content stringlengths 0 129k |
|---|
প্রথম বাঙালি মালিকানাধীন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক |
আইএফআইসি ব্যাংকেরও ছিলেন উদ্যোক্তা পরিচালক |
চা বাগানের মালিক হিসেবেও সুপরিচিত ছিলেন তিনি |
এ দেশের বাম গণতান্ত্রিক তথা প্রগতিশীল আন্দোলন ও অসাম্প্রদায়িক চেতনা সম্প্রসারণে তিনি ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব |
ছাত্রজীবনে যুক্ত হন বামপন্থি ছাত্র ফেডারেশনের সঙ্গে |
পরবর্তী সময়েও সে সংযোগ অবিচ্ছিন্ন ছিল |
গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপসহীন, সাধারণ মানুষের স্বার্থরক্ষার সংগ্রামে অবিচল |
তার জীবনব্যাপী রাজনৈতিক সাধনায় ও সাধারণ মানুষের কল্যাণই প্রাধান্য বিস্তার করেছিল |
মৃত্যুর কয়েকদিন আগেও রোগজর্জর শরীর নিয়ে উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন |
তাঁর কমিটমেন্টে কোন খাদ ছিল না |
তবু বলব, সংবাদপত্রের মালিক-সম্পাদক হিসেবেই যেন তাঁর ভূমিকাটি সবচেয়ে উজ্জ্বল |
সে যুগটির চেহারা কেমন ছিল, একটু পেছন ফিরে দেখা যাক |
ষাটের দশকে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে সংবাদ-এ যখন যোগ দিই, তখন দেখেছি ঢাকার সংবাদপত্র জগৎ আলো করে আছেন তিনজন সম্পাদকN ইত্তেফাকে-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া, সংবাদ-এর জহুর হোসেন চৌধুরী ও অবজারভার-এর আবদুস সালাম |
মওলানা আকরম খাঁ তখনও জীবিত; তবে কিছুটা বয়সের ভারে, অনেকটাই আইয়ুবঘেঁষা নতজানু নীতির দরুন ম্লান |
ওই তিন সম্পাদকের পাশে চতুর্থ ব্যক্তি যিনি ছিলেন স্বমহিমায় উজ্জ্বল, তাঁর নাম আহমদুল কবির |
বুদ্ধিদীপ্ত ঝকঝকে চেহারা, কথাবার্তায় দারুণ চৌকসN একনজরে দৃষ্টি কাড়ার মতো |
অভিজাত পরিবারের সন্তান |
উঁচু সরকারি চাকরি ছেড়ে ব্যবসায় ঢুকেছেন, রাজনীতিতে উৎসাহী |
'৫৪ সালে 'সংবাদ'-এর মালিকানা কিনে নিয়ে এর খোলনলচে পাল্টে ফেলেছেন |
মুসলিম লীগের অপচ্ছায়া থেকে বেরিয়ে এসে সংবাদ পরিণত হলো উদার, অসাম্প্রদায়িক বাম-গণতান্ত্রিক ধারার মুখপত্রে (কারও কারও মতে হয়তো বা সময়ের তুলনায় একটু বেশিই এগিয়ে থাকা) |
যে কথা বলছিলাম, আইয়ুব শাহীর অন্ধকার দিনগুলোতে ইত্তেফাক, সংবাদ ও অবজারভারের সেই দুর্দান্ত জোট পূর্ববাংলায় আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল |
রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ থাকলেও রাজনৈতিক শূন্যতা অনেকখানিই পূরণ করে রেখেছিল এ তিনটি জনপ্রিয় পত্রিকা |
ঢাকার তিন সংবাদপত্রের এ ব্যতিক্রমী ভূমিকার পেছনে কবির সাহেবেরও ছিল বড় ভূমিকাN কখনও প্রত্যক্ষ, কখনও বা নেপথ্যে |
ষাটের দশকে রাজনীতিবিদ, সংবাদকর্মী, সুশীল সমাজ সব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল |
'৬২-এর আইয়ুববিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন |
রেহমান সোবহানের 'দুই অর্থনীতি' তত্ত্ব, আওয়ামী লীগের ছয় দফা, ছাত্র সমাজের এগারো দফা, তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা, '৭০-এর ঐতিহাসিক নির্বাচনN এ দীর্ঘ পথপরিক্রমা শেষে মহান মুক্তিযুদ্ধে উত্তরণ |
সে এক উন্মাদনাময় কাল ছিল বটে |
গণতন্ত্র ও স্বাধিকারের সংগ্রাম পটভূমি রচনা করল স্বাধীনতা সংগ্রামের |
'৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে অভিষেক হয়েছিল যে বাঙালি জাতীয়তাবাদের তাই পরিণামে রূপ নিল ইতিহাসের নিয়ামক শক্তির |
আজ সুশীল সমাজের নামে বিদেশি অর্থে এনজিও গড়ে ওঠে |
কেউ কেউ একে রাজনীতির পুঁজিও করতে চান; কিন্তু সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের বিবেক গর্জে ওঠে না |
বিপরীতে দেখুন '৬৪-এর ছবি |
দাঙ্গার বিরুদ্ধে কেমন সম্মিলিত প্রতিরোধ |
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, লেখক, শিল্পী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী দাঙ্গাবিরোধী মিছিল নিয়ে পুরনো ঢাকায় বিপন্ন মানুষের পাশে, মানিক মিয়া কোমরে চাদর প্যাঁচিয়ে বন্দুক হাতে দাঙ্গাকারীদের রুখতে দাঁড়িয়ে গেছেন ইত্তেফাক ভবনের সদর দরজায় |
কবির সাহেব তোপখানা রোডে তাঁর ব্যবসায়িক অফিস ছেড়ে দিয়েছেন প্রতিরোধ-কর্মীদের সর্বক্ষণিক ব্যবহারের জন্য |
শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতারা আসছেন সেখানে-মিটিং করছেন, কাজের পরিকল্পনা নিচ্ছেন |
জাতীয় দৈনিকগুলোর প্রথম পৃষ্ঠায় সাড়া জাগানো অভিন্ন সম্পাদকীয় নিবন্ধ 'পূর্ববাংলা রুখিয়া দাঁড়াও' |
পূর্ববাংলা সেদিন সত্যি রুখে দাঁড়িয়েছিল |
গণপ্রতিরোধের মুখে শাসকগোষ্ঠীর দাঙ্গা-অস্ত্র ভোঁতা হয়ে গেল |
আইয়ুবশাহীর সঙ্গে সঙ্গে পাকিস্তানের শবাধারেও যেন অলক্ষ্যে পোঁতা হয়ে গেল আরেকটি পেরেক |
আগেই বলেছি, রাজনীতিতে কবির সাহেব বরাবর ছিলেন বাম-সুহৃদ |
ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় নেতা ওয়ালী খান-গাউস বখশ বেজেঞ্জো-মাহমুদ আলী কাসুরির বন্ধু ও সহকর্মী |
কৃষক সমিতির কোষাধ্যক্ষ, শেষ জীবনে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা |
'৬৪ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ ও স্বাধীনতার পর দু'দফা জাতীয় সংসদের সদস্য |
তার চেয়েও বড় কথা বোধহয় তিনি ছিলেন রাজনীতিক ও সিভিল সোসাইটির মধ্যে যোগসূত্র |
সংকট মুহূর্তে তিনি এই দু'শক্তিকে মেলাতেন, উভয়ের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত |
আহমদুল কবির সাহেব সংবাদ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন '৭২ সালের জানুয়ারিতে; স্বাধীনতার পর 'সংবাদ' যখন পুনঃপ্রকাশিত হয় বংশাল রোডের সাবেক ভবনের ভস্মস্তূপের ওপর রূপকথার ফিনিক্স পাখির মতো |
সংবাদ চিরকালই ছিল শাসকগোষ্ঠীর রোষানলে; বিজ্ঞাপন বন্ধ, কালো তালিকাভুক্তি, প্রকাশনা নিষিদ্ধ- কিনা করেছে পাকিস্তানি শাসকগোষ্ঠী |
সবশেষে মুক্তিযুদ্ধের সূচনায় হানাদার বাহিনী পুড়িয়ে ছাই করে দিল 'সংবাদ' কার্যালয় |
মুক্তিযুদ্ধে সংবাদ'-এর দুই শহীদN শহীদুল্লা কায়সার ও শহীদ সাবের |
'সংবাদ'-এর মালিক হিসেবে কবির সাহেবও নিগ্রহ-নির্যাতন ভোগ করেছেন বিস্তর |
দুর্দান্ত সাহসী ও দৃঢ়চেতা ছিলেন তিনি, মাথা নত করেননি কখনও |
মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন |
জেলের ভেতরে-বাইরে কারও জীবন তখন নিরাপদ ছিল না |
তথাপি তিনি আপস করেননি |
ভয়-ভীতি ও প্রলোভন সত্ত্বেও সংবাদ বের করতে রাজি হননি হানাদারদের সঙ্গিনের নিচে |
তৎকালীন পরিবেশে ক'জন মানুষ এ সাহস দেখাতে পারতেন? (পরিমার্জিত ও পুনঃপ্রকাশিত) |
[লেখক : বজলুর রহমান দীর্ঘকাল সংবাদ-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন |
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি মারা যান |
মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংবাদ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ] |
আরও খবর |
স্মরণ : লাল ঝাণ্ডা ও সম্পাদকের কলম |
আমাদের সম্পর্কে | যোগাযোগ: পত্রিকা অনলাইন |
অনলাইন |
আজকের প্রচ্ছদ |
প্রথম পৃষ্ঠা |
পৃষ্ঠা দুই |
বিদেশ |
দেশ |
খেলা |
শিল্প ও বাণিজ্য |
তথ্যপ্রযুক্তি |
বিনোদন |
শেষ পৃষ্ঠা |
পৃষ্ঠা ৪ |
পৃষ্ঠা ১১ |
সম্পাদকীয় |
উপ সম্পাদকীয় |
চিঠিপত্র |
পাঠকের চিঠি |
বুধবার, ২৪ নভেম্বর ২০২১ , ৯ অগ্রহায়ণ ১৪২৮ ১৮ রবিউস সানি ১৪৪৩ |
স্মরণ : একজন সাহসী সম্পাদক |
বজলুর রহমান |
আহমদুল কবিরের জীবনাবসানে বাংলাদেশের সংবাদপত্র জগতে একটি যুগের অবসান ঘটল একথা বললে বাড়িয়ে বলা হবে না |
ত্রিশ বছরেরও অধিককাল তিনি 'সংবাদ'-এর সম্পাদক ও প্রধান সম্পাদক ছিলেন |
তারও আগে, ১৯৫৪ সাল থেকেই তিনি ছিলেন 'সংবাদ'-এর প্রাণপুরুষ এবং ঢাকার সংবাদপত্র জগতের একজন শীর্ষ ব্যক্তিত্ব |
শুধু সংবাদপত্র জগৎ নয়, তাঁর পদচারণা ছিল নানা ক্ষেত্রে |
বর্ণাঢ্য ছিল তাঁর জীবন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র, লেখাপড়া শেষ করে যোগ দেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় |
শিক্ষানবিশির পর দ্রুতই দায়িত্ব পান ফরেন এক্সচেঞ্জ বিভাগের উঁচু পদে |
১৯৫০ সালে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান করেন |
প্রথমে করাচি ও পরে চট্টগ্রামে আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক পদে কাজ করেন |
১৯৫৪ সালে চাকরি ছেড়ে আত্মনিয়োগ করেন ব্যবসায় |
পাকিস্তানের প্রথম যুগে যে ক'জন বাঙালি ব্যবসায়ী শিল্প স্থাপনে উদ্যোগী হন তিনি ছিলেন তাদের একজন |
এসেন্সিয়াল ইন্ডাস্ট্রিজ ও বেঙ্গল বেভারেজ কোম্পানির তিনি ছিলেন প্রতিষ্ঠাতা |
আজকের কোকা-কোলা, পেপসির যুগে ভিটা-কোলার কথা হয়তো অনেকের স্মৃতি থেকে নির্বাসিত |
পঞ্চাশের দশকের এ সাড়া জাগানো পানীয়টি তৈরি করত এ বেঙ্গল বেভারেজ |
প্রথম বাঙালি মালিকানাধীন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের তিনি ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক |
আইএফআইসি ব্যাংকেরও ছিলেন উদ্যোক্তা পরিচালক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.