content
stringlengths
0
129k
বুদ্ধও খুশি হয়ে তাঁকে শাস্ত্রকথা শুনিয়ে পরম জ্ঞান দান করলেন
তারপর তাঁকে নিয়ে দ্বিতীয় অমাত্যের কাছে গেলেন
সেই অমাত্যও বুদ্ধকে দেখে সমাদরে প্রথম অমাত্য সহ-ই বাড়িতে এনে বসালেন
তারপর বুদ্ধ এঁকেও পরম জ্ঞান দান করলেন
তখন দুজনেই পরষ্পরের কাছে ক্ষমা চেয়ে বন্ধু হয়ে গেলেন
জাতকের গল্পের যে ছন্দ, সেই অনুযায়ী এই গল্পেও এরপর বুদ্ধ তাঁর শিষ্যদের বলেন, যে পূর্বজন্মেও আমি এভাবে এদের বিরোধ মিটিয়েছিলাম
বলে এই কাহিনী শুরু করেন
জাতকের এই গল্পটায় ওই দুই মহামাত্রের কচ্ছপ আর বানর হিসাবে পূর্বজন্মের কথা বলা হয়েছে
মোটামুটি মিল রাখার চেষ্টা হয়েছে, ওই অমাত্যের হাতে নেওয়া বুদ্ধের ভিক্ষাপাত্রর সাথে এখানে বানরের হাতে নেওয়া ভিক্ষাপাত্র-আকারের কচ্ছপ (যেটা প্রথম কবিতাটায় উল্লেখও করা হয়েছে), ইত্যাদি
এখানে দুজনের একজন কাশ্যপ আর আরেকজন কৌণ্ডিন্য নামক গোত্রভুক্ত বলে জানানো হয়েছে, ঠিক কেন সেটা স্পষ্ট নয়
তবে যৌনক্রিয়া-প্রধান এই গল্পটায় শেষ কবিতাটায় বুদ্ধ মিলন শব্দটা একাধারে দুটো অর্থে ব্যবহার করেছেন, এক সন্ধি অর্থে, যেহেতু তিনি ওই শত্রুভাবাপন্ন দুজনের ভাব করিয়ে দিচ্ছেন, আর দুই, (বৈবাহিক) সম্পর্কস্থাপন অর্থে, যেহেতু রতি বা সঙ্গম ব্যাপারটা নিয়েই কথা হচ্ছে, এবং সেখানেই সম্ভবত গোত্রের প্রসঙ্গটা আসে, কারণ সনাতন ধর্মের...
গল্পটায় ঠিক কী ঘটছে, তা নিশ্চয়ই বুঝতে কারো সমস্যা হয় নি
এবং সরল নিরক্ষর গ্রামবাসীদের ধর্মশিক্ষা দিতে এমন আদিরসাত্মক সরস গল্প মন্দও হয় না
তবে সে গল্পে বুদ্ধের নাম জড়িয়ে, পশুযোনিতে পূর্বজন্ম - বানরের যৌনব্যাভিচার - পশুদের ধর্মশিক্ষা ইত্যাদি অবান্তর কথা তাঁকে দিয়ে সিরিয়াসলি প্রচার করিয়ে, শেষমেষ রূপকথার ক্ষেত্র অতিক্রম করে এ কাহিনী একটি নিছক বলদার্গুতেই পরিণত হয়
পোস্ট শেয়ার করুন
: কৌস্তুভ
মুক্তমনা সদস্য
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার...
আইন করে ধর্মনিরপেক্ষতা হয়না, দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দরকার...
এপ্রিল 20, 2021 | 1
নিজেদের মঙ্গল মনে মনে চাইলেই কী পাওয়া যাবে?
নিজেদের মঙ্গল মনে মনে চাইলেই কী পাওয়া যাবে?
মার্চ 8, 2021 | 4
ঘুণে ধরা বাংলাদেশের সমাজ
ঘুণে ধরা বাংলাদেশের সমাজ
মার্চ 7, 2021 | 7
সকলের হৃদয় ডঃ অভিজিৎ রায়ের বাসস্থান
সকলের হৃদয় ডঃ অভিজিৎ রায়ের বাসস্থান
ফেব্রুয়ারী 27, 2021 | 3
মনোরমা তাশখন্দ ও পৃথিবীর প্রথম কোরআন
মনোরমা তাশখন্দ ও পৃথিবীর প্রথম কোরআন
জানুয়ারী 2, 2021 | 1
20
শাখা নির্ভানা ফেব্রুয়ারী 4, 2012 1:25 পূর্বাহ্ন -
লেখাটা পড়লাম
ভাল লাগলো
আধুনিক সাহিত্যের ক্রমবিকাশ সম্পর্কে জানতে হলে পৌরানিক সাহিত্য সম্পর্কে ধারনা থাকা খুবই দরকার
এই লেখাটা শুধু রসাত্মকই নয়, পুরান দিনের অনেক তথ্যও দেয় আমাদের
কৌস্তুভ ফেব্রুয়ারী 4, 2012 1:34 পূর্বাহ্ন -
রৌরব ফেব্রুয়ারী 3, 2012 11:14 অপরাহ্ন -
আবার ঠিক প্রচলিত অর্থের আদিরসও নয়, তবে 'নটি' বলা চলে নিঃসন্দেহে
আমি নিশ্চিত আপনার উদ্দেশ্য তা ছিল না, কিন্তু উদ্ধৃত শব্দখানা আমি বাংলা শব্দ ভেবে নিয়ে হাহাপগেকধ 😀
অনুবাদ অসাধারণ....
দুঃশীল, প্রগল্ভ মর্কট
রোদ পোহাইবার নিমিত্ত উত্থিত হইয়া গঙ্গাতটে মুখব্যাদান করিয়া
কৌস্তুভ ফেব্রুয়ারী 4, 2012 12:05 পূর্বাহ্ন -
আরে ভাই, ওই ভেবেই তো আরো উদ্ধৃতির মধ্যে পুরে দিলুম :))
রৌরব ফেব্রুয়ারী 4, 2012 9:42 পূর্বাহ্ন -
তাহলে ভাই হাজার সালাম () ()
অভিজিৎ ফেব্রুয়ারী 3, 2012 8:50 অপরাহ্ন -
লেখাটা পড়ে বিমলানন্দ লাভ করলাম
দিব্যদৃষ্টিতে দেখতে চেষ্টা করলাম বানরের ভিক্ষাপাত্র হাতে ছবিটা, খুব একটা মনোহর ছবি যে উঠে এলো না তা বলাই বাহুল্য
কৌস্তুভ ফেব্রুয়ারী 3, 2012 9:41 অপরাহ্ন -
তামান্না ঝুমু ফেব্রুয়ারী 3, 2012 7:54 অপরাহ্ন -
খুবই রসাত্নক কাহিনী
আচ্ছা বৌদ্ধ ধর্মের এই অলৌকিক রসাত্নক কিচ্ছাগুলোর রচয়িতা কে? বৌদ্ধ নিজে নাকি তার শুভাকাঙ্ক্ষী কোন অনুসারী?
কৌস্তুভ ফেব্রুয়ারী 3, 2012 9:41 অপরাহ্ন -
@তামান্না ঝুমু, এইটা নিয়ে আমার জাতক ও কামিনী লেখাটায় কিছুটা আলোচনা ছিল শুরুতে, আর নিচে রনবীর সরকারের কমেন্টের উত্তরেও আরো কিছুটা কথা হয়েছে, দেখতে পারেন
আবুল কাশেম ফেব্রুয়ারী 3, 2012 3:59 অপরাহ্ন -
বৌদ্ধ ধর্মেও যে হাসাহাসি আছে তা জানতাম না
আমি আজ পর্য্যন্ত কোন বৌদ্ধ ভিক্ষুকে হাসতে দেখি নাই
এই কাহিনী মনে হয় অনেক বৌদ্ধমুনিরা জানেন না
এই ধরণের আরও বুদ্ধের কাহিনী জানার আগ্রহ রইলো
ভবঘুরে ফেব্রুয়ারী 3, 2012 7:01 অপরাহ্ন -
@আবুল কাশেম,
বৌদ্ধ ধর্মেও যে হাসাহাসি আছে তা জানতাম না
যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ ভাই
পাইলেও পাইতে পার, অমূল্য রতন
কৌস্তুভ ফেব্রুয়ারী 3, 2012 9:35 অপরাহ্ন -
@আবুল কাশেম,
বৌদ্ধ ধর্মেও যে হাসাহাসি আছে তা জানতাম না
আমি আজ পর্য্যন্ত কোন বৌদ্ধ ভিক্ষুকে হাসতে দেখি নাই
হাহাহাহাহা... ভালো বলেছেন :))
কৌশিক ফেব্রুয়ারী 4, 2012 9:21 অপরাহ্ন -
@কৌস্তুভ, দালাই লামা মহাশয়ের হাস্যবিম্বিত বদন কিন্তু প্রায়শই অবলোকিত হইয়া থাকে
আবুল কাশেম ফেব্রুয়ারী 5, 2012 12:31 পূর্বাহ্ন -
দালাই লামা মহাশয়ের হাস্যবিম্বিত বদন কিন্তু প্রায়শই অবলোকিত হইয়া থাকে
হাঁ, আপনি সত্যিই লিখেছেন
কেমন করে দালাই লামার সদাহাস্য মুখ ভুলে গেছিলাম
তবে দালাই লামা মনে হয় ব্যতিক্রম
কাজি মামুন ফেব্রুয়ারী 3, 2012 2:49 অপরাহ্ন -
অনেকদিন পর মুক্তমনায় আপনার লেখা পড়লাম
জাতকের গল্প আমার এমনিতেই ভাল লাগে; আর তা যদি হয় আদিরসাত্মক, তাহলে তো কথাই নেই
তবে যৌনক্রিয়া-প্রধান এই গল্পটায় শেষ কবিতাটায় বুদ্ধ মিলন শব্দটা একাধারে দুটো অর্থে ব্যবহার করেছেন,
আপনার অনুবাদ ও পরবর্তী আলোচনা পড়ে যা বুঝলাম, এখানে শুধু সন্ধি অর্থেই ব্যবহৃত হয়েছে; যেহেতু আলাদা গোত্রের মধ্যে সম্পর্ক হয় না, তাই সঙ্গম অর্থে মনে হয় ব্যবহৃত হয়নি
সুতরাং, কেন 'একাধারে দুটো অর্থে ব্যবহার' হয়েছে বললেন, বুঝতে পারলাম না
কোনো ধর্মই বলদার্গু-মুক্ত নয়
বলদার্গু প্রথমে আমার কাছে অপরিচিত ঠেকছিল; মনে হচ্ছিল, এই লেখার কঠিন আর প্রাচীন শব্দের ছড়াছড়ির ভিড়ে এটাও একখানা; কিন্তু পরে যখন আবিস্কার করলাম যে এটা আসলে 'বলদের গু'-এর সমাস, তখন তো হাসি চেপে রাখাই কঠিন হয়ে গেল
পুনশ্চঃ লেখাটির কঠিন শব্দগুলোর অর্থ মূল লেখার নীচে দিয়ে দিলে ভাল হত
তবে মুল লেখায় এই শব্দগুলো অবশ্যই থাকতে হবে, নইলে জাতকের ভাবটি ঠিক ফুটে উঠবে না
কৌস্তুভ ফেব্রুয়ারী 3, 2012 9:34 অপরাহ্ন -
@কাজি মামুন, খেয়াল করুন - আলাদা গোত্রের মধ্যেই কেবল বিবাহ হয়, সম গোত্রের মধ্যে হয় না
হ্যাঁ, ওটা স্রেফ বুলশিটের বঙ্গানুবাদ
উপরে বললাম 🙂
কোন শব্দগুলোর অর্থ দিলে ভালো হয়, একটু কপি-পেস্ট করে বলে দিন না
কাজি মামুন ফেব্রুয়ারী 3, 2012 10:14 অপরাহ্ন -
@কৌস্তুভদা,
'গোত্রভিত্তিক' বিবাহের প্রচলিত ধারনা মাথায় থাকায় আপনার লেখার অংশটুকু 'মিসরিড' করে ফেলেছিলাম; এই ভুলের জন্য যারপরনাই দুঃখিত!