content stringlengths 0 129k |
|---|
আর সেজন্যই বিগত বছরগুলিতে দেশে রেলের গোটা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের কাজ করা হয়েছে |
এ কাজ নিছকই বাজেট কমিয়ে-বাড়িয়ে, নতুন ট্রেন ঘোষণা করার মধ্যে সীমাবদ্ধ ছিল না |
এই পরিবর্তন একসঙ্গে অনেকভাবে করা হয়েছে |
এখন যেমন কেভাড়িয়াকে রেলপথের সঙ্গে যুক্ত করার জন্য এই অভিনব প্রকল্পের উদাহরণ যদি তুলে ধরি, একটু আগেই আপনারা একটি ভিডিও-র মাধ্যমে দেখেছেন যে বিভিন্ন ঋতু পরিবর্তনের সময় বা করোনা মহামারীর ফলে অনেক ধরনের বাধা এসেছিল |
কিন্তু রেকর্ড সময়ে এ কাজ সম্পন্ন করা হয়েছে এবং যে নতুন নির্মাণ প্রযুক্তি এখন রেল ব্যবহার করছে সেটাও এক্ষেত্রে খুব সাহায্য করেছে |
এই সময়ের মধ্যে নতুন নতুন রেলপথ থেকে শুরু করে অনেক সেতু তৈরিতে নতুন প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে |
স্থানীয় স্তরে পাওয়া যায় এরকম কাঁচামাল ব্যবহার করা হয়েছে |
সিগন্যালিং-এর কাজ দ্রুত করার জন্য ভার্চ্যুয়াল মোডের মাধ্যমে টেস্ট করা হয়েছে |
পূর্ববর্তী পরিস্থিতিতে এ ধরনের প্রতিকূলতা এলে প্রায়ই বিভিন্ন প্রকল্প ঝুলে যেত |
বন্ধুগণ, |
ডেডিকেটেড ফ্রেট করিডর-এর প্রকল্প আমাদের দেশে আগে যে নিয়ম-নীতি অনুসারে চলত, তাতে পরিবর্তন আনা হয়েছে |
একটি উদাহরণ দিচ্ছি, পূর্ব এবং পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডরের একটি বড় সেকশনের উদ্বোধন করার সুযোগ আমি কয়েকদিন আগে পেয়েছি |
দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ে এই প্রকল্পটি ২০০৬-১৪ পর্যন্ত, অর্থাৎ প্রায় ৮ বছর ধরে শুধু ফাইল চালাচালি হয়েছে |
২০১৪ পর্যন্ত ১ কিলোমিটার রেললাইনও পাতা হয়নি |
তারপর থেকে কাজ শুরু করে এখন আগামী কয়েক মাসের মধ্যে এই ফ্রেট করিডরের প্রায় ১,১০০ কিলোমিটার কাজ সম্পন্ন হতে চলেছে |
বন্ধুগণ, |
দেশে রেল নেটওয়ার্ক আধুনিকীকরণের পাশাপাশি আজ দেশের সেই অঞ্চলগুলিকে রেলের সঙ্গে যুক্ত করা হচ্ছে যেগুলি এতদিন যুক্ত ছিল না |
আজ আগের থেকে অনেক বেশি গতিতে পুরনো রেল রুটগুলির প্রশস্তিকরণ এবং বৈদ্যুতিকীকরণ করা হচ্ছে |
রেল ট্র্যাকগুলিকে দ্রুত গতিসম্পন্ন ট্রেন যাওয়ার উপযোগী করে তোলা হচ্ছে |
সেজন্য আজ দেশে সেমি-হাইস্পিড ট্রেন চালানো সম্ভব হচ্ছে |
আর আমরা হাইস্পিড ট্র্যাক এবং প্রযুক্তি বাস্তবায়নের দিকে দ্রুতগতিতে এগিয়ে চলেছি |
এ কাজের জন্য বাজেট অনেকগুণ বাড়ানো হয়েছে |
শুধু তাই নয়, রেলকে পরিবেশ-বান্ধব করার জন্য অনেক কাজ করা হচ্ছে |
কেভাড়িয়া রেল স্টেশন ভারতের প্রথম এমন স্টেশন যা জন্মলগ্নেই গ্রিন বিল্ডিং রূপে শংসাপত্র পেয়েছে |
ভাই ও বোনেরা, |
রেলকে দ্রুতগতিতে আধুনিকীকরণের একটা বড় কারণ রেলওয়ে ম্যানুফ্যাকচারিং আর রেল প্রযুক্তিতে আত্মনির্ভরতার দিকে আমাদের অগ্রাধিকার |
বিগত বছরগুলিতে এই লক্ষ্যে যত কাজ হয়েছে তার পরিণাম এখন ধীরে ধীরে আমাদের সামনে দেখতে পাচ্ছি |
এখন ভাবুন, আমরা যদি ভারতে হাই হর্স পাওয়ারের ইলেক্ট্রিক লোকোমোটিভ তৈরি না করতাম, তাহলে কি বিশ্বের প্রথম ডবল স্ট্যাক লং হল কন্টেনার ভারতে চালাতে পারতাম |
আজ ভারতেই প্রস্তুত একটার থেকে আরেকটা বেশি সুবিধাসম্পন্ন আধুনিক ট্রেন ভারতীয় রেলের গর্ব বৃদ্ধি করছে |
ভাই ও বোনেরা, |
আজ যখন ভারতীয় রেলের রূপান্তরণের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি, তখন অতি দক্ষতাসম্পন্ন বিশেষজ্ঞ মানবসম্পদ এবং পেশাদারদের অনেক প্রয়োজন অনুভূত হচ্ছে |
ভদোদরায় ভারতের প্রথম ডিমড রেলওয়ে ইউনিভার্সিটি স্থাপনের পেছনেও এটাই উদ্দেশ্য |
রেলের জন্য এ ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ভারত বিশ্বের অগ্রণী দেশগুলির মধ্যে অন্যতম স্থান দখল করেছে |
রেল পরিবহণ ব্যবস্থা থেকে শুরু করে মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ, প্রশিক্ষণ, সকল প্রকার আধুনিক পরিষেবা এসব কিছু এখানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে |
২০টি রাজ্যের কয়েকশ' মেধাবী যুবক ভারতীয় রেলের বর্তমান এবং ভবিষ্যতকে উন্নত করে তুলতে এখানে নিজেদের প্রশিক্ষিত করছেন |
এখানে সংশ্লিষ্ট নানারকম উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে ভারতীয় রেলকে অত্যাধুনিক করে তোলার ব্যবস্থা করা হয়েছে |
ভারতীয় রেল ভারতের উন্নয়নের ট্র্যাককে যাতে গতি প্রদান করতে থাকে এই কামনা নিয়ে আরেকবার গুজরাট সহ গোটা দেশকে এই নতুন রেল পরিষেবার জন্য অনেক অনেক শুভেচ্ছা |
আর সর্দার সাহেবকে পড়নাম, 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যখন ভারতের নানা প্রান্ত থেকে মানুষ এসে এই স্ট্যাচু অফ ইউনিটি-র পবিত্র ভূমিতে দেশের নানা ভাষা, নানা পরিধানের মানুষের যাতায়াত বৃদ্ধি পাবে, তখন দেশের ঐক্যের সেই দৃশ্য এক প্রকার এই মিনি ভারতে আমরা দেখতে পাব |
আজ কেভাড়িয়ার জন্য একটি বড় বিশেষ দিন |
দেশের ঐক্য এবং অখণ্ডতাকে উন্নত করার যে প্রচেষ্টা নিয়মিত চলছে, এর মাধ্যমে তার একটি নতুন অধ্যায় সংযোজিত হচ্ছে |
আমি আরেকবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই! |
অনেক অনেক ধন্যবাদ! |
(164) |
সোশ্যাল মিডিয়া কর্নার 6 ডিসেম্বর 2021 ( 06, 2021) |
জনপ্রিয় ভাষণ |
জম্মু ও কাশ্মীরে নওশেরায় দীপাবলী উপলক্ষে ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের মূল অংশ |
₹1.71- 2 |
. ! |
সোশ্যাল মিডিয়া কর্নার 6 ডিসেম্বর 2021 |
06, 2021 |
শেয়ার |
' 50% ! |
# |
: @ 50% . , , " . . @ @://./52 ../ |
- . (@) 6, 2021 |
👍 |
50% -19. |
-19 1,27,61,83,065 |
@ & !#://./5 ../893 |
- 🇮🇳 (@) 6, 2021 |
! |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.