content stringlengths 0 129k |
|---|
ব্লগস্পটে শেয়ার করুন |
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাভারের সড়ক-মহাসড়ক |
ছবি: নিউজবাংলা |
সাভার বাজারে মো. মিলন নামের স্থানীয় একজন বলেন, 'আমি শিমুলতলা যাচ্ছিলাম |
পুরো সড়কে পানি জমে যাওয়ায় আমার সাইকেল তলিয়ে গেছে |
প্যান্ট গুঁজেও লাভ হয়নি, সব ভিজে গেছে |
এই জায়গাটায় একটু বৃষ্টি হলেই পানি জমে |
অথচ কিছুদিন আগে সড়কে সুয়ারেজ লাইন তৈরি করা হয়েছে, সেই লাইন কোনো কাজে আসছে না |
টানা বৃষ্টিতে মহাসড়কেই হাঁটু পানি হয়ে গেছে। বাস-ট্রাক গেলে বিশাল ঢেউ হয় |
এতে পথচারীরা পুরো ভিজে যায় |
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাভারের সড়ক-মহাসড়ক |
হাঁটু পানিতে ভোগান্তিতে পড়েছেন শিল্পাঞ্চলের শ্রমিকসহ স্থানীয়রা |
সোমবার সকাল থেকে সারা দিন ঢাকা-আরিচা মহাসড়ক এবং টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় |
টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে রাত সাড়ে ১১টার দিকেও জলাবদ্ধতার কারণে যানজট লেগে ছিল |
বৃষ্টির পানিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড থেকে রেডিও কলোনি পর্যন্ত আরিচামুখী লেনে হাটুঁ পরিমাণ পানি জমে আছে |
যানবাহন চলছে ধীরগতিতে |
এতে সড়কের পাশ দিয়ে চলাচলেও চরম দুর্ভোগে পড়েন পথচারীরা |
অন্যদিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক বাসস্ট্যান্ড থেকে জামগড়া পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পানি জমেছে |
সড়কে আগে থেকেই খানাখন্দ থাকায় দিনভর যানবাহন চলাচলে ছিল ধীরগতি |
সাভার বাজারে মো. মিলন নামের স্থানীয় একজন বলেন, 'আমি শিমুলতলা যাচ্ছিলাম |
পুরো সড়কে পানি জমে যাওয়ায় আমার সাইকেল তলিয়ে গেছে |
প্যান্ট গুঁজেও লাভ হয়নি, সব ভিজে গেছে |
'এই জায়গাটায় একটু বৃষ্টি হলেই পানি জমে |
অথচ কিছুদিন আগে সড়কে সুয়ারেজ লাইন তৈরি করা হয়েছে, সেই লাইন কোনো কাজে আসছে না |
টানা বৃষ্টিতে মহাসড়কেই হাঁটু পানি হয়ে গেছে। বাস-ট্রাক গেলে বিশাল ঢেউ হয় |
এতে পথচারীরা পুরো ভিজে যায় |
জামগড়া এলাকার পোশাক শ্রমিক রোকেয়া বেগম বলেন, 'সকালে অফিসে গেলাম হালকা পানি পাড়িয়ে |
দুপুরে খাবারের সময় এসে দেখি অনেক পানি |
ড্রেনের ময়লা পানিও রাস্তায় এসে পড়েছে |
সৌরভ পরিবহনের বাসচালক ইসতিয়াক হোসেন বলেন, 'রাস্তাটা এমনিতে ভাঙা |
তার মধ্যে দুই দিন থেকে টানা বৃষ্টি |
এতে রাস্তার বিভিন্ন স্থানে বড়বড় গর্ত তৈরি হইছে |
গাড়ি খুব সাবধানে চালাইতে হইতেছে |
একসঙ্গে প্রাণ গেল নির্মাণশ্রমিক দুই ভাইয়ের |
শেয়ার করুন |
নৌকা পেয়েও ভোট করতে চান না আ.লীগ নেতা |
নিউজবাংলা ডেস্ক |
৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৯ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বগুড়ার মোকামতলা ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া ওয়াশিম রেজা রাজা চৌধুরী |
ছবি: নিউজবাংলা |
ওয়াশিম রেজা নিউজবাংলাকে বলেন, 'আমার আপন চাচাতো ভাই আওলাদ চৌধুরী প্রতিবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করেন |
মনোনয়ন চাওয়ার আগে আওলাদ পারিবারিকভাবে ওয়াদা করেছিলেন আমি নৌকা প্রতীক পেলে তিনি নির্বাচন থেকে সরে আসবেন |
তবে তার কথা তিনি রাখেননি |
আমি মনে করছি, একই বাড়ি ও পরিবার থেকে দুই ভাই ভোট করলে কেউ উঠতে পারব না |
আমি হেরে গেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে |
ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে যেকোনো নির্বাচনে মুখিয়ে থাকেন প্রার্থীরা |
চলে নানা ধরনের তদবির |
তবে উল্টো ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে |
এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও ভোট করতে চান না দলের নেতা ওয়াশিম রেজা রাজা চৌধুরী |
কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় মনোনয়ন প্রত্যাহার চেয়ে শনিবার লিখিত আবেদনও করেছেন |
দলের মনোনয়ন পেয়েও সরে যাওয়ার পেছনে ওয়াশিম রেজার দেখানো কারণ অনেকটাই পারিবারিক |
দলের ভাবমূর্তি রক্ষার চেষ্টার কথাও উঠে এসেছে তার কথায় |
ওয়াশিম রেজা নিউজবাংলাকে বলেন, 'আমার আপন চাচাতো ভাই আওলাদ চৌধুরী প্রতিবার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট করেন |
মনোনয়ন চাওয়ার আগে আওলাদ পারিবারিকভাবে ওয়াদা করেছিলেন আমি নৌকা প্রতীক পেলে তিনি নির্বাচন থেকে সরে আসবেন |
তবে তার কথা তিনি রাখেননি |
'আমি মনে করছি, একই বাড়ি ও পরিবার থেকে দুই ভাই ভোট করলে কেউ উঠতে পারব না |
আমি হেরে গেলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে |
এর চেয়ে ভালো অন্য কেউ নৌকা মার্কা নিয়ে ভোট করুক |
আমি তার পক্ষে কাজ করব |
ছোট ভাইয়ের অভিযোগের বিষয়ে আওলাদ চৌধুরী বলেন, 'আমি কয়েক যুগ থেকে নির্বাচন করছি |
কে ভোট করবে আর করবে না, সেটা তার ব্যক্তিগত |
আমার বিরুদ্ধে এগুলো অপপ্রচার |
আমি মাঠে ছিলাম, আছি এবং থাকব |
ওয়াশিম রেজা আবেদনের পর এখন ৭ ডিসেম্বরের মধ্যে দলকে নৌকার জন্য নতুন মুখ বেছে নিতে হবে |
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, রাজা চৌধুরী সরে যাওয়ায় এখানে নৌকার মাঝি হতে পারেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব সবুজ অথবা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল |
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, 'তৃণমূলের সিদ্ধান্তক্রমে আমরা তিনজনের নাম জেলা কমিটির কাছে পাঠিয়েছিলাম |
তারা হলেন মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াশিম রেজা রাজা চৌধুরী, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আহসান হাবিব সবুজ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আপেল |
'পরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ওয়াশিম রেজা রাজা চৌধুরীকে নৌকার মনোনয়ন দেন |
মনোনয়ন পাবার তিন দিন পর মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি |
মনোনয়ন পাওয়ার পর প্রত্যাহারের আবেদন করায় আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা অবশ্য জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া |
দলের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করার অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার ও শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন অনেকে |
শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবদুল হালিম বলেন, 'নৌকা পাবার পর ভোট না করার সিদ্ধান্ত দুঃখজনক |
এই ঘটনা দলের প্রধান শেখ হাসিনা ও নৌকা প্রতীককে অবমাননার শামিল |
এ জন্য আমরা ওয়াশিম রেজা রাজা চৌধুরীকে দল থেকে বহিষ্কার করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছি |
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল জানান, 'আমরা জেলা থেকে কেন্দ্রের কাছে কয়েকজনের নাম দিয়েছিলাম |
কেন্দ্র এখন সিদ্ধান্ত দেবে মোকামতলা থেকে নৌকা প্রতীকে কে ভোট করবেন |
সোমবার রাত ১০টা পর্যন্ত অবশ্য এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি |
একসঙ্গে প্রাণ গেল নির্মাণশ্রমিক দুই ভাইয়ের |
শেয়ার করুন |
মুরাদের আসনে আ.লীগের আনন্দ মিছিল |
সাইমুম সাব্বির শোভন, জামালপুর |
৭ ডিসেম্বর, ২০২১ ০০:৩১ |
আপডেট: ৭ ডিসেম্বর, ২০২১ ০১:১১ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বলায় তার নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে একে অপরকে মিষ্টিমুখ করান আওয়ামী লীগ নেতা-কর্মীরা |
ছবি: সংগৃহীত |
পৌর আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ ফেসবুকে লেখেন, 'অবশেষে উইকেট পড়ে গেল |
তুমুল সমালোচিত তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বলায় তার নির্বাচনি এলাকা জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ |
রাতে তারাকান্দি শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন |
মিষ্টিও বিতরণ করেন তারা |
এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানান |
উপজেলার কয়েকটি স্থানে মানুষ পটকা ফুটিয়ে উল্লাস প্রকাশ করেন বলে জানিয়েছেন স্থানীয়রা |
নারীর প্রতি 'অবমাননাকর' ও 'বর্ণবাদী' মন্তব্য করে আগে থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন প্রতিমন্ত্রী |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.