content stringlengths 0 129k |
|---|
কঙ্গাজকিকুল ডি সুস (কঙ্গাজুল-মিক) |
কঙ্গাজকিকুল ডি জস |
দুদুলেস্তি |
কপকেয়াক ic ৯৫.০% |
সরকারি নাম |
গাগাউজীয় নাম |
% গাগাউজীয় |
কোটোভস্কোয়ে i ৯৫.৪% |
দেজঘিঙ্গেয়া a ৯৪.৫% |
ইতুলিয়া নৌয়া |
, . . . . |
ফেরাপন্তিয়েভকা ২৮.০% |
গাইদাএ ৯৬.৫% |
জোলতাই ৯৬.০% |
আলেক্সিভকা |
তমাই ৯৫.১% |
রাজনীতিসম্পাদনা |
মলদোভীয় সংবিধান গাগাউজিয়াকে স্বায়ত্তশাসনের অধিকার দিয়েছে এবং ১৯৯৪ সালের গাগাউজ স্বায়ত্তশাসন আইন অনুযায়ী গাগাউজিয়ার জনগণ স্বায়ত্তশাসন ভোগ করে থাকে |
আইন অনুযায়ী, মলদোভা যদি রোমানিয়ার সাথে একীভূত হবার ঘোষণা দেয়, তবে গাগাউজিয়া নিজেদের ইচ্ছামত চলতে পারে |
[১০][১১] গাগাউজীয় গণপরিষদের (গাগাউজ: s; রোমানীয়: a) নিজস্ব বিচার ব্যবস্থায় আইন প্রণয়নের এখতিয়ার রাখে |
তারা শিক্ষা, সংস্কৃতি, স্থানীয় উন্নয়ন, বাজেট ও কর সংক্রান্ত বিষয় নিয়ে আইন প্রণয়ন করতে পারে এবং প্রাদেশিক প্রশাসনকে তাদের কাজের কারণ দর্শানোর নির্দেশ দিতে পারে |
গণপরিষদের দুইটি বিশেষ ক্ষমতা আছে: এটি মলদোভার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি তৈরি করার কাজে অংশ নিতে পারে; এবং, কেন্দ্রীয় প্রশাসন গাগাউজিয়ার বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করলে তারা মলদোভার সাংবিধানিক আদালতে এর বিরুদ্ধে আপিল করার এখতিয়ার রাখে |
গাগাউজিয়ার সর্বোচ্চ সরকারি ব্যক্তি, যিনি গাগাউজিয়ার সমগ্র প্রশাসনের প্রধান, গাগাউজিয়ার গভর্নর (গাগাউজ: s; রোমানীয়: aa) বলে পরিচিয় |
তিনি জনগণের ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন এবং তিনি সমগ্র গাগাউজীয় প্রশাসনের উপরে এখতিয়ার রাখেন |
তিনি মলদোভা প্রজাতন্ত্রী সরকারের একজন সদস্যও |
গাগাউজিয়ার গভর্নর হতে হলে কাউকে গাগাউজ ভাষায় অনর্গল কথা বলতে পারার ক্ষমতা থাকতে হবে এবং অন্যূন ৩৫ বছর বয়স্ক মলদোভীয় হতে হবে |
গাগাউজিয়ায় স্থানীয় কার্যনির্বাহী ক্ষমতা প্রয়োগের এখতিয়ার রাখে সেখানকার কার্যনির্বাহী কমিটি ( / ) |
এর সদস্যরা গভর্নর কর্তৃক অথবা গাগাউজীয় গণপরিষদের প্রথম অধিবেশনে সংখ্যাগরিষ্ঠের ভোট পেয়ে নিযুক্ত হয়ে থাকেন |
এই কমিটি গাগাউজিয়ায় মলদোভা প্রজাতন্ত্র এবং গাগাউজীয় গণপরিষদ প্রণীত আইনের প্রয়োগ নিশ্চিত করে থাকে |
স্বায়ত্তশাসনের অংশ হিসেবে গাগাউজিয়ার নিজস্ব পুলিশবাহিনী আছে |
[১২] গাগাউজ হালকি নামের এক বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে |
নির্বাচনসম্পাদনা |
গাগাউজিয়ার গভর্নর নির্বাচন, গাগাউজীয় গণপরিষদ নির্বাচনসহ বিভিন্ন গণভোট অনুষ্ঠিত হয়েছে গাগাউজিয়ায় |
গাগাউজীয়রা মলদোভীয় জাতীয় নির্বাচনেও ভোট প্রদান করে থাকে |
আইনসভা নির্বাচনের ফলাফল |
ইউরোপীয় অন্তর্ভুক্তিকরণ জোট |
মলদোভা প্রজাতন্ত্র সমাজতন্ত্রী দল |
২০১০ ২৪.৪৪% ১৩,৩৮০ ৫৯.৯৭% ৩৪,২২৪ |
জুলাই ২০০৯ ১১.৩২% ৬,৪৮২ ৭৭.৭৮% ৪৪,৫৪৯ |
এপ্রিল ২০০৯ ২.৪৩% ১,৩৭৬ ৬৩.৬৯% ৩৬,০৯৪ |
স • আ ২৮ নভেম্বর ২০১০ এ অনুষ্ঠিত মলদোভীয় আইনসভা নির্বাচনের সারসংক্ষেপ |
দল এবং জোট |
মলদোভা প্রজাতন্ত্র সমাজতন্ত্রী দল ৩৪,২২৪ ৫৯.৯৭ −১৭.৮১ |
মলদোভা গণতন্ত্রী দল ৯,১২৫ ১৫.৯৭ +১০.০৯ |
মলদোভা মানবতাবাদী দল ৩,৭২২ ৬.৫২ +৬.৫২ |
সামাজিক গণতন্ত্রী দল ৩,৬৮৬ ৬.৪৬ -৩.৪১ |
মলদোভা প্রগতিশীল গণতন্ত্রী দল ৩,৫৮১ ৬.২৭ +৪.৯৯ |
অন্যান্য দল ২,৭৭০ ৪.৮১ -০.৩৮ |
মোট (ভোট প্রদানের হার ৫১.৩৬%) ৫৭.৫৯৬ ১০০.০০ |
অর্থনীতিসম্পাদনা |
গাগাউজিয়ার অর্থনীতি কৃষি বিশেষত, দ্রাক্ষাচাষের উপরে নির্ভরশীল |
এই অঞ্চলের প্রধান রপ্তানি পণ্যগুলো হল মদ, সূর্যমুখী তেল, অঅ্যালকোহলীয় পানীয়, উল, লেদার এবং টেক্সটাইল |
গাগাউজিয়ার ১২ টি মদ কারখানা ৪,০০,০০০ টনের অধিক মদ প্রতি বছরে উৎপাদন করে থাকে |
দুইটি তেল কারখানা, দুইটি কার্পেট কারখানা, একটি মাংস কারখানা এবং একটি অঅ্যালকোহলীয় পানীয় কারখানা গাগাউজিয়ায় বিদ্যমান |
যোগাযোগ ব্যবস্থাসম্পাদনা |
গাগাউজিয়ায় ৪৫১ কিলোমিটার রাস্তা বিদ্যমান |
তন্মধ্যে ৮২% রাস্তাই পাকা |
জনমিতিসম্পাদনা |
২০১৪ সালের আদমশুমারি অনুসারে গাগাউজিয়ার জনসংখ্যা ১,৩৪,১৩২ |
তন্মধ্যে ৩৬.২% লোক শহরে এবং ৬৩.৮% লোক গ্রামে বাস করে |
জন্ম (২০১০): ২,০৪২ (প্রতি হাজারে ১২.৭) |
মৃত্যু (২০১০): ১,৮৬৮ (প্রতি হাজারে ১১.৬) |
বৃদ্ধির হার (২০১০): ১৭৪ (প্রতি হাজারে ১.১) |
জাতিগোষ্ঠীসম্পাদনা |
২০১৪ সালের আদমশুমারি অনুসারে গাগাউজিয়ায় জাতিগোষ্ঠী সংক্রান্ত পরিসংখ্যান হল:[১৩] |
জাতিগোষ্ঠী |
গাগাউজ ১,১২,৪০৩ ৮৩.৮% |
বেসারাবীয় বুলগেরীয় ৬,৭৫৩ ৪.৯% |
মলদোভীয় ৬,৩০৪ ৪.৭% |
রুশ ৪,২৯২ ৩.২% |
ইউক্রেনীয় ৩,৩৫৩ ২.৫% |
অন্যান্য ১,২০৭ ০.৯% |
মলদোভায় জাতিগত ও ভাষাগত একটি বিতর্ক চলমান |
বিতর্কটি হল, মলদোভীয় এবং রোমানীয়রা একই জাতিগোষ্ঠী কি না |
আদমশুমারির নিয়ম অন্যসারে, একজন ব্যক্তি আদমশুমারিতে নিজেকে যেকোন একটি জাতিগোষ্ঠীর লোক হিসেবে ঘোষণা দিতে পারেন |
কেউ নিজেকে একসাথে মলদোভীয় এবং রোমানীয় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত করতে পারেন না |
ধর্মসম্পাদনা |
খ্রিষ্টান - ৯৬.০% |
অর্থোডক্সীয় খ্রিষ্টান - ৯৩.০% |
প্রোটেস্ট্যান্ট - ৩.০% |
ব্যাপ্টিস্ট - ১.৬% |
সেভেন ডে অ্যাডভেন্টিস্ট - ০.৮% |
ইভানজেলিকাল- ০.৪% |
পেন্টেকোস্টাল - ০.২% |
অন্যান্য - ২.২% |
ধর্মহীন - ১.৬% |
নাস্তিক - ০.২% |
সংস্কৃতি ও শিক্ষাসম্পাদনা |
গাগাউজিয়ায় ৫৫ টি বিদ্যালয় বিদ্যমান, কমরাট শিক্ষাবিজ্ঞান মহাবিদ্যালয় (মাধ্যমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় পরবর্তী ২ বছরের শিক্ষা কার্যক্রম বিদ্যমান), এবং কমরাট স্টেট বিদ্যালয় ( [১৪]) তন্মধ্যে উল্লেখযোগ্য |
তুরস্কের অর্থায়নে একটি তুর্কি সাংস্কৃতিক কেন্দ্র (u Isg i I sigi) এবং একটি তুর্কি গ্রন্থাগার (u uu) প্রতিষ্ঠিত হয়েছে |
বেসালমা গ্রামে গাগাউজ ঐতিহাসিক এবং নৃবিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করেছেন দিমিত্রি কারা কোবান |
গাগাউজ ভাষাকে ঐ অঞ্চলের জাতীয় ভাষা হিসেবে ঘোষণা প্রদান করা সত্ত্বেও গাগাউজ ভাষার শিক্ষাপ্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করে না |
অধিকাংশ সরকারি পৃষ্ঠপোষকতা শিক্ষাপ্রতিষ্ঠানই রুশ ভাষায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং তারা মলদোভীত ভাষা প্রভাবিত রোমানীয় ভাষায় শিক্ষা প্রদানের বিরোধী |
[১৫] তা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় সব ভাষাই (রুশ, রোমানীয়, ইংরেজি বা ফরাসি, গাগাউজ) শিক্ষা প্রদান করে থাকে এবং স্থানীয় ভাষাই শিক্ষার্থীদের মাঝে অধিক জনপ্রিয় |
তথ্যসূত্রসম্পাদনা |
↑ " 2014" |
সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০১ |
↑ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি) (রুশ) (রোমানীয়)) |
↑ () ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০০৭ তারিখে, , , . |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.