content
stringlengths 0
209k
|
|---|
কালকে খুব ভোরে কোন ব্যবস্থা করা যাবে
|
" কিন্তু দীপ কে কাল কোলকাতায় ফিরতেই হবে
|
তার ইচ্ছে আজকেই যা হবার হয়ে যাক
|
সে কিছুতেই সুজয় বাবুর কথায় রাজি হোল না
|
ভ্যান ওয়ালা ছেলেটার নাম বাপী
|
ছেলেটা খুব ভালো
|
উমা দেবীর মৃতদেহ ভ্যানে তোলার থেকে শুরু করে কি কি শ্মশানে লাগবে সবকিছু তথ্য দিয়ে খুব সাহায্য করলো দীপ কে
|
সবকিছু গুছিয়ে মৃতদেহ ভ্যানে তুলে ওরা যখন রওনা হোল তখন রাত প্রায় দশটা
|
অমাবস্যার রাত
|
তায় পথেঘাটে আলো নেই
|
রাস্তার হাল ও ভালো নয়
|
কাকার বাড়ির থেকে একটা লন্ঠন জ্বালিয়ে এনেছিল দীপ
|
তার আলোতে ভরসা করেই পথ চলতে হচ্ছিল
|
কাকিমার মড়ার গা থেকে কেমন একটা আঁশটে গন্ধ বেরোচ্ছিল
|
সেই গন্ধ নাকে গিয়ে গা গুলিয়ে উঠছিল দীপের
|
কিছুদুর যাওয়ার পর একটা ছেলে হাত দেখিয়ে ভ্যানটাকে থামালো,
|
" দাদা সঙ্গে মড়া দেখছি, শ্মশানে যাচ্ছেন ?" বাপী ছেলেটাকে দেখে ভ্যান থামিয়ে দিয়েছিল
|
" হ্যাঁ আমরা শ্মশানেই যাচ্ছি
|
কিন্তু আপনি কি শ্মশানে যাবেন নাকি ?"
|
" হ্যাঁ দাদা ওদিকেই যাব
|
"
|
ছেলেটা উঠে পড়লো ভ্যানে
|
ডায়াবেটিস রোগীর মড়া, তার ওপরে নানা ধরনের রোগে আক্রান্ত
|
উমা দেবীর শরীর শুকিয়ে ছোট্ট হয়ে গিয়েছিল
|
তাই ছেলেটার বসার কোন অসুবিধা হোল না
|
ছেলেটা উঠে বসার পর বাপী চালানোর গতি বাড়িয়ে দিয়েছিল
|
এমনিতেই মোটর লাগানো ভ্যান
|
সেটা চলছিল যেন হাওয়ার গতিতে
|
তবুও পথ যেন আর ফুরোয় না
|
একঘেয়েমি কাটাতে দীপ ছেলেটার সঙ্গে কথা বলতে শুরু করল
|
" দাদা আপনার নাম টা তো জানা হোল না
|
"
|
" আমার নাম খেমো
|
আমাকে এখানে সবাই এই নামেই চেনে
|
আপনার নাম টা ?"
|
" দীপ
|
তা আপনি ওদিকে যাচ্ছেন কি মনে করে ?"
|
" হাঃ হাঃ হাঃ
|
ভালো কথাই জিজ্ঞেস করেছেন
|
আসলে আমার এক বন্ধু খুন হয়েছিল গতকাল
|
পলিটিক্যাল মার্ডার
|
তাই ওর পোস্টমর্টেম ও হয়নি কোন কেস ও হয়নি
|
সৎকারের জন্য ঠাঁই হয়েছিল এই শ্মশানে
|
কিন্তু যারা পোড়াতে নিয়ে গিয়েছিল তারা ওর দেহ টা ওখানেই ফেলে রেখেই পালিয়েছে
|
আমি ও শ্মশানযাত্রী দের সঙ্গে গিয়েছিলাম
|
সবাই হঠাৎ করে চলে আসায় আমি ও চলে আসি
|
কিন্তু মনে হোল শেষ সৎকার টা হবেনা দেহটার ? এই ভাবতে ভাবতেই দেখলাম আপনারা ওদিকে যাচ্ছেন
|
তাই ভাবলাম আপনাদের সঙ্গে ফিরে যাই ওখানে
|
যদি কাজটা সেরে আসতে পারি
|
"
|
কথা বলতে বলতেই হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে চমকে উঠলো দীপ
|
খেমো গাড়ি থেকে নেমে পড়ে বলল, " নামুন শ্মশান এসে গেছে
|
" শ্মশানের পরিস্থিতি দেখে শিউরে উঠলো দীপ
|
চারিদিকে নিশ্ছিদ্র কালো অন্ধকার
|
আশেপাশে ঘন জঙ্গল
|
তার মাঝখানে মাঠের মতো কিছুটা জমি নদীর ধারে
|
এই হোল শ্মশান
|
মাঝে মাঝে দুর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে
|
ওরা তিনজন ছাড়া জন মানুষের চিহ্ন মাত্র নেই
|
তিনজনে মিলে ধরাধরি করে উমা দেবীর মড়া নামাতে কোন বেগ পেতে হোল না
|
এরপর এলো চিতা সাজানোর প্রশ্ন
|
দীপ আগাগোড়া মড়া ছুঁয়ে এসেছে
|
তাই ওকে মৃতদেহের কাছে বসিয়ে রেখে, বাপী আর খেমো গেল জঙ্গলের ভেতর কাঠের ব্যবস্থা করতে
|
চলে যাবার আগে খেমো দীপ কে একটু দুরে রাখা সাদা কাপড় ঢাকা একটা মৃতদেহ দেখালো
|
" ঐ যে আমার বন্ধুর মৃতদেহ
|
" এছাড়াও আরও একটু দুরে একটা চিতায় যে আর একটা মৃতদেহ রয়েছে সেটা দীপ আগেই দেখেছিল
|
খেমো আর বাপী যাবার আগে দীপ কে বারবার বলে গেল যাই ঘটুক দীপ যেন ভয় না পায়
|
এখানে ভয় পেলে বিপদ আছে
|
ওরা চলে যাবার পর নৈঃশব্দ্য দীপ কে আরও চেপে ধরলো
|
তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্ধকার
|
একমাত্র লন্ঠন টা ওরা নিয়ে গেছে
|
তার ওপরে আজ অমাবস্যা
|
চারিদিকে কোথাও যেন প্রাণের অস্তিত্ব নেই
|
হঠাৎ চারপাশের নৈঃশব্দ্য খানখান করে দিয়ে জঙ্গলের ভেতর থেকে একটা বিকট হাড়হিম করা চিৎকার শোনা গেল
|
একটা নয় অনেক গুলো স্বর একসাথে
|
কারা যেন সমস্বরে আর্ত চিৎকার করছে
|
" জল, জল
|
আগুন দাও মুক্তি দাও
|
" এই চিৎকার শুনে দীপের বুক হিম হয়ে গেল
|
কিন্তু ভয় পাওয়া আজ মানা
|
তাই দীপ সাহস করে বসে রইল
|
কিন্তু চিৎকার কিছুতেই থামেনা
|
দীপ ভাবলো উঠে গিয়ে একবার জঙ্গলের ভেতর ঢুকে দেখে আসে ব্যাপারটা কি ! এমন সময় কাছাকাছি কেউ বলে উঠলো,
|
" আমার মুখে আগুন না দিয়ে যাবেন না দাদা
|
" চমকে উঠে ঘুরে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল দীপ
|
খেমোর বন্ধুর মড়া টা খাটের ওপর উঠে বসেছে
|
মুখ টা সাদা কাপড় দিয়ে ঢাকা
|
এবার মুখ থেকে সাদা কাপড় টা সরিয়ে নিল মড়া টা
|
দীপ হতবাক হয়ে দেখল ওটা আর কেউ না খেমো
|
চিৎকার করতে গিয়েও থেমে গেল দীপ
|
আজ তার ভয় পাওয়া মানা
|
এমন সময় বাপী চলে এলো
|
দীপ বললো,
|
" বাপী খেমো মানুষ নয়
|
ও একটা মড়া
|
"
|
" আর ওপাশের আধপোড়া মড়া টা ?"
|
দীপ সভয়ে দেখল ওপাশের আধপোড়া মড়া টাও উঠে দীপের দিকে এগিয়ে আসছে
|
এবার আর্ত চিৎকার করে উঠলো দীপ
|
কারন ঐ মড়া টা আর কারোর না, বাপীর
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.