content
stringlengths
0
129k
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০, ১১:৪৭
কিম জং-উনকে পরামর্শ দিতে চিকিৎসা বিশেষজ্ঞসহ একটি টিমকে উত্তর কোরিয়ায় পাঠিয়েছে চীন
বিষয়টি অবগত এমন লোকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানা গেছে
উত্তর কোরীয় নেতার স্বাস্থ্য নিয়ে পরস্পর-বিরোধী প্রতিবেদন প্রকাশের পর চিকিৎসক ও কর্মকর্তাদের একটি দলকে পাঠাল চীন
তবে তাদের এই সফর কিমের স্বাস্থ্য সম্পর্কিত কিনা; তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স
প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সংযোগ বিভাগের এক জ্যেষ্ঠ সদস্য
উত্তর কোরিয়ার উদ্দেশে বৃহস্পতিবার তার বেইজিং ছেড়েছেন
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় সূত্র নিজেদের পরিচয় প্রকাশ করতে চায়নি
এ নিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কোনো মন্তব্য পাওয়া যায়নি
খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের হার্টে অস্ত্রোপচার হয়েছে
এরপর নিজ বাড়িতেই তিনি চিকিৎসাধীন রয়েছেন
কর্মকর্তাদের বরাতে মার্কিন গণমাধ্যমের দাবি, চিকিৎসাধীন থাকার পর উত্তর কোরীয় নেতার স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে
কিমের অস্ত্রোপচারের ঘটনা সত্যি হলে, ডেইলি এনকে ওয়েবসাইটের দাবি অনুসারে, তার দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের জন্মবার্ষিকের অনুষ্ঠানে তার অনুপস্থিত থাকার একটি ব্যাখ্যাও সামনে চলে আসবে
গত ১২ এপ্রিল দেশটির পূর্ব উপকূলীয় হায়াংসান কাউন্টিতে একটি হাসপাতালে কিমের অস্ত্রোপচার হয়েছে
সিউলভিত্তিক ডেইলি এনকে নামের যে ওয়েবসাইট এমন খবর দিয়েছে, সেটি উত্তর কোরিয়ার পক্ষত্যাগীরা চালাচ্ছে
খবরে বলা হয়, বর্তমানে মাউন্ট কুমগ্যাং রিসোর্টের একটি বাড়িতে ৩৬ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান চিকিৎসা নিচ্ছেন
প্রতিবেদনে অজ্ঞাতনামা সূত্রের বরাত দেয়া হয়েছে
এছাড়া এতে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই এতে
আন্তঃসীমান্ত বিষয়াদি নিয়ে কাজ করা দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ও এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে
আর মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে এ বিষয়ে সরাসরি অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতের উল্লেখ করা হয়েছে
বলা হয়েছে, ওয়াশিংটনও বিষয়টি নজরদারিতে রেখেছে
অস্ত্রোপচারের পর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে কিম জং-উন
কিন্তু সিএনএনের প্রতিবেদনকে উড়িয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার খবরাখবর রাখা দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা
ইয়োনহাপ সংবাদ সংস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে কিমকে উপস্থিত হতে দেখা গেছে
এতে তার স্বাস্থ্যহানির বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউস জানায়, উত্তর কোরিয়ায় কোনো অস্বাভাবিক ঘটনা তাদের নজরে আসেনি
ডেইলি এনকের খবর বলছে, ব্যাপক ধূমপান, স্থূলতা ও অতিরিক্ত কাজের দরুন সাম্প্রতিক মাসগুলোতে কিমের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে
সেখানকার এক সূত্র জানায়, আমার মনে হচ্ছে, গত আগস্ট থেকে তিনি কার্ডিওভাসকুলার সমস্যায় ভুগছেন
কিন্তু পেকটু পাহাড়ে কয়েকবার ভ্রমণের পর তা আরও গুরুতর হয়েছে
গত বছরের অক্টোবরে পেকটু পাহাড়ের বন ও তুষারে ঢাকা মাঠে কিমের সাদা ঘোড়ায় চড়া অবস্থায় একটি ছবি প্রকাশ করেছিল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ
খবর অনুসারে, গত ১১ এপ্রিল ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর একটি বৈঠকে সভাপতিত্ব করার পর হাসপাতালে ভর্তি হন কিম
এরপর গত সপ্তাহের পিয়ংইয়ংয়ের স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ও তাকে দেখা যায়নি
এমনকি কিম ইল-সুংয়ের আড়ম্বরহীন জন্মবার্ষিকী উদযাপনেও তাকে দেখা যায়নি
ভিন্নবার্তা ডটকম/এসএস
আরো পড়ুন
সংসদের আগামী দুই অধিবেশনের মধ্যেই ইসি গঠনে আইন আসছে
ক্ষমতা চাই না : মোদি
কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআইকে কুপিয়ে জখম, পিস্তল ছিনতাই
ওমিক্রন ঠেকাতে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
কেন্দ্রে বহিরাগতদের হামলা-ভাঙচুর, ভোটগ্রহণ বন্ধ
ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা নিহত
সর্বশেষ
জনপ্রিয়
সংসদের আগামী দুই অধিবেশনের মধ্যেই ইসি গঠনে আইন আসছে
গেইলকে 'শেষ ম্যাচ' খেলার সুযোগ দেবে ওয়েস্ট ইন্ডিজ
ক্ষমতা চাই না : মোদি
কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআইকে কুপিয়ে জখম, পিস্তল ছিনতাই
ধনী হওয়ার সহজ আমল
একমাত্র খালেদা জিয়াই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন: ফখরুল
ওমিক্রন ঠেকাতে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
কেন্দ্রে বহিরাগতদের হামলা-ভাঙচুর, ভোটগ্রহণ বন্ধ
ইথিওপিয়ার হামলায় সুদানের ৬ সেনা নিহত
খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথের বিকল্প নেই: দুদু
হাসানকে ফিরিয়ে তাইজুলের পাঁচ
বান্ধবীকে হত্যা করে পেট কেটে নবজাতক চুরি, অতঃপর...
সাগরে জলদস্যুতায় যাবজ্জীবন কারাদণ্ড, সংসদে বিল পাস
ইবির প্রথম নারী ছাত্র উপদেষ্টা ড. শেলীনা নাসরীন
বিআরটিসির ১০০ বাস ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে
রায়টা আজ হয়ে গেলে ভালো হতো: আবরারের বাবা
নেদারল্যান্ডসে আংশিক লকডাউন
তাইজুল-মিরাজ ভেলকির পর এবাদতের সাফল্য
'হাফ পাস না দিলে বাস দেখি কেমনে চলে'
নৌকা সমর্থকদের ইটে মাথা ফাটল নারীর, স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুর
মাসিক আর্কাইভ
মাসিক আর্কাইভ 2021 (2945) 2021 (3649) 2021 (2698) 2021 (2955) 2021 (2764) 2021 (2858) 2021 (2901) 2021 (2692) 2021 (2346) 2021 (1662) 2021 (1849) 2020 (2123) 2020 (1750) 2020 (2454) 2020 (2472) 2020 (1838) 2020 (1079) 2020 (830) 2020 (818) 2020 (846)
--- বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
সরকারি অন্যান্য পোর্টাল দেখুন
বিভাগ বিভাগ পর্যায়ের সরকারি অফিস জেলা পর্যায়ের সরকারি অফিস উপজেলা পর্যায়ের সরকারি অফিস আঞ্চলিক অফিসসমূহ বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ
প্রবল শক্তিশালী ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
না ভালো হলো ব্যাটিং, না বোলিং
ফিল্ডিংয়ে খুব বেশি কিছু করার সুযোগ মিলল না
এর মধ্যেও হাতছাড়া হলো কঠিন সুযোগ
টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি হতাশায় মোড়ানো দিনে যেন অসহায় আত্মসমর্পণ করল মাহমুদউল্লাহর দল
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার সুপার টুয়েলভের ম্যাচে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ
তাদের ১২৪ রান ৩৫ বল বাকি থাকতেই ছাড়িয়ে গেছে ওয়েন মর্গ্যানের দল
দুঃসময় কাটানোর লড়াইয়ে শুরুটা ইতিবাচক হলেও শেষ পর্যন্ত ব্যাটিংয়ে দেখা গেল সেই পুরান বাংলাদেশকেই
পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে পিছিয়ে পড়া দলটি ইনিংসে কখনোই ছন্দ পায়নি
বলের দিক থেকে কেবল একটি জুটি ছাড়াতে পেরেছে ২০, রানের দিক থেকে দুটি
শুরু থেকে নিয়মিত উইকেট হারানোয় পুরো ইনিংস জুড়ে দেখা গেছে মেরামতের ব্যর্থ চেষ্টা
কোনো ব্যাটসম্যানই কন্ডিশন-উইকেট-পরিস্থিতি বুঝে দায়িত্ব নিতে না পারায় তা সফলও হয়নি
বোলিংয়ে ছিল না তেমন ধার
বাউন্ডারি হজম করতে হয়েছে প্রায় প্রতি ওভারেই
ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএলের এক সময়ের নিয়মিত মুখ জেসন রয় ও দাভিদ মালানকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি বোলাররা
বিস্ফোরক ব্যাটিংয়ে ওপেনার রয় ম্যাচ থেকে ছিটকে দেন বাংলাদেশকে, দলকে জয়ের বন্দরে নিয়ে ফিরেন মালান
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উইকেট হারানোর শুরুটা নিজেকে খুঁজে ফেরা লিটন দাসকে দিয়ে
আগের ম্যাচে দুটি ক্যাচ ছেড়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ওপেনার প্রথম ওভারে বেরিয়ে এসে মইন আলিকে দুটি চার মেরে আভাস দেন ঘুরে দাঁড়ানোর
কিন্তু শেষ পর্যন্ত ভাঙতে পারেননি ব্যর্থতার গণ্ডি, যেতে পারেননি দুই অঙ্কেও
মইনকে সুইপ করে ধরা পড়েন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে
মোহাম্মদ নাঈম শেখ যেন ঠিক করে রেখেছিলেন, এগিয়ে গিয়ে ছক্কায় ওড়াবেন
আগেভাগেই বেরিয়ে পড়ে বিপদ ডেকে আনেন তিনি, মইনের টেনে দেওয়া বলে ধরা পড়েন মিড অনে
আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিনে ব্যাট হাতে ভালো কাটেনি সাকিব আল হাসানের
ক্রিস ওকসের বলে বিদায় নেন আদিল রশিদের দুর্দান্ত ক্যাচে
পাওয়ার প্লেতে ২৭ রানে নেই টপ অর্ডারের তিন উইকেট
ইনিংস মেরামতের চিরচেনা কাজে লেগে পড়েন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ
অভিজ্ঞ দুই ব্যাটসম্যানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেয় বাংলাদেশ
কিন্তু রানের গতিতে দম দেওয়ার কাজটা করতে পারেননি তারা
লিয়াম লিভিংস্টোনের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় মুশফিক এলবিডব্লিউ হলে ভাঙে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় ৩২ বল স্থায়ী ৩৭ রানের জুটি
তিন চারে ৩০ বলে ২৯ রান করেন মুশফিক