content stringlengths 0 129k |
|---|
মানুষের হক, বান্দার হক, দেশের হক, প্রতিষ্ঠানের হক সবকিছুই বিবেচনার সঙ্গে নিই, যা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি |
আর সে কারণেই হাসিমুখে আল্লাহর কাছে ফিরে যাব বলে আশা করি |
সাদাসিধে জীবন |
শিল্পপতি হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত সূফি মিজান |
বিলাসিতা একেবারেই টানে না তাকে |
ঘুরেফিরে এক পোশাকই পরেন তিনি |
তার প্রিয় খাবার ডাল, ভাত, আলু ভর্তা ও ডিম ভাজি |
সঙ্গে একটি শুকনা মরিচ ভাজাও |
স্ত্রী তাহমিনা রহমানও তার মতোই |
সাত ছেলে, এক মেয়ে তাদের |
চট্টগ্রামের মাত্র ১৩-১৪০০ স্কয়ার ফিটের বাড়িতে থাকেন তিনি |
সূফি মিজান বলেন, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে জেগে বিছানা থেকে পা রেখেই বলি, হে আল্লাহ! তোমার জমিন, তোমার বাতাস, তোমার আলো |
একদিন আমি এখানে ছিলাম না, থাকবও না |
কেন এলাম, কীই বা জীবনের উদ্দেশ্য? বাবার কাছ থেকে সততা, সাম্য ও সরলতার শিক্ষা পেয়েছেন তিনি |
বললেন আমার বাবা বলতেন, ভালো মানুষের জুতা ছাপ করে দেবে, তাতেও সম্মান আছে |
কখনো খারাপ মানুষ, দুশ্চরিত্র মানুষের সরদার হয়ো না |
ব্যাংকার থেকে ব্যবসায়ী |
দাদা ছিলেন ব্যবসায়ী |
পাটের ব্যবসা করতেন |
সে সময় চার-পাঁচশ মণের কয়েকটা নৌকা ছিল তাদের |
তাঁর বাবাও ব্যবসা করতেন |
কিছু ক্ষেত-খামারও ছিল |
সেখানে ধান-পাট চাষ হতো |
সূফি মিজানের ইচ্ছা ছিল শিক্ষক হবেন |
কিন্তু বাবা বললেন, তুমি ব্যবসা করবে |
কিন্তু টাকা? তখন বাবা বললেন, ইফ ইউ নো দি বিজনেস, মানি উইল রান আপ টু ইউ |
তারপরও মাত্র ১০০ টাকা বেতনে চাকরি শুরু করেছিলেন সূফি মিজান |
এখনকার হিসাবে মাত্র ১ ডলার ২০ সেন্টস |
ইন্টারমিডিয়েট পাসের পরপরই ১৯৬৫ সালে সর্বপ্রথম তৎকালীন ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে (বর্তমানে সোনালী ব্যাংক লিমিটেড) চাকরি নিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন তিনি |
সেখানে দুই বছর চাকরি করার পর ৬৭ সালেই আরেকটি ব্যাংকে যোগ দেন |
তবে স্বাধীনতার পরপরই চাকরি ছেড়ে দিলেন |
তখন ব্যবসার জন্য তাঁর মূলধন ছিল মাত্র ১ হাজার ৪৮৩ টাকা |
এই মামুলি টাকা দিয়েই ব্যবসা শুরু করেছিলেন তিনি |
সূফি মিজানের মতে, স্বাধীনতার পর বাংলাদেশে ব্যবসায়ীর সংখ্যা অনেক কমে গেল |
কেননা বেশির ভাগ ব্যবসায়ীই ছিলেন নন-বেঙ্গলি |
যারা ইন্ডিয়া ও পাকিস্তান থেকে এসেছিলেন, তারাই ব্যবসা জানতেন |
তৎকালীন আদমজী, বাওয়ানী, দাউদের মতো বড় বড় সব শিল্প কারখানাই ছিল তাদের |
স্বাধীনতার পর যখন তারা নিজেদের দেশে ফিরে গেলেন তখন ব্যবসা ক্ষেত্রে বিশাল একটি শূন্যতা তৈরি হলো |
ঠিক এই সময়টাকে কাজে লাগালেন মিজানুর রহমান |
বেশ কয়েক বছর ব্যাংকে কাজ করে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেসটা ভালো করে শেখার সুযোগ পেয়েছিলেন তিনি |
জেনেছিলেন কোন দেশে কোন জিনিস তৈরি হয়, কোন দেশের ভালো জিনিস কম দামে পাওয়া যায়, আবার নিজের দেশে কোন সিজনে কোন জিনিস ভালো দামে বিক্রি হয় |
এসব কিছুর সম্যক ধারণা নিয়েছিলেন ব্যাংকে চাকরির সময় |
আর সে কারণেই দেশ-বিদেশ থেকে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার মাধ্যমে ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন মিজান সাহেব |
প্রথম দিকে জাপান থেকে টায়ারটিউব, মিল্ক পাউডার, সুতা, পুরনো কাপড়, স্পেয়ার পার্টস, মোটর পার্টস প্রভৃতি আমদানি করতেন তারা |
সেখানে সফলতার পর পরই ম্যানুফ্যাকচারিংয়ে যান |
এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি |
পেয়েছেন একের পর এক সফলতা |
যে মন্ত্রে মিরাকল |
-এই মন্ত্রেই বিশ্বাসী সফল ব্যবসায়ী উদ্যোক্তা সূফি মোহাম্মদ মিজানুর রহমান |
এ সত্যকেই ভিতরে লালন করেন তিনি |
বলেন, আপনি যদি আল্লাহর দয়া পেতে চান, তবে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে |
আপনাকে পরোপকারী হতে হবে |
ধার্মিক হতে হবে |
হতে হবে সৎ, পরিশ্রমী ও দেশপ্রেমিক |
তবে তা কাউকে দেখানো কিংবা বাহ্বা পাওয়ার জন্য নয়, মনের গভীর আকুতি থেকে |
নিজেকে কাজের মধ্যে উজাড় করে দিতে হবে |
আর যে মানুষ যত বেশি মানুষের জন্য কাজ করে, বিধাতা তাকে তত বেশি বড় করেন |
স্বপ্ন বাংলাদেশ নিয়ে, নিজের পিএইচপি ফ্যামিলি নিয়ে এখনো অনেক স্বপ্ন দেখেন এই স্বপ্নদ্রষ্টা |
তিনি বলেন, আমি চাই বাংলাদেশের কোনো মা-বোন যেন ক্ষুধার তাড়নায় কষ্ট না পায় |
প্রতিটি কোমলমতি সন্তান যেন শিক্ষার আলোয় আলোকিত হয় |
যেন চিকিৎসার অভাবে কোনো মানুষ অকালে মৃত্যুবরণ না করে |
প্রতিটি মানুষের যেন থাকার মতো একটি ছোট্ট কুটির আর চলার মতো একটি ছোট্ট ট্রান্সপোর্ট থাকে |
পিএইচপি ফ্যামিলি নিয়েও একই স্বপ্ন দেখেন তিনি |
এই ফ্যামিলির প্রতিটি মানুষ যেন থাকার মতো একটি ছোট্ট বাড়ি ও চলার মতো একটি নিজস্ব ট্রান্সপোর্ট পায় |
তিনি বলেন, আমরা ব্যবসা ক্ষেত্রে সফল, তার পরও কিছু আকুতি থেকে গেছে |
আমরা বাংলাদেশের অর্থনীতিতে অনেকটা অবদান রাখতে পেরেছি |
বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, যা আমাদের আগে আর কেউ নিতে পারেনি |
কিন্তু এখনো কিছু স্বপ্ন পূরণ বাকি আছে |
যার একটি হলো, বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে বেসিক স্টিল মিলস মেকার হিসেবে দেখতে চাই |
অপার সম্ভাবনাময় বাংলাদেশ |
বাংলাদেশে প্রায় প্রতিটি ক্ষেত্রেই অপার সম্ভাবনা খুঁজে পান সূফি মিজান |
তাঁর মতে এই দেশটি সম্ভাবনায় পরিপূর্ণ |
ব্যবসার জন্য বাংলাদেশের মতো এমন সুযোগ পৃথিবীর আর কোথাও নেই |
তাঁর মতে, বাংলাদেশের মতো এত অল্প পয়সায় আর অন্য কোথাও শ্রমিক পাওয়া যায় না |
এত বুদ্ধিমান, দক্ষ, কর্মঠ জাতি আর কোথাও নেই |
এই মানুষগুলোকে কেবল সুযোগ দেওয়া দরকার |
দরকার আনন্দ-উৎসাহ ও সুন্দর একটা পরিবেশ দেওয়া; যার অভাব এখনো বাংলাদেশে আছে বলে তিনি মনে করেন |
নতুন উদ্যোক্তাদের প্রতি আহ্বান |
নতুন যারা ব্যবসায় আসতে চান তাদের জন্য সফল এই ব্যবসায়ী উদ্যোক্তার আহ্বান কঠিন পরিশ্রম ও তপস্যা করতে হবে |
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে সূফি মিজান বলেন, এই মুহূর্তে যে কাজটি করছ মনের মাধুরী মিশিয়ে কর |
যারা ব্যবসা বিষয়ে একাডেমিক শিক্ষা নিচ্ছ তারা সেখানে সফলতা দেখাও |
তাহলে বিজনেসে এসেও সফল হবে |
জীবনে বড় হতে হলে বড় বড় স্বপ্ন দেখতে হবে |
আর সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে কঠিন পরিশ্রম ও তপস্যা করতে হবে |
বিশ্বের জ্ঞানতাপস সক্রেটিসের উদাহরণ টেনে সূফি মিজান বলেন একবার সক্রেটিসের কাছে একজন জানতে চাইলেন, স্যার আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ কে? আমার জীবনের শ্রেষ্ঠ সময় কিংবা শ্রেষ্ঠ কাজ কোনটি? প্রতি উত্তরে সক্রেটিস বললেন, এই মুহূর্তে তুমি যে কাজটি করছ সেটিই তোমার জীবনের শ্রেষ্ঠ কাজ |
এই মুহূর্তে তুমি যার সামনে আছ তিনি তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষ |
আর মানুষের জন্য কিছু করা তোমার শ্রেষ্ঠ কাজ |
সক্রেটিসের এই কথা যদি কেউ মেনে চলতে পারেন, তবেই না একজন সত্যিকারের মানুষ হতে পারবেন |
ফের উদাহরণ টেনে মিজানুর রহমান বলেন, মার্টিন লুথার কিং জুনিয়র বলেছেন, ডার্কনেস ক্যান নট বি রিমুভড বাই ডার্কনেস |
অনলি লাইট ক্যাপন ডু দ্যাট |
হেইট ক্যান নট বি রিমুভড বাই হেইট |
অনলি লাভ ক্যান ডু দ্যাট |
হজরত আলী (রা.)ও তার জীবন থেকে এমন অনেক শিক্ষাই আমাদের জন্য রেখে গেছেন |
পিএইচপি গ্রুপ নয়, ফ্যামিলি |
সূফি মোহাম্মদ মিজানুর রহমান গর্ব করে বলেন, অন্যসব বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতো পিএইচপি কোনো গ্রুপ নয়, ফ্যামিলি |
ফ্যামিলির মতোই এই প্রতিষ্ঠানে কাজ করেন হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী |
তিনি বলেন, আমাদের তো অনেক প্রতিষ্ঠান আছে |
কিন্তু আমরা হরতাল কাকে বলে, স্ট্রাইক কাকে বলে কখনো বুঝিনি |
এখানকার সবাই আপন মনে হাসিমুখে কাজ করতে পারে |
সুইপার, পিয়ন কিংবা প্রেসিডেন্ট সবাই এখানে এক |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.