content
stringlengths
0
209k
মন্ত্রী বলেন, বন্ধ থাকায় দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করেনি
যা এখন অনেকের বোঝা হয়ে গেছে
ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে
আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত
সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলানো ঠিক হবে না
তিনি বলেন, শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত
স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনসহ জেলা আওয়ামী লীগ নেতারা
সবঅপরাধআইন ও আদালতআর্কাইভচাকরিছবির কথাতথ্যপ্রযুক্তিধর্মপরিবেশবনলতাবিদ্যাপাঠভ্রমনমিডিয়ারসনা বিলাসলাইফস্টাইলসংগঠন
অপরাধ
অবৈধ সম্পদ অর্জন: পাপিয়া দম্পতির বিচার শুরু
জাতীয়
হেফাজত মহাসচিব নুরুল ইসলাম আর নেই
খুলনা
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে যারা চেয়ারম্যান হলেন
জাতীয়
ফরিদপুরে ১৫ ইউপির ১৪টিতেই নৌকার ভরাডুবি
বাড়ি বাংলাদেশ অর্থনীতি প্রথম নারী সভাপতি পেলো ইআরএফ
বাংলাদেশ
অর্থনীতি
অন্যান্য
বনলতা
মিডিয়া
সংগঠন
প্রথম নারী সভাপতি পেলো ইআরএফ
নভেম্বর ৭, ২০২০
61
প্রথমবারের মতো নারী সভাপতি পেলো অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)
নির্বাচনে বাংলা ভিশনের নিউজ এডিটর শারমিন রিনভী আগামী দুই বছরের জন্য ফোরামের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাসস এর সিনিয়র রিপোর্টার এম রাশেদুল ইসলাম
৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে
পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়
নির্বাচনে সহ-সভাপতি পদে শফিকুল আলম এবং অর্থ-সম্পাদক পদে ইত্তেফাকের রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম
নির্বাচিত চারজন কার্যকরী সদস্য হলেন- সিরাজুল ইসলাম কাদির, সৈয়দ শাহনেওয়াজ করিম, আজিজুর রহমান রিপন ও রহিম শেখ
চতুর্থ ধাপের নির্বাচনে আজ রোববার পটিয়া পৌরসভা নির্বাচন
ইভিএম এর মাধ্যমে পৌরসভার ৯টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে
এ নির্বাচনে ব্যাপক গোলযোগের আশংকা রয়েছে
কেন্দ্র দখল ও আধিপত্য নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির সম্ভাবনা রয়েছে
৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সরাকরি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৭ নম্বর ওয়ার্ডের বাহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ও ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে
কয়েকজন কাউন্সিলর প্রার্থী নিজেরাই সংঘর্ষের আশংকা করছেন
গতকাল শনিবার দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু ছৈয়দ স্থানীয় সাংবাদিকদের ডেকে আশংকার কথা ব্যক্ত করেছেন
তবে নির্বাচনে গোলযোগের আশংকা মোকাবেলা করতে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ব্যাটেলিয়নের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন
পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৮টি ভোটকেন্দ্র রয়েছে
মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭
তার মধ্যে মহিলা ১৮ হাজার ৮৬২ ও পুরুষ ভোটার ২০ হাজার ৯২৫
মেয়র পদে লড়ছেন চার প্রার্থী
তারা হলেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আইয়ুব বাবুল (নৌকা), জাতীয় পার্টির শামসুল আলম মাস্টার (লাঙ্গল), বিএনপির নুরুল ইসলাম সওদাগর (ধানের শীষ) ও ইসলামী ফ্রন্টের এম আলী হোছাইন (মোমবাতি)
২০১৬ সালের পটিয়া পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ব্যাপক মারামারির ঘটনা ঘটে
এবারও এসব ভোটকেন্দ্রে গোলযোগের আশংকা রয়েছে
কোন কোন প্রার্থী অভিযোগ করে বলেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুক্রবার রাতে লাঠিসোটাসহ অস্ত্রশস্ত্র মজুদ করেছে
তবে নৌকা প্রতীকের প্রার্থী আইয়ুব বাবুল পটিয়া পৌরসভায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন
নৌকার পক্ষে আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ যাতে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রয়োগ করতে পারে প্রশাসন সে ব্যবস্থা নিয়েছে
অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারিকুর রহমান জানিয়েছেন, ইভিএমের মাধ্যমে পটিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে
এতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের লোকজন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন
তার মধ্যে পুলিশ সদস্য ২২০ জন, বিজিবি ৪০জন, র‌্যাব ২৭ জন, ৯ জন ম্যাজিস্ট্রেট ও ১০টি মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন
বিশেষ প্রতিবেদন: বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) জন্য শেষ সময় ছিল কাল শনিবার (৭ মার্চ) পর্যন্ত
সেই সময় পেরিয়ে গেছে
ফলে আজ রবিবার থেকে সিলেটের কয়েকটি এলাকায় ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে
জানা গেছে, সিলেট মহানগরীর প্রায় ৭ কিলোমিটার এলাকায় বৈদ্যুতিক তার আন্ডারগ্রাউন্ডে (মাটির নিচে) নেওয়া হচ্ছে
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) 'বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প' শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এ প্রকল্পে সহযোগিতা করছে
প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় ৫৫ কোটি টাকা
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রথম 'তারবিহীন' নগরী হচ্ছে সিলেট
সম্প্রতি প্রকল্পের আওতায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকার একটি সড়কে বৈদ্যুতিক তার মাটির নিচে নিয়ে উপরস্থ সকল তার ও খুঁটি অপসারণ করা হয়
বিপিডিবি সূত্র জানিয়েছে, বর্তমানে নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে চৌহাট্টা, জিন্দাবাজার ও সিটি পয়েন্ট হয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত, চৌহাট্টা পয়েন্ট থেকে রিকাবীবাজার হয়ে নবাব রোডস্থ বিপিডিবি'র বাগবাড়ি কার্যালয় পর্যন্ত এবং জিন্দাবাজার পয়েন্ট থেকে পূর্ব জিন্দাবাজার হয়ে জেলরোড পয়েন্ট পর্যন্ত এলাকায় বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়া হয়েছে
মাটির নিচস্থ এসব তারে সংযোগ দেওয়াটাই কেবল বাকি
সংযোগ দিতে উপরস্থ সকল (বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশের) তার ও খুঁটি অপসারণ করতে চায় বিপিডিবি
জানা গেছে, বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড প্রকল্প বাস্তবায়নে বৈদ্যুতিক তার এবং সরকারি ইন্টারনেট সেবা সংস্থা বিটিসিএলের তারসমূহ মাটির নিচে নেওয়া হচ্ছে
বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ইন্টারনেট সংযোগের তার মাটির নিচে নেওয়ার আইনত সুযোগ নেই
আবার সংযোগ চালু রাখতে অন্যপন্থায়ও কোনো সমাধানে আসা যাচ্ছে না
আইএসপি-কে তাদের ইন্টারনেট সেবা অব্যাহত রাখতে তারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এক সপ্তাহ সময় দেওয়া হয়
সেই সময় শেষ হয় গত ২ মার্চ
তবে ৩ মার্চ থেকে তার অপসারণ শুরু করেনি বিপিডিবি
বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ সিলেটে হওয়ায় ৭ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয় অপসারণ কার্যক্রম
বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ অঞ্চল সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার দে এবং সিসিকের বিদ্যুৎ শাখার প্রধান নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আলম
তাঁরা জানান, ৭ মার্চ পর্যন্ত অপসারণ কার্যক্রম স্থগিত রাখা হবে
অপসারণ কার্যক্রম শুরু না হওয়ায় নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) তারও টিকে আছে
ফলে আপাতত ইন্টারনেট সংযোগ বহালই রয়েছে
কিন্তু বিপিডিবি'র বেঁধে দেওয়া সময় কাল শেষ হওয়ায় আজ রবিবার থেকে অপসারণ কার্যক্রম শুরু হওয়ার কথা
যদি উপরোক্ত এলাকায় সব ধরনের তার অপসারণ কার্যক্রম আজ শুরু হয়, তবে বিপর্যয় দেখা দেবে ইন্টারনেট সংযোগে
কেননা, ইন্টারনেটের তার বিকল্প ব্যবস্থায় চালু রাখার বিষয়ে কাল শনিবার রাত পর্যন্ত কোনো সমাধান হয়নি
সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) অ্যাসোসিয়েশন, সিলেটের যুগ্ম আহবায়ক বাহার হোসেন
তিনি জানান, শনিবার পর্যন্ত বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট সংযোগের তার নেওয়ার বিষয়ে কোনো সমাধান হয়নি
আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি
'গঙ্গা ব্যারেজ' নির্মাণের কাজ শুরু করেছে সরকার
ভারতের ফারাক্কার মতো বাংলাদেশের পদ্মায় 'গঙ্গা ব্যারেজ' নির্মাণের তোড়জোড় চলছে
ইতোমধ্যে শেষ করা হয়েছে গঙ্গা ব্যারেজের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষা
তবে ৩২ হাজার কোটি টাকা খরচে এ ব্যারেজ নির্মাণে এখনো অর্থের সংস্থান হয়নি
এরই মধ্যে শেষ হয়েছে সমীক্ষার আলোকে ব্যারেজ ও সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো নির্মাণের ডিটেইলড নকশা তৈরির কাজ
ব্যারেজ নির্মাণে উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণের অভিপ্রায়ে প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রস্তাব (পিডিপিপি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়েছে
এছাড়া প্রকল্পের উন্নয়ন প্রস্তাবও (ডিপিপি) চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে
অপরদিকে এরই মধ্যে ব্যারেজ নির্মাণের জন্য সম্ভাব্য স্থানও নির্ধারণ করা হয়েছে
রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদীতে এ ব্যারেজের সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে
জানা গেছে, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বোর্ড রুমে পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও সমীক্ষার ওপর নির্মিত তথ্যচিত্র প্রজেক্টরের পর্দায় দেখবেন
এটি পাওয়ার পয়েন্ট সফটওয়ারে উপস্থাপন করা হবে