content
stringlengths
0
129k
যেকোন সময়েই এরকম স্টাডি করা যায়
লক্ষ্য রাখতে হবে সময়টি যেন এমন না হয় যে এটি গবেষণার প্রশ্নের সাথে সম্পর্কযুক্ত
ধরুন আপনি জানতে চাইছেন ঢাকা শহরে প্রতিদিন কত সংখ্যক মানুষ বাইরের জেলাগুলো থেকে আসে
সেজন্য আপনাকে একটি টিপিক্যাল দিন বাছাই করতে হবে যেটার সাথে ঢাকা শহরে মানুষ আসার বিশেষ কোন সম্পর্ক না থাকে
যেমন ইজতেমার মওশুমে অনেক মানুষ ঢাকায় আসে
আপনি যদি সেরকম কোন একটি সময়ে গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করেন তাহলে আপনি প্রকৃত চিত্র পাবেন না
এক্ষেত্রে আপনার গবেষণার ফল বায়াসড হবে
অবজারভেশনাল স্টাডিতে শুধুই অবজার্ভ করা হয়, কোন ইন্টারভেনশন দেয়া হয়না
এক্সপেরিমেন্টাল স্টাডি অনেকটা ফলোআপ বা প্রসপেক্টিভ অবজারভেশনাল স্টাডির মতো
এখানে মূল পার্থক্য হলো এ ধরনের গবেষণায় নতুন ইন্টারভেনশন দেয়া হয় এটা দেখতে যে ইন্টারভেনশনটির কোন এফেক্ট আছে কিনা
ধরা যাক স্ট্রোক কমাতে নতুন একটি ড্রাগ বা লাইফস্টাইলের এফেক্ট আপনি যাচাই করতে চাইছেন
এক্ষেত্রে আপনি দৈব চয়নের মাধ্যমে আপনার গবেষণায় অংশগ্রহণকারিদের একটি অংশকে এই নতুন ড্রাগ বা লাইফস্টাইল দিবেন আর অন্য অংশকে প্লাসিবো দিবেন
প্লাসিবো হলো ঔষধের মতো যেটির আসলে কোন ঔষধি গুন নেই
বিস্তারিত জানতে উইকিতে দেখুন
এই ধাপে স্ট্যাটিসটিক্যাল এনালিসিস করা হবে
ডেটা সংগ্রহের পর সেটিকে ক্লিন করে সামারি রেজাল্ট এবং পরিসংখ্যানের মডেল (যদি দরকার হয়) ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে
গবেষণার জন্য নেয়া নমুনা যদি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক হয় তাহলে গবেষণার ফলকে সেই টার্গেট পপুলেশনের উপর জেনারেলাইজ করা যাবে অর্থাৎ গবেষণার ফলটি ওই জনগোষ্ঠীর জন্য প্রযোজ্য এমনটি বলা যাবে
আর যদি প্রতিনিধিত্বমূলক নমুনা না হয়ে থাকে তাহলে গবেষণার ফলাফল কেবল ওই গবেষণায় অংশগ্রহণকারিদের জন্যই প্রযোজ্য হবে
কোনভাবেই সেটি মূল জনগোষ্ঠীর জন্য সত্যি এমনটি বলা যাবে না
গবেষণার ফল প্রকাশের সময় এই ব্যাপারটি তাই খুব সতর্কতার সাথে লিখতে হবে যাতে কোন ভুল বোঝাবুঝি না নয়
অনেক সময় সংবাদপত্রে গবেষণার ফলকে পুরো জনগোষ্ঠীর ফল হিসেবে দেখিয়ে খবর প্রকাশিত হয় যা সত্যের অপলাপ মাত্র
কোন গবেষণার এটি হলো সার অংশ
ব্যবহারকারিরা এবং যারা পলিসি তৈরি করেন তাদের কাছে এই সেকশনটি গুরুত্বপূর্ণ
তারা এটিই পড়বেন এবং সে মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ বা পরিবর্তন করবেন যাতে জনগোষ্ঠীতে পরিবর্তন আসে
এজন্য এই অংশটি খুব সতর্কতার সাথে এবং অল্পকথায় লিখতে পারলে ভালো
এই অংশে গবেষণার প্রাপ্ত ফলগুলোকে প্রেজেন্ট করা হয় এবং তা পূর্ববর্তী গবেষণার ফলের সাথে তুলনা করে দেখানো হয়
শুধু নিজের গবেষণার ফল আলোচনা করলেই হবে না, একই ধরনের অন্য গবেষণার ফলের সাথে আপনার গবেষণার ফলের তুলনামুলক আলোচনা করতে হবে
এই অংশে গবেষণার উদ্দেশ্য এবং গুলোকে পুনর্ব্যক্ত করে দেখাতে হয় আপনি গবেষণা শুরুর আগে যা জানতে চেয়েছিলেন সেগুলোর উত্তর পেয়েছেন কী না
এই অংশটি আপনার গবেষণাকে পুনরায় জাস্টিফাই করবে
সেটি সম্ভব হবে ভালো করে সেকশনটি উপস্থাপন করার মাধ্যমে
এরকম উপস্থাপনা করতে পারা সহজ নয়
অভিজ্ঞতার মাধ্যমে এটি অর্জন করা যায়
শেখার জন্য ভালো জার্নালের আর্টিকেল থেকে আপনার গবেষণার সাথে মিল আছে সেরকম আর্টিকেলের ডিসকাশন সেকশন পড়ার পরামর্শ দিব
পড়ার মাধ্যমে জানা হবে আর সেটি নিজের গবেষণাপত্রে লেখার মাধ্যমে চর্চা হবে
কনক্লুশন বা উপসংহার
পরিশেষে উপসংহারে আপনি আপনার গবেষণার ফলাফল সংক্ষেপে আবারো লিখবেন
অনেক জার্নালে কনক্লুশন এবং ডিসকাশন সেকশন দুটি একত্রে লেখা হয়
সেক্ষেত্রে উপসংহারটিকে আপনার ডিসকাশন সেকশনের শেষ প্যারা হিসেবে লিখতে পারেন
এই সেকশনে পলিসি রেকমেন্ডেশন দিতে পারেন
সেই সাথে আপনার কাজের সীমাবদ্ধতাগুলোও তুলে ধরতে পারেন
সবশেষে ভবিষ্যতে আরও কী কী করা যেতে পারে সেগুলোর একটি আউটলাইন দেয়া যেতে পারে
এ থেকে বোঝা যাবে এই গবেষণায় আপনার অবদান কতটুকু এবং আরও কী কী কাজের সুযোগ আছে যা আপনি কিংবা আগ্রহী গবেষকগণ চিন্তা করতে পারেন
কাজের ধারা
অনেকেই অনেক ভাবে কাজ করতে পারে তবে আমি আমার মতো করে একটি ওয়ার্কফ্লো দিচ্ছি
আমি প্রথম এবং শেষ থেকে শুরু করে আস্তে আস্তে ভিতরের দিকে কাজ করি
লক্ষ্য, উদ্দেশ্য ও লিটারেচার রিভিউ নিয়ে যুগপদ কাজ করি
লক্ষ্য ও উদ্দেশ্য লেখা হয়ে গেলে এবং রিটারেচার রিভিউ শেষ হলে গুলো কী ভাবে উত্তর করবো সে লক্ষ্যে ডিসকাশন সেকশনে কাজ করি
ডিসকাশন পুরো লেখা হয়না কিন্তু টেমপ্লেট তৈরী করা হয় যেখানে এনালিসিস (ধাপ ৪) থেকে প্রাপ্ত তথ্যগুলো দিয়ে পরবর্তীতে সম্পূর্ণ করা হয়
তবে এই ওয়ার্কফ্লো নির্ভর করে কী ধরনের গবেষণা হচ্ছে তার উপর
সাধারণত ধাপগুলো এরকম হতে পারে
সমস্যা > প্রশ্ন > লিটারেচার রিভিউ > ডিসকাশন টেমপ্লেট > এনালিসিস + মেথডলজি > ডিসকাশন > উপসংহার
কিংবা হতে পারে
সমস্যা > প্রশ্ন > লিটারেচার রিভিউ > মেথডলজি> ডিসকাশন টেমপ্লেট + এনালিসিস > ডিসকাশন > উপসংহার
শেষ কথা আশা করি লেখাটি পড়ে আপনার গবেষণা পদ্ধতি সম্পর্কে একটি রিভিউ হলো
আপনি কোন পদ্ধতি অনুসরণ করে সেটি মন্তব্যে জানালে খুশি হবো
সেই সাথে কোন পরামর্শ যদি থাকে সেটাও জানাতে পারেন
পড়ার জন্য ধন্যবাদ
কোলাবরেশন চলুক!
: #
ইমেইল লেখার নিয়ম ও মেসেঞ্জারে যোগাযোগের এটিকেট বা শিষ্টাচার
করোনাভাইরাস পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে ক্যারিয়ার সচেতনতা ও পদক্ষেপ সমূহ
| | গবেষণা
যে কারণে গবেষণার ট্র্যাক রেকর্ড তৈরি করা গুরুত্বপূর্ণ
1, 2020 21, 2020
নতুন গবেষকরা ক্যারিয়ারের শুরুতে যা পুরোপুরি অনুধাবন করতে পারে না সেটি হলো গবেষণার ট্র্যাক রেকর্ড
যে কারণে গবেষণার ট্র্যাক রেকর্ড তৈরি করা গুরুত্বপূর্ণ
| ঘোষণা
গবেষণা পদ্ধতি কোলাবরেশন ও নেটওয়ার্কিং বিষয়ক ট্রেনিং
24, 2021 26, 2021
গবেষণা পদ্ধতি, কোলাবরেশন এর মাধ্যমে গবেষণা, এবং চাকুরী পাওয়ার ক্ষেত্রে নেটওয়ার্কিং এই তিনটি বিষয়কে একসূত্রে দেখা যায়
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা বাড়াচ্ছে চীন
অরুণাচল প্রদেশের উত্তর সুবনসিরি জেলায় আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীনা সৈন‍্যরা
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর এরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে
অরুণাচল প্রদেশে চীনা সৈন‍্যদের তৈরি করা গ্রামছবি সৌজন্যে ন্যাশনাল হেরাল্ড
ওয়েব ডেস্ক
:
12 , 2021, 5:50
চীনের ভারতের ভূখন্ড দখল করা সংক্রান্ত বিরোধীদের দাবি স্বীকার করে নিলো কেন্দ্র
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, চীন গত কয়েক বছর ধরে ভারতের ভূখন্ড দখল করে যাচ্ছে এবং তাতে নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে
লাদাখ থেকে অরুণাচল প্রদেশের দীর্ঘ প্রায় সাড়ে ৩ হাজার কিমি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা বাড়াচ্ছে চীন
অরুণাচল প্রদেশের উত্তর সুবনসিরি জেলায় আস্ত একটি গ্রাম তৈরি করে ফেলেছে চীনা সৈন‍্যরা
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর এরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে
ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টটি নোট করেছেন তারা
তিনি জানিয়েছেন, "বেশ কিছু বছর ধরে সীমান্ত এলাকায় নির্মাণ কার্য চালিয়ে যাচ্ছে চীন
এর মধ্যে বেআইনিভাবে অধিগ্রহণ করা ভূখন্ডও রয়েছে
ভারতের ভূখণ্ডে এইধরণের অবৈধ দখলদারিত্ব আমরা কোনোদিন মেনে নেইনি এবং চীনের অন‍্যায‍্য দাবিও আমরা মেনে নেব না‌
বাগচি জানিয়েছেন, ভারত সরকার সবসময় কূটনৈতিক চ‍্যানেলের মাধ্যমে চীনের এই জাতীয় কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব‍্যাহত থাকবে
এছাড়া ভারত সরকার সীমান্তে রাস্তা, সেতু ইত‍্যাদি নির্মাণ সহ পরিকাঠামোর উন্নয়ন করছে, যা স্থানীয় মানুষদের প্রয়োজনীয় জিনিস আদান-প্রদানে সহায়তা করছে
' !
" " ?
....
, " ".
13 -.
? ../3
- (@) 12, 2021