content
stringlengths
0
129k
ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীকে (১৭) প্রাইভেটকারে উঠিয়ে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে
শহরের মধ্যপাড়া এলাকা থেকে গত শনিবার স্কুল পড়ুয়া ওই কিশোরীকে জোর পূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়া হয়
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউসার মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ
রোববার (১০ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় সোমবার (১১ অক্টোবর) ওই কিশোরীর মা বাদী হয়ে সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেছেন
মামলা সূত্রে জানা যায়, অপহরণ হওয়া ওই কিশোরীর সদর উপজেলার মৈন্দ গ্রামের বাসিন্দা বর্তমানে পরিবার জেলা শহরের মধ্যপাড়ায় বসবাসবিস্তারিত
:
ব্রাহ্মণবাড়িয়া " সংবাদটি প্রিন্ট করুন
কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগের হাক্কানি
| 11, 2021
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. গোলাম হাক্কানি
রোববার (১০ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গোলাম হাক্কানি একমাত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন
মেয়র পদে অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি
কসবা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাসেদুল ইসলাম জানান, মেয়র পদে শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তার মনোনয়নপত্র জমা দিয়েছেন
অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি
এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন গোলাম হাক্কানি
এ সময় উপজেলা পরিষদের অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন,বিস্তারিত
:
আ.লীগ, কসবা, কসবায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আ.লীগের হাক্কানি, মেয়র, হাক্কানি কসবা " সংবাদটি প্রিন্ট করুন
দুর্গাপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ
| 11, 2021
সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল থেকে পাঁচদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে
তবে এসময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
১৭ অক্টোবর সকাল থেকে বন্দরে পুনরায় বাণিজ্য কার্যক্রম শুরু হবে
আখাউড়া চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল হামিদ বলেন, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে পারবে
:
আখাউড়া " সংবাদটি প্রিন্ট করুন
সর্বাধিক পঠিত
সর্বশেষ সংবাদ
সংবাদ আর্কাইভ
জানুয়ারীফেব্রুয়ারীমার্চএপ্রিলমেজুনজুলাইআগষ্টসেপ্টেম্বরঅক্টোবরনভেম্বরডিসেম্বর ২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২২০২৩২০২৪২০২৫২০২৬
ছাতকে সুরমা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তেলনের অপরাধে ৩ ব্যক্তিকে আটক করেছে নৌ-পুলিশ
বুধবার বিকেলে শহরের শ্যামপাড়া এলাকার সুরমা নদীর তীরে অবৈধ ভাবে ড্রেজিং করে বালু উত্তোলনের দায়ে একটি বালু ভর্তি বাল্কহেডসহ তাদের আটক করা হয়
বৃহস্পতিবার সকালে আটককৃত সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত নবী হোসেনের পুত্র আকবর হোসেন (৩২), একই উপজেলার ইসলামপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মামুন মিয়া (২০) ও আব্দুল জলিলের পুত্র মাসুম মিয়া (২৪)কে সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরন করা হয়েছে
এ ঘটনায় নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে আটককৃত ৩ ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করেন
এর আগে মঙ্গলবার সুরমা নদী থেকে অবৈধ চাঁদাবাজির ঘটনায় হাতে-নাতে এনামুল হক এলেমান (৩১) নামে আরও একজনকে আটক করা হয়
সে পৌরসভার ৪নং ওয়ার্ডের লেবারপাড়া এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে
এদিকে বুধবার দিনভর নৌ-পুলিশ সিলেট রেঞ্জের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ছাতক নৌ-পুলিশ ষ্টেশন পরিদর্শন করে বলেন, ২৫ জানুয়ারী থেকে চলমান নদীতে নৌ-পুলিশের বিশেষ অভিযান চলছে
শিল্প নগরী ছাতক অঞ্চলসহ সিলেট রেঞ্জ এলাকায় নৌ-ডাকাতি, অবৈধ ভাবে বালু-পাথর উত্তোলন ও পরিবহন, অবৈধ চাঁদাবাজিসহ নৌপথে অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে
পূর্ববর্তী সংবাদ: ছাতকের কৃতি শিক্ষার্থী ফাহিমা সুলতানাকে উচ্চ শিক্ষা গ্রহনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রন
পরবর্তী সংবাদ: চাউলধনী হাওরে পানি সেচ নিয়ে বিশ্বনাথে কৃষক খুন
এ সংক্রান্ত আরও
বালাগঞ্জে ইউনিটি ক্রিকেট ক্লাব'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালন
জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ২ : পর্যটকবাহী বাসগাড়ি জব্দ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
সম্পাদক ও প্রকাশক : মুজিবুর রহমান
সম্পাদক কর্তৃক অনামিকা পাবলিকেশন, হলান, দক্ষিণখাঁণ, ঢাকা ও হাজেরা মঞ্জিল ৬২/৩ বসুন্ধরা আ/এ রায়নগর, রাজবাড়ী, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত
জিম্মি ৭ শ্রমিক, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে রাঙামাটির ঘটনাটি! জিম্মি ৭ শ্রমিক, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে রাঙামাটির ঘটনাটি! -
কক্সবাজার সদর
রাঙ্গামাটি
কৃষি ও প্রকৃতি
তথ্যপ্রযুক্তি
স্কুল কলেজ
আর্ন্তজাতিক
লাইফ স্টাইল
আলোকিত উখিয়া, চট্টগ্রাম, রাঙ্গামাটি
জিম্মি ৭ শ্রমিক, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে রাঙামাটির ঘটনাটি!
সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
৩৭১ বার পড়া হয়েছে
রাঙামাটি- এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে
ঠিকমতো তিন বেলা ভাত খেতে দেওয়া হয় না, মরিচ মেখে ভাত খেতে বাধ্য করা, তীব্র শীতের মধ্যে নিশিরাতেও কাজ করতে বাধ্য করা, কথামতো কাজ না করলে জালের রশি টানার লাঠি দিয়ে বেদড়ক পিটিয়ে আহত করার পরেও পাওনা টাকা পরিশোধ না করে জিম্মি রেখে প্রতিনিয়ত কেচকি জালের খোপে কাজ করানো হচ্ছে নিরীহ সাতজন শ্রমিককে
রাঙামাটি শহরের উপকন্ঠে কাপ্তাই হ্রদেই চলছে এই ধরনের মর্ধযুগীয় বর্বরতা
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের এক নেত্রীর প্রত্যক্ষ মদদেই চলছে এমন অমানবিক কর্মকান্ড
খোঁজ নিয়ে জানাগেছে, থাকা-খাওয়া নিশ্চিতের পাশাপাশি মাসে ১০ হাজার টাকা বেতনে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে নিরীহ হতদরিদ্র শ্রমিকদের এনে জিম্মি করে রেখে কাপ্তাই হ্রদে মাছ ধরার কাজে বাধ্য করছে প্রভাবশালী একটি চক্র
রাঙামাটি শহরের কোতয়ালী থানাধীন কাপ্তাই হ্রদের ওপারে বালুখালী এলাকায় সাতজন শ্রমিককে নির্মম নির্যাতন করে জিম্মি রেখে জালের নৌকায় কাজ করাচ্ছে জনৈক হেলাল নামের এক মাছ ব্যবসায়ি
জিম্মিদশায় থাকা শ্রমিকরা হলেন (১) মোঃ রহিম-৪০, সে বরিশালের স্বরূপকাঠি থানাধীন ইন্ধারহাট ইউনিয়নের বিঞ্চুকাটি গ্রামের বাসিন্দা মোশারফ হাওলাদারের সন্তান
(২) রাকিবুল ইসলাম-১৭, সে ভোলা'র চরফ্যাশনের আমেনাবাদ এলাকার আব্দুস কুদ্দুস এর সন্তান
(৩) মোঃ রুবেল-১৮, সে ঝালকাটি জেলার কাঠালিয়া থানাধীন পাতিয়ালঘাটা ইউপি'র ৯নং ওয়ার্ডের জুলখালি গ্রামের মনির হোসেনের সন্তান
(৪) মোঃ জিসান-২২, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দির চশৈলপাল পাড়াস্থ হাজিবাড়ি এলাকায়
তার বাবার নাম: আব্দুল জলিল
(৫) নাসির-১৮, সে দিনাজপুর জেলার বিরলথানাধীন ৯নং ইউপি'র মঙ্গলপুর গ্রামের ছিদ্দিক হোসেনের সন্তান
(৬) মোঃ রাশেদ মিয়া-৩০, সে কিশোরগঞ্জ জেলাধীন ছাতির ইউপি'র ছাতির চর গ্রামের ফুল মিয়ার ছেলে
(৭) মোঃ ফরিদ-১৫, তার বাড়ি চট্টগ্রামের চকরিয়ায়
বাবার নাম: জলিল, গ্রাম ইলিশিয়া, থানাঃ চকরিয়া
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে শ্রমিকরা সাংবাদিকদের দেখেই তাদের উপর চলতে থাকা নির্মম নির্যাতনের বর্ণনা দেয়
জিম্মি শ্রমিকরা জানায়, মাছ ব্যবসায়ি হেলাল তাদেরকে ঠিকমতো খাবার-দাবার নাদিয়ে রাত-দিন একাধারে কাপ্তাই হ্রদে মাছ ধরায়
এতে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লেও নূন্যতম চিকিৎসাও করায় না হেলাল
প্রতিদিনই মরিচ মেখে ভাত খেতে দেওয়া হয় শ্রমিকদের
এছাড়াও হেলালের ভাগিনা নয়নকে দিয়ে শ্রমিকদেরকে বেদড়ক পিটিয়ে প্রতিনিয়তই ভীতিকর পরিস্থিতিতে রাখা হচ্ছে তাদের
এদিকে ঘটনাস্থলে যাওয়া প্রতিবেদকসহ গণমাধ্যমকর্মীরা সরকারের জরুরী সেবা ৯৯৯ এ কল করে শ্রমিকদের জিম্মির বিষয়টি জানায়
পরবর্তীতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন থানার এসআই ওসমান এর এর নেতৃত্বে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে প্রেরণ করেন
এরই মধ্যে শ্রমিকদের উদ্ধারে থানা পুলিশের টিম রওয়ানা দিয়েছে এমন তথ্য সাংবাদিকদেরকেও নিশ্চিত করে কোতয়ালী থানা কর্তৃপক্ষ
এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা মাছ ব্যবসায়ি হেলাল ও তার ক্যাডার ভাগিনা ঘটনাস্থল থেকে বোটযোগে পালিয়ে যায়
এদিকে এই ঘটনার পর তথ্য-উপাত্ত সংগ্রহ করে তিনজন গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল থেকে ফিরে আসার পরপরই অভিযোগকারি শ্রমিকদের ধরে নিয়ে হাত-পা বেধে পাহাড়ি এলাকায় অজ্ঞাতস্থানের দিকে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা
বালুখালীর তথাকথিত মেম্বার আছিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় মাছ ব্যবসায়ি হেলাল ও তার ভাগিনা নয়ন একটি ইঞ্জিন চালিত বোটে করে উক্ত সাতজন শ্রমিককে বেধে অজ্ঞাত স্থানের দিকে অপহরণ করে নিয়ে গেছে বলে স্থানীয় অধিবাসিরা জানিয়েছেন
কোতয়ালী থানার এসআই ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা জিম্মিদশা থেকে শ্রমিকদের উদ্ধারের লক্ষ্যে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি
তবে আমরা জানতে পেরেছি যে, হেলাল ও তার ভাগিনা নয়ন মিলে শ্রমিকদের বটতলাপাড়ার দিকে নিয়ে গেছে
বিষয়টি আমি আমার সার্কেল এসপি মহোদয়কে অবহিত করেছি
সেই সঙ্গে হেলালের নাম উল্লেখ করে থানায় একটি জিডি করে রাখা হচ্ছে বলেও জানিয়েছেন এসআই ওসমান
:
:
...
পূর্বের শত্রুতার জের ধরে সাংবাদিকের উপরে জামায়াত-শিবির কর্মীর হামলা
জনগণের আস্থার প্রতীক ওসি সাখাওয়াত হোসেন
সরকারি হাসপাতালে কমছে করোনা রোগী, তবে...