content
stringlengths
0
129k
মোহের দেখাদেখি স্বচ্ছও চুলোর দিকে তাকিয়ে ভেবে বলে,
"এভাবে তো কোনোদিন নিজের বরের দিকেও তাকাওনি যেভাবে চুলোটার দিকে তাকাচ্ছো! কি আছে ওখানে এমন?"
"অনেক কিছু
আচ্ছা চুলোটা জ্বালিয়ে ওটার আঁচ কম করে কিভাবে?"
বেশ অসহায় ভঙ্গিতে তাকিয়ে স্বচ্ছকে প্রশ্ন করে মোহ
স্বচ্ছের ভ্রু কুঁচকে থাকার মাত্রাটা বাড়ে
"কেন? সেটা জেনে কি করবে?"
"কি করব আবার? চুলো দিয়ে নিশ্চয় রান্নাই করে?"
"কে রান্না করবে? তুমি?"
"তা নয়ত কি? আমি যেহেতু চুলো জ্বালাচ্ছি সেহেতু আমিই করব
স্বচ্ছের চোখজোড়া বিস্ময়ে ভরে ওঠে
ভ্যাবাচেকা খেয়ে প্রশ্ন করে,
"তুমি তো রান্নাই পারো না
একটা রান্নাতে সাধারণত কি কি জিনিস ব্যবহৃত হয় সেটাও তো জানা নেই তোমার
রান্নাঘরে জীবনে ২-৩ বারের বেশি তো যাওনি
তুমি কি করে রান্না করবে? এই মেয়ে! কে বলেছে তোমায় রান্না করতে?"
মোহ নির্বিকার সুরে বলে,
"এটা তো নাকি নিয়ম
আপনার মা আর নানিমাও বলল
সকালে খেয়ে নিয়েছে সবাই
আপনি খাবেন না? আমাকে খাওয়ার সময় বলেছে দুপুরের রান্না করতে
নতুন বউদের নাকি রান্না করতে হয় প্রথম দিন?"
স্বচ্ছের ভ্রুজোড়ার সাথে চোখমুখও জড়িয়ে আসে বিরক্তিতে
"এসব ফালতু নিয়ম কে মানতে বলেছে তোমায়? তুমি তো রান্নার 'র' জানো না
এসব নিয়ম মানতে হবেনা বেরিয়ে এসো রান্নাঘর থেকে
"নানিমা আর আপনার মায়ের কথা মানে বড়দের কথা অমান্য করব?"
রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল স্বচ্ছ
পিছু ফিরে তাকায় সে
আবারও উল্টে এগিয়ে আসে মোহের দিকে
এগিয়ে আসতে আসতে মোহকে ঠেলতে ঠেলতে মোহকে ফিল্টারের সাথে ঠেকিয়ে ফেলে
কন্ঠে গাম্ভীর্য এনে বলে,
"সিরিয়াসলি? আমিও তো তোমার বড়
আমার কথা খুব মানো না?"
"আপনি অদ্ভুত অদ্ভুত কথা বলবেন আর সেসব মানতে হবে? আর আপনি কি করে জানলেন আমি রান্না পারি না?"
গম্ভীর স্বচ্ছের চোখমুখের রঙ পাল্টাতে শুরু করে যেন
তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলে,
"বড়লোকের আদরের দুলালি মেয়ে কে রান্না শিখে? এটা তো কমন সেন্স! দেখো কিভাবে ঘামছো
তুমি তো অতিরিক্ত ঘামে অসুস্থ হয়ে যাও
বলেই সযত্নের সাথে মোহের কপালের ঘাম বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল স্বচ্ছ
মোহ কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থেকে বলে,
"এবার বলুন এটা কিভাবে জানলেন?"
আবারও স্বচ্ছ বেশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়তেই মোহ বলে,
"বলুন? এটা তো আপনার জানার কথা নয়
আপনার আর আমার সম্পর্ক গভীর হয়েছে মাত্র কয়েকদিনে
এর মাঝে এসব তথ্য কি করে জানলেন? এর আগে তো আপনি এই দেশেও থাকতেন না!"
"উফফ... এতো প্রশ্ন করো কেন তুমি? তোমার ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম আমি
বিরক্ত নিয়ে কড়া কন্ঠে উত্তর দিতেই মোহও তেতে উঠে বলে,
"আমি এখনো উত্তর পেলাম না
কি করবে তুমি?"
মোহ আর স্বচ্ছের সঙ্গ কথায় পেরে না উঠে হতাশ চোখে তাকিয়ে থাকল
স্বচ্ছ চুলোর দিকে এগিয়ে যেতে যেতে বলল,
"তুমি হয়ত রান্না জানো না
বাট আমি কিন্তু জানি টুকটাক!"
"আপনি আর রান্না?"
বিস্ফোরিত সুরে বলল মোহ
স্বচ্ছ ফট করে চুলো ধরিয়ে বলল,
"এনি ডাউট সুন্দরী? একচুয়ালি, বিদেশে থাকতাম সেখানে মাঝে মাঝে রান্না করার আন্টি না এলে আমাকে একাই রান্না করতে হতো
আবার কফির বিষয়টা আছে
যেটা একা একা তৈরি করে খেতে হতো
দ্যাটস হুয়াই জানি কিছু কিছু রান্না
মোহ সুন্দর করে হেঁসে স্বচ্ছকে বিদ্রুপ করে বলে উঠল,
"বিশ্বাস হলো না
কফি বানিয়ে দেখাচ্ছি
আমি তোমার থেকে বেটার রান্নাতে
মোহ চোখ গোলগোল করে তাকায়
সেও দেখতে চায় তার একমাত্র হাজবেন্ড কি আদোও রান্না জানে?
১০ মিনিটের মধ্যে কফি বানিয়ে তা মগে ভরে মোহের সামনে ধরল স্বচ্ছ
মোহ সরু চোখে তাকিয়ে আছে কফি মগের দিকে
কফির মগে অল্প একটু চিনি মেশানো
মোহ শুধু ভাবছে এটা খাবার পর তার কি হবে? স্বচ্ছ কিছুটা জোরে বলে উঠল,
"ও হ্যালো ম্যাডাম? আমি বানিয়েছি অনেকদিন পর তাও আপনার জন্য
সো আপনাকেই খেতে হবে
মোহ জোর করে হেঁসে কফির মগ হাতে নিল
ধীরে ধীরে ঠোঁট লাগালো মগে
কফি মুখে আসতেই চোখমুখ লাল হয়ে এলো তার
চোখমুখ ঝাঁকিয়ে স্বচ্ছের দিকে তাকালো সে
দাঁত বের করে হেঁসে বলল স্বচ্ছ
রেগেমেগে হাতে থাকা মগ স্বচ্ছের হাতে ধরিয়ে বলে,
"আপনার কফি আপনিই খান
কি তেতো! নিজেও তেতো মানুষ
কফিটাও বানিয়েছেন তেতো
"ওহ তাহলে মিষ্টি চাই মোহ ম্যাডামের?"
"তা না হলে কি? তেতো কফি কেউ খায়?"
"ওয়েল! আমি দিচ্ছি মিষ্টি
বলে অদ্ভুত হাসি দেয় স্বচ্ছ
মোহ সন্দিহান হয়ে তাকালে হঠাৎ করেই মোহের চোখের ওপর হাত রাখে স্বচ্ছ
মোহ কিছু ভেবে ওঠার আগেই ঘটে যায় ভয়াবহ এক কান্ড! মোহের চিকন হালকা গোলাপী বর্ণের ঠোঁটে পরে স্বচ্ছের ঠোঁটের পরশ
উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় সারা শরীর ঠান্ডা হয়ে আসে মোহের
অদ্ভুত ঘোরের আবেশে মেতে ওঠে সে
বুঝতেই পারে না কি হলো তার সাথে? যখন ঘোর ভাঙিয়ে চোখ খুলে ফেলে তখন দেখে স্বচ্ছ রান্নাঘর থেকে বেরিয়ে গেছে
হেঁটে যাচ্ছে সদর দরজার দিকে
পিছু ফিরে সে মোহের দিকে আবারও ঠোঁটজোড়া সরু করে চুমুর মতো ইশারা করে দৃষ্টির অগোচরে চলে যায় সে
মোহ থম মেরে সেখানেই দাঁড়িয়ে থাকে
এটা কেমন মিষ্টি ছিল?
বিকেল গড়িয়ে সন্ধ্যেবেলা
চারিদিকে লোকজনের সমাগম
আলোতে ঝলমল করছে পরিবেশ
জাঁকজমকভাবে সাজানো রিসোর্ট
চলছে মোহ ও স্বচ্ছের রিসেপশন
কথা অনুযায়ী রিসেপশনের অনুষ্ঠান ধুমধাম করেই করছেন মিসেস. রেবা ও নেহাল সাহেব