content
stringlengths
0
129k
এখন আসল কথায় আসি
এ পর্যন্ত যা বলেছি সেগুলোর অধিকাংশই কোর্স শিক্ষকরা তাদের ছাত্রদের উদ্দেশে বলে থাকেন
কিন্তু ছাত্রদের একটি অংশ এই কথাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করতে চায় না
একই সঙ্গে ইম্প্রুভমেন্ট বা কোনও অজুহাতে পরীক্ষা না দেওয়ার ব্যাপারে ছাত্রদের নিজস্ব যৌক্তিক মতবাদ থাকতেই পারে
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক বেশি বোঝে, এটা অস্বীকার করার উপায় নেই
কিন্তু একটা ব্যাপারে কিছু বলার আছে
আর সেটা হলো নিয়ম না মানার প্রবণতা
বড় হয়ে যাওয়া বা বেশি বোঝার মানে এই না, কেউ নিয়ম এড়িয়ে যাবে
বরং উল্টোটা হওয়ার কথা, যে যত বেশি বড় এবং যত বেশি বুঝবে, সে তত নিয়ম মানবে, শিক্ষকদের সঙ্গে একটি সম্মানজনক সম্পর্ক গড়ে তুলবে, বিশেষ করে লেখাপড়ার ব্যাপারে শিক্ষকদের পরামর্শ মেনে চলা প্রতিটি ছাত্রের দায়িত্বের মধ্যেই পড়ার কথা
কারণ, লেখাপড়ার ব্যাপারে শিক্ষকদের অনেক দিনের একটি অভিজ্ঞতা আছে
এটা ঠিক, অনেক শিক্ষকই সবার মনের মতো করে পড়াতে পারবেন না, এটাই স্বাভাবিক
সেজন্যে একজন শিক্ষক চাইলেই সবকিছু সবাইকে শেখাতে পারেন না
কিন্তু একজন ছাত্র চাইলে যেকোনও শিক্ষকের কাছ থেকেই অনেক কিছু শিখে নিতে পারে
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সামগ্রিক পরিবেশের ব্যাপারে প্রতিটি ছাত্রেরই একটি ভূমিকা থাকে, এবং যথাযথভাবে এই ভূমিকা পালন করাও একজন ছাত্রের দায়িত্বের মধ্যে পড়ে
দিনে দিনে ছাত্রদের মাঝে আরও একটি প্রবণতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আর তা হলো ঠিক সময় ক্লাসে হাজির না হওয়া
এর অনেক বাস্তব কারণ থাকতে পারে
কিন্তু ক্লাসে ঠিক সময়ে হাজির থাকার চেষ্টা না করাটা কোনোভাবেই একজন ছাত্রের জন্যে ভালো না
এতে নিজের জীবনের প্রতি একটি দায়সারা ভাব চলে আসে
তবে বিশেষ কয়েকজনের জন্যে আলাদা, ওরা দেরিতে আসলেই পড়াটা ঠিকই নিজের মতো করে বুঝে নেয়, এবং অনেকে অনেক ভালো করে, ওদের ব্যাপারটা সত্যিই আলাদা, তারপরেও এই দেরি করে ক্লাসে আসাতে নিজের প্রতি নিজের সম্মান প্রকাশ পায় না
শিক্ষাজীবনের সঙ্গে ক্লাস এবং পরীক্ষা দুটোই অপরিহার্য
ক্লাসে দেরি করে আসা এবং অহেতুক পরীক্ষা পেছানোর জন্যে ছাত্রদের দিক থেকে নানান কারণ থাকতে পারে
যারা হলে থাকে, তাদের জন্যে একরকমের সমস্যা
যারা মেসে বা বাসায় থাকে, ওদের জন্যেও অনেক সমস্যা আছে
এই সমস্যার ভেতর দিয়েই সবাইকে চলতে হবে
এগুলো কম বেশি সবারই জানা
কিন্তু একবার কেউ পিছিয়ে পড়লে, তার দায়টা সহজে কেউই নিতে চায় না
দায়ের প্রশ্ন এলে হল প্রশাসন হয়তো বলবে, হলে তো আরও অনেক ছাত্র আছে, ওদের সমস্যা না হলে তোমার সমস্যা হবে কেন! ডিপার্টমেন্টও একজন ছাত্রের পিছিয়ে পড়ার দায় নিতে চাইবে না
আসলে সবার সব সমস্যা হল বা ডিপার্টমেন্টের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়
সেজন্যে নিজের জীবনের জন্যে একজন ছাত্রকেই এগিয়ে আসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে
একই সঙ্গে শিক্ষকদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারলে লেখাপড়ার অংশটা একটু সহজ হয়ে যায়
তাদের পরামর্শ মানতে পারলে বেশ এগিয়েও যাওয়া যায়, অন্তত লেখাপড়ার ক্ষেত্রে
একটা কথা মনে রাখতে হবে, লেখাপড়া জীবনে প্রায় সব ছাত্রেরই কোনও না কোনও একটি সংগ্রাম থাকে, একেক জনের সংগ্রাম একেক রকম
একই সঙ্গে এও মনে রাখতে হবে যে শিক্ষকদের জীবনেও অনেক সংগ্রাম আছে এবং চাইলেই সবাই সবকিছু করতে পারেন না
নিজের জীবনের সংগ্রাম এড়িয়ে অন্যের জীবনের সংগ্রাম সামাল দেওয়ার আশা করাটা অর্থহীন
সবার জীবনেই সংগ্রাম আছে, এবং এই সংগ্রাম করে টিকে থাকার নামই হয়তো জীবন
একই সঙ্গে আরও একটি কথা গুরুত্বপূর্ণ - সবাইকে একই রকম ভালো করতে হবে তা নয়
ভালো করার মতো সবার মেধা আছে, কিন্তু মেধার সঙ্গে আগ্রহ না থাকলে ভালো করাটা একটু কষ্টকর
কিন্তু ভালো করার চেষ্টাটা চালিয়ে যেতে হবে
এর জন্যে শিক্ষকদের পরামর্শের সঙ্গে একটু নিয়ম মেনে চলতে পারলে লেখাপড়া জীবনটা অনন্ত সহজ হয়ে যেতে পারে
একজন ছাত্রের জীবন শুধু তার নিজের জন্যে নয়, তার জীবন তার পরিবার, সমাজ, এবং রাষ্ট্রের জন্যে ভবিষ্যৎ
আশা করি এই বোধ কাজে লাগিয়ে প্রতিটি ছাত্রের জীবন হবে সম্মানিত এবং তার উপস্থিতি হবে সবার জন্যে আনন্দের
এর জন্যে নিজেকে নিয়ে নিজের ভাবনাটা খুবই জরুরি
নিজেকে নিয়ে ভাবনা আর শিক্ষকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রতিটি ছাত্র এগিয়ে যাবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রাখতে পারবে - ছাত্রদের প্রতি এটাই আমাদের সামগ্রিক একটি আশা
লেখক: শিক্ষক
আপনার পছন্দের এলাকার সংবাদ পড়তে চাই: বিভাগ বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী সিলেট রংপুর ময়মনসিংহ
শীর্ষ সংবাদ
দখলদারদের নিয়ন্ত্রণে দেশের শত শত নদী
রেল যাত্রীদের নিরাপত্তায় কেনা হচ্ছে সিসি ক্যামেরাযুক্ত কোচ
তুমুল প্রতিযোগিতায় শহরেই বেশি বাড়ছে এজেন্ট ব্যাংকিং
পদোন্নতি এবং সুযোগ-সুবিধায় বাড়ছে আন্তঃক্যাডার বৈষম্য
খালেদার চিকিৎসার চেয়ে সরকার পতনের দাবি গুরুত্বপূর্ণ: গয়েশ্বর
ভৈরবে গাছ থেকে পড়ে এক প্রবাসীর মৃত্যু
চন্দনাইশে চোরাই গরুসহ আটক ৫
মান্দায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
কচুয়ায় মাদক ব্যাবসায়ী আটক ২
রাণীনগরে টমটম গাড়ী থেকে পরে স্কুল ছাত্রী নিহত
শীতের শুরুতেই জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি
রাব্বীর গোলে শুভসূচনা করল শেখ রাসেল
আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে কোন কোন জেলায়?
বিশ্বকাপে কোন দল খেলবে? ইতালি-পর্তুগাল নাকি কাতার!
চাকরিতে ইস্তফা দিলেন ফিজিও ক্যালেফাতো
এ বিভাগের অন্যান্য সংবাদ
শিক্ষার নীতি বনাম দুর্নীতি
অসাম্প্রদায়িক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন শহীদ ডা. মিলন
ভূমিকম্প ক্ষয়ক্ষতি মোকাবিলায় আমরা কি প্রস্তুতি?
ধর্ষণ বন্ধে আগে মানসিকতা বদলাতে হবে
নদীতে পানির বড় আকাল
আপনার পছন্দের এলাকার সংবাদ পড়তে চাই: বিভাগ বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা রাজশাহী সিলেট রংপুর ময়মনসিংহ জেলা
৫ বছর ধরে সহকর্মীদের ধ'র্ষণের শিকার হন নিউইয়র্কের সাবেক নারী পুলিশ
যে কারণে অর্থমন্ত্রী ব্রিফকেস নিয়ে বাজেট দিতে আসেন
মার্কিন আকাশে অজানা বস্তুর আনাগোনা, তদন্তে টাস্ক ফোর্স
সাগরে বিশাল গর্ত খুঁড়ে ইতিহাস সৃষ্টি জাপানের, উঠে আসবে গডজিলা?
ব্ল্যাক ফাঙ্গাস কেন হয়, কাদের হয়, লক্ষণগুলো কেমন?
পাকা আম চেনার সহজ ৪ কৌশল
চাঁদের অবিশ্বাস্য ছবি তুলে চমকে দিলো কিশোর!
গিনেস বুকে ১১ বছরের সানা, কী তার প্রতিভা!
ধর্ষণের পর ১০০ শিশুকে হত্যা, মরদেহ টুকরা করে অ্যাসিডে গলাতেন তিনি
গ্রেনেড ভেবে পুলিশে ফোন, পরে জানা গেলো সেক্স টয়!
৬৬৬ দিন পৃথিবীর বাইরে ছিলেন এই নারী
টিউমার ভেবে পেটে অস্ত্রোপচার করে বের হলো 'সেদ্ধ ডিম'
মক্কা-মদিনা মসজিদের অন্যতম রূপকার যিনি
সঙ্গীর খোঁজে ৩ হাজার কিলোমিটার পাড়ি দিল বাঘ
সন্ধ্যা নামলেই ভূতের ভয়, গ্রামছাড়া ১৬ পরিবার
মাস্ক পরিষ্কার করবেন যেভাবে
করোনাভাইরাস: লক্ষণ দেখা দিলে কী করবো? জেনে নিন
পৃথিবীর যে স্থানে জীবিত পৌঁছানো যাবে না
সারা বাংলা
লাইফস্টাইল
তথ্য-প্রযুক্তি
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
ফেনিবিল যুবসংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪ শতাধিক রোগিকে চিকিৎসা ফেনিবিল যুবসংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪ শতাধিক রোগিকে চিকিৎসা - 24 | হাওর২৪
@. : :
@24. : 24 : 24
রবিবার, ২৮ নভেম্বর ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন
হাওর প্রতিদিন
প্রাণ ও প্রকৃতি
লিড নিউজ, সবিশেষ, হাওর প্রতিদিন
ফেনিবিল যুবসংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প: ৪ শতাধিক রোগিকে চিকিৎসা