content stringlengths 0 129k |
|---|
বিশ্বাস করুন, আমি ফরিদ ভাইকে রিকোয়েস্টও করতে যাচ্ছিলাম! কিন্তু এ মেঘ না চাইতেই জলের মত হয়ে গেল! |
এটা গল্পসঙ্কলন নয় |
আমার বেশ কিছু বারোয়ারী প্রবন্ধের সমাহার |
এই বইটা অনেক আগে অবসর প্রকাশনী প্রকাশ করবে বলে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু অবসরের অধিকারী আলমগীর ভাইয়ের যোগাযোগের ক্ষেত্রে কচ্ছপ গতি আর আমার শশকের মত আলস্যের কারণে শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখে নি |
অনেক দিন পর ভিন্ন প্রকাশনীর হাত দিয়ে বের হচ্ছে বইটা |
তবে এটা নয়, এ বছরের বইমেলায় বের হবার কথা ছিল আমার গল্পসঙ্কলনটা |
ইলেক্ট্রা নামে |
এক বাকোয়াজ বেতাল লোক রাতদিন ধর্ণা দিয়ে, জ্বালাতন করে পাণ্ডুলিপিটা নিয়েছিল প্রকাশ করবে বলে |
তারপর কাজ হচ্ছে, বের হচ্ছে, দেশের সেরা কোনো সাহিত্যিককে দিয়ে ভূমিকা লেখাচ্ছি, ইত্যাদি করে করে শেষমেশ বলে যে, খুব বোকার মত বলে ফেলেছিলাম আপনার বই বের করবো, পারছি না, ক্ষমা করবেন |
এই লোক যে রকম ব্যক্তিত্বহীন, তেলতেলে, তাতে যে এরকম একটা কাজ করবে, সেই আশংকা আমার ষোল আনাই ছিল শুরু থেকেই |
কিন্তু, এতখানি সময় নষ্ট করে একেবারে চুড়ান্ত মুহূর্তে আমার বারোটা বাজিয়ে দেবে, সেটা বুঝতে পারি নি |
যাই হোক, পাণ্ডুলিপিটা পরে আমি পাঠিয়ে দেই জনান্তিক প্রকাশনীকে |
কিন্তু দেরি হয়ে যাবার কারণে বইমেলায় এই বই প্রকাশ করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না |
বইমেলা শেষ হলেই আমার বইটার কাজে তাঁরা হাত দেবে বলে জানিয়েছে আমাকে |
কাজেই, বইটা পাবার জন্য আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই |
[]://.-./-//2013/02/__02.[/] |
কাজী রহমান ফেব্রুয়ারী 6, 2013 9:33 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
কিন্তু দেরি হয়ে যাবার কারণে...... |
যেটা প্রকাশ হচ্ছে, 'বিস্ময়কর নোটবুক' সেটার ব্যাপারে কিছু বলুন |
কি কি আছে আর কবে থেকে পাওয়া যাবে? |
কেয়া রোজারিও ফেব্রুয়ারী 6, 2013 11:54 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
অভিনন্দন! |
িশল্পভবন ফেব্রুয়ারী 7, 2013 12:10 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
এক বাকোয়াজ বেতাল লোক রাতদিন ধর্ণা দিয়ে, জ্বালাতন করে পাণ্ডুলিপিটা নিয়েছিল প্রকাশ করবে বলে |
তারপর কাজ হচ্ছে, বের হচ্ছে, দেশের সেরা কোনো সাহিত্যিককে দিয়ে ভূমিকা লেখাচ্ছি, ইত্যাদি করে করে শেষমেশ বলে যে, খুব বোকার মত বলে ফেলেছিলাম আপনার বই বের করবো, পারছি না, ক্ষমা করবেন |
আমরা কেওই বৃত্তের বাইরে যেতে পারিনা |
ব্রিত্তের ভেতরেই থাকি র চ্যাঁচ্যাঁই |
ইরতিশাদ ফেব্রুয়ারী 6, 2013 2:45 পূর্বাহ্ন - |
ফরিদকে অভিনন্দন |
সুন্দর প্রচ্ছদের জন্য নিলীমকেও অভিনন্দন |
ফরিদ আহমেদ ফেব্রুয়ারী 6, 2013 9:12 পূর্বাহ্ন - |
@অভিজিৎ, |
ফরিদ ভাই আমার পড়া সেরা গল্পকারদের একজন |
তার ছোট গল্পগুলোর তুলনা আমি কোথাও পাইনি |
যে পাবলিক আমার বইটা প্রকাশ করবে বলে চেয়ে নিয়ে দীর্ঘদিন পরে বাতিল করে দিয়েছে, তাকে এই লাইনটা পাঠাবো বলে ভাবছি |
🙂 |
এই বইটার খবর এতদিন আমার কাছে চেপে যাওয়ার জন্য কাদের মোল্লার মত ফরিদ ভাইয়েরও ফাঁসি চাই |
কাদের মোল্লার মুক্তি চেয়েও কিন্তু লেখা আসছে এখন |
:)) |
নীরবে, প্রচারবিহীনভাবে এর প্রকাশ হোক, সেটাই চেয়েছিলাম আমি |
সে কারণেই কাউকে কিছু বলা হয় নি আমার |
আন্তরিকভাবে দুঃখিত এজন্য |
িশল্পভবন ফেব্রুয়ারী 7, 2013 12:13 পূর্বাহ্ন - |
@ফরিদ আহমেদ, |
যে পাবলিক আমার বইটা প্রকাশ করবে বলে চেয়ে নিয়ে দীর্ঘদিন পরে বাতিল করে দিয়েছে, তাকে এই লাইনটা পাঠাবো বলে ভাবছি |
আপনি ভদ্রতা করেও কথা বলতে পারছেন না |
আপনার লিখা জনগন পড়ে কি শিখবে |
আমি দুখিত এভাবে বলার জন্য |
ফরিদ আহমেদ ফেব্রুয়ারী 7, 2013 8:32 পূর্বাহ্ন - |
@িশল্পভবন, |
আপনি ভদ্রতা করেও কথা বলতে পারছেন না |
ভদ্রলোককে পাবলিক বলে ডেকে আসলেই আমি অভদ্রতা করেছি |
দুঃখিত এই জন্য |
এই স্ল্যাং এর বদলে আভিধানিক পরিভাষা ব্যবহার করা উচিত ছিল আমার |
বলা উচিত ছিল, পলায়নপর প্রতিশ্রুতিভঙ্গকারী, বাহুল্যকথাসর্বস্ব বাচাল, তারল্যসুধার প্রভাবে প্রভাবিত বেতা্ল ভদ্রলোককে এই লাইনটা পাঠাবো বলে ভাবছি |
আপনার লিখা জনগন পড়ে কি শিখবে |
কিছুই শিখবে না |
কারণ, কাউকে কিছু শেখানোর দায়িত্ব নিয়ে আমি বই লিখি নি |
আমি দুখিত এভাবে বলার জন্য |
কোনভাবে? অভদ্রভাবে? অসুবিধা নেই |
আমার সাথে আপনার কোনো বাদ-বিবাদ কিছুই নেই, তারপরেও আপনি আমাকে বলতে গিয়ে 'এভাবে' ছাড়া বলতে পারেন না |
আর আমি যে লোকটাকে পাবলিক ডেকেছি, সেই লোকটা দিনের পর দিন আমাকে ফোন করে, আমার লেখার প্রশংসা করে করে, পাণ্ডুলিপিটা হাতিয়ে নিয়েছিল |
তারপর দিনের পর দিন নানান গল্প বলে গেছে এর প্রকাশনা বিষয়ে |
এমনকি শেষ দিকে এসে, আমার বইয়ের ভূমিকা বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক দিয়ে লেখাবে বলে আমার অনুমতি চেয়ে নিয়েছে |
তারপর একদিন দুম করে কোনো ব্যাখা ছাড়াই বইটা প্রকাশ করতে পারছে না বলে ক্ষমা চেয়েছে ইমেইল করে |
আমার বই প্রকাশিত হলো কী হলো না, সেটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই |
কিন্তু এই বইটা নিয়ে আছে |
আমার খুব প্রিয় একজন এই পাণ্ডুলিপিটাকে বইয়ের আকারে দেখতে চেয়েছিল |
ফলে, আমি এটাকেই প্রকাশ করতে চেয়েছিলাম সবচেয়ে আগে |
এই ভদ্রলোকের ফিচলেমি আচরণের জন্য, সেটা হয় নি |
তিনি শুরুতেই না করে দিলে আমি অন্য কোনো প্রকাশনা সংস্থার মাধ্যমে এই বইমেলাতেই বের করতে পারতাম বইটা |
আদনান আদনান ফেব্রুয়ারী 7, 2013 12:18 পূর্বাহ্ন - |
@অভিজিৎ, |
ধন্যবাদ! |
অভিজিৎ ফেব্রুয়ারী 5, 2013 6:19 পূর্বাহ্ন - |
অমি রহমান পিয়ালের 'একাত্তরের মুক্তিবন্ধু' বইটা যোগ করলাম |
তবে বইয়ের পৃষ্ঠা সংখ্যা, বইয়ের প্রকাশকের নাম, বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং বইয়ের মুদ্রিত মূল্যের তথ্য লাগবে |
কেউ জানলে জানাবেন |
আঃ হাকিম চাকলাদার ফেব্রুয়ারী 5, 2013 2:40 পূর্বাহ্ন - |
ড. প্রদীপ দেবের 'উপমহাদেশের ১১ জন পদার্থবিজ্ঞানী' নামের বইটি |
প্রদীপ দেব মুক্তমনার একজন ধীমান লেখক, যার তুলনা উনি নিজেই (ব্লগ লিঙ্ক) |
হ্যাঁ, ডঃ প্রদীপ দেবের লেখা আমার ও খুব প্রীয় |
মোজাফফর হোসেন ফেব্রুয়ারী 5, 2013 12:48 পূর্বাহ্ন - |
বই: আদিম বুদবুদ অথবা কাঁচামাটির বিগ্রহ |
গল্পগ্রন্থ |
লেখক: মোজাফফর হোসেন |
প্রকাশক: রাত্রি |
পরিবেশনায়: অন্বেষা |
স্টল নং: ১৯৫-১৯৭ |
প্রচ্ছদ: চারু পিন্টু |
পৃষ্ঠা: ১২৮ |
মূল্য: ১৬০টাকা |
মোজাফফর হোসেন ফেব্রুয়ারী 5, 2013 12:52 পূর্বাহ্ন - |
@মোজাফফর হোসেন, []://../.?=10200695000524431&=.1602041457960.2090180.1443805484&=1[/] |
মুক্তমনা এডমিন ফেব্রুয়ারী 5, 2013 1:20 পূর্বাহ্ন - |
@মোজাফফর হোসেন, |
ছবি এটাচে সমস্যা হলে ইমেইলে ([ ] - এই ঠিকানায়) পাঠিয়ে দিন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.