content
stringlengths
0
129k
ডিম ২টি, কাজুবাদাম ও কিশমিশকুচি ২ টেবিল চামচ করে, ভাজার জন্য তেল পরিমাণমতো
তেল ছাড়া সব উপকরণ ফুলকপির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন
হাতে অল্প তেল নিয়ে কোফতা বানিয়ে ডুবোতেলে মচমচে করে ভেজে তুলুন
সম্পূর্ণ খবরটি পড়ুন
ভেষজ উদ্ভিদের চাষঃ গুরুত্ত ও সম্ভাবনা
নিজস্ব প্রতিনিধি
সৃষ্টির শুরু থেকেই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভেষজ ওষুধ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে
বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সর্বত্রই যুগ যুগ ধরে বিভিন্নরূপে ও বিভিন্ন নামে মানুষের স্বাস্থ্য পরিচর্যায় ভেষজ ওষুধ ব্যবহৃত হচ্ছে
ফলিত ও প্রযুক্তি বিজ্ঞানের চরম উৎকর্ষতার কারণে বর্তমান যুগে ভেষজ ওষুধের উপযোগিতা শেষ হয়েছে বলে অনেকে মনে করলেও সে ধারণা দিনে দিনে ভুল প্রমাণিত হচ্ছে
নব নব বৈজ্ঞানিক আবিষ্কারে ভেষজ ওষুধ প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে
ভেষজ ওষুধ অবশ্যই বিজ্ঞানসম্মত ও কার্যকরী ওষুধ
এ ব্যাপারে কোনো সন্দেহ বা বিতর্কের অবকাশ নেই
ভেষজ ওষুধের গুণাগুণ ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপিত সামগ্রিকভাবে ওষুধ বিজ্ঞান তথা আধুনিক অ্যালোপ্যাথিক ওষুধও সমভাবে প্রশ্নের সম্মুখীন হবে
কারণ এসব ওষুধের আদি ও মূল ভিত্তিও ভেষজ উদ্ভিদ এবং এখনো অসংখ্য আধুনিক অ্যালোপ্যাথিক ওষুধ সরাসরি উদ্ভিজ্জ দ্রব্য এবং সেগুলোর নিষ্কাশিত রাসায়নিক উপাদান দিয়ে তৈরি হয়ে থাকে
ভেষজ উদ্ভিদ চাষের যৌক্তিকতা
• ভেষজ ওষুধ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিভিন্ন ঔষধি উদ্ভিদ উৎস থেকে সংগ্রহ বা আহরণ করা হয়
সাধারণত বনে-জঙ্গলে প্রাকৃতিকভাবে জন্মে থাকা ঔষধি উদ্ভিদ থেকেই ভেষজ ওষুধের কাঁচামাল সংগ্রহ করা হয়
কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে জমিতে চাষকৃত উৎস থেকে ঔষধি উদ্ভিদ সংগ্রহ বাঞ্ছনীয়, নাহলে একসময় প্রকৃতি ভেষজ উদ্ভিদশূন্য হয়ে পড়বে
তাছাড়া চাষকৃত ভেষজ উদ্ভিদের গুণগতমান অনেক উন্নত হয়ে থাকে
চাষের আওতায় ঔষধি উদ্ভিদের উৎপাদন ও আহরণ পদ্ধতি নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে তা সংগ্রহ করার সুযোগ থাকে
বন্য উৎস থেকে সংগৃহীত কাঁচামালের ক্ষেত্রে এ ধরনের নিশ্চয়তা থাকে না
এ ক্ষেত্রে ভুল উদ্ভিদ ও দ্রব্য আহরণের যেমন আশঙ্কা থাকে তেমনি অসময়ে আহরিত নিম্নমানের কাঁচামাল সরবরাহেরও প্রচুর সুযোগ থাকে
অসময়ে, অপ্রাপ্ত বয়সে ও ভ্রান্ত পদ্ধতিতে সংগৃহীত ঔষধি উদ্ভিদ দ্বারা ভেষজ ওষুধ তৈরি হলে তা কখনো গুণগত মানসম্পন্ন হয় না
• ভেষজ উদ্ভিদ যথেষ্ট মাত্রায় পরিবেশবান্ধব
প্রায় সব ভেষজ উদ্ভিদেরই পরিবেশ বিশুদ্ধকরণের ৰমতা রয়েছে
ভেষজ উদ্ভিদ বাতাসে বিরাজমান বিভিন্ন রোগ জীবাণুকে প্রাকৃতিকভাবে বিনষ্ট করতে সক্ষম
তাই অধিকহারে ভেষজ উদ্ভিদের চাষ আমাদের ক্রমশ দূষিত হয়ে পড়া পরিবেশ বিশুদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে
• অধিকাংশ ভেষজ উদ্ভিদ চাষে কৃত্রিম কীটনাশক ও সার প্রয়োজন হয় না
অধিকাংশ ভেষজ উদ্ভিদ থেকে সারা বছর ধরে অথবা খুব অল্প সময়ে ফল বা প্রয়োজনীয় অংশ সংগ্রহ করা যায়
এ কারণে তুলনামূলকভাবে ভেষজ উদ্ভিদ চাষে বিনিয়োগ অনেক কম কিন্তু লাভ বেশি
• মাশরুমসহ আরো বেশ কিছু ভেষজ উদ্ভিদ রয়েছে যা চাষে জায়গা খুবই কম লাগে, তাই ভূমিহীন বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভেষজ উদ্ভিদ চাষ উপযোগী
• আর্থিক বিশ্লেষণে ভেষজ উদ্ভিদের চাষ অন্য যেকোনো কৃষির চেয়ে অনেক বেশি লাভজনক
• দেশে-বিদেশে ভেষজ উদ্ভিদের ব্যাপক চাহিদা থাকার কারণে ভেষজ উদ্ভিদ বিক্রি বা বাজারজাতকরণে কৃষককে তেমন বেগ পেতে হযনা
এ কারণে ভেষজ উদ্ভিদের ব্যাপক চাহিদা থাকার কারণে ভেষজ উদ্ভিদ বিক্রি বা বাজারজাতকরণে কৃষককে তেমন বেগ পেতে হয় না
এ কারণে ভেষজ উদ্ভিদ চাষে ঝুঁকি কম
• ভেষজ উদ্ভিদ চাষ অপেক্ষাকৃত কম শ্রমসাধ্য
ভেষজ উদ্ভিদে খুব বেশি পরিচর্যা প্রয়োজন হয় না, তাই নারীর অংশগ্রহণে পারিবারিক পর্যায়ে ভেষজ উদ্ভিদের চাষ সম্ভব
• দেশে ব্যাপকভাবে ভেষজ উদ্ভিদের চাষ সম্ভব হলে ভেষজ চিকিৎসা ও ভেষজ ওষুধ আরো বেশি সহজলভ্য হবে, ফলে দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কমবে
ভেষজ উদ্ভিদের ব্যবহার
বাংলাদেশে বার্ষিক কী পরিমাণ ভেষজ উদ্ভিদ ব্যবহৃত হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় না
তবে আমাদের দেশে বর্তমানে প্রায় ৩ শতাধিক ইউনানী ও ২ শতাধিক আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে
এ ছাড়াও রয়েছে বহু ভেষজ প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠান
এসব প্রতিষ্ঠানে বছরে ২০ হাজার টনেরও বেশি ভেষজ কাঁচামালের চাহিদা রয়েছে বলে জানা যায়
বাংলাদেশে প্রতি বছর সাড়ে ৩০০ থেকে পৌনে ৪০০ কোটি টাকার ভেষজ সামগ্রী আমদানি করা হয়
এগুলো সাধারণত ভেষজ ওষুধ ও প্রসাধন সামগ্রী তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়
ভেষজ উদ্ভিদ চাষের অর্থনৈতিক গুরুত্ব
ভেষজ উদ্ভিদ চাষ অন্য যেকোনো ফসল চাষের চেয়ে বহুগুণ বেশি লাভজনক এবং নিরাপদ
সমগ্র বিশ্বে ভেষজ উদ্ভিদের বিপুল চাহিদা রয়েছে
ভেষজ উদ্ভিদ রপ্তানি করে চীন প্রতি বছর আয় করে ৩০ বিলিয়ন মার্কিন ডলার, ভারত আয় করে ৬ বিলিয়ন ডলার এবং দক্ষিণ কোরিয়ার আয় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার
শতভাগ রপ্তানি সম্ভাবনা ছাড়াও ভেষজ উদ্ভিদের চাষ করে কৃষক তুলনামূলক অধিক লাভ করতে পারেন
অধিকাংশ ভেষজ উদ্ভিদের চাষ প্রক্রিয়া অত্যন্ত সহজ
ভেষজ উদ্ভিদ চাষের ৰেত্রে সার ও কীটনাশকের ভূমিকা অত্যন্ত গৌণ, এ কারণে কৃষকের উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম
গুল্মজাতীয় ভেষজ প্রায় বিনা পরিচর্যা ও বিনা খরচে উৎপাদন সম্ভব, অথচ এসব উদ্ভিদের বাজারদর বেশ চড়া
বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও বাণিজ্যিক আকারে ভেষজ উদ্ভিদের চাষ শুরু হয়নি
এর অন্যতম কারণ সরকারি পৃষ্ঠপোষকতার অভাব
বর্তমানে আমাদের দেশে কৃষি ব্যবস্থায় যথেষ্ট আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, সে ক্ষেত্রে ভেষজ উদ্ভিদ চাষ যেটুকু হচ্ছে তা মান্ধাতা আমলের মতো অথবা প্রাকৃতিকভাবেই হচ্ছে
ভেষজ উদ্ভিদ চাষে সংশ্লিষ্ট মহলকে আরো আন্তরিক হতে হবে
না হলে যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ থাকার পরও আমাদের ভেষজ সম্ভাবনা অন্যান্য সম্ভাবনার মতোই মুখ থুবড়ে পড়বে
আমাদের দেশেও পর্যাপ্ত সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমরা অবশ্যই বিশ্বে ভেষজ উদ্ভিদ রপ্তানিকারক দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করতে পারব, কারণ আমাদের রয়েছে ভেষজ উদ্ভিদ চাষ ও ব্যবহারের বংশ পরম্পরা ঐতিহ্য
সম্পূর্ণ খবরটি পড়ুন
শীর্ষ সংবাদ
বিষমুক্ত ফসল উৎপাদনের একমাত্র পন্থা জৈব কৃষিকাজ
জেনে নিন তৈল উৎপাদনকারী সূর্যমুখী চাষের পদ্ধতি
টমেটোর বিভিন্ন রোগ দূর করার উপায়
মাশরুম চাষ করে বাঁকুড়া জেলায় প্রত্যন্ত গ্রামের ছেলে প্রণব পাত্র আজ পেয়েছেন অসামান্য সাফল্য
অ্যারোপোনিক্স উপায়ে সব্জি চাষে দারুন লাভ
চাষ করতে পারেন খোঁপায় গোঁজা বেলি ফুল
টবে লাগান মিষ্টি তেঁতুল গাছ
বাঁশ চাষে আপনিও হতে পারেন কোটিপতি, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি
ধানের ভালো ফলনের জন্য বীজ শোধনের পদ্ধতি
জবা ফুল চাষের পদ্ধতি শিখে হয়ে উঠুন লাভবান কৃষক
বছরে একটি নয় দুটি বাছুর দেবে গাভী
জেনে নিন কাঠ গোলাপের কাটিং পদ্ধতি
ফুলের বাগানে রাখুন অপরাজিতা
স্মার্ট এরিয়েটর এর সাথে অটো ফিডিং সিস্টেম - লাভজনক মাছ চাষ করার প্রযুক্তি
দেশি সুস্বাদু লাভজনক শিং মাছের চাষ পদ্ধতি
চীনে পানিবিহীন হাঁসের খামার
খামার বর্জ্য থেকে মিশ্রসার তৈরি করব কীভাবে?
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে সফল কলেজছাত্র মামুন
ঐতিহ্যবাহী দেশীয় মাছ
বীজ পরিচর্যা করবেন কিভাবে?
চীনে পানিবিহীন হাঁসের খামার
কলাপাড়ায় ৩০ মণ জাটকা জব্দ
ফরিদপুরে ধানের ভালো দামে কৃষকের মুখে হাসি
ধানে পোকার আক্রমণে দিশেহারা চাষিরা
ঠাকুরগাঁওয়ে চাষ হচ্ছে 'ব্ল্যাক রাইস'
মানুষের নিষ্ঠুরতা থেকে কুকুরকে উদ্ধার করলো গরু
হাই প্রেসার কমানোর সহজ ৫ উপায়
অসময়ের বন্যায় সব শেষ তিস্তাপাড়ের কৃষকের
পাবনায় পাঁচ মাসে ৫ কোটি টাকার শামুক বিক্রি
কম জমিতে বেশি ফসলে আ. খালেকের চমক
শীর্ষ সংবাদ
জেনে নিন কাঠ গোলাপের কাটিং পদ্ধতি
জবা ফুল চাষের পদ্ধতি শিখে হয়ে উঠুন লাভবান কৃষক
ওজন নিয়ন্ত্রণে ফুলকপির ভাত
টবে লাগান মিষ্টি তেঁতুল গাছ
বিষমুক্ত ফসল উৎপাদনের একমাত্র পন্থা জৈব কৃষিকাজ
সম্পাদক ও প্রকাশক: শাইখ সিরাজ
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত
দা এগ্রো নিউজ, ফিশ এক্সপার্ট লিমিটেডের দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান