content stringlengths 0 129k |
|---|
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
জীবন+ধারা |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসর |
সাত পাকে বাঁধা |
পাত্রপাত্রী |
: & |
ভয় দেখিয়ে গ্রাম ঘিরল যোগী-প্রশাসন |
হাথরস ০২ অক্টোবর ২০২০ ০৪:১২ |
'গ্রাউন্ড জ়িরো' বুল গড়হী গ্রামটিকে রাতারাতি দুর্গ বানিয়ে ফেলা হল |
ছবি: পিটিআই |
বাজরার খেতে নির্যাতিতার রক্তের দাগ এক পক্ষকালে হয়তো মিলিয়ে গিয়েছে |
কিন্তু ডিজেল ঢেলে পুড়িয়ে দেওয়ার পরেও যদি কোথাও কোনও স্ফুলিঙ্গ থেকে থাকে, তার জেরে যদি ক্ষোভের আগুন আরও বেড়ে যায়? সেটা হতে দিতে নারাজ যোগী আদিত্যনাথের প্রশাসন |
আর তাই সেই ছাই সম্পূর্ণ চাপা দেওয়ার জন্য বৃহস্পতিবার ভোর থেকে এক অভিনব আয়োজন |
উত্তরপ্রদেশের হাথরস থানা এলাকায় দলিত কন্যার উপরে অত্যাচারের 'গ্রাউন্ড জ়িরো' বুল গড়হী গ্রামটিকে আজ রাতারাতি দুর্গ বানিয়ে ফেলা হল |
সংবাদমাধ্যম দূরস্থান, উপর থেকে নির্দেশ, 'বাইরের মশামাছিও যেন ব্যারিকেড গলে ঢুকে পড়তে না পারে এই গ্রামে' |
'চুপ! তদন্ত চলছে |
' - সকাল থেকে সংবাদমাধ্যমকে এই মর্মেই শাসিয়ে গেল যোগী আদিত্যনাথের পুলিশ |
যে সব রাজনৈতিক নেতা-কর্মীরা বিক্ষোভ দেখিয়ে ঢুকতে গিয়েছেন, তাঁদেরও লাল চোখ দেখানো হয়েছে বলে অভিযোগ |
আরও পড়ুন:ধর্ষণই হয়নি, বলছে পুলিশ |
গোটা দেশে বিক্ষোভের আকার দেখে নড়ে বসেছে দিল্লি |
আর দিল্লির ফোনে ওই নির্যাতন কাণ্ডের ১৫ দিন পরে সক্রিয় হয়েছে লখনউ |
তার জেরেই সিট বা বিশেষ তদন্তকারী দল আজ গ্রামের ভিতরে |
সর্বোপরি ওই কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে এই সব 'নড়াচড়া'র ভিতরেই উত্তাল হয়ে উঠল মোদী-যোগী বিরোধী রাজনীতি |
আজ রাহুল-প্রিয়ঙ্কা গাঁধীর দিল্লি থেকে হাথরস-যাত্রা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে এসে থেমে গেল ঠিকই |
কিন্তু যোগীর কোর্টে পাল্টা লড়াই ছুড়ে দিতে কসুর করেননি তাঁরা |
২০২২-এর উত্তরপ্রদেশের ভোটে যোগী জমানায় দলিত ও নারী নির্যাতনকে এখন থেকেই রাজনীতির অস্ত্র করে তুললেন |
এমনিতে গত বেশ কয়েক মাসে বিজেপির বিরুদ্ধে বিশেষ মুখ না-খোলা 'দলিত কি বেটি' তথা বিএসপি নেত্রী মায়াবতীও আজ দাবি তুললেন, হয় যোগীকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হোক, না-হলে রাষ্ট্রপতি ভয় দেখিয়ে গ্রাম ঘিরল শাসন জারি হোক |
মায়াবতীর কটাক্ষ, ''যোগীকে গোরক্ষনাথের মঠে ফেরত পাঠিয়ে দেওয়া হোক |
না হলে অযোধ্যায় |
মুখ্যমন্ত্রীর পদে কোনও দক্ষ ব্যক্তি দরকার |
'' যোগীকে নিশানা করে প্রিয়ঙ্কার মন্তব্য, ''নিজেদের যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে, তারাই একজন বাবাকে মেয়ের চিতাও জ্বালাতে দেয়নি!'' |
আজ সকাল থেকে হাথররের বুলগড়ী গ্রামে পুলিস-প্রশাসন হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল করোনার গল্প! গ্রামের ভিতরে প্রহরারত তিন পুলিশ-কর্মীর না কি করোনা ধরা পড়েছে |
সেই জন্যই না কি গোটা গ্রাম 'কন্টেনমেন্ট জ়োন'-এ |
নির্যাতিতার পরিবারের সঙ্গেও দেখা করা যাবে না |
'করোনার জের' - এই শব্দকে বর করেই আজ লখনউ হাইওয়ে থেকে বাঁ দিকে মোড় নেওয়া মাত্রই দেখা গেল গোটা এলাকা পুলিশে ছয়লাপ |
যত গ্রামের দিতে এগোনো যাচ্ছে, ততই বাড়ছে পুলিশের সংখ্যা |
ব্যারিকেডের ঠিক পাশেই গলা ফাটিয়ে ধর্নায় অখিলেশ যাদবের দলের মাঝারি মাপের নেতা-কর্মীরা |
মাঝে মাঝেই তাঁরা গ্রামের ঢোকার চেষ্টা করছেন |
স্লোগান তুলছেন, 'ইউপি পুলিশ কি তানাশাহি নেহি চলেগা |
' গ্রামে রয়েছে একটি স্বাস্থ্যকেন্দ্র |
সেখানে কর্মরত এক দলিত যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) গ্রাম থেকে বেরনোর অনুমতি পেয়েছিলেন |
পুলিশের সামনে কথা বলতে চাইলেন না |
একটু দূরে গিয়ে তাঁকে ধরা গেল |
তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ''মিডিয়া আজ এই নিয়ে হইচই করছে |
এমনটা তো নতুন কিছু নয় |
অত্যাচার নানা ভাবে হয় |
কাল রাতেই তো জনা পনেরো বিজেপি-র উচ্চবর্ণের নেতা এসে ঘরে ঘরে শাসিয়ে গিয়েছেন মিডিয়ার সামনে মুখ না খুলতে |
আজ তো দেখছি, বন্দিই করে দিল |
দিল্লির নির্ভয়া-র পরিবারের আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াহা এ দিন হাথরসের দলিত পরিবারকে আইনি সাহায্য করতে চেয়ে গ্রামে ঢুকতে গিয়েছিলেন |
কিন্তু গ্রামে ঢুকতে না পেরে পুলিশের সঙ্গে ঝাঁঝালো তর্ক জুড়লেন |
পুলিশ-কর্মীদের চড়া সুরে চিৎকার করে বললেন, ''আমাকে আটকানোর অধিকার আপনাদের নেই |
যোগী আদিত্যনাথের নির্দেশই এ সব হচ্ছে |
'' তার পরেও প্রবেশের ছাড়পত্র মিলল না |
আরও পড়ুন:কৃষি আইনের বিরুদ্ধে পথে নামবেন রাহুল |
সোশ্যাল মিডিয়া থেকে দিল্লির রাজপথ, এমনকী গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েও যখন বিক্ষোভে উত্তাল, তখন যোগীর গড়ে এই উষ্মাকে কাজে লাগাতে কংগ্রেস, এসপি, বিএসপি বা অজিত সিংহের দলের শক্তিপ্রদর্শনে ভাটার টান |
রাজ্যের কংগ্রেস নেতাদের হাথরসে দেখা মিলল না |
আম আদমি পার্টির জনা দশেক নেতা-কর্মী একবার বিক্ষোভ দেখিয়ে গেলেন |
মায়াবতীর দলের কোনও বড়-ছোট বা মাঝারি মাপের নেতাকে চোখেই পড়ল না |
দিনভর রোদ্দুরে দাঁড়িয়ে যাঁরা ব্যারিকেডের ওপারে অবিশ্রাম যোগীর পুলিশ-প্রশাসনের দিকে অভিশাপ ছুড়ে দিলেন, তাঁদের গায়ে কোনও রাজনীতির তকমা নেই |
তাঁরা আশেপাশের গ্রাম থেকে আসা সাধারণ দলিত সমাজের প্রতিনিধি |
ঢাকা: সরকারি মালিকানাধীন হোটেল রূপসী বাংলা বন্ধের আগেই চাকরি হারাচ্ছেন এর ১১৫ জন কর্মী |
হোটেলটি পরিচালনার দায়িত্ব পাওয়া ইন্টারন্যাশনাল হোটেল চেইন ইন্টারকন্টিনেন্টাল অঙ্গীকার করেছিল এর কোনো কর্মী চাকরি হারাবেন না |
অথচ ওয়াদা ভঙ্গ করে রূপসী বাংলার ১১৫ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে |
এরই মধ্যে হোটেলে কর্তৃপক্ষ তালিকা করা ১১৫ জন কর্মীকে চাকরিচ্যুতির নোটিশ দিয়েছে |
তবে এক্ষেত্রে কাগজে-কলমে কোনো ডকুমেন্ট রাখা হচ্ছে না |
বাংলানিউজের অনুসন্ধানে এতথ্য জানা গেছে |
হোটেল সূত্রে জানা গেছে, ছাঁটাইকৃত কর্মীদের একটি বড় অংশ হোটেলের হাউজ কিপিং এবং ফুড অ্যান্ড বেভারেজ বিভাগের কর্মী |
চাকরিচ্যুতরা সবাই ক্যাজুয়াল |
তাদের বেশিরভাগ কর্মী প্রায় ৫ বছর ধরে কাজ করছেন |
চাকরি স্থায়ী হবে- এ আশায় তারা বছরের পর বছর ধরে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন |
হোটেলের একাধিক কর্মী বাংলানিউজকে বলেন, এখানে ক্যাজুয়াল হিসেবেই কর্মীদের চাকরি শুরু হয় |
পরবর্তীকালে এদের চাকরি স্থায়ী করা হয় |
এভাবে কয়েক বছর চাকরি করার পর কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয় |
তাদেরকে মৌখিকভাবে ছাঁটাইয়ের কথা জানিয়ে বলা হয়েছে, আগামী ৩১ মের পর আর তাদের প্রয়োজন নেই |
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ছাঁটাই হওয়া এক কর্মী বাংলানিউজকে বলেন, ৫ বছর চাকরি করার পর আমরা যখন আশা করছি, চাকরি স্থায়ী হবে, তখন আমাদের বাদ দেওয়া হলো |
এখন আমরা স্ত্রী-সন্তান নিয়ে কিভাবে চলবো? |
তিনি বলেন, এ হোটেলের মালিক সরকার |
কিন্তু সরকারের কথায় নয়, বিদেশিদের কথায় আমাদের চাকরি চলে যাচ্ছে |
ইন্টারকন্টিনেন্টালের ভুল সিদ্ধান্তের কারণেই আমাদের পথে বসতে হচ্ছে |
অথচ কারো চাকরি যাবে না এ ওয়াদা শেরাটন কর্তৃপক্ষ মানতে রাজি না হওয়ায় তাদেরকে চলে যেতে হয়েছিল |
আর ইন্টারকন্টিনেন্টাল ওয়াদা করেও তা রাখছে না |
হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার জেমস ম্যাকডোনাল্ড বাংলানিউজের কাছে কর্মী ছাঁটাইয়ের কথা স্বীকার করেন |
তবে তিনি এ-ও বলেন, যাদের ছাঁটাই করা হচ্ছে তাদের কেউই স্থায়ী নন |
যদি প্রয়োজন হয়, সংস্কারের পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তাদেরকে নিয়োগ দেওয়া হবে |
হোটেলটিতে বর্তমানে প্রায় ৬৫০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন |
এর মধ্যে ২৮৮ জন কর্মীকে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) স্থানান্তর করা হবে |
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 'বলাকা' রেস্টুরেন্টে ৬০ জনকে স্থানান্তর, ৬০ জনকে ইন্টারকন্টিনেন্টালের কাজে উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে এবং ১০০ জনকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সংস্কার কাজে নিয়োজিত করা হবে |
বাকি ১১৫ জনকে ছাঁটাই করা হচ্ছে |
সংস্কার শেষে সাময়িকভাবে স্থানান্তর হওয়া কর্র্মীরা ইন্টারকন্টিনেন্টালে নিয়োগ পাবেন |
রূপসী বাংলা হোটেলটি আগামী ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ইন্টারকন্টিনেন্টাল |
চুক্তি অনুযায়ী বড় ধরনের সংস্কার কাজ করা হবে |
এতে প্রায় দুই বছর সময় লাগবে |
আর এ সময় হোটেলটি পুরোপুরি বন্ধ থাকবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.