content
stringlengths
0
129k
পেসার হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে নাঈম শেখ ফেরেন ১ রান করে
বেশ চমক জাগিয়ে টি-টোয়েন্টি অভিষেক হওয়া সাইফ হাসানও সতীর্থকে অনুসরণ করে একই পথ ধরেন সমান ১ রানেই
কখনোই টি-টোয়েন্টির উপযুক্ত ব্যাটসম্যান বলে বিবেচিত না হওয়া এই ডানহাতি অভিষেকেও নড়বড়ে
মোহাম্মদ ওয়াসিমের অফ স্টাম্পের বেশ বাইরের কিছুটা সুইং করা বলে ক্যাচ দেন স্লিপে
১০ রানেই নেই ২ উইকেট
দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেন শান্ত সিরিজ শুরুর আগে কড়া বার্তায় জানিয়েছিলেন, শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করবেন তিনি
তবে বারবার জায়গা হারানো শান্ত এই নিয়ে তৃতীয় দফা টি-টোয়েন্টি দলে ডাক পেয়ে আজ থেমেছেন মাত্র ৭ রানে, খেলেন ১৪ বল
ওয়াসিমের দ্বিতীয় শিকার হন শর্ট বলে উড়িয়ে মারতে গিয়ে
সম্প্রতি ব্যাটিং দৈন্যতার বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশ দল এ ম্যাচে পাওয়ার-প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ২৫ রান
আশা দেখিয়ে আরেক দফা হতাশ করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ
এ দফায় অবশ্য নিজেকে দুর্ভাগা দাবি করতে পারেন তিনি
মোহাম্মদ নেওয়াজের হাল্কা টার্ন করা বল বেরিয়ে যাওয়ার আগে স্টাম্প ছুয়ে যায়
মাহমুদউল্লাহ ফেরেন ১১ বলে ৬ রানে
পরে ৪০ রানে ৪ উইকেট হারানো স্বাগতিক বাংলাদেশকে টেনে নেন আফিফ হোসেন ধ্রুব
সতীর্থরা যেখানে টেস্ট মেজাজে ব্যাটিং করে সাজ ঘরের পথে, সেখানে কিছুটা আগ্রাসী ভূমিকায় আফিফ
শুরু থেকে বলের মেধা বিচার করে নিজের শক্তির জায়গা কাজে লাগান এই বাঁহাতি
১১তম ওভারে মোহাম্মদ নেওয়াজকে হাঁকান টানা ২ ছক্কা
যদিও ইনিংসটাকে বেশি বড় করতে পারেননি তিনি
পরে ফেরেন ইনিংস সর্বোচ্চ ৩৬ রান করে
যেখানে ওই ২টি ছয়ের সঙ্গে ২টি চারের মার আসে তার ব্যাট থেকে
জুটি গড়তে ব্যর্থ বাংলাদেশকে খেলায় ফেরানোর চেষ্টা করেন নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান
তাদের ষষ্ঠ উইকেট জুটি থেকে আসে ৩৫ রান
সোহান রানের গতি বাড়াতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন
হাসান আলীর দ্বিতীয় শিকারে পরিণত হন ২২ বলে ২৮ রান করে
বাউন্ডারির দেখা না পেলেও দুটি ওভার বাউন্ডারি আসে তার ব্যাট থেকে
বাংলাদেশ দল প্রথম ৫০ রানে দেখা পায় ৬৩ বলে
আফিফ-সোহানের ব্যাটে পরের ৫০ রান আসে ৪৪ বলে
শেষদিকে শেখ মেহেদী হাসানের ২০ বলে অপরাজিত ৩০ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ দল
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৮ রান
সফরকারীদের হয়ে পেসার হাসান আলী সর্বোচ্চ ৩ উইকেট নেন
এই টিপসগুলো পত্র-পত্রিকা ও রান্নার বই থেকে সংগ্রহীত... লাইফে রান্না (কুকিং) করার আগে এই টিপস গুলো একবার হলেও দেখে নিবেন
এখন যদি এই পোস্ট পড়ার ধর্য্য বা ইচ্ছা না থাকে, তাহলে শেয়ার করে আপনার ফেইসবুক টাইমলাইনে পোস্টের লিংক সেইভ রাখুন সময় পেলে একটু একটু করে পড়ে নিবেন
তা ছাড়া এই টিপস গুলো আপনার লাইফে অবশ্যই কাজে লাগবে
রান্নাবান্না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্ত্বপূর্ণ অংশ
মানুষের জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে পাল্টাচ্ছে রান্নাবান্নার ধরণ ও কৌশল
বিভিন্নজনের রান্নাবান্নার অভিজ্ঞতাকে শেয়ার করার জন্য এখানে সংগৃহীত কিছু টিপস্ দেওয়া হল
রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভাল হয়, সুরক্ষা থাকা যায় এবং সময় বাঁচে
রেসিপি দেখে রান্না করতে হলে রান্নাঘরে যাবার আগেই রেসিপিটা প্রিন্ট করে নিতে হবে
কর্মব্যস্ত জীবনে নিজেদের প্রয়োজনে আমাদের সবাইকেই কম বা বেশি রান্না করতে হয়, একটা সময় ছিল যখন শুধু মেয়েরাই রান্না বান্নার কাজ করত
এখন সময় পাল্টে গেছে, নিজের প্রয়োজনে ছেলে ও মেয়ে উভয়ই কেই রান্না করতে হয়
তবে ছেলেরা রান্না করে খুব বিপদে পড়লে , নতুবা সখের জন্য
আসলে রান্না একটা আর্ট
এটাকে কখনোই ছোট করে দেখা উচিত নয়
সবাই এই কাজটা পারে না
এর জন্য দরকার প্রচুর বুদ্ধি, অনুমান ক্ষমতা ও অভিজ্ঞতা
কর্মব্যস্ত জীবনে সব সময় সাজিয়ে-গুছিয়ে সময় নিয়ে রান্না করা সম্ভব হয় না
ঝটপট রান্নার কাজটা সেরে যেতে হয় অন্য কাজে
তাই বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই
চলুন, তাড়াতাড়ি রান্না করার কিছু টিপস জেনে নিই
টিপসঃ1) যতটুকু সম্ভব পাতিলে ঢাকানা দিয়ে রান্না করা ভাল, এতে করে খাবারের পুষ্টিমান বজায় থাকে
2) মাংস রান্নার সময় প্রথমেই লবণ দেবেন না
মাংস রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালভাবে নাড়ুন
এরপর দেখে নিন পরিমান ঠিক হল কিনা
3) তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্ণ ফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে ঢেলে দিন
লক্ষ্য রাখবেন কর্ণ ফ্লাওয়ারের দ্রবণটি যেন ভালমত তরকারির সাথে মিশে যায়
4) ভাত রান্না করতে গিয়ে ভাতগুলো ঝরঝরে হচ্ছে না? কোন চিন্তা নেই চাল ধোয়ার পর ১০ মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন অথবা রান্নার সময় ১ চা চামচ রান্নার তেল দিন
দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে
5) স্বাস্থ্য সম্মত মুরগীর তরকারি খেতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগি রান্না করুন
কারন মুরগির চামড়াতেই থাকে প্রধান ফ্যাট
6) সবুজ সবজি রান্না করতে চাইলে এক চিমটি চিনি দেন
দেখবেন সবজি কেমন সবুজ দেখাচ্ছে
7) পরদিন রান্না করার জন্য মাংস সেদ্ধ এবং ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন
8) রান্নার সময় গরম পানি ব্যবহার করুন
9) ফ্রিজের মধ্যে আঁশটে গন্ধ এড়াতে ফ্রিজে এক টুকরো কাঠ কয়লা রেখে দিন
আঁশটে গন্ধ থাকবে না
10) মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিন
11) মাছ, মাংস বা ডিমের ঝোলে অনেক সময় লবণ বেশি হয়ে যায়
সে ক্ষেত্রে ওই তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ভেঙে দিন
লবণ কমে যাবে
12) মুরগির মাংস বা কলিজা রান্না করার সময় ১ টেবিল চামচ সিরকা দিন
এতে যেমন গন্ধ থাকবে না, তেমনি তাড়াতাড়ি সিদ্ধও হবে
13) মাছ ভাজার সময় তেল ছিটলে একটু লবণ ছড়িয়ে দিন
তেল আর ছিটবে না
14) বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন
তাড়াতাড়ি লালচে হবে
15) কাঁচা মাছ বা মাংস ছুরি-চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন
16) আলু ও ডিম একসঙ্গে সিদ্ধ করুন
দুটো দুই কাজে ব্যবহার করলেও সিদ্ধ তাড়াতাড়ি হবে
17) অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করলে পাতলা হয়ে যায়
সে ক্ষেত্রে দুটি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন
স্যুপ ঘন হবে
18) ডাল তাড়াতাড়ি রান্না করতে আগের রাতেই ভিজিয়ে রাখুন
19) মসলাপাতি তাড়াতাড়ি খুঁজে পেতে কৌটার গায়ে নাম লিখে রাখুন
20) পরদিন কী রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন
তাহলে অল্প সময়ে রান্না হবে
21) রান্না করার আগে অবশ্যই মাছ ও সবজির কম্বিনেশন এর ব্যাপারে লক্ষ রাখবেন
22) মাছ রান্না করে হাতের কাছে কাঁচা ধনিয়া পাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ দুইশত গুন বেড়ে যাবে
23) ডালে বাগার দিতেই হবে, রসুন কুচি তেলে ভেজে ডালে দিয়ে দিতে হবে
24) মাংশ জাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পেঁয়াজ কুচি ভাজি) দিয়ে দিন
স্বাদ বেড়ে যাবে
25) ডিম সিদ্ব করতে পানিতে সামান্য লবন দিন
ডিম খেতে সুস্বাদু হবে
দেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক কালের কন্ঠ সিনিয়র এক সাংবাদিক কারণে আক্রান্ত হয়েছেন,দৈনিক জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার কাউসার রহমান করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন
তিনি ঈদের আগে থেকে অসুস্থ ছিলেন বলে জানা যায়
আজ সোমবার ১ জুন তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পত্রিকাটির বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী
এ নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন
এদিকে গতকাল রোববার (৩১ মে) পর্যন্ত মহামারি প্রণঘাতী করোনাভাইরাসে ২২৫ সংবাদকর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে
আর এতে মৃত্যু হয়েছে ৩ জনের
আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩ জনের
সুস্থ হয় বাড়িতে ফিরেছেন ৬৩ জন