content
stringlengths
0
129k
'প্রি-মিন্সট্রুয়াল সিন্ড্রম (পিএমএস)' সাধারণত পিরিয়ড হওয়ার দুএক সপ্তাহ আগে থেকে দেখা দেয়
এই সময়ে অনেকের আবেগের পরিবর্তন, খাবারের চাহিদায় পরিবর্তন, দুর্বলভাব, বমি ভাব, মানসিক উদ্বেগ দেখা দিয়ে থাকে
আর এটা স্বাভাবিক
কারণ মানুষের শরীরের হরমোন এই সকল কিছু নিয়ন্ত্রণ করে বলে জানান ডা. লিন্ডা
পিরিয়ডের আগে এস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায় বলেই মানসিক অবস্থার এমন নাটকীয় পরিবর্তন ঘটে
'মুড সুইং' অধিকাংশ নারীর ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় থাকে যা পিরিয়ড শেষ হওয়ার দুএকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়
তবে, কিছু সংখ্যক নারী গুরুতর ভাবে এই সমস্যার মুখোমুখি হয় যা অনেক ক্ষেত্রে তাদের মানসিক স্বস্তি স্থায়ীভাবে নষ্ট করে
অনেকে এর ফলে মারাত্মক হতাশা, সব সময় মেজাজ খিটমিট করা, রাগারাগি করার মতো সমস্যায় ভুগে থাকেন
সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, ধ্যান ইত্যাদির মাধ্যমে 'মুড সুইং' সমস্যার সমাধান করা যায়
তবে মানসিক সমস্যার মতো রূপ নেয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানান তিনি
পিরিয়ডের আগে হরমোনের ভারসাম্যহীনতার পাশাপাশি আরও কিছু বিষয়ও 'মুড সুইং'য়ের ওপর প্রভাব রাখে
মানসিক চাপ
মানসিক চাপ শরীর ও মনের ওপর প্রভাব ফেলে
ফলে পরিবর্তন আসে আচরণে
হতাশা, দ্বিধা, এমন কি নিয়মিত চাপও 'মুড সুইং'য়ের জন্য দায়ী
খাদ্যাভ্যাস
অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পুষ্টি কর খাবারের অভাব, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয় ইত্যাদি মানসিক চাপ ও উদ্বেগ সৃষ্টি করে
তাই এই সময়ে পুষ্টিকর, আয়রন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার জরুরি বলে জানান এই চিকিৎসক
স্বাভাবিক জীবনযাপন করতে চাইলে কাজের পাশাপাশি অবশ্যই বিশ্রাম ও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন
কঠোর পরিশ্রম ও বিশ্রামের অভাব মন মেজাজের ওপর স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলে
বিষয়টাকে অস্বাভাবিক-ভাবে না দেখে বরং এই সময়ে পছন্দের কাজ করে, নিজের যত্ন নিয়ে, খাদ্যাভ্যাসের পরিবর্তন, বিশ্রাম, ধ্যান ইত্যাদির মাধ্যমে 'মুড সুইং' নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন ডা. লিন্ডা
ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ী‌দের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)
পাশাপাশি অনিচ্ছাকৃত ঋণখেলাপিদের সহায়তা দেওয়ারও দাবি জানায় সংগঠনটি
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‌'বিরাজমান পরিস্থিতিতে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাংকিং খাতের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা' নিয়ে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক সভায় এসব দাবি জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন
এফবিসিসিআই এ সভার আয়োজন ক‌রে
এসময় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আলী রেজা ইফতেখারসহ বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও এফবিসিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন
সভায় এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন মেয়াদি ঋণের সময়সীমা বাড়া‌নোর প্রস্তাব দি‌য়ে ব‌লেন, এসএমই খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা পূরণে চলমান ঋণ মঞ্জুর অব্যাহত রাখার কথা রয়েছে
ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মেয়াদি ঋণের সময়সীমা এক বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত রাখার বিধান রয়েছে
তবে অধিকাংশ ক্ষেত্রেই মেয়াদি ঋণের সময়সীমা এক বছর হয়ে থাকে
এর ফলে ঋণ পরিশোধে উদ্যোক্তাদের সমস্যা তৈরি হয়
এসএমই খাতের মেয়াদি ঋণের মেয়াদ ৭-১০ বছর করার সঙ্গে গ্রেস পিরিয়ড দুই বছর করা জরুরি
ঋণ যদি দীর্ঘমেয়াদি হয় তাহলে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণ পরিশোধে সক্ষমতা আরও বেড়ে যাবে
নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করারও আহ্বান জানান তিনি
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এসএমই খাতের জন্য ব্যাংকগুলোতে ডে‌ডি‌কে‌ট ডেস্ক চালু, এসএমই সার্ভিস সেন্টার চালু, নতুন ও নারী উদ্যোক্তাদের জন্যে বিশেষ সুবিধা দিয়েছে
কিন্তু বাস্তবতা ভিন্ন
কিছু ব্যাংকের ইতিবাচক এসব উদ্যোগ বাস্তবায়নে অনীহা রয়েছে
সব ব্যাংকের শাখাগুলোতে এসএমই'র সহায়তায় হেল্প ডেস্ক কার্যকরভাবে নিশ্চিত করার দাবি জানাই
আবার অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পরও অধিকাংশ ব্যাংক নন-টেক্সটাইল খাতের রুগ্নশিল্পের দায়-দেনা নিষ্পত্তিতে অনাগ্রহ দেখায়
এটি অনিষ্পন্ন থাকায় ব্যাংকের বিপুল পরিমাণ অনাদায়ী অর্থ আদায় করা বিলম্বিত হচ্ছে
এবিবির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার বলেন, ব্যবসা ও অর্থনীতির গতি ধরে রাখতে ব্যাংকাররা সব উদ্যোগ নেবে
তবে যেসব ইচ্ছাকৃত ঋণখেলাপি রয়েছে তাদের ঋণ আদায়ে এফবিসিসিআইয়ের সহযোগিতা প্রয়োজন
এসএমই নিয়ে তিনি বলেন, বড় ঋণ যত সহজে দেওয়া যায় এসএমই ঋণ তত সহজে দেওয়া যায় না
এসএমইসহ সব ঋণে ৯ শতাংশ সুদহার নির্ধারণের পর খরচ বিবেচনায় অনেকে এ খাতে ঋণ দিতে অনীহা প্রকাশ করছেন
তবে প্রণোদনার আওতায় প্রায় ৮০ শতাংশ ঋণ বিতরণ হয়েছে
বিতরণকৃত প্রণোদনার ঋণ ব্যাংকগুলোকে ফেরত আনতে হবে
প্রণোদনার ঋণ কোনো অনুদান না
ব্যাংকগুলো দেখে শুনে ঋণ দেবে এটাই স্বাভাবিক
এফবিসিসিআই
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে
আজই পাঠিয়ে দিন - [ ]
সাজেকে রিসোর্টে আগুন আফগানিস্তানের স্থগিত ত্রান ছেড়ে দিতে চায় বিশ্ব ব্যাংক পীরগঞ্জে নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সিলেটে কমিউনিটি সেন্টার থেকে দুই'জনের মরদেহ উদ্ধার ডিআরইউর নির্বাচন শেষে চলছে ভোট গণনা রাশিয়ায় গুগলকে জরিমানা হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৬ নৌকার সমর্থককে পিটিয়ে হত্যা "মাননীয় স্পিকার, মানুষ আমাদের আওয়ামী লীগের দালাল বলেঃ" সংসদে জাপা মহাসচিব
ব্যবসা-বাণিজ্য
ঢাকায় পোল্ট্রি খামারিদের মানববন্ধন
প্রত্যাশা নিউজ ডেস্ক
সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
৩০ বার পঠিত
সংবাদটি শেয়ার করুন:
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে, ব্রয়লার মুরগির খাদ্যের দাম কমানো, ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম কমানো ও বাচ্চার মান বৃদ্ধি এবং রেডি মুরগির উৎপাদন বন্ধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রিশিল্প সংগঠন
সমাবেশে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রিশিল্প সংগঠনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মল্লিক বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে ৬০ লাখ খামারি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে
আমি সকলকে অনুরোধ করবো, দাবি না মানলে ১০ নভেম্বরের পর থেকে কোনো মুরগি আর তুলবেন না, বিক্রিও করবেন না
এসময় ছয় দফা দাবি তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মামুনুর রহমান (পলাশ)
দাবিগুলো হলো- ব্রয়লার মুরগির ৫০ কেজি পরিমাণ প্রতিবস্তা খাদ্যের দাম কমিয়ে দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকার মধ্যে করা
ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চার দাম ২০-২৫ টাকার মধ্যে আনা ও বাচ্চার মান বৃদ্ধি করতে হবে
রেডি মুরগি উৎপাদন বন্ধ করতে হবে
কোনো প্রণোদনা নয়, প্রতিটি উপজেলায় ৩০০ জন নিবন্ধিত খামারিকে যারা কমপক্ষে এক হাজার মুরগি পালন করে তাদের স্বল্প সুদে সহজ শর্তে কমপক্ষে দুই লাখ টাকা ঋণ দিতে হবে
একজন খামারি ১০ হাজার মুরগির ওপরে কোনো প্রকার রেডি মুরগি উৎপাদন করতে পারবে না
প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রান্তিক খামারিদের সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে
খুলনায় বিএনপির গণ-অনশন কর্মসূচীতে পুলিশের বাধা খুলনায় বিএনপির গণ-অনশন কর্মসূচীতে পুলিশের বাধা - প্রত্যাশা নিউজ ২৪
@24. : :
বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ০১:১৫ অপরাহ্ন
ব্যবসা-বাণিজ্য
ঢাকা বিভাগ
চট্টগ্রাম বিভাগ
রাজশাহী বিভাগ
খুলনা বিভাগ
সিলেট বিভাগ
বরিশাল বিভাগ
রংপুর বিভাগ
ময়মনসিংহ বিভাগ
আন্তর্জাতিক
চাকরির খবর
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
ইতিহাস ও ঐতিহ্য
সাক্ষাৎকার
সংবাদ শিরোনাম :
সাজেকে রিসোর্টে আগুন আফগানিস্তানের স্থগিত ত্রান ছেড়ে দিতে চায় বিশ্ব ব্যাংক পীরগঞ্জে নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত সিলেটে কমিউনিটি সেন্টার থেকে দুই'জনের মরদেহ উদ্ধার ডিআরইউর নির্বাচন শেষে চলছে ভোট গণনা রাশিয়ায় গুগলকে জরিমানা হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীর ইন্তেকাল
রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪৬ নৌকার সমর্থককে পিটিয়ে হত্যা "মাননীয় স্পিকার, মানুষ আমাদের আওয়ামী লীগের দালাল বলেঃ" সংসদে জাপা মহাসচিব
খুলনা বিভাগ
খুলনায় বিএনপির গণ-অনশন কর্মসূচীতে পুলিশের বাধা
প্রত্যাশা নিউজ ডেস্ক
সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
২৭ বার পঠিত
সংবাদটি শেয়ার করুন:
অসুস্থ দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে দেশব্যাপী বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে খুলনায় পুলিশ বাধা দিয়েছে
শনিবার সকাল সোয়া ৯টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে অনশন শুরু করে বিএনপি