content stringlengths 0 129k |
|---|
সরকারি বিশ্ববিদ্যালয় |
বেসরকারি বিশ্ববিদ্যালয় |
মেডিকেল কলেজ |
কারিগরি শিক্ষা |
শিক্ষা সংবাদ |
অন্যান্য সংবাদ |
ব্যতিক্রমী সংবাদ |
বিদেশ সংবাদ |
ব্যাংক বীমা |
প্রতিক্রিয়া |
বিশেষ মতামত |
প্রতিবেদন ∨ |
প্রচ্ছদ প্রতিবেদন |
বিশেষ প্রতিবেদন |
শিশু ক্যাম্পাস |
বিশেষ নিবন্ধ |
ক্যাম্পাস'র অনুষ্ঠান |
ক্যাম্পাস পরিবার |
সুধীজন কথামালা |
বিদেশে উচ্চশিক্ষা |
আত্মোন্নয়ন |
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি |
প্রাপ্তিস্থান |
পাঠক ফোরাম |
● পুলিশকে মেধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে -আইজিপি ● জ্ঞানভিত্তিক উন্নত দেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে -আইসিটি প্রতিমন্ত্রী ● স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ ১৭ মার্চ থেকে বর্ণাঢ্য আয়োজন পরিকল্পনা ● বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে -প্রধানমন্ত্রী ● বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে ... |
হোম > প্রিয় মানুষের মুখোমুখি |
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান |
জীবন পাল্টে দেয়ার মতো এক অনুপম শিক্ষণীয় অনুপ্রেরণার গল্প |
ক্যাম্পাস ডেস্ক প্রিয় মানুষের মুখোমুখি |
সহজ-সরল, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ |
এক কথায় ভীষণ মিশুক |
কথা বলতে গেলেই কখনো উদাহরণ টানেন পাশ্চাত্যের জ্ঞানগুরুদের, কখনো ইসলামের কালজয়ীদের, কখনো বা মানবধর্মের মহামানবদের |
নিজেও জীবনযাপন করেন সৎ ও সত্যতার নিরেট এক প্লাটফরমে |
খুঁজে বেড়ান জীবনের মানে |
মানুষটিকে কেউ ডাকেন সূফি সাহেব, কেউ বা মিজান সাহেব |
পুরো নাম সূফি মোহাম্মদ মিজানুর রহমান |
পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি |
ব্যবসার জগতে সফল এক কিংবদন্তি |
জীবনের এই স্বর্ণশিখরে এসে শোনালেন নিজের ভাঙা-গড়ার নানা গল্প |
বললেন বলা-না বলা সব স্বপ্ন ও সম্ভাবনার কথা |
ছেলেবেলায় মাকে হারিয়েছেন সূফি মিজান |
জন্ম থেকেই শান্তশিষ্ট স্বভাবের মানুষ তিনি |
বাবার কঠিন অনুশাসনে বড় হয়েছেন |
অল্প বয়সে মাকে হারিয়ে বাবার কাছ থেকে পেয়েছেন দ্বিগুণ স্নেহ-ভালোবাসা |
তার ভাষায়, আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য আমার আব্বা নতুন করে সংসারধর্ম করেননি |
আমিই ছিলাম তার জীবনের সব |
প্রতিদিন সকালে আব্বা নিজ হাতে আমাকে গোসল করাতেন |
নাস্তা খাওয়াতেন |
হাত ধরে স্কুলে নিয়ে যেতেন |
আবার স্কুল ছুটির আগেই স্কুলের সামনে গিয়ে বসে থাকতেন |
ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত তিনি এমনটিই করেছেন |
তিনি বলেন, আজ দুঃখ হয়, সমাজের কোমলমতি শিশুরা নষ্ট হয় যাচ্ছে |
এই সমাজে ঐশীর মতো সন্তান তৈরি হচ্ছে |
এর কারণ হিসেবে তিনি সন্তানদের বাবা-মায়ের সময় না দেয়াকে দায়ী করেন |
আক্ষেপ করে বলেন, আজ আমরা সন্তানদের সময় দিই না, আদর করি না, মায়া করি না |
তাদের অনুপ্রাণিত বা উজ্জীবিত করতে পারি না |
তাদের মনের মধ্যে বড় স্বপ্ন তৈরি করতে আমরা ব্যর্থ হই |
চব্বিশ ঘণ্টা কেবল টাকার জন্য পাগলের মতো ছুটে বেড়াই |
স্ত্রী-সন্তান, বাবা-মা, আত্মীয়স্বজন কিংবা দেশের সাধারণ মানুষের সঙ্গে যে আত্মার সম্পর্ক তা ভুলে যাই |
কষ্টের শিক্ষা জীবন |
স্কুল জীবন মোটামুটি শেষ হলেও কলেজ জীবনেই অনেকটা কষ্টের সূফি মোহাম্মদ মিজানুর রহমানের |
কলেজ জীবনে আর দশ জনের মতো বন্ধুদের সঙ্গে খুব একটা আড্ডাবাজির সুযোগ পাননি তিনি |
ইন্টারমিডিয়েট পাস করেই চাকরি শুরু করেছিলেন |
সারা দিন কাজ করতেন |
সন্ধ্যা ৬টায় নাইট কলেজে গিয়ে বসতেন |
সারা দিন হাড়ভাঙা পরিশ্রমের পর রাত ১১টা পর্যন্ত ক্লাস করতেন |
কেবল তাই নয়, ৪ মাইল হেঁটে বাড়ি ফিরতেন গভীর রাতে |
এরপর নিজে হাতেই রান্নাবান্না করে খেতেন |
আবার সকাল ৮টা থেকে অফিস |
কাজের ফাঁকে ফাঁকেই টিউশনি ও নিজের লেখাপড়া করেছেন |
অর্থনৈতিক দুরবস্থার কারণে সাংসারিক প্রয়োজনেই ছাত্র জীবন থেকে এমন কষ্ট করতে হয়েছে তাকে |
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি নিয়েছেন তিনি |
লেবু চুরি ও জীবনের শ্রেষ্ঠ শিক্ষা |
প্রাইমারিতে পড়ার সময় লেবু চুরির একটি ঘটনা থেকে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা নিয়েছেন সূফি মিজান |
আজও সেই শিক্ষা তার চলার পথের পাথেয় |
মজার সেই ঘটনাটি বর্ণনা করেছেন এভাবে গরমের দিন |
বৈশাখ-চৈত্র মাস |
বাড়িতে শুঁটকির ভর্তা বানানো হয়েছে |
আমাদের কাছে তখন শুঁটকি ভর্তার সঙ্গে লেবু খুব উপাদেয় খাদ্য ছিল |
তো বাবার সামনে লেবু কেটে দেওয়া হলো |
বাবা খেতে গিয়ে বললেন, আজকে তো লেবু কিনি নাই |
লেবু কোত্থেকে এলো? আমি মনে মনে ভাবলাম, বাবাকে যদি বলি আমরা বন্ধুরা মিলে পাশের জমিদারবাড়ি থেকে লেবু চুরি করে এনেছি, তাহলে বুঝি বাবা খুব খুশি হবেন |
বলেও ফেললাম তাই |
আব্বা বিদ্যুতের মতো গর্জন দিয়ে উঠলেন |
বললেন, কী বললে! তুমি মানুষের বাড়িতে লেবু চুরি করতে গেছ! আমি তোমাকে লেখাপড়া শেখাচ্ছি ভালো মানুষ করার জন্য আর তুমি লেবু চুরি করতে গেছ! কাঠের পিঁড়িতে বসে খাচ্ছিলেন |
হঠাৎ একটা পিঁড়ি হাতে নিয়ে আমাকে মারতে গেলেন |
সঙ্গে সঙ্গে আমি দৌড়ে বের হয়ে গেলাম |
আমাকে বললেন, সব লেবু নিয়ে ওদের বাড়িতে দিয়ে এসো |
মনে আছে, অপরাধীর মতো দাঁড়িয়ে এক হাতে লেবু, আরেক হাতে চোখের পানি মুছছিলাম |
ক্লাস থ্রি-ফোরে পড়ার সময় বাবা এই যে একটা অনুশাসন দিলেন তা সারা জীবনের মতো মনে গেঁথে গেল |
প্রথমে ভেবেছিলাম বাবা বুঝি খুব নিষ্ঠুর |
কিন্তু না |
এখন মনে করি ওইটা আমার শ্রেষ্ঠ শাসন ছিল |
আর সে কারণেই আজ এই ৭৫ বছর বয়সেও কোনো মানুষের জিনিসে হাত দিই না |
অবৈধ কোনো কিছু মনেও আসে না |
কেবলই বাবার সেই অনুশাসনের কথা মনে হয় |
যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন আমার বাবা |
সূফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, টোকিও থেকে ভ্যানকুভার, উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ অনেক জায়গায় গিয়েছি |
ব্যবসায়িক জীবনে বহু মানুষের সঙ্গে লেনদেন করেছি |
কিন্তু কেউ বলতে পারবে না, মিজান সাহেবের কাছে ৫টা টাকা পাওনা আছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.