাওয়া যায়
এটা ব্যবহারে চশমা ১-৩ দিন পর্যন্ত ঘোলাটে হবে না
এসবের পাশাপাশি চশমার কাঁচে বার বার হাত দেওয়া থেকে বিরত থাকতে হবে
কারণ এতে করে সংক্রমণের আশঙ্কা থাকে এবং হাতে থাকা ময়লা ও ঘাম লেগে চশমার কাঁচ ঝাপসা হয়ে যেতে পারে
টিপস | আরও খবর
জুকারবার্গ কেন দৈনিক একই পোশাক পরেন?
আয়ু বাড়ায় যে ৫ খাবার