content
stringlengths
0
129k
ভাসানচরে সহায়তায় যুক্ত হলো জাতিসংঘ: স্থানান্তরিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করা সহজ হবে- প্রতিক্রিয়ায় জেসমিন প্রেমা
নামাযের মধ্যে অনিচ্ছায় চলে আসা কল্পনা-জল্পনা নামাযের জন্যে ক্ষতিকর কী না? | আমাদের সময়.কম - .
বৃহস্পতিবার, ২রা ডিসেম্বর, ২০২১,
১৮ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ,
২৬শে রবিউস-সানি, ১৪৪৩ হিজরী
সর্বশেষ খবর :
[১] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথম ওমিক্রন রোগীর সন্ধান পেলেন স্বাস্থ্যকর্মকর্তারা ●
[১] আমিন বাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় ১৩ আসামির মৃত্যুদণ্ড ●
[১] ৫ বছরে ৪,১৭৭ জনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে, ১৮৪ জন বাংলাদেশি ●
[১] এসএইচসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ●
[১] রাজশাহীতে বিআরটিসি'র বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু ●
[১] যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে: প্রধানমন্ত্রী ●
[১] ঢামেকে কারাবন্দি আসামির মৃত্যু ●
[১] এবার ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় এক নারী পোশাক শ্রমিক আহত, চালক আটক ●
[১] আব্বাস আলী আদালতে, ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ ●
মধ্যরাতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল চালকের ●
আমাদের বিশ্ব
আমাদের দেশ
আমাদের খেলা
নির্বাচিত কলাম
ইসলামি চিন্তা
আমাদের প্রযুক্তি
চাকরীর খবর
আমাদের কৃষি
তদন্ত প্রতিবেদন
দক্ষিণ এশিয়ার খবর
পৃথিবীর পথে
প্রবাসের খবর
বিশেষ প্রতিবেদন
বিশেষ সংবাদ
মত-ভিন্নমত
মিডিয়া ওয়াচ
খ্রিস্টীয় দর্পণ
আমাদের বিশ্ব
আমাদের দেশ
আমাদের খেলা
নির্বাচিত কলাম
ইসলামি চিন্তা
আমাদের প্রযুক্তি
চাকরীর খবর
আমাদের কৃষি
তদন্ত প্রতিবেদন
দক্ষিণ এশিয়ার খবর
পৃথিবীর পথে
প্রবাসের খবর
বিশেষ প্রতিবেদন
বিশেষ সংবাদ
মত-ভিন্নমত
মিডিয়া ওয়াচ
খ্রিস্টীয় দর্পণ
আরও সদ্য প্রাপ্ত সংবাদ • ইসলামি চিন্তা • লিড ৬
নামাযের মধ্যে অনিচ্ছায় চলে আসা কল্পনা-জল্পনা নামাযের জন্যে ক্ষতিকর কী না?
প্রকাশের সময় : 2, 2021, 2:11
আপডেট সময় : 2, 2021 11:29
মুয্যাম্মিল হক উমায়ের: বয়স্ক একজন লোক হযরত কারী সিদ্দীক আহমাদ বান্দাবী রাহিমাহুল্লাহু তাআলার কাছে এসে বলেন, হযরত! নামাযে অনেক খারাপ খারাপ খেয়াল অন্তরে চলে আসে
অন্তরে কুমন্ত্রনাও চলে আসে
এই কারণে আমার অন্তরে পেরেশানী কাজ করে
নামাযে মন বসাতে পারি না
হযরত তাকে শান্তনা দিয়ে বলেন,
আপনি পেরেশান হবেন না
কারণ, এই রোগ থেকে কেউ মুক্ত নয়
নামাযে বিভিন্ন ধরনের খেয়াল প্রত্যেকেরই আসে
আর এটি নামাযের খুশুর জন্যে কোন প্রতিবন্ধক না
অন্তরের উপমা হলো রাস্তার সাথে
রাস্তাতে জীব-জন্তুও চলে আবার মানুষও চলে
এখন যদি কেউ যাচাই করতে থাকে, রাস্তা দিয়ে বিড়াল কেনো যাবে? কুকুর কেনো যাবে?
গাধা কেনো যাবে? তাহলে তো সে পথ অতিক্রম করতে পারবে না
আর যদি সে নিজের মতো করে পথ সামনে চলতে থাকে, কে গেলো, কে আসলো, এই নিয়ে জেরা না করে, তাহলে সে পথ পাড়ি দিতে পারবে
অন্তরের ওয়াসওয়াসার বিষয়টিও হুবহু এমনই
অন্তর হলো বড় সড়কের মতো
সব ধরনের খেয়াল অন্তরে আসতে পারে
যা আসার আসতে থাকুক
আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন
সেগুলো দূর করার চিন্তায় পড়া যাবে না
দূর করার চিন্তায় পড়ে গেলে, নিজের উপর পেরেশানী পোহাতে হবে
(আর শয়তান- এসব চিন্তা নিয়ে নামায হয় না- কুমন্ত্রনা দিয়ে মানুষকে নামায থেকে দূরে সরিয়ে দেয়ারও সম্ভবনা আছে
তাই অন্তরে কী খেয়াল আসলো, সেগুলোর দিকে তাকানো যাবে না
নিজের কাজে মনোযোগী হতে হবে
তবে ইচ্ছে করে অন্তরে কোন ধরনের খেয়াল নিয়ে আসা যাবে না
অনিচ্ছায় খেয়াল চলে আসলে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি
আল্লাহ তাআলা আমাকে দেখছেন
নামাযের প্রতিটি রুকুন সুন্নত অনুযায়ী হচ্ছে কী না- এসব খেয়াল নিয়ে আসা
এতেকরেও অন্যসব খেয়াল অন্তর থেকে চলে যাবে-অনুবাদ)
রাজধানীর সবুজবাগে ময়লার স্তুপ থেকে মৃত নবজাতক উদ্ধার ≣ [১] বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে হামলা, ৫ লাখ টাকার জাল ও মাছ লুট, ১৬ জেলে আহত ≣ রোজিনাকে নিয়ে কেন এত ভয়?
নামাযে যেসব চিন্তা অনিচ্ছায় চলে আসে, সেগুলো নিয়ে চিন্তা করা যাবে না
এমনকি সেগুলোকে দূর করার চিন্তাও না করা
কারণ, দূর করতে চাইলে এসব চিন্তা-খেয়াল আরো বেশি আসা শুরু হবে
তাই ঐসব দূর করার চিন্তা না করে, নামাযে যা যা পড়া হচ্ছে, সেগুলোর দিকে নজর দেয়া
অন্য দিকে মনোযোগ দেয়ার কারণে এসব চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে
নামাযের রুকুনগুলোর দিকে মনোযোগ দেয়ার নামই হলো, খুশু
নামাযে কোন ধরনের খেয়াল না আসার নাম, খুশু নয়
নামাযের মধ্যে অচেতন অবস্থা সৃষ্টি করার নাম, খুশু নয়
একেবারে দুনিয়ার সবকিছু থেকে বেখবর হয়ে যাওয়ার নাম, খুশু নয়
যদিও এমন অবস্থা আল্লাহ তাআলার কিছু নেক বান্দাদের অনেক সময় নসীব হয়ে যায়
কিন্তু এই অবস্থাকে নামাযের খুশু বলা হয় না
নামাযে যে খুশুর কথা বলা হয়েছে, সেটি হলো, নামাযে যা যা পড়া হয়, সেইদিকে খেয়াল রাখা
নামাযের রুকুনগুলো সুন্নত তরিকায় আদায় করার চেষ্টা করা
যদি কখনো অন্তর অন্যদিকে চলে যায়, তখন আবার নামাযের রুকুনগুলোর দিকে নিয়ে আসা
মাঝখানে অন্যদিকে অন্তর চলে যাওয়ার দ্বারা যেটুকু ব্যাঘাত হয়েছে, তাতে কোন সমস্যা নেই
কারণ, সেটি অনিচ্ছয় ছিলো