content stringlengths 0 129k |
|---|
কালের খবর পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত |
কালের খবর - , , দৈনিক কালের খবর |
আন্তর্জাতিক |
তথ্যপ্রযুক্তি |
লাইফস্টাইল |
পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত |
কালের খবর |
পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত |
কালের খবর |
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ |
মোঃ সাকিব মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি, কালের খবর : রাজবাড়ী পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে |
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছিলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় |
বৃহস্পতিবার সকাল ১১ টায় আবারও উপজেলার দায়িত্বভার গ্রহণ করেছেন ফরিদ হাসান ওদুদ |
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী |
ফরিদ হাসান ওদুদ পাংশা উপজেলা পরিষদে ধারাবাহিকভাবে দুইবার নির্বাচিত চেয়ারম্যান |
প্রথমবার আওয়ামীলীগ সমর্থিত ও দ্বিতীয়বার বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি |
২৫ মে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (উপজেলা-২ শাখা) উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয় |
প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ মে ফরিদ হাসান ওদুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় |
উক্ত সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন |
সে প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ স্থানীয় সরকার বিভাগের গত ৫ মে ৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.২০১৮.২৭৪ নম্বর স্মারকের সাময়িক বরখাস্তের আদেশটি তিন মাসের জন্য স্থগিত করেন |
ফরিদ হাসান ওদুদ জানান, তিনি প্রথমবার নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলো |
এ ঘটনায় তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ দিয়েছেন |
কিন্তু একটি মহলের ষড়যন্ত্রের কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় |
উচ্চ আদালত তার বরখাস্তের আদেশ স্থগিত করেছেন |
তিনি আবারও জনসেবায় নিজেকে নিয়োজিত করতে পেরেছেন |
তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন |
তিনি অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন |
তার নামফলক ভেঙে ফেলা হয়েছে |
বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি ছিঁড়ে ফেলা হয়েছে |
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার চেয়ারে বসে অফিস করেছেন |
বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন |
এছাড়া তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন |
তবে অভিযোগ অস্বীকার করেছেন পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস |
তিনি বলেন, 'আমি অফিসে যাওয়ার আগেই ওই কক্ষের সব ছবি অফিসের স্টাফরা নামিয়ে রেখেছে |
সেগুলো সংরক্ষিত আছে |
কোনো ছবি ছেঁড়া হয়নি |
নামফলক ভেঙে ফেলার অভিযোগ সঠিক নয় |
তিন-চার দিন আগে আমার নামের নামফলক টানানোর সময়ে সেটি খুলে রাখা হয়েছে |
আমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পাওয়ার পর দায়িত্বপালন করেছি |
শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড আমি করিনি |
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, 'বিষয়টি আমি শুনেছি |
এসব বিষয়ে আইনে কোনো নির্দেশনা নেই |
এটি একটি শিষ্টাচার |
প্রসঙ্গত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদ হাসান ওদুদকে ৫ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয় |
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান তার আপন ভাই ও ফুফাতো ভাইদের নামে বরাদ্দ দেওয়া, রাজস্ব তহবিলের নির্দেশিকা অমান্য করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজের লোকদের বৃত্তি প্রদ... |
তদন্ত প্রতিবেদনের পর তাকে জবাব দিতে বলা হলেও তিন জবাব দেননি |
পরে তাকে ব্যক্তিগত ভাবে শুনানির জন্য বলা হলেও তিনি শুনানিতে অংশগ্রহণ করেননি |
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরাখস্ত করা হয় এবং পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করার জন্য আর্থিক ক্ষমতা প্রদান করা হয় |
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন.. |
এই ক্যাটাগরীর আরো খবর.. |
যশোর সদর হাসপাতালে দালালদের কাছে জিম্মি রোগীরা |
কালের খবর |
উৎপাদনে নতুন 'দেশি মুরগি', ৮ সপ্তাহে হবে এক কেজি |
কালের খবর |
ইউপি নির্বাচনে শাহজাদপুরের ১০ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা |
কালের খবর |
যশোরের শার্শায় শোকজের জবাবের আগেই যুবলীগ নেতা বহিষ্কার! কালের খবর |
মানবতা ও আদর্শ সমাজ গঠনে ইসলামপুরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ |
কালের খবর |
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দশমিনায় সংবাদ সম্মেলন |
কালের খবর |
সর্বশেষ আপডেট |
জনপ্রিয় সংবাদ |
যশোর সদর হাসপাতালে দালালদের কাছে জিম্মি রোগীরা |
কালের খবর |
উৎপাদনে নতুন 'দেশি মুরগি', ৮ সপ্তাহে হবে এক কেজি |
কালের খবর |
ইউপি নির্বাচনে শাহজাদপুরের ১০ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন পেলেন যারা |
কালের খবর |
যশোরের শার্শায় শোকজের জবাবের আগেই যুবলীগ নেতা বহিষ্কার! কালের খবর |
জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত |
কালের খবর |
ডেমরায় শীতের শুরুতেই বাড়ছে শিশুদের মৌসুমি রোগ |
মানবতা ও আদর্শ সমাজ গঠনে ইসলামপুরে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ |
কালের খবর |
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে দশমিনায় সংবাদ সম্মেলন |
কালের খবর |
যশোরে সমিতির সংঘবদ্ধ প্রতারকের প্রলোভনে পড়ে অর্থাভাবে মারা গেছেন ৫৭ জন, বহু শয্যাশায়ী |
কালের খবর |
ডেমরায় আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন |
কালের খবর |
কিছু যৌন উত্তেজক ঔষধ এর নাম এবং কি খেলে সেক্স বাড়ে? |
সারাদেশে সাংবাদিক নিয়োগ দিচ্ছে জাতীয় পত্রিকা দৈনিক কালের খবর |
সাংবাদিক নির্যাতন প্রমাণ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী |
গোদাগাড়ীর শীর্ষ মাদক সম্রাট জুয়াড়ী জুয়েল এখনও ধরা ছুয়ার বাইরে ! জুয়েলের খুটির জুর কোথায় ? |
কালের খবর |
পুরুষাঙ্গের মতো দেখতে মাছ 'পেনিস ফিস' |
মাটির পুতুল |
সাংবাদিক নিয়োগ চলছে |
ধ্বংসের দ্বার প্রান্তে শ্যামগ্রামের মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয় ! |
সাধারন মানুষ কে অশান্তি ও অত্যাচার করে যাচ্ছে ওয়ার্ড মেম্বার ! |
গোদাগাড়ীর আরেক মাদক সম্রাট কোটিপতি মিজান প্রশাসনকে ম্যানেজ করে বহাল তবিয়তে ! মাদকসহ ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে |
কালের খবর |
ন্যাশনাল কল সেন্টার ৩৩৩ | স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ | আইইডিসিআর ১০৬৫৫ | বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬৭৭৭৭৭ | সূত্র - আইইডিসিআর | স্পন্সর - একতা হোস্ট |
আঞ্চলিক সংবাদ |
মতামত ও বিশ্লেষণ |
আন্তর্জাতিক |
শিল্প ও সংস্কৃতি |
তথ্য প্রযুক্তি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.