content stringlengths 0 129k |
|---|
: ইতিহাসের সাক্ষী: মোবাইল ফোনে প্রথম কথা বলেছিলেন কারা? ( 477 ) |
. |
: 140 |
ইতিহাসের সাক্ষী: মোবাইল ফোনে প্রথম কথা বলেছিলেন কারা? |
" : 14, 2020, 10:51:44 " |
আধুনিক কালের প্রযুক্তিতে যেসব আবিষ্কার মানুষের জীবনকে সবচাইতে বেশি প্রভাবিত করেছে - তার মধ্যে মোবাইল ফোন বা সেল ফোনের সাথে হয়তো আর কোন কিছুরই তুলনা চলে না |
কিন্তু মোবাইল ফোন প্রথম তৈরি করেছিলেন কে? এতে প্রথম কথা বলেছিলেন কারা? |
প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল ১৯৭৩ সালে, আমেরিকার নিউইয়র্ক শহরে - আর তা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার |
তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক |
মার্টিন কুপার কাজ করতেন তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মোটরোলায় |
কিন্তু তার স্বপ্ন ছিল: এমন একদিন আসবে যখন সবার হাতেই তার নিজস্ব ফোন থাকবে, আর সেই ফোনে যে কোন সময় তার সাথে যোগাযোগ করা যাবে |
বিবিসির লুইস হিদালগোকে মার্টিন কুপার বলছিলেন, সাধারণ মানুষের কাছে এ গল্প বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো শোনাবে |
"কারণ, এর আগের একশ' বছর ধরে টেলিফোন মানেই ছিল এমন একটা জিনিস - যা আমাদের কাজের টেবিল বা বাড়িতে একটা তারের সাথে যুক্ত |
বলতে পারেন এটা একটা কুকুরের গলার শেকলের মতোই |
কিন্তু আমাদের মনে হয়েছিল, মানুষ আসলে মৌলিকভাবেই চলিষ্ণু এবং সে যেখানেই থাকুক না কেন - সবসময়ই অন্যদের সাথে যুক্ত থাকবে |
কাজেই আমাদের সেই যন্ত্র তৈরি করতে হবে যা আগে কখনো তৈরি হয় নি |
এবং ঠিক সেই জিনিসটাই আমরা বানিয়ে ফেললাম - মাত্র তিন মাসের মধ্যে |
" |
অনেকেই বলেন, উনিশশ' ষাটের দশকে স্টারট্রেক নামের টিভি শোর চরিত্ররা কমিউনিকেটর নামে যে ছোট হাতে ধরা জিনিসটি ব্যবহার করতেন - সেটাই মার্টিন কুপারকে মোবাইল ফোন বানাতে অনুপ্রাণিত করেছিল |
কিন্তু মার্টিন বলেন, তা নয় - বরং আমেরিকান কমিক স্ট্রিপ ডিক ট্রেসি চরিত্রেরা পরস্পরের মধ্যে যোগাযোগের জন্য হাতঘড়ির মতো যে টু ওয়ে রিস্ট রেডিও ব্যবহার করতেন - সেটা দেখেই আসলে তাদের মাথায় প্রথম মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল |
"আগে যখন আপনি ফোন করতেন - তখন আপনার কলটা যাচ্ছে আসলে অন্য একটা জায়গায়, কিন্তু এখন মোবাইলে কল করলে তা ধরছেন একজন ব্যক্তি - যাকে আপনি ফোন করেছেন |
জায়গাটা আর কোন ব্যাপার নয় |
এটা একটা অত্যন্ত মৌলিক এবং গভীর পরিবর্তন |
" |
মার্টিন কুপার এবং তার দল প্রথম হাতে-ধরা ফোনের প্রোটোটাইপটি উপস্থাপন করেছিলেন ১৯৭৩ সালের এপ্রিল মাসে, নিউইয়র্কের হিলটন হোটেলে |
সেটা কিন্তু দেখতে ছিল একেবারেই অন্যরকম |
সায়েন্স ফিকশনের কমিউনিকেটর বা এ যুগের মোবাইলের সাথে তার কোন মিলই ছিল না |
সেই প্রথম মোবাইল ফোন ছিল ১০ ইঞ্চি লম্বা, দু ইঞ্চি চওড়া, এবং ৪ ইঞ্চি উঁচু |
জিনিসটা ছিল অনেক ভারি |
ওজন এক কিলোরও বেশি |
মাত্র ২০ মিনিট কথা বললেই তার ব্যাটারি শেষ হয়ে যেতো |
সেই ফোন দেখে লোকে হেসেছিল |
কিন্তু তখনকার দিনে এর চেয়ে ভালো কিছু তৈরি করা সম্ভব ছিল না |
মার্টিন কুপারকে মোটরোলা কোম্পানিতে একটা গল্প বলা হয়েছিল |
"গল্পটা ছিল, এমন একদিন আসবে যে আপনার জন্ম হলেই আপনাকে একটা ফোন নম্বর দেয়া হবে, এবং সেই ফোন না ধরলে আপনি মারা যাবেন |
তাই আমরা জানতাম যে একদিন সবারই একটা করে ফোন থাকবে - কিন্তু সেই ফোনে যে একটা সুপারকম্পিউটার থাকবে, তাতে ডিজিটাল ক্যামেরা এবং ইন্টারনেট সংযোগ থাকবে - তা আমরা কল্পনাই করতে পারিনি |
কারণ এগুলোর কোন কিছুই ১৯৭৩ সালে ছিল না |
" |
সেই ১৯৭৩ সালের এপ্রিল মাসের তিন তারিখে - নিউ ইয়র্কের সিক্সথ এভিনিউ থেকে মার্টিন কুপার মোবাইল ফোনে প্রথম কলটি করেছিলেন |
ব্যাপারটা দেখতে তার সামনে উপস্থিত ছিলেন একজন সাংবাদিক |
"সে ছিল নিউইয়র্কের একটি রেডিও চ্যানেলের একজন রিপোর্টার |
আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম |
আমি আসলে আগে থেকে ভেবে রাখিনি যে কাকে ফোন করবো |
আমি সাংবাদিকটিকে বললাম - এটিএন্ডটি কোম্পানিতে আমার পরিচিত একজন ইঞ্জিনিয়ার আছে, আমি তাকে ফোন করছি |
তার নাম জোয়েল ইঙ্গল |
" |
এটিএন্ডটি তখন আমেরিকার এমন কি সারা বিশ্বের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির একটি |
আর কুপারের মোটরোলা ছিল একটা ছোট কোম্পানি |
তাদের মধ্যেই হলো মোবাইল ফোনের প্রথম কথোপকথন |
"আমি নাম্বারটি ডায়াল করলাম |
কি আশ্চর্য ব্যাপার, জোয়েল নিজেই ফোন ধরলো |
আমি বললাম, হাই জোয়েল, আমি মার্টিন কুপার বলছি |
আমি তোমাকে ফোন করেছি একটা সেলফোন থেকে |
একটা সত্যিকারের সেলফোন, একটি হাতে ধরা, ব্যক্তিগত ফোন - যা সাথে নিয়ে চলাফেরা করা যায় |
" |
"ওপাশ থেকে জোয়েল কোন কথা বললো না |
একটা নিরবতা |
" |
"আমার মনে হলো সে হয়তো দাঁত কিড়মিড় করছে |
তবে জোয়েল ছিল খুবই ভদ্র |
আজও সে বলে, আমার সেই ফোন কলটির কথা তার মনে নেই |
আমি অবশ্য তাকে এজন্য দোষ দিই না |
আপনিই বলুন, প্রথম সেলফোন কলের অন্যপ্রান্তে থাকতে আপনার কেমন লাগার কথা |
" |
আসলে এটিএন্ডটিও তখন ভবিষ্যতের ফোন নিয়ে চিন্তাভাবনা করছে |
সেলুলার টেকনোলজি নামে এক নতুন প্রযুক্তির সূচনা করেছিল তারাই |
রেডিওর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একাধিক সেলের নেটওয়ার্কের মধ্যে বার্তাবিনিময় করার এ প্রযুক্তিই চলমান ফোন সম্ভব করেছিল |
কিন্তু এটিএন্ডটি চেয়েছিল এই নতুন প্রযুক্তিকে গাড়িতে ফোন সংযুক্ত করার জন্য ব্যবহার করতে |
তারা ভেবেছিল গাড়ির সাথে সংযুক্তিই ফোনের ভবিষ্যৎ |
হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা তারা ভাবে নি |
কিন্তু ছোট্ট কোম্পানি মোটরোলা এটিএন্ডটির সেই ভাবনাকে ভুল প্রমাণিত করলো |
"তারা মনে করতো, তারা তারের সংযোগওয়ালা ফোনকেই গাড়ির ভেতরে নিয়ে যাবে |
কিন্তু আমাদের মনে হয়েছিল টেলিকম কোম্পানি আপনার গাড়ির মধ্যে ফোনকে আটকে ফেলছে - সেটার কোন মানেই হয় না |
" |
"মার্টিন এবং তার দল আরেকটা ব্যাপার জানতেন |
সেটা হলো, আমেরিকার বেতার তরঙ্গ নিয়ন্ত্রণ করে যে ফেডারেল টেলিকমিউনিকেশন কমিশন - তাদের কাছে এটিএন্ডটি দেনদরবার করছে যেন তাদেরকে রেডিও স্পেকট্রাম ব্যবহারের একচেটিয়া অনুমতি দেয়া হয় |
কারণ এর ফলে তারা আমেরিকার যে লক্ষ লক্ষ গাড়ি সেলুলার প্রযুক্তি ব্যবহার করে - তাতে টেলিফোন সংযোগ দিতে পারবে |
" |
মোটরোলা জানতো যে যদি এটিএন্ডটি একবার এই একচেটিয়া কর্তৃত্ব পেয়ে যায়, তাহলে তারা তাদের হাতে-ধরা ফোনের জন্য সেই নেটওয়ার্ক আর ব্যবহার করতে পারবে না |
"এটিএন্ডটি তখন ছিল বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি |
ওয়াশিংটনে তাদের দু'জন লবিয়িস্ট ছিল |
তাদের সাথে প্রত্যেক ফেডারেল কমিউনিকেশন কমিশনারের যোগাযোগ ছিল |
আমাদের কর্মীর সংখ্যা ছিল তিন জন |
ওদের ছিল দু'শো |
" |
কাজেই এটা ছিল ডেভিড-গোলায়াথের লড়াইয়ের মতো |
মোটরোলা জানতো - কমিউনিকেশন কমিশনারদের প্রভাবিত করতে হলে তাদের বড় মাপের কিছু একটা করতে হবে, ভবিষ্যতের ফোন কেমন হবে তা বোঝাতে হবে, এবং একটা মোবাইল ফোন তৈরি করে দেখাতে হবে |
এই ফোন তৈরির জন্য তাদের জাকে সময় ছিল তিন মাস |
মোটরোলা কোম্পানি এ জন্য অনেক অর্থ বিনিয়োগ করেছিল |
"ফোনটা তৈরির জন্য ২০ জন লোক কাজ করছিল |
কিন্তু মনে রাখবেন আমাদেরকে সেল ব্যবহার করে এমন রেডিও স্টেশনও বানাতে হয়েছিল |
কাজেই সেটা তৈরির জন্য আরো ২০-৩০ জন লোক কাজ করছিল |
নিউইয়র্কে ফোনটা কিভাবে কাজ করবে তা দেখানোর জন্য কাজ করছিল আরো কিছু লোক |
যারা ফোনটা বানিয়েছিল তাদের দিনরাত কাজ করতে হয়েছিল |
" |
"তখন রেডিওর জন্য একটাই চ্যানেল বা স্টেশন ব্যবহৃত হতো |
কিন্তু আমাদেরকে একটা হাতে ধরা ফোন সেটের মধ্যে শত শত স্টেশনকে ঢোকাতে হয়েছিল |
আমরা এক হাজার মেগাহার্জের একটা সম্পূর্ণ নতুন রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করলাম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.