content stringlengths 0 129k |
|---|
কিন্তু এই গবেষণা বলল ভিন্ন কথা |
আসলে ইরানিয়ান ফার্মার বা ইরানীয় কৃষক নয়, বরং ইরানিয়ান হান্টার গ্যাদারাররাই স্বাধীনভাবে এই অঞ্চলে প্রবেশ করে, তারা স্থানীয় সাউদ এশিয়ান হান্টার-গ্যাদারার বা শিকারী সংগ্রাহকদের সাথে মিশ্রিত হয়ে (যাদের সাথে আন্দামানিজদের জেনেটিক্সে মিল আছে), এবং স্বাধীনভাবে (অর্থাৎ ইরানীয় ফার্মারদের কোন সাহায্য ছাড়াই) সিন্ধু সভ্য... |
যেহেতু সিন্ধু সভ্যতার শেষে স্তেপ জিন নিয়ে ইন্দো ইউরোপীয়রা ভারতবর্ষে প্রবেশ করে (যাদেরকে অনেকে আর্য বলে থাকে), সুতরাং স্বাভাবিকভাবেই সিন্ধু সভ্যতার এই স্যাম্পলে স্তেপ জিন পাওয়া যাবার কথা না, পাওয়া যায় নিও |
সেই সাথে পাওয়া যায়নি আনাতোলিয়ান ফারমারদের জিনও |
এই আনাতোলিয়ান ফার্মার বা আনাতোলীয় কৃষকদের নিয়েও দু চারটি কথা বলা দরকার |
ফার্টাইল ক্রিসেন্টে কৃষির বিস্তারের পর, আনাতোলিয়া বা বর্তমান তুরস্কেও খ্রিস্টপূর্ব ৮০০০ অব্দের দিকে কৃষির বিস্তার শুরু হয় |
আগে ধারণা করা হত, ফারটাইল ক্রিসেন্টের লোকেরাই আনাতোলিয়ায় প্রবেশ করে কৃষির সূচনা করে, কিন্তু পরে জানা গেল যে তা হয়নি |
বরং আনাতোলিয়ার হান্টার-গ্যাদারাররাই স্বাধীনভাবে কৃষির সূচনা করেছিল, ঠিক যেমন সিন্ধুসভ্যতায় হয়েছিল |
কিন্তু তাই বলেকি ইউরোপে কৃষির সূচনায় মাইগ্রেশনের প্রভাব নেই? আলবত আছে |
পরবর্তীতে এই আনাতোলিয়ান ফার্মাররাই ইউরোপের বিভিন্ন স্থানে মাইগ্রেট করে কৃষিকে গোটা ইউরোপে পৌঁছে দিয়েছিল স্টারসেভো-কোরস-ক্রিস কালচার, ফানেল বিকার কালচার, লিনিয়ার পটারি কালচার গঠনের মাধ্যমে |
এসব কালচার ইউরোপে ইন্দো ইউরোপীয়দের প্রবেশের পূর্বেই বর্তমান ছিল |
এদিকে এই আনাতোলিয়ান হান্টার-গ্যাদারারদের একটা অংশ (কৃষক নয়) ইরানীয় অঞ্চলে প্রবেশ করে ইরানীয়দের সাথে মিশ্রিত হয় |
এরপর এরাই ইরানিয়ান ফারমার বা ইরানীয় কৃষকগোষ্ঠী (পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল উভয়ই) তৈরি করে, অর্থাৎ আনাতোলীয় ও ইরানীয়দের মিশ্রিত জাতি (যদিও ইরানীয় জিনই অধিক) ইরানীয় অঞ্চলের পূর্ব ও পশ্চিম দিকে কৃষির বিস্তার করে |
সেহেতু ইরানীয় কৃষকদের মধ্যে ওই আনাতোলিয়ান জিন পাওয়া যায় |
সুতরাং বলা যায় যদি ইরানিয়ান ফারমাররাই ভারতবর্ষে এসে সিন্ধুসভ্যতায় প্রবেশ করে কৃষির সূচনা করে থাকত, তবে সিন্ধুসভ্যতার লোকের মধ্যেও আনাতোলিয়ান জিন পাওয়া যেত |
কিন্তু তা তো পাওয়া যায়নি, সুতরাং বোঝাই যাচ্ছে ইরানিয়ান ফার্মাররা সিন্ধুসভ্যতায় কৃষির সূচনা করেনি, বরং ইরানিয়ান হান্টার-গ্যাদারার বা ইরানীয় শিকারী-সংগ্রাহকগণ আরও পূর্বে ইরানীয় অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতবর্ষে প্রবেশ করে সিন্ধু সভ্যতায় কৃষিকাজ স্বাধীনভাবে শুরু করেছে |
এদিকে ইউরোপে যেমন আনাতোলিয়ান ফার্মারদের দ্বারাই সমগ্র ইউরোপে কৃষি ছড়িয়ে গেছে, তেমনি সমগ্র ভারতবর্ষেও এই সিন্ধু সভ্যতার লোকেদের দ্বারাই কৃষি ছড়িয়ে থাকতে পারে, যদিও তা এখনও প্রমাণিত হয়নি, গবেষকগণ ধারণা করছেন মাত্র |
লক্ষণীয় যে, পরবর্তীতে ভারতবর্ষে আসা ইন্দো-আর্যরা কিন্তু কৃষিজীবি ছিল না, স্তেপ প্যাস্টোরালিস্ট ছিল, তারা কৃষি নিয়ে আসেনি, বরং কৃষিকে গ্রহণ করেছিল |
মোদ্দাকথা হল, অনেক জায়গায় যেমন দাবি করা হচ্ছে যে এই গবেষণা প্রমাণ করছে "আর্যরা" বাইরে থেকে ভারতবর্ষে প্রবেশ করেনি, তা প্রোপাগান্ডা মাত্র, কেননা এরিয়ান মাইগ্রেশন নিয়ে এই গবেষণা কিছু বলছেই না |
সুতরাং সাবধান করা হচ্ছে |
এরকম প্রোপাগান্ডা দেখে দিকভ্রান্ত হবেন না |
(চিত্রে নীল, কমলা ও লাল দিয়ে যথাক্রমে আনাতোলিয়ান, ইরানিয়ান ও সাউদ এশিয়ান হান্টার-গ্যাদারারদের লিনিয়েজ বোঝানো হয়েছে |
) |
তথ্যসূত্রঃ |
১ |
, |
২ |
মূল গবেষণাপত্রটি পড়ুন এখান থেকে - |
মন্তব্য করুন জবাব বাতিল |
আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না |
* চিহ্নিত বিষয়গুলো আবশ্যক |
মন্তব্য |
নাম * |
ইমেইল * |
ওয়েবসাইট |
Δ |
"জ্ঞান যেখানে সীমাবদ্ধ, |
যুক্তি যেখানে আড়ষ্ট, |
মুক্তি সেখানে অসম্ভব" |
সংশয় - চিন্তার মুক্তির আন্দোলন |
অনুসন্ধান |
অনুসন্ধানঃ |
পরিবেশ সচেতন হোন |
পলিথিন, প্লাস্টিকের পন্য ব্যবহার বন্ধ করুন |
যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না |
পুকুরে, নদীতে বা সমুদ্রে কখনোই আবর্জনা ফেলবেন না |
এই পৃথিবীই আমাদের একমাত্র গ্রহ, আমাদের একমাত্র আবাস |
একে সুস্থ রাখুন |
পরিবেশ সচেতনতার অংশ হিসেবে আমরা ব্যবহার করছি সার্ভার, যা গ্রীন এনার্জি দ্বারা পরিচালিত এবং পরিবেশবান্ধব |
ইন্টারনেট নিরাপত্তার জন্য আমরা ব্যবহার করছি |
শিশুদের প্রতি সদয় হোন |
তাদের বকাঝকা কিংবা মারধর করবেন না |
আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন |
সাম্প্রতিক প্রবন্ধ সমূহ |
গ্রিসের ক্রিট দ্বীপের ট্রাকিলোস সৈকতে পাওয়া ৬০ লক্ষ বছরের মানবসদৃশ হোমিনিন প্রাণীর পদচিহ্ন : ট্রাকিলোস পদচিহ্ন নিয়ে বিতর্ক কেন? |
দাসী প্রসঙ্গে নাকে দড়ি বাঁধাদের মিথ্যাচারের জবাব |
বিবর্তনের প্রমাণ: 30 বছরের সাধনা, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে বিবর্তন ও এককোষী থেকে বহুকোষী বিবর্তন |
আবর্জনা () ভরা আর 2007 সালে প্রকাশিত প্রোজেক্টের দ্বন্দ্ব |
মানুষের বিবর্তনে সদ্যপ্রাপ্ত "ড্রাগন ম্যান" জীবাশ্মের ভুমিকা |
ইসলাম যেভাবে মুমিনদের অবাধ যৌনস্বাধীনতা দেয় |
আল্লাহ কি কখনো মিথ্যা কথা বলেন? |
ভিক্টিম ব্লেইমিং এবং জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিজ বায়াস |
জনসংখ্যা বৃদ্ধি, মাতৃ ও শিশুমৃত্যুতে ইসলামের ভূমিকা |
ইসলামে দাসীদের সাথে আচরণ প্রসঙ্গে |
ক্যাটাগরি সমূহ |
অবশ্যপাঠ্য |
আর্কিওলজি |
আস্তিক্য |
ইতিহাস |
ইতিহাসে ধর্ম |
ইসলাম |
ইসলামে নারী |
কোরআনের ভুল |
খ্রিস্টান |
ছদ্মবিজ্ঞান |
জীবের উদ্ভব |
জেনেটিক্স |
দর্শন |
ধর্ম |
ধর্মের মনস্তত্ত্ব |
ধর্মের সমাজতত্ত্ব |
নারীবাদ |
পদার্থবিদ্যা |
প্রতিক্রিয়া |
প্রশ্নোত্তর |
প্রোপাগান্ডা |
বই |
বাংলায় ধর্মের ইতিহাস |
বিজ্ঞান |
বিবর্তন |
বৃহৎ সম্প্রসারণ |
বৌদ্ধ |
মনোবিজ্ঞান |
মহাকাশ |
মানবাধিকার |
যুক্তিবাদ |
সম্পাদকীয় |
সংশয়বাদ |
স্টিকি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.