content
stringlengths
0
129k
ইতালির একদল চিকিৎসক ৫০ জন কভিড পজিটিভ রোগীদের টেলিচিকিৎসার একটি ডাটা তুলে ধরেছেন, সেখানে বলা হয়েছে যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন তাদের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি এবং তাদের সবারই পরবর্তীতে কভিড-১৯ নেগেটিভ হয়েছে
ইতালির বিখ্যাত হোমিওপ্যাথ ম্যাসিমো ম্যাংগিয়ালাভোরি অনেক পজিটিভ রোগীর চিকিৎসা করেছেন যাদের প্রায় সবাই পরবর্তীতে নেগেটিভ হয়েছেন
উল্লেখ্য, তারা দুইভাবে হোমিও চিকিৎসা দিয়েছেন
ইমিউন বুস্টার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী প্রোফাইল্যাকটিক হিসেবে এবং আক্রান্তদের লক্ষণভিত্তিক চিকিৎসার মাধ্যমে
ভারতের আয়ুশ () মন্ত্রণালয়ের নির্দেশনায় গুজরাটে প্রায় ৭৭ লক্ষ মানুষকে ইমিউন বুস্টার হিসেবে মেডিসিন দেয়া হয় এতে অভাবনীয় ফল মেলে
তাদের রিসার্চে দেখা গিয়েছে চিকিৎসা নিয়েছেন কিন্ত পরবর্তীতে পজিটিভ হয়েছে এদের সংখ্যা মাত্র ১১ জন!
এছাড়াও কেরালাতে ৫০ হাজারের অধিক মানুষকে ইমিউন বুস্টার মেডিসিন দেয়া হয়েছে তাদের মধ্যে কারোই করোনা পজিটিভ হয়নি
আগ্রার নৈমিনাথ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একদল চিকিৎসক ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ () এর গাইডলাইন অনুযায়ী অনেক মানুষকে ইমিউন বুস্টার হোমিও প্রোফাইল্যাক্সিস প্রয়োগ করেন
এবং আক্রান্তদের লক্ষনভিত্তিক চিকিৎসা দেন, নৈমিনাথ মেডিকেলের হোমিওপ্যাথ রাকেশ রাই এবং অধ্যক্ষ প্রদীপ গুপ্তা বলেন মেডিসিন প্রয়োগ করার পর পরবর্তী রিপোর্টে তারা সবাই নেগেটিভ হয়েছেন এবং যাদের রোগ প্রতিরোধের জন্য দেয়া হয় তাদের কেউই নতুন করে আক্রান্ত হননি
ভারতের স্বনামধন্য চিকিৎসক ডাঃ রাজন সংকরন তার মেডিকেল টিমের মাধ্যমে ইরানে সফলভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা দেন সেখানেও সাফল্য প্রায় শতভাগ
ভারতের বিখ্যাত এলোপ্যাথিক এমবিবিএস চিকিৎসক ডাঃ জশয়ান্ত পাতিল ইমিউন বুস্টার হিসেবে হোমিওপ্যাথিক মেডিসিনের ভূয়সী প্রশংসা করেছেন
পাকিস্তান এবং কিউবা সরকারও সরকারিভাবে কভিড -১৯ এ হোমিওপ্যাথি চিকিৎসার অনুমতি দিয়েছে
এসব দেশেও সফলভাবে চলছে চিকিৎসা
বাংলাদেশে কভিড-১৯ এ হোমিওপ্যাথির সাফল্যটা শুরু হয় সেন্ট্রাল পুলিশ হাসপাতাল রাজারবাগে
সেখানে একজন হোমিওপ্যাথকে নিয়োগ দেয়া হয় কভিড চিকিৎসার জন্য
তিনি রোগীদেরকে দুই ধাপে চিকিৎসা দেন
প্রথম ধাপে যারা আক্রান্ত হননি তাদের ইমিউন বুস্টার হোমিও প্রোফাইল্যাক্সিস দেন ১ হাজারের উপরে মানুষকে
দ্বিতীয় ধাপে ৫০ জন কভিড-১৯ আক্রান্ত পজিটিভ রোগীর লক্ষণভিত্তিক চিকিৎসা শুরু করেন যাদের চিকিৎসা শুরুর ৫-৭ দিনের মধ্যে ৪৯ জনের নেগেটিভ রিপোর্ট আসে! ইমিউন বুস্টার হিসেবে যাদের দেয়া হয়েছে এখন পর্যন্ত কারো পজিটিভ আসেনি
এরই প্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টার থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়
যেন সারা দেশের প্রতিজন পুলিশ সদস্য হোমিও প্রোফাইল্যাকটিক ইমিউন বুস্টার গ্রহণ করেন
তার কিছুদিন পূর্বে ইসকনের ৩৬ জন পুরোহিত হোমিওপ্যাথিক চিকিৎসায় ৫-৭ দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেন
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (), সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর, বঙ্গবন্ধু হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় সারাদেশেই হোমিওপ্যাথি ইমিউন বুস্টার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়
সারাদেশেই বিভিন্ন হোমিওপ্যাথিক সংগঠন, ডাক্তার, মেডিকেল কলেজ সহ অনেকেই ফ্রি ক্যাম্প করছেন ইমিউন বুস্টার দিচ্ছেন
কিন্ত সরকারিভাবে পর্যাপ্ত হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ না থাকায় রেজিস্টার্ড হোমিওপ্যাথরা টেলিমেডিসিন সেবা দিতে বাধ্য হচ্ছেন
টেলিফোনে চিকিৎসা সত্ত্বেও অনেক কভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন এবং এভাবেই চিকিৎসা চলছে সারাদেশে
সেক্ষেত্রেও সফলতার হার ঈর্ষণীয়
দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুরেও খোলা হয়েছে আইসোলেশন ইউনিট
সরকারিভাবে পর্যাপ্ত নিয়োগ না থাকায় আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা চিকিৎসা সেবা দিতে পারছি না
আমরা হোমিওপ্যাথরা সম্মুখ করোনা যোদ্ধা হতে চাই, আমরা আত্ববিশ্বাসী আমরা পারব মৃত্যুহার কমিয়ে সফলতা দেখাতে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন অল্টারনেটিভ সিস্টেমের উন্নতি ঘটিয়ে মূল ধারায় আনতে হবে
তিনি হোমিওপ্যাথিসহ অল্টারনেটিভ সিস্টেমকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহারেও এটা বলেছিলেন
হোমিওপ্যাথিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন হয়ে যাবে, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইক্ষেত্রে একটু সদয় দৃষ্টি দেন হোমিওপ্যাথিসহ অল্টারনেটিভ সিস্টেমের প্রতি
এলোপ্যাথির পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক নিয়োগের মাধ্যমে আমাদেরকেও কভিড-১৯ চিকিৎসার সুযোগ করে দেয়া হোক
আমাদেরকে এই সুযোগ দেয়া হলে আমরা প্রমাণ করতে সমর্থ হবো কভিড-১৯ এ হোমিওপ্যাথি কতটা কার্যকর
ইমিউনোলজির জনক যিনি ডিপথেরিয়া এন্টিটক্সিন আবিষ্কারের জন্য ১৯০১ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন
তিনিও হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেছিলেন
লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিয়ে তিনি বলেন, চিকিৎসা শুরু করার জন্য রোগীর লক্ষণাবলীকে গুরুত্ব দেয়ার দিক থেকে হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যানের থিওরিই সঠিক ছিল
একজন নোবেল বিজয়ী ইমিউনোলজিস্ট ও হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনকে সঠিক বলেছিলেন
সুতরাং এখন আর বিতর্কের সময় নেই হোমিওপ্যাথি সায়েন্স না প্লাসিবো, কাজ করে নাকি করেনা
কারণ মানবতা যেখানে বিপর্যস্ত, যেকোন উপায়ে মানুষের জীবন রক্ষাই সেখানে মূখ্য
লেখক : বি,এইচ,এম,এস (ঢাকা বিশ্ববিদ্যালয়), অনার্সসহ ১ম স্থান, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর
লাইফস্টাইল ডেস্ক : আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও শুক্র
২৫ তারিখে জন্ম হবার কারণে আপনার ওপর শুক্রর প্রভাব স্পষ্ট
আপনার শুভ সংখ্যা: ৬,১৫,২৪
আপনার শুভ বর্ণ: লাল ও সাদা
শুভ গ্রহ ও বার: মঙ্গল ও শুক্র
শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল
আজকের দিনের শুভ রং: আজ আপনার জন্য লাল ও সাদা বর্ণ সৌভাগ্য বয়ে আনবে
আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের দিনের শুভ সময় সকাল: ৬:১১-৭:৪২, ১০:০২-১১:৪২, দুপুর: ২:১১-৫:৩০, রাত: ৬:৫৭-১০:৫৭ পর্যন্ত
আজকের দিনের বর্জিত খাদ্য: আজ ভোর: ৬:৩০ এর মধ্যে কলমিশাক পরে শিম খাওয়া নিষেধ
চন্দ্রের অবস্থান: আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবে
১০মী তিথি ভোর: ৬:৩০ পর্যন্ত পরে ১১শী তিথি চলবে
মেষ রাশি (২১ মার্চ - ২০ এপ্রিল): মেষ রাশির জাতক জাতিকার পারিবারিক ক্ষেত্রে অগ্রগতির দিন
গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে
গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে
স্থাবর সম্পত্তি ক্রয়ের চেষ্টায় সাফল্য লাভের আশা
পারিবারিক কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে হতে পারে
যানবাহন ক্রয় বিক্রয়ে আজ লাভবান হবেন
সাংসারিক ক্ষেত্রে মায়ের পরামর্শ নিতে পারেন
বৃষ রাশি (২১ এপ্রিল - ২০ মে): বৃষ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়
সকল প্রকার যোগাযোগে সফল হওয়ার দিন
আর্থিক উন্নতিতে অনলাইন ব্যবসায়ীরা এগিয়ে থাকবেন
ছোট ভাই বোনের উচ্চ শিক্ষার জন্য কিছু অর্থ ব্যয় করতে হবে
প্রকাশ প্রকাশনা ও গণমাধ্যমের কাজে সফল হতে পারবেন
তথ্যগত বিভ্রান্তির জন্য সাংসারিক ক্ষেত্রে জটিলতা দেখা দেবে
মিথুন রাশি (২১ মে - ২০ জুন): মিথুন রাশির জাতক জাতিকার সঞ্চয়ের সুযোগ আসবে
বহু দিন আগের ধার দেওয়া টাকা আদায়ের চেষ্টা সফল হতে পারে
রেস্তোরা ও খাদ্য ব্যবসায়ীরা কাঙ্খীত আয় রোজগারের সুযোগ পাবেন
খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে লাভের সুযোগ রয়েছে
আত্মীয় কুটম্বর সাহায্য প্রাপ্তির যোগ প্রবল
কোনো সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন
কর্কট রাশি (২১ জুন - ২০ জুলাই): কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সম্মান ও মর্যাদা বৃদ্ধির
সামাজিক সাঙ্গঠনিক কাজে আপনার হারানো পদ ফিরে পাওয়ার যোগ
চাকরিজীবীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন
পদস্ত কর্মকর্তার সাথে চলতে থাকা মনমালিণ্য দূর হয়ে যাবে
ব্যক্তি জীবনের ছোট ছোট ভুল গুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করুন
নতুন পরিকল্পণা বাস্তবায়নে তৎপর হতে হবে
সিংহ রাশি (২১জুলাই- ২১ আগষ্ট): সিংহ রাশির জাতক জাতিকার দিনটি দূরের যাত্রার
সাংসারিক প্রয়োজনে ব্যয় বৃদ্ধি পাবে
প্রবাসী আত্মীয় স্বজনের সাথে যোগাযোগে লাভবান হবেন
বৈদেশিক বাণিজ্যে নানা রকম শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে
ব্যবসায়ীক ক্ষেত্রে সরকারী কার্মকর্তা কর্মচারীর দ্বারা কিছু ভোগান্তি ফলে, কিছু টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন হতে পারে
কন্যা রাশি (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর): কন্যা রাশির জাতক জাতিকার বন্ধু ভাগ্য বলবান
বকেয়া ব্যবসায়ীক পাওনা আদায়ে অগ্রগতি হবে
চাকরিজীবীদের আয় রোজগার বৃদ্ধির সম্ভাবনা
বড় ভাই বা বন্ধুর চেষ্টায় কোনো কাজের সুযোগ পাওয়া যাবে
প্রবাসী বা সরকারী চাকুরে বন্ধুর সাহায্য লাভ
ঠিকাদারদের নতুন কাজের চুক্তি হতে চলেছে
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর): তুলা রাশির জাতক জাতিকার দিনটি সাঙ্গঠনিক কাজে অগ্রগতির
প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য লাভের সম্ভাবনা
ব্যবসা বাণিজ্যে পিতার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন
প্রশাসনিক কর্মকর্তাদের কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে
পদস্ত কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করতে পারেন
বেকারদের চাকরি লাভের চেষ্টায় সাফল্য লাভ
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর - ২০ নভেম্বর): বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য বলবান
দাতব্য কাজের সাথে যুক্ত হতে পারবেন
শিক্ষক ও গবেষকদের সুনাম সম্মান বৃদ্ধির যোগ প্রবল
বিশ^ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন
আজ গৃহে কোনো আধ্যাত্মীক সাধকের আগমন হবার সম্ভাবনা