content
stringlengths
0
129k
শপথ নিলেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা
গৌরনদীতে চারজনকে উকিল নোটিশ বিজয়ী প্রার্থীর গেজেট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে...
গৌরনদীতে নারী নেত্রীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তিন ডাকাত গ্রেফতার
গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড
টরকী বন্দরে গণডাকাতিতে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার
গৌরনদীতে নারীর কামড়ে নারী আহত
গৌরনদীতে গৃহবধুর মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ
মেসিদের ম্যাচসহ টিভিতে খেলার সূচি
রোনালদোকে ছাড়িয়ে সেরা মেসি
গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফিরল ফ্রান্স
মুশফিকের অভিমান ভাঙাবে কে?
ব্রাজিলে গ্রেপ্তার আতঙ্কে ছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা
গৌরনদী সম্পর্কে
টেলিফোন নির্দেশিকা
প্রচ্ছদ আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে কোটি টাকার সংস্কার কাজ বৃষ্টিতে ধুয়ে গেছে
আগৈলঝাড়া-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কে কোটি টাকার সংস্কার কাজ বৃষ্টিতে ধুয়ে গেছে
জ্যেষ্ঠ প্রতিবেদক
13, 2017
এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশাল-খুলনা মহাসড়কের (গৌরনদী, পয়সারহাট, কোটালীপাড়া, গোপালগঞ্জ, খুলনা)র সংযোগ সড়কের আগৈলঝাড়া বাইপাস থেকে পয়সারহাট বরিশাল পর্যন্ত অংশের ১১ কিলোমিটার সড়কে এক কোটি ৪ লক্ষ টাকা ব্যায়ে সংস্কার করা হয়
সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পরে তিন মাস যেতে না যেতেই সড়কটি খানাখন্দে পরিনত হয়ে সাবেক সড়কে রুপান্তরিত হয়েছে
সড়কে যাতায়াতকারী বাস চালক ও স্থানীয়দের অভিযোগ ঠিকাদাররা নামেমাত্র সংস্কার কাজ করেছে
যে কারনে মরন ফাঁদে পরিনত হয়েছে সড়কটি
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল-খুলনা মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস থেকে পয়সারহাট পর্যন্ত অংশের ১১ কিলোমিটর সড়কে খানাখন্দ সৃষ্টি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে
ফলে সড়কটিতে বাস চালকদের ভোগান্তিসহ দূর্ঘটনা বেড়েই চলছে
বরিশাল সড়ক ও জনপথ বিভাগ ২০১৬-২০১৭ইং অর্থ বছরে রক্ষনাবেক্ষন প্রকল্পের অধীনে সড়কের ১১ কিলোমিটর সংস্কারের জন্য দুটি প্রকল্প গ্রহন করেন
আগৈলঝাড়া বাইপাস ৭তম থেকে ১১তম (বাইপাস থেকে পশ্চিমে ৪ কিলোমিটার) সংস্কার কাজ বাস্তবায়নের জন্য মেসার্স সেরনিয়াবাত এণ্টারপ্রাইজকে ৬৬ লক্ষ টাকা ও বাইপাসের শেষ মাথা থেকে পয়সারহাট অংশের শেষ পর্যন্ত ৭ কিলোমিটার বাস্তবায়নের জন্য মেসার্স সান্টু ট্রেডার্সকে ৩৮ লক্ষ টাকার গত মে মাসে কার্যাদেশ দেওয়া হয়
দুই ঠিকাদার জুন মাসে কাজ শেষ করে চূড়ান্ত বিল গ্রহন করেন
সড়ক বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গৌরনদী, পয়সারহাট, কোটালীপাড়া, গোপালগঞ্জ সংযোগ সড়কের আগৈলঝাড়া বাইপাস থেকে পয়সারহাট পর্যন্ত অংশের ১১ কিলোমিটার সড়কে ক্ষতিগ্রস্থ স্থানসমূহে সিলকোট মেরামত ও পটলস মেরামত করন কাজ করা হয়
ঠিকাদারি প্রতিষ্ঠান এমন কাজ করেছে যা শেষ হতে না হতেই বড় বড় গর্তে পরিনত হয়েছে
মাঝখানে সরকারি তহবিলের ব্যায় হয়েছে এক কোটি ৪ লক্ষ টাকা
দক্ষিনাঞ্চলের মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার এটি একমাত্র সড়ক হওয়ায় মানুষের দূর্ভোগের শেষ নাই
গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরিশাল-খুলনা মহাসড়কের বাইপাস থেকে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের ১১ কিলোমিটার সড়কটির বেহাল দশা
অধিকাংশ সড়কে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে
এ ছাড়া পুরো সড়কটি পাথর পিচ উঠে গেছে
২০/২৫টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে
গোটা সড়কই ছোট বড় গর্তে ভরপুর
এ সময় সড়কের বিভিন্ন অংশের স্থানীয়রা জানান, সড়কটি সংস্কারের সময় ঠিকাদারের লোকজন নামে মাত্র কাজ করেছেন
তারা মাঝে মধ্যে জোড়াতালি দিয়েই সড়কের সংস্কার ও উন্নয়ন করেছেন
ফুলশ্রী এলাকার সেন্টু মোল্লা(৫০), জাহাঙ্গীর হোসেন(৪০) ও রিপা বেগম(৩০) জানান, সংস্কার কাজ করার সময় খুবই নিন্মমানের কাজ হয়েছে
আমরা ঠিকাদারের লোকজনকে ঠিকমত কাজ করতে বলায় তারা ক্ষুব্ধ হয়ে আমাদের সাশিয়ে দিয়ে বলেন, এ ব্যাপারে আপনাদের নাগ না গলালেই হবে
পয়সারহাট এলাকার আনোয়ার হোসেন(৫২), ফুলশ্রীর খলিলুর রহমান(৬৫), মোতালেব হোসেন(৩৩)সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টের স্থানীয়রা জানান, খুলনা-বরিশাল মহাসড়কটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ন সড়কে পরিনত হয়েছে
বর্তমানে মোংলা পোর্ট থেকে বরিশাল, পটুয়াখালি বরগুনার বিভিণœ বানিজ্যিক পন্য এই সড়ক দিয়ে পরিবহন করা হয়
এ ছাড়া দক্ষিনাঞ্চলের পায়রা বন্দরের নির্মান সামগ্রী এই পথেই পরিবহন করা হয়
ফলে এ সড়কে যানবাহন সংখ্যা বহুগুনে বেড়ে গিয়েছে
এছাড়া বরিশাল-খুলনা, বরিশাল-যশোর, বরিশাল-বাগেরহাট, বরিশাল-গোপালগঞ্জ রুটে অসংখ্য দুরপাল্লার বাস চলাচল করেছে
সড়কটি খানাখন্দের কারনে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম দূর্ভোগ ও ভোগান্তি পোহাতে হয়
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির এমন উন্নয়ন করা হয়েছে যে কোটি টাকা ব্যায় করে কাজ শেষ করতে না করতেই মরন ফাঁদে পরিনত হয়েছে
এ সড়কের মধ্যেই কথা হয় খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামি ট্রাক চালক আজগর আলী(৫১)র সাথে
তিনি অভিযোগ করেন, মহাসড়কের মধ্যকার ভাঙ্গা ও গর্তের মধ্য অংশে পানি জমে থাকায় যানবাহন চলাচল করতে গিয়ে দূঘটনার শিকার হচ্ছে
সড়কে এত গর্ত যা বৃষ্টি হলে দেখা যায় না
ভাড়ি মালামাল নিয়ে সড়কে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে
বরিশাল থেকে ছেড়ে আসা পয়সারহাট গামি বাসের চালক বেলাল হোসেন বলেন, সড়কের উন্নয়নে বরাদ্দ হয় তা দিয়ে সড়কের উন্নয়ন হয় না
নামেমাত্র কাজ করে পুরো বরাদ্দই পকেটে চলে যায়
ফলে দূর্ভোগ পোহাতে হয় বাস চালক ও সাধারন মানুষকে
অভিযোগ সম্পর্কে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেরনিয়াবাত এণ্টারপ্রাইজের পক্ষে প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদার মো. হানিফ মোল্লা বলেন, আমি রাস্তায় এক সাইডের সিলকোটের কাজ করেছি কিন্তু যে পরিনাম ভাড়ি মালবাহি ট্রাক চলে আর যে পরিমান অতি বৃষ্টি তাতে রাস্তা টিকতে পারে না
বৃষ্টিতে সংস্কার কাজ সব ধূয়ে গেছে
আরেক ঠিকাদার মেসার্স সান্টু ট্রেডার্সের মালিক মো. আলাউদ্দিন ভূইয়ার মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি
এ প্রসঙ্গে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, অতি বৃষ্টিজনিত কারনে সংস্কার কাজ নষ্ট হয়ে গেছে
বৃষ্টি কমলে নতুন করে সংস্কার কাজ করা হবে
জ্যেষ্ঠ প্রতিবেদক
সম্পর্কিত সংবাদএই প্রতিবেদকের আরো সংবাদ
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস
ফিলিস্তিনের কাছে হারল জামাল ভূঁইয়ারা
গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা
সর্বাধিক জনপ্রিয়
কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশনের বৃত্তিলাভ করেছে আনজুম শাহরিয়ার ইফতি
16, 2019
আগৈলঝাড়ায় কোরবানীর পশুর হাট জমে উঠেছে
19, 2018
আগৈলঝাড়ায় যথাযথ মর্যাদায় ৪৩ তম জাতীয় শোক দিবস পালিত
15, 2018
আগৈলঝাড়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন
26, 2018
গোপনীয়তা নীতি
আমাদের কথা
© ২০১৭ - ২০২০ গৌরনদী নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
● লালমোহনে ট্রাক্টর-টমটম সংঘর্ষে ব্যবসায়ী নিহত
লালমোহন বিডিনিউজ ● লালমোহনে রোভার স্কাউটস'র বেসিক কোর্স শুরু
লালমোহন বিডিনিউজ ● রাজধানীর গণধর্ষণ মামলার পলাতক আসামী লালমোহনে গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ● আবারও ভোলা জেলার সেরা করদাতা রাশেদুজ্জামান পিটার
লালমোহন বিডিনিউজ ● লালমোহন অগ্রণী ব্যাংক-দালাল চক্রের কাছে জিম্মি কৃষি ঋণ,বঞ্চিত প্রকৃত কৃষকরা
লালমোহন বিডিনিউজ ● লালমোহনে ২৫ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামী গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ● লালমোহনে পরীক্ষার্থীদের ফাইজার টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন
লালমোহন বিডিনিউজ ● লালমোহনে ওয়ারেন্টভূক্ত আট আসামি গ্রেফতার
লালমোহন বিডিনিউজ ● মা এসএসসি পরীক্ষার হলে, শিশু আলীর ঠাঁই নানীর কোলে
লালমোহন বিডিনিউজ ● লালমোহনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
লালমোহন বিডিনিউজ
ঢাকা, রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ন ১৪২৮
প্রথম পাতা
আন্তর্জাতিক
কোর্ট-কাচারী
দক্ষিণ আইচা
বোরহানউদ্দিন
তথ্যপ্রযুক্তি
ফটোগ্যালারী
বিভাগের খবর
ভিডিও গ্যালারী