content stringlengths 0 129k |
|---|
আপডেট সময় : 12, 2021 8:51 |
ইসলামি ডেস্ক: দুনিয়াবাসীকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার উদ্দেশ্যে রসুল (সা.)-এর আগমন ঘটেছিল |
মানবকল্যাণের মূর্ত প্রতীক ছিলেন রসুল (সা.) |
আল কোরআনে আল্লাহ বলেন, '(হে নবী)! নিশ্চয়ই আমি আপনাকে সব কল্যাণ দান করেছি |
' সুরা কাওসার আয়াত ১ |
মানব জাতির সর্বস্তরে কল্যাণ নিশ্চিত করতে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনসহ প্রতিটি ক্ষেত্রে রসুল (সা.) মহান আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন পূর্ণাঙ্গ ও কল্যাণকর জীবনাদর্শ |
কোরআন মানুষকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে শেখায় |
কোরআন মানুষকে কল্যাণ ও আলোর পথ দেখায় |
মানুষের অধিকার আদায়ে সত্যের পক্ষে থেকে পাপাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় |
ইসলাম মানবাধিকারের সীমা এত প্রশস্ত করেছে যে পুরো জীবন এর মধ্যে এসে পড়ে |
বাবা-মার হক, বন্ধু-বান্ধবের হক, শ্রমিক-মালিক এবং শাসক ও জনগণের হক, সরকারের হক, শ্রমজীবী মানুষের হক, দুর্বল ও অসহায়দের হক, সাধারণ মানুষের হক ইত্যাদি |
গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায়, বান্দার হক ও আল্লাহর হক আদায়ের নামই হচ্ছে ইসলাম |
ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানুষকে অধিকার আদায়ের চেয়ে অধিকার প্রদানের বিষয়ে বেশি উৎসাহিত করেছে |
ইসলাম প্রতিটি মানুষের হৃদয়ে গুরুত্বের সঙ্গে অন্যের হক বা অধিকার আদায়ের অনুভূতি জাগ্রত করে |
কারণ, কিয়ামতের দিন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে |
আধুনিক যুগে প্রতিটি দেশ জাতি ও সমাজে মানুষের মৌলিক অধিকার তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার অধিকারকে গুরুত্ব দেওয়া হয় |
আজ থেকে ১৪০০ বছর আগে রসুল (সা.)-এর ওপর অবতীর্ণ ঐশীগ্রন্থ আল কোরআনে এসব মৌলিক অধিকার সম্পর্কে সুনির্দিষ্ট বক্তব্য এসেছে |
ইসলামী বিশ্বাস অনুযায়ী রিজিকের মালিক একমাত্র আল্লাহ |
মানুষের কর্তব্য রিজিক অন্বেষণ |
রাষ্ট্র বা সমাজপতিদের দায়িত্ব সে বিষয়ে সহযোগিতা করা |
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আল কোরআনে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধান এসেছে |
যেমন- খাদ্য : 'পৃথিবীর প্রতিটি জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন |
' সুরা হুদ আয়াত ৬ |
বস্ত্র : 'হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্তু পরহেজগারির পোশাক |
এটি উত্তম |
' সুরা আরাফ আয়াত ২৬ |
বাসস্থান : 'আল্লাহ করে দিয়েছেন তোমাদের ঘরকে অবস্থানের জায়গা এবং চতুষ্পদ জন্তুর চামড়া দ্বারা করেছেন তোমাদের জন্য তাঁবুর ব্যবস্থা |
' সুরা আন নাহল আয়াত ৮০ |
অন্য আয়াতে এসেছে, 'আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা করিনি?' সুরা নাবা আয়াত ৬ |
শিক্ষা : কোরআনুল করিমের ঘোষণা : 'পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন |
' সুরা আলাক আয়াত ১-২ |
চিকিৎসা : 'আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের জন্য ওষুধ ও মুমিনের জন্য রহমত |
' সুরা বনি ইসরাইল আয়াত ৮২ |
কাজী আহমদ পারভেজ: দন্ডবিধির সেকশন ৪৯৪ অনুযায়ী ৭ বছর কারাদণ্ড পাওয়ার উপযুক্ত একটি অপরাধ করেছেন মামুনুল হক ≣ [১] নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগে বোয়ালমারীতে প্রেস ব্রিফিং ≣ রাজধানীতে বাসা ভাড়া নিয়ে জাল নোট তৈরি করতেন তারা |
রসুল (সা.) মানুষের সুচিকিৎসায় উৎসাহিত করেছেন এবং উন্নত চিকিৎসার দিকনির্দেশনা দিয়েছেন |
তিনি বলেন, 'তোমরা জয়তুনের তেল ব্যবহার কর, কেননা এটা কল্যাণকর বৃক্ষ |
' রসুল (সা.) আরও বলেন, 'যে ব্যক্তি মাসে তিন দিন সকালে মধু খাবে তার কোনো কঠিন ব্যাধি হবে না |
' ইবনে মাজাহ |
এমনিভাবে তিনি চিকিৎসার জন্য প্রাকৃতিক অনেক বস্তু যেমন আদা, কালিজিরা, খেজুর, দুধ ইত্যাদির উপকারিতা বর্ণনা করেছেন |
নারীর কল্যাণ : আইয়ামে জাহিলিয়ায় কন্যাসন্তান জন্মগ্রহণ করলে একে দুর্ভাগ্যের কারণ মনে করে কখনো কখনো হত্যা বা জীবন্ত মাটিচাপা দেওয়া হতো! কিন্তু রসুল (সা.) স্পষ্ট ঘোষণা দিলেন, 'কন্যাসন্তান দুর্ভাগ্যের নয় বরং সৌভাগ্যের |
তাদের হত্যা করা যাবে না, অভাব-অনটন থাকা সত্ত্বেও কন্যাসন্তানকে উত্তমরূপে লালনপালন করলে তারা তার জন্য জাহান্নামের পথে আড়াল হয়ে (বাবা-মাকে) রক্ষা করবে |
' বুখারি, মুসলিম, মিশকাত |
সামাজিক কল্যাণ : বিরাজমান ভেদাভেদ, পারস্পরিক বিদ্বেষ ও কলহকে চিরতরে দূরীভূত করার জন্য রসুল (সা.) সর্বোৎকৃষ্ট ভূমিকা রেখেছেন |
যার দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর গৃহীত বিভিন্ন সামাজিক চুক্তি বিশেষ করে মদিনা সনদে |
অর্থনৈতিক কল্যাণ : মানবসভ্যতার আবহমানকাল থেকেই এ কথা স্বীকৃত যে অর্থই মানব জীবনের অন্যতম চালিকাশক্তি |
তাই এ ব্যবস্থায় অকল্যাণকর কোনো কার্যক্রম মানব জীবনে অশান্তি ও বিশৃঙ্খলা আনবেই! যেমন সুদ, ঘুষ, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ ইত্যাদি |
রসুল (সা.) ইরশাদ করেন, 'যার শরীরের মাংস হারাম খাবারে গঠিত হয়েছে সে জাহান্নামে যাওয়ার জন্য অগ্রগণ্য |
মানব জীবনে শান্তি ও সমৃদ্ধির উত্তম মডেল হলেন হজরত মুহাম্মদ |
প্রতিটি মুসলমানের উচিত নিজের জীবন কোরআন ও রসুল (সা.)-এর রেখে যাওয়া জীবনবিধানের আলোকে আলোকিত করা |
মনুষ্যত্বের চেতনা ঊর্ধ্বে তুলে ধরা |
শরীরের স্বাভাবিক কাজকর্মের জন্য খাদ্য ও ব্যায়ামের মতো ঘুমও আবশ্যক |
বস্তুত ঘুম দরকার বেঁচে থাকার জন্য |
স্মৃতিশক্তি সংহত বা দৃঢ় করার জন্যও ঘুম চাই |
বিশেষ করে সাম্প্রতিক সময়ে পড়া বা শেখা বিষয়গুলোকে মনে রাখার জন্য ঘুম দরকার |
ব্যাপারটি ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ |
বলেন বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের ঘুম গবেষক জেফরি এম ইলেনবোগেন |
সামনে পরীক্ষা |
বইয়ের বিষয়গুলো পড়ছি, মুখস্থ করছি |
পরীক্ষার সময় শেখা বা মুখস্থ বিষয়গুলো মনে আসতে হবে |
এ জন্য বিষয়গুলো মস্তিষ্কে সংহত বা দৃঢ় হওয়া প্রয়োজন |
নতুন কোনো বিষয় শেখার পূর্বশর্ত, তা মস্তিষ্কে স্থিত, সংহত বা দৃঢ় হওয়া |
পড়া পড়ে মগজে ঢোকানো, পঠিত বিষয়গুলো মগজে স্থিত করা এবং পরে ব্যাপারগুলো মনে করতে পারা - এই তিনটি স্তরে ভাগ করা যেতে পারে কোনো কিছু শেখার ব্যাপারকে |
এর মধ্যে পড়া পড়ে মগজে ঢোকানো এবং পরে বিষয়গুলো মনে করতে পারা - এ দুটো স্তর সম্পন্ন হয় জেগে থাকা অবস্থায় |
আর শেখা, পঠিত বা মুখস্থ বিষয় মগজে স্থিত হওয়ার ব্যাপারটি ঘটে ঘুমের সময় |
ঘুমের সময় মগজ স্মৃতিশক্তিকে যে সংহত করে, তার প্রমাণ বেরিয়ে এসেছে ইলেনবোগেনের এক গবেষণায় |
গবেষণাটি প্রকাশিত হয়েছে কারেন্ট বায়োলজির ১১ জুলাই ২০০৬ সংখ্যায় |
ইলেনবোগেন ঘুমের কোনো সমস্যা নেই এ রকম ১৮ থেকে ৩৯ বছর বয়সী ৪৮ জন স্বাস্থ্যবান লোকের ওপর গবেষণাটি পরিচালনা করেন |
প্রথমে ওই ৪৮ জনকে দৈবচয়ন ভিত্তিতে সমান দুটি গ্রুপে ভাগ করে প্রত্যেককে দৈবচয়ন ভিত্তিতে ২০টি দুই শব্দবিশিষ্ট জিনিসের নাম, যেমন 'ব্ল্যাংকেট অ্যান্ড ভিলেজ', মুখস্থ করতে দেওয়া হয় |
একটি গ্রুপকে শব্দগুলো মুখস্থ করতে দেওয়া হয় রাত নয়টায় |
তারপর তাদের ঘুমাতে দেওয়া হয় সাত ঘণ্টা |
পরে ওই জোড়া শব্দগুলো তাদের মনে আছে কি না, সে পরীক্ষা নেওয়া হয় সকাল নয়টায় |
অর্থাত্ মুখস্থ করার ১২ ঘণ্টা পর |
অন্য গ্রুপকে শব্দগুলো মুখস্থ করতে দেওয়া হয় সকাল নয়টায় |
তারপর ঘুমানো বা ঝিমোনোর সুযোগ না দিয়ে ঠিক ১২ ঘণ্টা পর রাত নয়টায় ওই জোড়া শব্দগুলো তাদের মনে আছে কি না, সে পরীক্ষা নেওয়া হয় |
দেখা যায়, ঘুমের ফলাফল ভালো |
যে গ্রুপ ঘুমানোর সুযোগ পেয়েছে, সে গ্রুপ ঘুমহীন গ্রুপের চেয়ে পরীক্ষায় ১৩ শতাংশ ভালো করেছে |
হাইফা বিশ্ববিদ্যালয়ের ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার রিসার্চ সেন্টারের গবেষক আভি কারনি ও মারিয়া কোরমান তাঁদের গবেষণায় দেখেছেন, দিনের বেলায় ৯০ মিনিটের হালকা ঘুমও স্মৃতিশক্তিকে দীর্ঘস্থায়ী করতে সহায়ক |
প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক জার্নাল ন্যাচার নিউরোসায়েন্সে, ২০০৮ সালের জানুয়ারি সংখ্যায় |
আরও অল্প ঘুমও স্মৃতিশক্তিকে কিছুটা সংহত করতে পারে |
এমনকি ছয় মিনিটের ঘুমও স্মৃতিশক্তিকে সংহত করতে পারে - এ রকম ফলই পেয়েছেন জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় |
পর্যাপ্ত ঘুম না হলে আমাদের স্নায়ুতন্ত্রের নিউরনগুলো ঠিকমতো কাজ করতে পারে না, শেখা জিনিস মস্তিষ্কে সংহত হয় না |
হঠাৎ করে মন খারাপ হয়ে যাওয়া, রাগ হওয়া, কান্না পাওয়া আবার চট করেই মনে উৎফুল্লভাব বা আনন্দ অনুভব করার মতো অনুভূতি হতে পারে |
'মুড সুইং' সম্পর্কে সাভারের 'বিজিএমইএ' হাসপাতালের 'ফ্যামিলি মেডিসিন' বিশেষজ্ঞ ডা. লিন্ডা সমদ্দার বলেন, "হরমোনের প্রভাব, পুষ্টিহীনতা, লৌহ, ভিটামিন ও খনিজের অভাব মেজাজের দ্রুত ওঠা-নামার জন্য দায়ী |
"নারীদের পিরিয়ডের সময় শরীর থেকে প্রচুর আয়রনের ক্ষয় হয় |
পরে তা পূরণ না করায় ধীরে ধীরে 'মুড সুইং'য়ের দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দেয় |
'মুড সুইং' নারী পুরুষ উভয়েরই হয়ে থাকে |
জীবনযাত্রা, কাজের চাপ, মানসিক চাপ, খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়ও 'মুড সুইং'য়ের অন্যতম কারণ বলে জানান, তিনি |
কৈশোরে ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন হয় |
এই সময়ে দেহের হরমোনের পরিবর্তন ঘটে |
ফলে 'মুড সুইং' হয় |
তাই এই সময়ে ছেলে-মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকে |
'মুড সুইং' ছেলে ও মেয়ে উভয়ের জন্য স্বাভাবিক হলেও নারীরা জীবনের বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন শারীরিক ও মানসিক অবস্থার কারণে 'মুড সুইং' অনুভব করে থাকেন |
প্রতিমাসে পিরিয়ডের কারণে অধিকাংশ নারীরই 'মুড সুইং' হয় |
এছাড়াও, গর্ভাবস্থায় হরমোনের ওঠানামা মনের ওপর প্রভাব ফেলে |
এই সময়ও মায়েদের মধ্যে দেখা দেয় 'মুড সুইং' |
তাছাড়া, মায়ের শারীরিক পরিবর্তন তার মনের ওপরে প্রভাব ফেলে মেজাজের তারতম্য ঘটাতে পারে |
নারীদের মেনোপোজের সময় এস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে থাকে |
তাই এই সময়েও 'মুড সুইং' হওয়া স্বাভাবিক বলে জানান ডা. লিন্ডা সমদ্দার |
'মুড সুইং' সম্পূর্ণই হরমোনের ওপর নির্ভর করে |
হরমনের ওঠা নামার কারণেই মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়, যার প্রকাশ ঘটে আবেগে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.