content
stringlengths
0
209k
কারণ তারা বিএনপির নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করেছে, রাজনীতি করেছে এবং সরকার গঠন করেছে
যেহেতু ইসলামে নারী নেতৃত্ব হারাম, তাই জামাত ইসলাম আর ইসলামী দল হিসেবে গণ্য হতে পারে না
তাই জামাতকে বর্জন করতে হবে
আমি উনাকে বললাম, কিন্তু এই পন্থায় জামাতের মত ইসলামী দলগুলোকে "সহি ইসলাম নহে" প্রমাণ করার মধ্যে মস্ত বড় একটা ঝামেলা আছে
এর মানে হচ্ছে এক অর্থে নারী নেতৃত্ব হারাম, তা মেনে নেয়া এবং সেটাকে আদর্শ গণ্য করে জামাত ইসলামকে ইসলাম থেকে খারিজ করা
অর্থাৎ "ইসলাম" এবং "নারী নেতৃত্ব হারাম" এই ধারণা বলবত রেখে শুধুমাত্র জামাতকে ঘায়েল করা
এটা আমার মতে মস্তবড় একটা ভুল, যা শোধরানো যায় না
জনগণ যদি এই মর্মে জামাতের বিরোধিতা করে যে, জামাত নারী নেতৃত্ব মেনে নিয়ে ইসলাম বিরোধী কাজ করেছে, এবং সেকারণে তারা এখন আর ভাল রাজনৈতিক দল নেই, তার মানে হচ্ছে আমরা ইসলামের নারী নেতৃত্ব হারামের মত একটা অত্যন্ত বাজে, মধ্যযুগীয় এবং নারী বিদ্বেষী ধারণাকে মেনে নিচ্ছি
এবং সেই মেনে নেয়া থেকে যদি আমরা জামাতকে খারিজও করে দিই, তাতে আসলে কোন লাভ হবে না
জনগণের মধ্যে জামাতের বিরোধীতা বৃদ্ধি পেলেও এই নারী বিরোধী ধারণাকে আরো পাকাপোক্ত করতেই সাহায্য করবে শুধু
ব্যক্তিগতভাবে আমি বিএনপি কিংবা আওয়ামী লীগের রাজনীতির বিরোধিতা করি
কিন্তু তা খালেদা জিয়া কিংবা শেখ হাসিনার নারী হওয়ার জন্য মোটেও নয়, তাদের দলীয় নীতি আদর্শের কারণে
খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা নারী, সে কারণে তাদের সাথে কেউ জোট গঠন করলে তারা খারাপ হয়ে যাবে, এই ধারণাকে সমর্থন দেয়া হচ্ছে নারী নেতৃত্বকে খারাপ বলে সার্টিফাই করা
যা জনগণের মধ্যে শুধু নারীবিদ্বেষ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকেই পরিপুষ্ট করবে
ইউরোপে যখন নারীরা শিক্ষায় জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করে যাচ্ছে, মহাকাশ পাড়ি দিচ্ছে, সেই সময়ে মুসলিম দেশগুলোতে নারীরা যুদ্ধ করছে ভোটের অধিকারের জন্য, গাড়ি চালাবার অধিকারের জন্য, ধর্ষিত হওয়ার পরে শরীয়া আইন মোতাবেক দোররা যেন না মারা হয় তা থেকে বাঁচার জন্য
যেই সব দেশ এখন পর্যন্ত সহি ইসলাম পালন করছে না, সে সব দেশেই বরঞ্চ নারীরা কিছুটা অধিকার পাচ্ছে
এই দেশে সহি ইসলাম কায়েম হলে গার্মেন্টস শ্রমিকদের আর গার্মেন্টসে গিয়ে কাজ করতে হতো না
এই দেশের প্রধান দুটো দলের নেতারা নারী হতো না
জামাতকে ঘায়েল করতে গিয়ে যেন আমরা আরব থেকে সহি এবং পরিপূর্ণ ইসলাম আমদানি না করে ফেলি! তাহলে আম ছালা দুটোই চলে যাবে
তার চাইতে জনগণকে বোঝাতে হবে, একজন নারী যদি যোগ্য হয়, একজন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইহুদী যদি যোগ্য হয়, একজন নাস্তিক যদি যোগ্য হয়, একজন সমকামী যদি যোগ্য হয়, একজন আদিবাসী যদি যোগ্য হয়, একজন হিজরা যদি যোগ্য হয়, যেকোন মানুষই যদি যোগ্য হয়, তাকে তার যোগ্যতা অনুসারেই বিচার করতে হবে
আর যারা মানুষকে যোগ্যতার ভিত্তিতে পরিমাপ না করে, বিবেচনা না করে শুধুমাত্র তার ধর্ম-বর্ণ-লিঙ্গ-জাত-পাত-যৌনরুচি ইত্যাদির দ্বারা বিচার করে, তাদের সেই ধারণাই আমাদের শত্রু
সেটা জামাত হোক কিংবা হেফাজত, আওয়ামী লীগ হোক কিংবা বিএএনপি
ধর্মীয় নিয়ম কানুন এবং আইনগুলো সর্বদাই মানুষকে নানাভাবে বিভক্ত করে, এবং সাম্প্রদায়িকতা-নারীবিদ্বেষ-সমকামীবিদ্বেষ সহ নানা ধরণের বিদ্বেষের জন্ম দেয়
তাই সেগুলোর গোড়াতেই আঘাত করতে হবে
আমাদের রাজনীতিবিদদের দীর্ঘদিনের কাজ ছিল সাম্প্রদায়িক দলগুলোকে "সহি ইসলাম নহে" প্রমাণের চেষ্টা করতে থাকা
যেটা ছিল মস্তবড় একটি ভুল কাজ
যার ফলে এ সহি নহে সে সহি নহে এসব মারামারি আরো বৃদ্ধি পেয়েছে, আর সহি হওয়ার প্রতিযোগীতায় একজন আরেকজনার চেয়ে বেশি ইসলামিস্ট হয়ে উঠেছে
যেখানে সহি ইসলামের মধ্যেই এত বেশি ভয়ংকর ব্যাপার স্যাপার, নারী সহ সকল সংখ্যালঘু মানুষের জন্য এত বেশি অসম্মানজনক কথাবার্তা, যে সেগুলোর বিরুদ্ধে এখন মেরুদণ্ড শক্ত করে না দাঁড়ালে আমরা অশিক্ষিত আর বর্বরই রয়ে যাবো
এবং জামাতের বিরুদ্ধে এই পন্থা হিতে বিপরীত হয়ে উঠবে
জনগণ ধরেই নেবে, নারী নেতৃত্ব আসলে খুব খারাপ বিষয়! এবং সেক্যুলাররাও সে বিষয়ে একমত!
কিন্তু নারী নেতৃত্ব হারাম, বা খারাপ, বা ধ্বংসের কারণ, ইসলামের এই বর্বর ধারণাকে আমরা কেন প্রোমোট করবো?
বরঞ্চ কোন ইসলামী সংগঠন বা রাজনৈতিক দল যদি ইসলামের বাজে নিয়মগুলো আঁকড়ে ধরে বসে না থেকে আধুনিক হয়, নারী নেতৃত্ব মেনে নেয়, সেইসাথে অন্যান্য পুরনো ধ্যানধারণা থেকে সরে আসে, সেটা তো আরো ভাল ব্যাপার
সেটা নিয়ে সেক্যুলাররা কেন জামাতের সমালোচনা করবে? সমালোচনা হতে পারে অন্যান্য বিষয় নিয়ে
যেমন তাদের ইসলামী জঙ্গি কানেকশন, কিংবা তাদের একাত্তরের কর্মকাণ্ড ইত্যাদি
কিন্তু তারা নারী নেতৃত্ব মেনে নিয়ে খারাপ কাজ করেছে, এই প্রচার অত্যন্ত অসভ্য এবং বাজে
এবং নিজের পায়ে কুড়াল মারার মত ক্ষতিকর
মন্তব্য করুন জবাব বাতিল
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক
মন্তব্য
নাম *
ইমেইল *
ওয়েবসাইট
Δ
"জ্ঞান যেখানে সীমাবদ্ধ,
যুক্তি যেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব"
সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন
অনুসন্ধান
অনুসন্ধানঃ
পরিবেশ সচেতন হোন
পলিথিন, প্লাস্টিকের পন্য ব্যবহার বন্ধ করুন
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না
পুকুরে, নদীতে বা সমুদ্রে কখনোই আবর্জনা ফেলবেন না
এই পৃথিবীই আমাদের একমাত্র গ্রহ, আমাদের একমাত্র আবাস
একে সুস্থ রাখুন
পরিবেশ সচেতনতার অংশ হিসেবে আমরা ব্যবহার করছি সার্ভার, যা গ্রীন এনার্জি দ্বারা পরিচালিত এবং পরিবেশবান্ধব
ইন্টারনেট নিরাপত্তার জন্য আমরা ব্যবহার করছি
শিশুদের প্রতি সদয় হোন
তাদের বকাঝকা কিংবা মারধর করবেন না
আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন
সাম্প্রতিক প্রবন্ধ সমূহ
গ্রিসের ক্রিট দ্বীপের ট্রাকিলোস সৈকতে পাওয়া ৬০ লক্ষ বছরের মানবসদৃশ হোমিনিন প্রাণীর পদচিহ্ন : ট্রাকিলোস পদচিহ্ন নিয়ে বিতর্ক কেন?
দাসী প্রসঙ্গে নাকে দড়ি বাঁধাদের মিথ্যাচারের জবাব
বিবর্তনের প্রমাণ: 30 বছরের সাধনা, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বিবর্তন ও এককোষী থেকে বহুকোষী বিবর্তন
আবর্জনা () ভরা আর 2007 সালে প্রকাশিত প্রোজেক্টের দ্বন্দ্ব
মানুষের বিবর্তনে সদ্যপ্রাপ্ত "ড্রাগন ম্যান" জীবাশ্মের ভুমিকা
ইসলাম যেভাবে মুমিনদের অবাধ যৌনস্বাধীনতা দেয়
আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন?
ভিক্টিম ব্লেইমিং এবং জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিজ বায়াস
জনসংখ্যা বৃদ্ধি, মাতৃ ও শিশুমৃত্যুতে ইসলামের ভূমিকা
ইসলামে দাসীদের সাথে আচরণ প্রসঙ্গে
ক্যাটাগরি সমূহ
অবশ্যপাঠ্য
আর্কিওলজি
আস্তিক্য
ইতিহাস
ইতিহাসে ধর্ম
ইসলাম
ইসলামে নারী
কোরআনের ভুল
খ্রিস্টান
ছদ্মবিজ্ঞান
জীবের উদ্ভব
জেনেটিক্স
দর্শন
ধর্ম
ধর্মের মনস্তত্ত্ব
ধর্মের সমাজতত্ত্ব
নারীবাদ
পদার্থবিদ্যা
প্রতিক্রিয়া
প্রশ্নোত্তর
প্রোপাগান্ডা
বই
বাংলায় ধর্মের ইতিহাস
বিজ্ঞান
বিবর্তন
বৃহৎ সম্প্রসারণ
বৌদ্ধ