content stringlengths 0 129k |
|---|
আর তক্ষশীলা (প্রাচীণ ভারতের সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়), প্রব্রজ্যা, জেতবনে, দ্বিনিপাতে, বিবাদভঞ্জন প্রভৃতি শব্দের অর্থ তো দেয়াই যেতে পারত |
তবে অন্য কঠিন শব্দগুলো কাট-পেস্ট করতে গিয়ে দেখলাম এগুলো নড়ানো যাচ্ছে না; একেবারে আঠার মত লেগে আছে! 🙂 |
আবারো দুঃখিত! |
কৌস্তুভ ফেব্রুয়ারী 4, 2012 1:30 পূর্বাহ্ন - |
দেখুন, কিছু শব্দের অর্থ দিলাম |
কোনোটা বাদ পড়ে গেলে জানাবেন |
গীতা দাস ফেব্রুয়ারী 3, 2012 2:37 অপরাহ্ন - |
আপনার ধর্মালোচনা বা কাহিনীটি অত্যন্ত সুকঠিন ভাষায় লিখিত, যাহা বোধগম্য করিতে আমার বেগ পাইতে হইতেছে |
বলদার্গু এর মত শব্দ বুঝিতে পারিতেছি না |
আরও সহজ সরল ভাষায় লেখনি পরিচালনা করার প্রার্থণা করিতেছি |
কৌস্তুভ ফেব্রুয়ারী 3, 2012 9:32 অপরাহ্ন - |
@গীতাদি, আমি ওনার মূল স্টাইলটা হুবহু বজায় রাখার চেষ্টা করেছি |
তবে কি, সংস্কৃতের মত সাধুভাষারও এখন আর দিন নেই :)) |
কোন শব্দগুলো কঠিন, একটু কপি-পেস্ট করে দেবেন? তাহলে সরল প্রতিশব্দ দিয়ে দিতে পারি, অন্য পাঠকদেরও সুবিধাই হবে |
বলদার্গু একেবারেই নেটপাষণ্ডদের ব্যবহৃত শব্দ, বুলশিটের বাংলা অনুবাদ |
ধর্মকারীতে এটা অনেকে ব্যবহার করি |
মনে হয় হিমু ভাইয়ের বানানো শব্দ |
জবাব বাতিল |
অনুসন্ধান করুন |
: |
নতুন ব্লগ লিখুন |
সাম্প্রতিক মন্তব্য |
নারীই বন্ধ প্রকাশনায় |
মিসিং লিংক কি সত্যিই মিসিং? প্রকাশনায় অনিন্দ্য পাল |
অশ্লীল ভিডিওটি দেখলে কেন? প্রকাশনায় বিধান |
নারীই বন্ধ প্রকাশনায় বিধান |
বিষণ্ণতায় আমি, এবং কারণ খুঁজে দেখার চেষ্টা প্রকাশনায় |
বিষয় অনুযায়ী লেখা |
বিষয় অনুযায়ী লেখা একটি বিভাগ পছন্দ করুন অতিমারী (4) অনন্ত বিজয় (24) অনুবাদ (94) অভিজিৎ বিজ্ঞান (12) অভিজিৎ বিতর্ক (10) অভিজিৎ সাহিত্য (4) ই-বই (150) আমার চোখে একাত্তর (22) দ্য গ্রান্ড ডিজাইন (9) ভালবাসা কারে কয়? (67) ইতিহাস (356) উদযাপন (143) ডারউইন দিবস (78) ওয়াশিকুর বাবু (7) কবিতা (481) আবৃত্তি (79) ছড়া (25) খে... |
কলেজে সেদিনই মাত্র এসেছি |
একাডেমী ব্লক থেকে ফাহিম ভাই আমাকে রিসিভ করে হাউসে নিয়ে এসে সব কিছু গুছিয়ে দিতে দিতেই কলেজে সারভাইভ করার প্রথম পাঠ শিক্ষা দিচ্ছিলেন |
আমিও ছেলে হিসেবে বেশ বাধ্যগত টাইপের |
সিনিয়রদের সাথে তো বটেই |
ফাহিম ভাইয়ের কথাগুলো তাই মাথায় গেঁথে নেবার চেষ্টা করি... অলওয়েজ লুক ডাউন |
মুখ খুললেই কাইন্ডলি জ্বী |
হাউসের কাজ শেষে ফাহিম ভাইয়ের সাথে আবার একাডেমি ব্লকের দিকে পা বাড়াই |
আমার প্যারেণ্টস সেখানে অপেক্ষা করছে |
রুম থেকে বের হয়ে এবার আর ভুল করিনা |
চিবুকটা একেবারে বুকে এসে ঠেঁকে |
আমার দুনিয়ার আর কিছু দেখার দরকার নেই |
কিছু জানার দরকার নেই |
আমি আমার চারপাশটা এড়িয়ে শুধু পায়ের সামনের পথটুকু বুঝে বুঝে লুক ডাউন হয়ে হাঁটতে থাকি |
পরবর্তী সাত দিনও তার ব্যত্যয় ঘটেনা |
সময়ের কাঁটা থেমে থাকা সেই সাতটি দিনও কেমন কেমন করে যেন একসময় শেষ হয়ে যায় |
ক্যাডেট লাইফের প্রথম ছুটিতে বাসায় গেলাম |
দুনিয়ার আর সব ভাল জিনিসের মত একুশ দিনের বড়সড় ছুটিটাও চোখের পলক ফেলার আগেই একসময় দেখতে দেখতে শেষ হয়ে গেল |
ছুটি শেষে বাসা থেকে ফিরে আসার পর হাউসের পাশের রাস্তা দিয়ে যাবার সময় মনের ভুলে লুকডাউন না হয়ে ডানে তাকালাম |
ভুলে যাবার জন্য একুশ দিন কম সময়তো নয় |
এবং ডানে তাকিয়ে আমি বেশ বড় সড় সাইজের একটা ধাক্কা খেলাম |
এত বিশাল একটা সবুজ ঘাসে মোড়া মাঠ আমাদের কলেজে আছে সেটা আমি সেই সাত দিন কলেজে থেকে একটুও টের পাইনি!! |
কথাটা ফাহিম ভাই কোনদিন শুনে থাকলে নিশ্চিত ভাবেই খুশি হবেন |
তার ফলোয়ার কেমন অক্ষরে অক্ষরে তার শেখানো নিয়মগুলো মেনে চলেছিল ভেবে |
আর বাকি সবাই যে আমাকে বেকুব ভেবে মনে মনে হাসাহাসি শুরু করে দিয়েছেন সেটাও নিশ্চিতভাবেই বলা যায় |
সেই সাতটা দিনেই কেবল প্রথম এবং শেষবারের মত মাঠটাকে না দেখে থাকা |
মাঠ নিয়ে সেদিনের সেই বিস্ময়বোধের জায়গাটুকু পরবর্তী ছয় বছরে কেবল ভালোবাসা দিয়ে পূর্ণ হয়েছে |
সেভেনে থাকতে নভিসেস ড্রীল করতে করতে চোখে মুখে অনেক যন্ত্রণা নিয়ে মাঠটার দিকে তাকিয়ে থাকতাম |
সিনিয়র ক্লাসগুলো কি মজায়ই না গেমস করছে! আর ভাবতাম কবে নভীস থেকে পুরোপুরি ক্যাডেট হবো আর স্টাফের পশ্চাৎদেশে লাথি মারার চিন্তা বাদ দিয়ে ফুটবলের গায়ে লাথি মারতে পারবো |
কষ্টকর সময়গুলো খুব দীর্ঘ হয় |
কিন্তু সৌভাগ্যের কথা যে তা একসময় শেষও হয় |
নভিসেস ড্রিল শেষ করে একসময় পুরোদস্তুর ক্যাডেট হলাম |
আমাদের প্রতি সিনিয়রের মনোভাবে যদিও তেমন কোন পরিবর্তন আসেনি |
কিন্তু তাতে কি |
তখন আমরা আর সবার মত সকালে উঠে পি টি করি |
লেফট রাইটের ঝামেলা চুকিয়ে সাত পিরিয়ড ক্লাস করি |
আর হ্যা... বিকেল বেলা গেমস আওয়ারে একটা ফুটবল এর পেছনে ব্যাচের তিপ্পান্ন জন মিলে দৌড়াদৌড়ি করি |
আমরা এখন অন্যদের চে আলাদা কেউ নই |
সেই তখন থেকেই বিকেল বেলার গেমস আওয়ারের জন্য অপেক্ষা করতে করতে আমার প্রতিটি দিনের শুরু হতো |
ক্লাস টুয়েলভে ঊঠতে উঠতে অনেক কিছুই বদলে গেছে |
বদলায়নি শুধু অপেক্ষার বিষয়টি |
সবসময় শুধু ছটফট করতাম গেমস আওয়ার কখন আসবে |
ক্লাস টেন পর্যন্ত গেমস আওয়ারের আগে তখন "ফার্স্ট প্রেপ" নামের একটা বস্তু পার করতে হত |
আমার মনে হয় দুনিয়ার বোরিং জিনিসগুলোর টপ চার্ট করা হলে এই জিনিসটা আর সবকিছুকে বিপুল ভোটে পরাজিত করে ফার্স্ট প্লেস দখল করে নিবে |
ক্লাস এইটে এসে সেটাকেও আমরা রীতিমত এক্সাইটমেন্টে কনভার্ট করি আমি আর ইকবাল মিলে |
ইকবাল আর আমার পাশাপাশি ডেস্ক ছিল |
আমাদের ফার্স্ট প্রেপের পুরো সময়টুকু কাটতো গেমস আওয়ারে যার যার ফুটবল টিমের জন্য প্লেয়ার সিলেকশন আর স্ট্র্যাটেজি ঠিক করতে করতে |
আমরা দুজন প্রেপ গার্ডের কাছ থেকে অনুমতি নিতাম ক্লাসমেটের কাছ থেকে পড়া বুঝে নেয়ার কথা বলে |
আর তারপর সবার ডেস্কে ডেস্কে ঘুরতাম কার দল কত ভাল সেটা বুঝিয়ে ভালো প্লেয়ারগুলোকে ভুলিয়ে ভালিয়ে হাত করার ধান্দায় |
মাঝে মাঝে বুঝানোর মাত্রা বোধহয় একটু বেশিই জোরে হয়ে যেত |
ফলাফল হিসেবে তখন কেউ করিডোরে উঁকি মারলে মেরুন রঙ করা ডাস্টবিনের পাশাপাশি হ্যান্ডস ডাউন অবস্থায় আমাদের দুজনকেও আবিস্কার করতো |
ক্লাস নাইনে উঠে ফুটবল নিয়ে আমাদের মধ্যে নতুন ক্রেজের শুরু |
আমরা ক্লাবের নাম নিয়ে ফুটবল ম্যাচ খেলা শুরু করলাম |
আরো নির্দিষ্ট করে বলতে গেলে ম্যান ইউ ভার্সাস আর্সেনাল |
পুরা সেইরকম ব্যাপার স্যাপার |
তখন আর শুধু ফার্স্ট প্রেপেও কুলায় না |
ঐ সময়টুকু যায় যার যার টীমের রণ কৌশল ঠিক করতে করতে |
আর ইভনিং প্রেপ, নাইট প্রেপ যায় খেলা পরবর্তী উত্তেজনার রেশ সামলাতে সামলাতে |
হারু পার্টিকে টীজ করতেও আমরা আমাদের পড়াশুনার সময়ের একটা বড় অংশ ব্যয় করি |
ইট ইজ অলসো আ পার্ট অফ ট্রেইনিং!! সে এক কঠিন অবস্থা |
কলেজের বাকি সময়টুকুতেও খেলা নিয়েই মেতে থাকা হয়েছে বেশিরভাগ সময় |
পড়াশুনা জিনিসটাকে কোনদিনই তেমন গুরুত্বপূর্ণ কিছু হিসেবে ভেবে দেখা হয়নি |
সবুজ মলাটে বাঁধাই করা শাহজাহান তপনের ফিজিক্স বইয়ের চেয়ে সবুজ ঘাসে মোড়া মাঠটার ভাষা আমি সবসময়ই ভাল বুঝতে পারতাম |
বুকের একেবারে গভীরে কোথাও টান অনুভব করতাম |
অপশনাল গেমসের দিনে কাঠফাটা রোদ দেখেও কখনো দুই বার চিন্তা করা হয়নি মাঠে নামবো কীনা |
আর বেশির ভাগ সময়ই ফুটবল নিয়েই মেতে থাকা হতো |
আমাদের ব্যাচটাকে ফুটবল ফ্রিক বললে বোধহয় খুব বেশি বলা হবেনা |
ক্লাস টুয়েলভে যখন কলেজকে শেষবারের মত বিদায় জানিয়ে ছুটিতে চলে আসার সময় হল আমার মনটা ভীষণ খারাপ থাকতো |
যতটা না কলেজকে ছেড়ে যাবার কথা ভেবে তার চে বেশি আমার অতি অতি প্রিয় মাঠটাকে রেখে চলে যেতে হবে এটা ভেবে |
বিকেল বেলা গেমস আওয়ার শেষে মাগরিব প্রেয়ারের জন্য রেডি হয়ে মাঠের পাশে কংক্রীটের বেঞ্চে বসে থাকতাম চুপচাপ |
আমার ভালোবাসার মাঠটাকে সামনে রেখে |
আমার তখন ক্লাস সেভেনের প্রথম সাতটা দিনের কথা মনে পড়তো |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.