content stringlengths 0 129k |
|---|
এটা ঠিক, ভোটযন্ত্রের বিশ্বাসযোগ্যতা প্রয়োজন গণতন্ত্রের স্বার্থেই |
কিন্তু তার চাইতে এতটুকু কম দরকারি নয় যন্ত্রের উপরে জনগণের আস্থা, বিশ্বাস |
ভোটপ্রক্রিয়া নিয়ে নাগরিক-সংশয় গণতন্ত্রে অভিপ্রেত নয় |
কিন্তু সাধারণ মানুষ তো আর ইভিএম যন্ত্রগুলোর পেট কেটে তার অ্যানাটমি বোঝার সুযোগ পাবেন না |
তাদের নির্ভর করতে হবে বিশেষজ্ঞদের মতামতের উপরেই |
আমাদের দেশে তেমন বিশ্বাসী বিশেষজ্ঞরও অভাব রয়েছে |
বিভিন্ন সময়ে যারা আঙুল তুলেছেন এই বোবা ভোটযন্ত্রের সততা আর বিশ্বাসযোগ্যতায়, তাদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় নেতা, এমনকি আছেন দস্তুর মতো আইটি বিশেষজ্ঞও |
দোষ অবশ্য যন্ত্রের নয়, যন্ত্র যারা চালায়, যাদের কথায় চালায়, তাদের |
কিন্তু তাদের মনোভাব বদল করবে কে? তবে কি হানাহানি মারামারি, খুনোখুনি, 'মানি না, মানব না'-র পাশাপাশি কাগজের ব্যালটে ষোলো কোটি ভোটারের ভোটপ্রক্রিয়া চলতে থাকবে? আর 'ডিজিটাল বাংলাদেশে' সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সঙ্গে ইভিএমে ভোটগ্রহণও কেবল প্রশ্ন হয়েই থাকবে? |
আমরা দলাদলি নিয়ে যখন ব্যস্ত, দেশের একজন প্রধান নেত্রীর জীবন-মৃত্যু নিয়ে নানাবিধ গুজব নিয়ে মত্ত তখন উন্নত বিশ্বে ভোটগ্রহণের ক্ষেত্রে সর্বাধুনিক ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে |
একটা উদাহরণ এখানে উল্লেখ করা যেতে পারে |
বিটকয়েন এবং সার্বিকভাবে ক্রিপ্টোমুদ্রা নিয়ে বিপুল বিতর্ক দুনিয়াজুড়ে |
সে পরিসরে না ঢুকেও নির্দ্বিধায় বলা চলে যে, বিটকয়েনের চলমান ইতিবৃত্ত দুনিয়াকে দিয়েছে অন্য এক বলিষ্ঠ উত্তরাধিকার |
তা হলো 'ব্লকচেইন প্রযুক্তি', যার উপর দাঁড়িয়ে রয়েছে বিটকয়েনের বিজ্ঞান এবং নিরাপত্তার চক্রব্যূহ |
ব্লকচেইন যেন লেজার বা খেরোর খাতা, যার তথ্যগুলো জমা রয়েছে গাদা গাদা ব্লকের মধ্যে |
একটা ব্লক তথ্যে পূর্ণ হয়ে গেলে, তা জুড়ে দেয়া হয় আগের ব্লকগুলোর সঙ্গে |
শিকলের মতো, প্রায় অচ্ছেদ্য এক বন্ধনে |
ব্লকচেইন প্রযুক্তিতে জমা হওয়া তথ্যের প্রায় অলঙ্ঘনীয় নিরাপত্তার কারণেই এর বিপুল ব্যবহার শুরু হয়েছে জমি নিবন্ধনে, শেয়ার বাজারের কেনাবেচায়, ব্যাংকের বিবিধ কাজকর্মে, ডিজিটাল অর্থনীতির বিকাশে |
ভোটপ্রক্রিয়াতেও |
ইতোমধ্যেই ভোটের কাজে ব্লকচেইনের ব্যবহার হয়েছে নানা দেশে |
২০২০-র আমেরিকার নির্বাচনে ট্রাম্প-বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তেজনার আবহে অনেকেই খেয়াল করেননি, সে দেশের উটাহ () রাজ্যের উটাহ কাউন্টিতে ভোট হয়েছিল 'ভোটস' নামের ভোটিং অ্যাপের সাহায্যে, ব্লকচেইন-ভিত্তিক প্রযুক্তির প্রয়োগে |
এটা সম্ভব হয়েছে কারণ আমেরিকার বিভিন্ন অংশে ভোট হয় স্থানীয় নিয়মে |
তার অনেক আগে, সেই ২০১৪-তেই, ডেনমার্কের রাজনৈতিক দল 'লিবারাল অ্যালায়েন্স' তাদের দলীয় নির্বাচনে ব্যবহার করেছে এই প্রযুক্তি |
ব্লকচেইন প্রযুক্তিতে প্রথম রাষ্ট্রীয় ভোট অবশ্য হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে, ২০১৮-তে |
পরবর্তীকালে ব্লকচেইনের সাহায্যে ভোট নেয়ার পরীক্ষা-নিরীক্ষা চলেছে জাপানের সুকুবা শহরের ভোটে, ২০১৯-এ মস্কোর সিটি কাউন্সিলের ভোটে, ২০২০-এ রাশিয়ার সংবিধান সংশোধনের গণভোটে, এই সেপ্টেম্বরের রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনেও |
প্রাচীন গ্রিসে মাটির পাত্রের ভাঙা টুকরোকে ব্যবহার করা হতো ব্যালট হিসেবে |
সেখান থেকে শুরু করে ইভিএম পর্যন্ত এসেই তো এই বিবর্তন থেমে যেতে পারে না |
পরের ধাপে ব্লকচেইনের সার্বিক ব্যবহার তাই এক প্রকার নিশ্চিত |
তবে নতুন পদ্ধতি প্রয়োগের আগে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা, আলোচনা-সমালোচনা, বাদানুবাদ হবেই |
রাশিয়া বা আমেরিকায় ব্লকচেইন প্রয়োগে কিছু দুর্বলতা দেখা গিয়েছিল |
বিশেষজ্ঞরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও উন্নত করতে চাইবেন এর প্রয়োগ-পদ্ধতি |
আশা করা যায়, যথেষ্ট নিরাপদ হবে ভবিষ্যৎ ব্লকচেইন ভোটিং |
গণতন্ত্রে ভোটযন্ত্রের প্রযুক্তির নিরপেক্ষতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা যতটা দরকারি, তার চাইতে এতটুকু কম প্রয়োজনীয় নয় জনগণের মনে প্রত্যয় জাগানো যে, ভোট এবং তার গণনা নিরপেক্ষভাবেই হয়েছে |
প্রযুক্তি যাচাই করে বিশ্বাসের আবহ বিস্তারের মূল দায়িত্ব অবশ্যই প্রতিষ্ঠানের |
অগণিত সাধারণ মানুষ তো প্রযুক্তি বোঝেন না |
যে-সব বিশেষজ্ঞ ইভিএম-এর অ্যানাটমি বোঝেন, ব্লকচেইনের উন্নততর প্রযুক্তি হয়তো তাদেরও অনেকের আয়ত্তের বাইরে |
তাতে অবশ্য বিশেষ সমস্যা নেই |
সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা ব্লকচেইন-ভোটিংকে সার্টিফিকেট দেবেন, প্রতিষ্ঠান একে ভরসাযোগ্য মনে করে তবেই এর প্রয়োগে উদ্যোগী হবে |
প্রচারের মাধ্যমে জনগণের মনে এই যান্ত্রিক ভোটযন্ত্র সম্পর্কে প্রত্যয় জাগানোর চেষ্টাও হবে |
তবু, ইভিএম বা ব্লক-চেইন পদ্ধতিতে ভোট হওয়ার পর কোনো কোনো রাজনৈতিক নেতা যে ভবিষ্যতে, বিশেষত ভোটে হারার পরে নতুন ভোটযন্ত্রের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেন না, তার গ্যারান্টি কে দেবে? |
তাই ইভিএম হোক বা ব্লকচেইন-ভিত্তিক ভোটযন্ত্র, কিংবা ভবিষ্যতের অনাগত কোনো প্রযুক্তি, ভোটের ক্ষেত্রে কাগজের বিস্ময়কর ক্ষমতার বন্ধনের সঙ্গে ভোটযন্ত্রকে কুস্তি চালিয়ে যেতেই হবে |
আমাদের লড়াইটা অবশ্য আরও অনেক পুরোনো, যা অন্তত ২০ বছর আগে শেষ হওয়ার কথা ছিল অর্থাৎ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের আয়োজন নিশ্চিত করা |
যা আপাত-অবাস্তব, অসম্ভব, অথচ অনিবার্য এক লড়াই |
লেখক: প্রাবন্ধিক, সাবেক ছাত্রনেতা |
অজয় রায়: সাম্য ও সম্প্রীতির সাধক |
অগ্রযাত্রার এসব পথের কাঁটা দূর করতে হবে |
'অন্তর মম বিকশিত করো' |
নির্বাচন কমিশন গঠন: সার্চ কমিটি ও আইনের প্রাসঙ্গিকতা |
মন্দিরে কোরআন ও অনুভূতির করাত |
শেয়ার করুন |
জ্ঞানের বাতিঘর আপনি অনির্বাণ! |
নাসির আহমেদ |
১ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
আজীবন প্রগতিশীল আর মুক্তচিন্তার ধারক, অসাম্প্রদায়িক আদর্শের প্রবক্তা এই শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে সমার্থক বিবেচনা করেছেন সব সময় |
'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি'র সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি জীবনের শেষদিন পর্যন্ত |
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের মূল্যায়ন ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যাবার জন্য জাতীয় বাস্তবায়ন কমিটি অসামান্য ভূমিকা পালন করে চলেছে |
মৃত্যু জীবনের এক অনিবার্য অধ্যায় |
নশ্বর জীবন থেকে অবিনশ্বর জগতে আমাদের যেতেই হয় |
অলঙ্ঘনীয় মৃত্যুর সত্য জেনেও মন কিছুতেই মেনে নিতে চায় না মৃত্যু |
তবু চলে যেতে হয়, চলে যেতে দিতে হয় |
এই নির্মম সত্য ভাবতে গেলে বিষণ্নতায় মন মেঘলা হয়ে যায় |
মৃত্যু হচ্ছে চলমান জীবন থেকে বিচ্ছিন্নতার আরেক নাম |
কিন্তু মানব জীবনের অনিবার্য এই নিয়তির মুখোমুখি হয়ে এই নশ্বর পৃথিবী ছেড়ে যাবার পরেও কেউ কেউ মানুষের মনে বেঁচে থাকেন অনেক বছর, যদি তিনি হন চিরস্মরণীয় ব্যক্তি |
কথাগুলো মনে এলো জাতীয় অধ্যাপক, ভাষাসংগ্রামী ডক্টর রফিকুল ইসলামের প্রয়াণে |
তিনি ব্যাক্তিগতভাবে আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অগণিত শিক্ষার্থীর প্রিয় শিক্ষক |
কিন্তু দেশের কোটি কোটি মানুষের মনে এই জাতীয় অধ্যাপক পরম শ্রদ্ধার মানুষ |
তিনি শিক্ষকদের শিক্ষক |
তার চলে যাওয়া আমাদের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনসহ অগণিত সচেতন মানুষের মনে বিষাদের কালি ছড়িয়ে দিয়েছে |
বয়সের বিবেচনায় ৮৭ বছর মোটামুটি দীর্ঘায়ুই বলা যায় |
তারপরও মনে হয় আহা যদি আরও কিছুদিন স্যার আমাদের মাঝে থাকতেন! এই আক্ষেপ এ কারণেই যে তিনি সাধারণ কোনো মানুষ নন |
সৃজনে-মননে, পেশায় তিনি আমাদের জাতীয় জীবনের বাতিঘরতুল্য এক জ্ঞানতাপস |
বাংলা ভাষা সাহিত্য ছিল তার জ্ঞানের মূল বিষয় |
ভাষাতত্ত্ববিদ হিসেবে তার সুনাম দুই বাংলাতেই সমান বিস্তৃত |
ভাষাতত্ত্ব বিষয়ে তার একাধিক বই রয়েছে |
'ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী' গ্রন্থটি পড়লে এ বিষয়ে তার জ্ঞানের গভীরতা এবং অধ্যয়নের বহুমাত্রিকতা যে কেউ উপলব্ধি করতে পারবেন |
পৃথিবীর বিভিন্ন দেশে উচ্চতর পড়াশোনা করেছেন ভাষা এবং ভাষাতত্ত্ব বিষয়ে |
বাংলা ভাষা শুধু নয়, বিশ্বের অপরাপর ভাষাগোষ্ঠীর বিবর্তন এবং বাংলার সঙ্গে তাদের সম্পর্ক নির্ধারণে কৌতূহল ছিল তার অপরিসীম |
গবেষক হিসেবে তিনি অসাধারণ নিষ্ঠাবান ছিলেন |
শিক্ষক হিসেবে অসামান্য স্মার্ট ছিলেন তিনি |
কোনোদিন কাগজ দেখে পড়াননি |
বাংলা ভাষার ক্রমবিবর্তনের বিভিন্ন ভাষাগোষ্ঠীর আন্তঃসম্পর্কের বিষয় ছিল তার নখদর্পণে |
তার আরেক গুরুত্বপূর্ণ অবদান নজরুল গবেষণা |
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তিনি আজীবন গবেষণার বিষয় করে রেখেছিলেন |
আমাদের ভাষা আন্দোলনে তার ভূমিকা ঐতিহাসিক |
বায়ান্নো সালের মহান ভাষা আন্দোলনের বহু মূল্যবান আলোকচিত্র ধারণ করেছেন তার নিজের ক্যামেরায়, যা একুশে ফেব্রুয়ারির ঐতিহাসিক দলিল বলে বিবেচিত হতে পারে |
বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে তার কাজ পথিকৃতের |
'বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম', 'বীরের এই রক্তস্রোত মাতার এ অশ্রুধারা' এসব গ্রন্থ তারই স্বাক্ষর বহন করে |
পরের বইটি শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে লেখা |
ডক্টর রফিকুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের ওপরে প্রথম গ্রন্থ রচনা ও প্রকাশ করেন |
মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে তার যে গবেষণামূলক রচনা ও প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে যেসব লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পূর্বাপর ইতিহাসের এক মূল্যবান দলিল বিবেচিত হতে পারে |
মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন, শেরেবাংলা নগর ঢাকার কনসেনট্রেশন ক্যাম্পে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয় |
সেসব অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করে গেছেন |
বাংলা ভাষার ক্রমবিবর্তনের ইতিহাস বিশ্লেষক হিসেবে তার যেমন ভূমিকা উজ্জ্বল, তেমনি ভাষা আন্দোলনের ইতিহাস রচনা করেও তিনি অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন |
ঢাকা গবেষণায়ও রয়েছে স্মরণীয় ভূমিকা |
তার লেখা 'ঢাকার কথা' 'ভাষা আন্দোলন ও শহীদ মিনার' উজ্জ্বল স্বাক্ষর বহন করে |
এছাড়াও 'বাংলাদেশের সাহিত্যে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ', 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ বছর' এসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস রচনার ক্ষেত্রে আকর গ্রন্থ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.