content stringlengths 0 209k |
|---|
কলকাতা ৩০ জুলাই ২০২১ ১৭:৫৫ |
১ / ১৫ |
কান চলচ্চিত্র উৎসবে ডিজাইনার পোশাকের ভিড়ে এ বছর নজর কেড়েছিল একটি ঢাকাই জামদানি শাড়ি |
শাড়িটি পরেছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন |
২ / ১৫ |
বাঁধন এ পার বাংলাতেও এখন পরিচিত মুখ |
সৌজন্যে একটি ওয়েব সিরিজ |
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে ১৩ অগস্ট |
৩ / ১৫ |
কান-এ এর আগে বহু অভিনেত্রীই শাড়ি পরেছেন |
ঐশ্বর্য রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, বিদ্যা বালন, নন্দিতা দাস, কঙ্গনা রানাউত, ডায়ানা পেন্টি, নিমরত কউর এমনকি পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খানও শাড়িতেই কানের রেড কার্পেটে হেঁটেছেন |
তবে এই প্রথম বাংলার ঢাকাই জামদানি পরে কোনও নায়িকা কানের লাল গালিচা মাতালেন |
৪ / ১৫ |
রেড কার্পেটে ঢাকাই শাড়ি পরা বাঁধন ফ্যাশন প্রহরীদের প্রশংসা কুড়িয়েছিলেন |
একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রশংসা পেয়েছিল তাঁর অভিনয়ও |
তবে বাঁধন শুধু একজন অভিনেত্রী নন |
পেশায় চিকিৎসক বাংলাদেশের এই অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং উত্থানের লড়াই চমকে দেওয়ার মতো |
৫ / ১৫ |
বাঁধনের ছবি 'রেহানা মারিয়ম নূর' প্রদর্শিত হয়েছিল কানে 'আঁ সেত্রা রিগা' বিভাগে |
এই প্রথম কোনও বাংলাদেশি ছবি কান-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের আমন্ত্রণ পেল |
বাঁধনও প্রথম বাংলাদেশি অভিনেত্রী, যিনি কান-এর রেড কার্পেটে হাঁটলেন |
৬ / ১৫ |
বাঁধন জানিয়েছেন, প্রথমবার কান-এর মতো মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে অভিভূত হয়েছিলেন তিনি |
তখনই ঠিক করেন, পোশাকের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন |
সেই ভাবনা থেকেই রেড কার্পেটে ঢাকাই পরার সিদ্ধান্ত |
এমনকি কান-এর মূল অনুষ্ঠানে বাঁধন যে লাল রঙের গাউন পরেছিলেন, সেটিও ছিল ঢাকাই মসলিনে তৈরি |
৭ / ১৫ |
কান-এ প্রদর্শিত বাঁধনের ছবিটি ছিল নারী কেন্দ্রিক |
মধ্যবয়সী এক সহকারী অধ্যাপক মুখ্য চরিত্র |
বাঁধন ওই চরিত্রেই অভিনয় করেন |
কান-এ ছবিটি শেষ হওয়ার পর তাঁকে উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিলেন জুরিরা |
৮ / ১৫ |
ছবিটি বানাতে দেড় বছর সময় লেগেছিল |
তবে বাঁধন প্রথমবার ছবিটি দেখেন কান-এই |
ছবির পরিচালক আবদুল্লাহ মহম্মদ সাদ তাঁকে বলেছিলেন, কান-এই পর্দার রেহানার সঙ্গে বাঁধনের দেখা হবে |
প্রথমবার ছবিটি পর্দায় দেখার পাশাপাশি দর্শকদের প্রশংসা পেয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন বাঁধন |
৯ / ১৫ |
সেই বাঁধনকে এবার দেখা যাবে এ পার বাংলার একটি ওয়েবসিরিজে |
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় একটি পরিচিত বাংলা ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে ১৩ অগস্ট |
নাম 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি |
' |
১০ / ১৫ |
ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন রাহুল বসু, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্তের মতো অভিনেতা |
তবে মুখ্য চরিত্র মুশকান জুবেরির ভূমিকায় দেখা যাবে বাঁধনকে |
১১ / ১৫ |
এই প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন বাঁধন |
তা-ও আবার ভারতীয় পরিচালকের নির্দেশনায় |
রেহানা মারিয়ম নূর ছবিটি ছাড়া এর আগে আর মাত্র একটি ছবিতেই কাজ করেছেন তিনি |
নাম নিঝুম অরণ্যে |
২০১০ সালে মুক্তি পেয়েছিল ছবিটি |
মাঝে অবশ্য বেশ কিছু ধারাবাহিকেও কাজ করছেন |
১২ / ১৫ |
বয়স ৩৭ |
জন্ম বাংলাদেশের মুন্সীগঞ্জে |
বাঁধন একজন পেশাদার দন্তচিকিৎসক |
বাংলাদেশের ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাস করেছিলেন |
১৩ / ১৫ |
তবে গ্ল্যামার জগতের ডাক এড়াতে পারেননি |
২০০৬ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন |
সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন বাঁধন |
এরপর মডেলিং এবং সেখান থেকেই অভিনয়ে আসা |
১৪ / ১৫ |
২০১০ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন বাঁধন |
ওই বছরই বিয়েও করেন |
স্বামী মসরুর হোসেন সিদ্দিকি সনেট বয়সে অনেকটাই বড় তাঁর থেকে |
চার বছর পর বিচ্ছেদ হয় দু'জনের |
১৫ / ১৫ |
ততদিনে এক কন্যার মা হয়েছেন বাঁধন |
মেয়ে সায়রা এখন তাঁর সঙ্গেই থাকেন |
বাঁধন একা-মা |
আপাতত অভিনয় আর মেয়েকে নিয়েই তাঁর জগৎ |
তবে বাঁধন জানিয়েছেন, তিনি আপাতত বাঁধন ছিঁড়তেই আগ্রহী |
নিজের অভিনয় ক্ষমতা নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা করতে চান তিনি |
বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে নন্দিত চিত্রপরিচালক কাজী হায়াতের নামে একটি ফেসবুক আইডি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে |
দেদারছে চলচ্চিত্রসহ শোবিজের নানা ব্যক্তিদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছেন তিনি |
যার তার স্ট্যাটাস ও ছবিতে করছেন 'নাইস', 'ভালো', 'সুন্দর' ইত্যাদি কমেন্টস |
শুধু তাই নয়, অনেক মন্তব্যে তিনি ফ্রেন্ড রিকুয়েস্ট রিসিভ করারও অনুরোধ করছেন |
বিষয়টি |
দক্ষিণ কোরিয়ায় প্রবাসি সিয়াম (২৩) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে |
দক্ষিণ কোরিয়ার হোয়াসাংসি ফারান এলাকায় সিয়াম ইপিএস ভিসায় কাজ করতেন |
গতকাল শুক্রবার রাত ১০টায় মৃত্যুবরণ করেন তিনি |
সিয়াম খুলনা জেলার মৃত ইউসুফ আজাদের ছেলে |
সিয়ামের মামা আনোয়ার হোসেন জানান, "শুক্রবার সকালে আমার ভাগিনা ফোন দিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কথা আমাকে |
প্রবাসি, মৃত্যু, সিয়াম |
কেমন হবে সৌদি প্রবাসিদের আচরণ? |
প্রকাশঃ ০৫-০১-২০১৫, ১:১৩ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৫-০১-২০১৫, ১:১৩ অপরাহ্ণ |
প্রত্যেক দেশেরই রয়েছে নিজন্স কিছু আচার-আচরণ, যা অন্যান্য দেশ থেকে কিছুটা ভিন্ন |
সৌদি আরবেরও রয়েছে ভিন্ন এমন কিছু আচরণ যা সৌদি প্রবাসিদের মেনে চলা উচিত |
তো চলুন দেখা যাক সৌদি প্রবাসিদের আচরণ কেমন হওয়া উচিতঃ অন্য কাউকে সম্ভাষণ জানাতেঃ • কোনো অফিস অথবা রুমে প্রবেশের সময় উপস্থিত লোকদের "আসসালামু আলাইকুম" |
আচরণ, প্রবাসি, সৌদি আরব |
৬০ লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে ! |
প্রকাশঃ ১৩-১১-২০১৪, ২:০৪ অপরাহ্ণ | সম্পাদনাঃ ১৩-১১-২০১৪, ২:০৬ অপরাহ্ণ |
সময় সীমা বেঁধে দেয়া আছে ২০১৫ সালের নভেম্বর |
এসময়ের মধ্যে যদি মেশিন রিডেবল পাসপোর্ট হাতে না পান তাহলে বিভিন্ন দেশে কর্মরত অন্তত ৬০ লাখ বাংলাদেশিকে দেশে ফিরে আসতে হবে |
এ প্রশ্ন দেখা দিয়েছে কারণ মেশিন রেডিবল পাসপোর্ট প্রকল্প এতটাই ধীর গতিতে চলছে যে তা গতি না পেলে অধিকাংশ প্রবাসি তাদের |
অনলাইন নিউজ পোর্টাল সোনালী সংবাদ.কম এ আপনাকে স্বাগতম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.