content
stringlengths
0
209k
বিয়ের বয়স এখনও দুই মাস অতিবাহিত হয়নি
মোছেনি হাতের মেহেদির রঙ
গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে চট্টগ্রামে কর্মস্থলে ফেরার পথে ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধা'ক্কায় রোববার (১১ অক্টোবর) বাস উল্টে দুর্ঘটনায় প্রাণ হারান সাদ্দাম হোসেন (২৮)
নিহত সাদ্দাম জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে
রোববার রাত ১১টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি আনার পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়
এখনও তার বাড়িতে চলছে শোকের মাতম
নিহতের চাচাতো বোন তাসলিমা আক্তার জানান, সাদ্দাম হোসেন চট্টগ্রাম প্রগতি ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন
তিনি বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন
শনিবার (১০ অক্টোবর) দিবাগত শেষ রাতে নূরজাহান হোটেলের সামনে থেকে তিনি চট্টগ্রামগামী নাইট কোচে ওঠেন
ভোরে বাড়ির লোকজন দুর্ঘটনার খবর পান
তিনি আরও জানান, সাদ্দাম অত্যন্ত মিশুক প্রকৃতির ছিল
তিন ভাই ও এক বোনের মধ্যে সাদ্দাম ছিল সবার বড়
টানাপোড়নে চলা সংসারে তিনি অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে মাস্টার্স শেষ করে চট্টগ্রামে প্রগতিতে চাকরি নেন
তার বাবা তাজুল ইসলাম সুয়াগাজীতে একটি ফিলিং স্টেশনে চাকরি করেন
সাদ্দামের বাবা তাজুল ইসলাম বলেন, আমার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে সাদ্দাম ছিল সবার বড়
আমার অভাবের সংসারে সে অনেক ঘাত-প্রতিঘাত অতিক্রম করে মাস্টার্স শেষ করে চট্টগ্রামে প্রগতিতে চাকরি নেয়
তার ছোট দুই ভাই এখনও লেখাপড়া শেষ করতে পারেনি
একজন কলেজে পড়ছে, অন্যজন একটি হাফেজিয়া মাদরাসায় পড়ে
গত ১৪ আগস্ট সাদ্দামের বিয়ে হয়েছে
তার বিয়ের বয়স এখনও দুই মাস পার হয়নি
স্বামীকে হারিয়ে তার স্ত্রী উর্মী এখন পাগলপ্রায়
উপার্জনক্ষম বড় সন্তানকে হারিয়ে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলেও তিনি জানান
রোববার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধা'ক্কায় বাস উ'ল্টে তিনজনের মৃত্যু হয়
কুমিল্লার সাদ্দাম তাদেরই একজন
ওই ঘটনায় আরও ১৫ জন আহত হন
কুমিল্লার ঘটনা সরকার পরিকল্পিতভাবে ঘটিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যর্থতা আড়াল করে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো করার জন্য সরকার এটা করেছে
শুক্রবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলা‌দেশ জাতীয় দলের উদ্যোগে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন
রিজভী বলেন, 'ক‌ুমিল্লার ঘটনা ঘটা‌নোর কারণ হলো আওয়ামী লীগের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা আর জোর-জবরদস্তি করে ক্ষমতা দখল করে থাকার জায়গা থেকে বিশ্বে নিজের ভাবমূর্তি ভালো দেখানো
তারা দেখাচ্ছেন, এই দেশে সাম্প্রদায়িক যাই হোক আমরা কঠোরহস্তে দমন করতে পারি
কাল থেকে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা তা-ই বলছেন
তার মানে কুমিল্লার ঘটনা পরিকল্পিত, সাজানো ও চক্রান্তমূলক
'
‌রিজভী ব‌লেন, 'এশিয়ার মধ্যে চালের দাম এখন সবচাইতে বেশি বাংলাদেশে
পেঁয়াজ, মরিচ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম হু-হু করে বাড়ছে
গ্যাসের দাম বাড়ানো হয়েছে
'
তিনি আরও বলেন, 'এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সরকারের নিয়ন্ত্রণের কথা দূরে থাক সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে
দেশে গণতন্ত্র নেই, কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই
তার উপর নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়াচ্ছে
আর এটা থেকে দেশের জনগণের দৃষ্টি সরানোর জন্য কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে
' বলে মন্তব্য করেন তিনি
রিজভী বলেন, 'আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের সকল সম্প্রদায় আমাদের অতীত ঐতিহ্য অনুযায়ী বন্ধুত্বের বন্ধনীর মধ্য দিয়ে যে কোনো উস্কানি রুখব
আমাদের দৃঢ় বন্ধন আমরা বজায় রাখব
এই সরকারের উস্কানির মুখে আমরা কেউ কোনো প্রতিক্রিয়া দেখাবো না
কারণ আমাদের ইতিহাস-ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির
'
রাজনৈতিক কর্মসূচি বন্ধের ব্যাপারে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনা করে রিজভী বলেন, 'প্রেস ক্লাব মানুষের আশা-আকাঙ্ক্ষার একটি জায়গা
গণতন্ত্রকামী মানুষ প্রেস ক্লাবের দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলতে পারে
আর সাংবাদিকরা দু'লাইন হলেও লিখতে পারে
কিন্তু এ ধরনের সিদ্ধান্ত বিরল ঘটনা
'
তিনি বলেন, 'বিএনপিকে সভা করতে নিষেধ করা হয়েছে এর একটি কারণ হলো দেশে গুম, খুন, হত্যা ঘটবে, কিন্তু তোমরা কোনো কথা বলতে পারবে না
মানববন্ধন করতে পারবে না
প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কোনো সভা করতে পারবে না
কথা বলার জন্য যে ন্যূনতম জায়গা ছিল আজ সেটাও বন্ধ করে দেয়া হয়েছে
'
আয়োজক সংগঠনের সভাপতি এহসানুল হক হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ
আরো সংবাদ
'এই অবস্থা চলতে থাকলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না'
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভাসানীর পরিবার
কীভাবে খালেদা জিয়া বিদেশ যেতে পারেন জানালেন হানিফ
'বিদেশ থেকে চিকিৎসক আনতে বললেও বিএনপি পদক্ষেপ নেয় না'
৩৬ হিসাবে ৩৮৯৯ কোটি টাকা লেনদেন ইভ্যালির
খালেদাকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা জানতে চান ফখরুল
শীর্ষ সংবাদ
সর্বশেষ
'রোহিঙ্গা ক্যাম্পের সহিংসতা সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে' এবার উত্তর সিটির সেই গাড়িচালক আটক 'এই অবস্থা চলতে থাকলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না' করোনায় দেশে আরো ৩ জনের মৃত্যু শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসভাড়া হাফ যুক্তরাষ্ট্র সব সময় চাপে রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী ভোলায় নদীতে গোলাগুলি, নিহত ১ নাগরপুরে আ'লীগের দু'গ্রুপে গোলাগুলিতে নিহত ১ হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার
'রোহিঙ্গা ক্যাম্পের সহিংসতা সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে' এবার উত্তর সিটির সেই গাড়িচালক আটক 'এই অবস্থা চলতে থাকলে জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নেবে না' করোনায় দেশে আরো ৩ জনের মৃত্যু শিক্ষার্থীদের জন্য বিআরটিসির বাসভাড়া হাফ যুক্তরাষ্ট্র সব সময় চাপে রাখতে চায়: পররাষ্ট্রমন্ত্রী ভোলায় নদীতে গোলাগুলি, নিহত ১ নাগরপুরে আ'লীগের দু'গ্রুপে গোলাগুলিতে নিহত ১ হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলন শনিবার
সব খবর
ভারপ্রাপ্ত সম্পাদক: দুলাল আহমদ চৌধুরী
অনামিকা পাবলিকেশন্স লিমিটেডের পক্ষে ভারপ্রাপ্ত প্রকাশক এস এম ফারুক কর্তৃক বরুয়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত ও অনামিকা পাবলিকেশন্স লিমিটেড, কাওলা, দক্ষিণখান, আশিয়ান সিটি, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত
ফোন: +৮৮-০২-৮৯৯৯৭৫২-৩, ফ্যাক্স: +৮৮-০২-৮৯৯৯৭৫৪ ই-মেইল : [ ] , [ ]
© সর্বস্বত্ব সংরক্ষিত
মানবকণ্ঠে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি
২৪ নভেম্বর ২০১৯
৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জ্যৈষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ যুবলীগকে আদর্শিক জায়গায় ফেরানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
প্রতিশ্রুতি দেন 'কলঙ্ক' মুছে মানবিক কর্মসূচির মাধ্যমে সংগঠনকে পরিশুদ্ধ করার
দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমকে শেখ পরশ বলেছিলেন, 'গণমানুষের যে রাজনীতি, মানুষের সেবা করা, সেই বেসিক রাজনীতি করছি
নিজেদের লাভবান করতে রাজনীতি করতে চাই না
মানুষকে দেয়া ও মানুষের জন্য রাজনীতি করতে চাই
আমাদের চাওয়া-পাওয়ার তেমন কিছু নেই
একটাই চাওয়া মানুষ যেনো ভালো থাকে
কোনোভাবেই যেনো নির্যাতিত না হয়
নিপীড়িত বা অবহেলিত না হয়
এটাই আমাদের প্রধান লক্ষ্য
'
২০২০ সালের ১১ নভেম্বর সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, 'যুবলীগ এলিট শ্রেণির সংগঠন নয়
যুবলীগ হচ্ছে শ্রমিক ও মেহনতি মানুষের রাজনৈতিক সংগঠন
এই জন্যই তারা সাধারণ মানুষের পাশে থাকবে
'
কথা রেখেছেন যুবলীগ চেয়ারম্যান
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে আপসহীন যুবনেতা, সহযোদ্ধা, যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলকে নিয়ে যুবলীগকে মানবিক সংগঠনে পরিণত করেছেন
ঘনিষ্ঠজনেরা বলে থাকেন, পিতা শেখ মনির চোখে দেখা যুবলীগকে পুরোপুরি উপলব্ধি করেন শেখ পরশ
বঙ্গবন্ধুর আদর্শে পিতার কাক্সিক্ষত যুব সংগঠন গড়তে তৎপর তিনি
তাই তো দায়িত্ব নিয়েই ছুটে যান শীতার্ত ও আগুনে পোড়া মানুষের কাছে
সেই থেকে মানবিক যুবলীগের পথচলা শুরু
এরপর পুরো ডিসেম্বর ২০১৯, জানুয়ারি ২০২০, ফেব্রুয়ারি ২০২০ মাসজুড়ে সারা দেশে যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়
২০১৯ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়
১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যার্বতনের অনুষ্ঠান থেকে মানবিক রাজনীতির ডাক দেয় যুবলীগ চেয়ারম্যান
এরপর শুরু হয় করোনা সংকটে যুবলীগের মানবিক কর্মকাণ্ড