content stringlengths 0 129k |
|---|
এরপর সায়ী শেষ করে মসজিদে হারামের যেসব জারের মধ্যে সবুজ রঙে 'নট কোল্ড' লেখা আছে সেখান থেকে ইচ্ছামতো পান করুন |
যমযমের পানি দুনিয়াবাসীর জন্য এক বড় নিয়ামত ও নিরাময় |
এরপর সায়ী বা দৌড়ানোর জন্য সাফা পাহাড়ের স্থানে যান |
হজের বই থেকে নির্দিষ্ট দোয়া পড়তে পড়তে অথবা মনের আকুতি জানিয়ে মারওয়া পাহাড়ের দিকে যান |
এভাবে এক চক্কর |
আবার সাফা পাহাড়ে আসুন |
দুই চক্কর |
এভাবে সাত চক্কর দিন |
মাঝখানে সবুজ রেখা বরাবর একটু বেশি দৌড়ানোর চেষ্টা করবেন |
সর্বশেষ মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে নিজের জন্য প্রিয়জনদের জন্য দোয়া করুন |
মা হাজেরার মতো |
ওমরাহর সর্বশেষ ওয়াজিব কাজ মাথা মুন্ডন করে বা চুল ছোট করে স্বাভাবিক হওয়া |
এজন্য হোটেলে আসার সময় একটি সেলুনে প্রবেশ করুন ১০/১২ রিয়াল দিয়ে চুল কাটুন |
সঙ্গে মহিলা গেলে বাসায় ইঞ্চি পরিমাণ তার চুল কাটতে হবে |
এরপর গোসল সেরে স্বাভাবিক পোশাক পরুন |
বিশ্রাম করুন, খাওয়া-দাওয়া করুন, প্রয়োজনে এদিক-ওদিক বেড়ান |
একা সফর করবেন না, বাংলাদেশী অথবা ইন্ডিয়ান ড্রাইভারের গাড়িতে উঠুন |
আরবদের গাড়িতে উঠবেন না |
তাদের সঙ্গে দরদাম ও ভাষাগত সমস্যা হতে পারে |
আরবদের গাড়িতে উঠতে হয় জেদ্দা ও মদিনা সফরের সময় |
হারাম শরিফে নিয়মিত নামাজ পড়ুন |
কলম-কাগজ সঙ্গে রাখুন |
নামাজের কাতারের সামনে ঘড়িতে পাঞ্জেগানা নামাজের টাইম দেয়া থাকে, তা নোট করে আমল করুন |
ফাঁকে ফাঁকে নিম্নলিখিত জায়গাগুলো জিয়ারত করুন অথবা মসজিদে আয়শা থেকে ওমরাহ করুন |
সম্ভব হলে প্রতিদিন আছর/ মাগরিব নামাজের পর ১ বার করে ৭ চক্করে তওয়াফ করুন |
মক্কা শরিফে এটি সবচেয়ে বড় ইবাদত |
এক একটি তওয়াফ এক একজন প্রিয়জনের জন্যও করতে পারেন |
গোটা সফরে মোবাইল কম ব্যবহার করুন |
অপ্রয়োজনীয় আলাপ কমিয়ে ফেলুন, মার্জিত আচরণ করুন |
সফরের সময় অধৈর্য, দুর্ব্যবহারকারী ব্যক্তিরা পরবর্তী সারাজীবন অনুতপ্ত হন |
ধৈর্য ধরুন |
মনে রাখবেন ধৈর্য মানুষকে পথ দেখায় |
মক্কা শরিফ থেকে বিদায়ের দুদিন আগে সামান্য বাজার করুন |
মদিনা শরিফ রওয়ানা হওয়ার অন্তত ৮/৯ ঘণ্টা আগে ১ বার তওয়াফের স্থানে নামুন |
চোখের জলে বুক ভাসিয়ে শেষ তওয়াফের ৭ চক্কর দিন |
পূর্বের মতো দু'রাকাত নামাজ পড়ুন |
দীর্ঘ মোনাজাতে আবার আসার তওফিক দানের জন্য ফরিয়াদ করুন |
মক্কা আল হারামের 'দার আত তাওহীদে'র পাশ থেকে সস্তায় মদিনা শরিফের উদ্দেশে প্রতি মুহূর্তে ভাল বাস ছাড়ে |
এসব বাস আপনাকে মদিনা শরিফের খুব কাছে 'বাব আত তামুর'-এ নামিয়ে দেবে |
মদিনা ইসলামের বিকাশভূমি |
স্বপ্নীল অপরূপ সুন্দর শহর মদিনা |
এটি ছিল হযরত মুহাম্মদ (সা.)-এর নানার বাড়ি |
মিরাজের সময় জিবরাইল (আ.) নবীজীকে একবার এখানে সফর করিয়েছেন |
মদিনার মাটি দিয়ে আল্লাহ তায়ালা তৈরি করেছিলেন হযরত মুহাম্মদ (সা.), আবু বকর, ওমর ও উসমানকে (রা.) |
এখানে সকাল-বিকেল ফেরেস্তাকুলের সর্দার হযরত জিব্রাইল (আ.) ও মিকাইল (আ.) আসা-যাওয়া করতেন |
যার ময়দান জিকির আসকারে গুঞ্জন থাকত, এখনও যার মৃত্তিকারাশি প্রিয় রাসূল (সা.)-এর পবিত্র শরীর মোবারককে বেষ্টন করে রেখেছে |
রাসূলুল্লাহ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করা বড়ই সওয়াবের কাজ |
নবী করীম (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল, আমার ওপর তার সাফায়াত ওয়াজিব হয়ে গেল (ফাতহুল কাদীর) |
' এ শহরে উপস্থিত হওয়ার পর সকল স্থানে ধীরে ধীরে আদবের সঙ্গে চলতে হবে |
মনে রাখতে হবে, এ সকল স্থানে রাসূলুল্লাহ (সা.)-এর পা মোবারক পড়েছে |
সর্বদা সতর্ক থাকতে হবে যে, বেয়াদবির দায়ে পড়ে জিয়ারতের সওয়াব যেন হারাতে না হয় |
পবিত্র মদিনা নগরীতে বাস ঢুকলে আর আপনাদের চোখে মসজিদে নববীর মিনার চোখে পড়লে মহানবীর (সা.) ওপর দরুদে ইবরাহীমী পড়ুন |
বাস থেকে নেমে পূর্ব প্রদর্শিত নিয়ম অনুযায়ী প্রথমেই হোটেলে উঠুন |
বিশ্রাম করুন |
ভাল পোশাক পড়ে মসজিদে নববীতে নামাজ আদায় করতে যান |
নামাজ শেষ হলে ২১-২৩ নং গেট হয়ে বাবে আবদুল মজিদ দিয়ে সোজা সামনের দিকে গেলেই সামনেই পড়বে হুজুরের রওজা শরিফ |
অন্যদের দেখাদেখি দাঁড়িয়ে জিয়ারত করুন |
প্রথমেই সালাম দিন নবীজীকে |
তারপর হযরত আবু বকরকে (রা.) |
তারপর হযরত ওমরকে (রা.) |
এরপর সমস্ত নবী রাসূল, নবীজীর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, জান্নাতুল বাকির মেহমানবৃন্দ ও নিজের ময়মুরব্বিদের স্মরণ করতে পারেন |
নবী (সা.)-এর দেশে সম্ভব হলে আরও কিছু পুণ্য কাজ ও সফর করতে পারেন |
যেমন- প্রতিদিন আসরের সময় বাবুস সালাম হয়ে অন্যদের দেখাদেখি সারিবদ্ধভাবে প্রথমে নবীজীর (সা.) শিয়র বরাবর তাঁকে সালাম দিন |
তারপর ক্রমান্বয়ে হযরত আবু বকর ও উমরের শিয়র বরাবর তাদের সালাম দিন |
রওজা মোবারক থেকে বের হওয়ার পর বিশাল দেয়াল বেষ্টনীতে রয়েছে জান্নাতুল বাকি বা বরকতময় প্রাচীনতম কবরস্থান |
এটি জিয়ারত করুন |
সবসময় পশ্চিম দিক হয়ে মোনাজাত করবেন |
পুলিশ ও স্বেচ্ছাসেবকগণ বিরক্ত করলে বিরত থাকুন |
নবীজীর (সা.) রওজা মোবারকের পাশে রয়েছে ধূসর বর্ণের গালিচা বেষ্টিত জান্নাতের টুকরা বা রিয়াজুল জান্নাহ |
মাগরিবের পর অথবা এশার পর অথবা তাহাজ্জুদের আগেই সেখানে ২ রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন |
এ পবিত্র স্থান কিয়ামতের পর জান্নাতের অংশ করা হবে |
এখানে আমাদের নবীজীর (সা.) সাহাবীরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেন |
নবীজী (সা.) তাহাজ্জুদ পড়তেন |
একদিন সময় করে ভোরে একজন পরিচিত বাঙালী ড্রাইভারকে নিয়ে জিয়ারত করতে পারেন মসজিদে কুবা |
এখানে দুই রাকাত নামাজ পড়ুন |
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মসজিদে কুবার নামাজ ওমরাহর সমতুল্য |
মসজিদে কিবলাতাইন, এখানেও ২ রাকাত নফল নামাজ পড়তে পারেন |
উহুদ যুদ্ধের ময়দানে গিয়ে শহীদদের উদ্দেশে জিয়ারত করুন |
তবে মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় কাজ মসজিদে নববীতে নামাজ পড়া ও দিনে অন্তত একবার রওজা শরিফ জিয়ারত করা |
সেখানে বসে বসে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে যিকির তিলাওয়াত ও দরুদে নিমগ্ন থাকা |
রওয়ানা হওয়ার ৩/৪ দিন আগে আপনাদের বিমানের তারিখ সিডিউল ঠিক আছে কিনা টেলিফোনে কিংবা নিকটস্থ অফিসে যোগাযোগ রাখতে পারেন |
জিনিসপত্র যত কম কিনবেন, আত্মীয়স্বজন থেকে হাদিয়া কম্বল যত কম নিবেন আপনার আসা তত আহসান হবে |
মনে রাখবেন, উত্তম বস্তু যমযম, আতর, স্বর্ণ, তাসবিহ, টুপি, ওড়না |
মাঝখানে বিমান বিলম্বিত বা যাত্রাবিরতি করলে এটিকে ওমরাহর অংশ মনে করুন |
ধৈর্য, ইবাদতের সঙ্গে সবাই একত্রিত হয়ে সময় কাটান এবং সামনের বিমান যাত্রার কথা খেয়াল রাখুন |
লেখক : অধ্যাপক, টিভি উপস্থাপক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব |
[ ] |
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ প্রিন্ট |
সর্বশেষ সংবাদ |
নতুন ধরন ওমিক্রন ॥ স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা |
নেত্রকোনায় অপহরণের সময় স্কুলছাত্রী উদ্ধার, এক অপহরণকারী আটক |
পাবনার বেড়ায় চাচাকে হারিয়ে মেয়র হলেন ভাতিজা |
অবিলম্বে দ. আফ্রিকার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান প্রেসিডেন্ট |
জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে ॥ হোন্ডা তারো |
আরও পড়ুন ... |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.