content stringlengths 0 129k |
|---|
অন্যান্য |
কৃষি বিশ্বকোষ |
পশুপালন |
& |
' . : |
# |
প্রধানমন্ত্রী কিষান যোজনা |
লাভজনক চাষাবাদ |
মাছ চাষ সম্পর্কে তথ্য |
পিএম কিষান ট্রাক্টর যোজনা |
ধান চাষ |
পশুপালন |
: |
: জেনে নিন গবাদি পশুর ক্ষুরা রোগ ও প্রতিরোধ ব্যবস্থা |
রায়না ঘোষ , 21 2021 12:41 |
( - ) |
ক্ষুরা রোগ গবাদিপশুর অত্যন্ত ছোঁয়াচে তীব্র প্রকৃতির ভাইরাসজনিত রোগ |
এ রোগে আক্রান্ত পশুর মুখ ও পায়ে ঘা হবার ফলে খাদ্য গ্রহণ করতে পারে না এবং খুঁড়িয়ে হাটে |
গরু, মহিষ, ছাগল, ভেড়া, হরিণ ও হাতিসহ বিভক্তি ক্ষুরা বিশিষ্ট ( ) প্রাণীদের মধ্যে এই রোগ দেখা দেয় |
৬ মাস বয়সের নীচের বাচ্চাদের এই রোগে মৃত্যু হয় |
এই নিবন্ধে এই রোগের বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হলো, |
রোগের কারণ: |
ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ( ) নামক এক প্রকার ভাইরাস এ রোগ সৃষ্টি করে |
সে কারণে ইংরেজিতে ক্ষুরা রোগকে এফ,এম,ডি বলে |
এ ভাইরাস মোট ৭ রকমের হয়ে থাকে | |
ক্ষুরা রোগের বিস্তার: |
ক্ষুরা রোগে আক্রান্ত পশুর লালা, ঘায়ের রস, মলমূত্র, দুধ ইত্যাদির মাধ্যমে এই ভাইরাস নির্গত হয় |
এ ভাইরাস দ্বারা বাতাস ও খাদ্যদ্রব্য দূষিত হয় | আক্রান্ত পশুর ব্যবহূত দ্রব্যাদি ও পশুজাত দ্রব্যের (চামড়া, মাংস, দুধ ইত্যাদি) মাধ্যমে এ ভাইরাস একস্থান থেকে অন্যস্থানে ছড়িয়ে পড়ে |
আরও পড়ুন - : কিভাবে চারণভূমিতে হাঁস, মুরগি পালন শুরু করবেন? |
ক্ষুরা রোগের লক্ষণ(): |
শরীরের তাপমাত্রা বেড়ে যায়; জিহ্বা, দাঁতের মাড়ি, সম্পূর্ণ মুখ গহ্বর, পায়ের ক্ষুরের মাঝে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় |
ক্ষত সৃষ্টির ফলে মুখ থেকে লালা ঝরে, সাদা ফেনা বের হয় |
কখনো ফোসকা পড়ে |
প্রাণী খোঁড়াতে থাকে এবং মুখে ঘা বা ক্ষতের কারণে খেতে কষ্ট হয় |
অল্প সময়ে প্রাণী দুর্বল হয়ে পরে |
এ রোগে গর্ভবতী গাভির প্রায়ই গর্ভপাত ঘটে |
দুধালো গাভির দুধ উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায় |
বয়স্ক গরুর মৃত্যুহার কম হলেও আক্রান্ত বাছুরকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন |
অর্থাৎ ৬ মার বয়সের নীচে আক্রান্ত বাছুরের ৯৫ শতাংশই মারা যায় |
প্রতিকার(): |
আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে |
অসুস্থ পশুর ক্ষত পটাশ বা আইওসান (০.০১ শতাংশ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট) মিশ্রিত জল দিয়ে ধুয়ে দিতে হবে |
ফিটকিরির জল ১০ গ্রাম (২ চা চামচ) ১ লিটার জলে মিশিয়ে মুখ পরিষ্কার করতে হবে |
সোহাগার খৈ মধু মিশিয়ে মুখের ঘায়ে প্রলেপ দিতে হবে |
নরম খাবার দিতে হবে |
পশুকে শুষ্ক মেঝেতে রাখতে হবে; কোনো অবস্থায়ই কাদা মাটি বা জলে রাখা যাবে না |
সুস্থ অবস্থায় গবাদিপশুকে বছরে ২ বার প্রতিষেধক টিকা দিতে হবে |
খাওয়ার সোডা ৪০ গ্রাম ১ লিটার জলে মিশিয়ে পায়ের ঘা পরিষ্কার করে সালফানাসাইড পাউডার লাগাতে হবে | সালফানাসাইড/টেট্রাসাইক্লিন অথবা উভয় ওষুধ ৫ থেকে ৭ দিন ব্যবহার করতে হবে |
খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মাছি না বসে ক্ষত জায়গায় |
এক্ষেত্রে সালফানিলামাইড পাউডার ও নিগুভন পাউডার নারিকেল তৈল এর সাথে বা ভেজেলিনের সাথে মিশ্রিত করে ঘায়ে লাগানো দরকার |
ওষুধ লাগানোর আগে পায়ের ঘা হাইড্রোজেন পার অক্সাইড দ্বারা পরিস্কার করলে ভালো ফল পাওয়া যায় |
মুখে ঘায়ের কারণে অতিরিক্ত লালা নির্গত ও খাওয়া ছেড়ে দিলে অবশ্যই স্যালাইন (৫% গ্লুকোজ +০.৯% সেডিয়াম ক্লোরাইড যুক্ত) শিরায় দিতে হবে |
এর সাথে ভিটামিন বি-কমপ্লেক্স ইনজেকশন প্রয়োগে ঘা, সেরে উঠার পাশাপাশি খাওয়ার আগ্রহ বাড়বে |
তবে সতর্ক থাকতে হবে শুধুমাত্র গ্লুকোজ ইনজেকশন প্রয়োগ করা যাবে না |
পরিচর্যা ও সতর্কতা: |
রোগ যাতে না ছড়ায় সে জন্য আক্রান্ত পশুকে সুস্থ পশু থেকে আলাদা করে চিকিৎসা করতে হবে |
রোগাক্রান্ত পশুকে শুকনো জায়গায় রাখতে হবে, কোনো অবস্থাতেই কাদাজলে রাখা যাবে না | গোয়াল ঘর বা রুগ্ন পশুর ব্যবহূত দ্রব্যাদি ১-২ % কষ্টিক সোডা (১ বা ২ গ্রাম কষ্টিক সোডা ১০০ মি. লি. জলে মেশাতে হবে) বা ৪% সোডিয়াম কার্বোনেট (৪ গ্রাম সোডিয়াম কার্বোনেট ১০০ মি.লি. জলে মেশাতে হবে) দিয়ে পরিস্কার করতে হবে | ক্ষুরারোগে মৃত পশু... |
ক্ষুরা রোগের টিকা সময়মতো পশুকে দিতে হবে | |
আরও পড়ুন - : অধিক অর্থ উপার্জনে পালন করা খাকি ক্যাম্পবেল হাঁস |
কৃষি-সাংবাদিকতায় আপনার |
প্রিয় পৃষ্ঠপোষক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ |
আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা |
মানসম্পন্ন কৃষি সাংবাদিকতা সরবরাহ করা এবং গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের আপনার সমর্থন দরকার |
প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান |
এখনই অবদান রাখুন |
পশুপালন |
? |
! রায়না ঘোষ . ? . |
# |
প্রধানমন্ত্রী কিষান যোজনা |
লাভজনক চাষাবাদ |
মাছ চাষ সম্পর্কে তথ্য |
পিএম কিষান ট্রাক্টর যোজনা |
ধান চাষ |
: জেনে নিন বাঁধাকপি চাষ করে কিভাবে লাভবান হয়ে উঠবেন |
: জেনে নিন সহজে শীতকালীন ফুল চাষ পদ্ধতি |
: মনোফিলামেন্ট শেডনেট ব্যাবহারে চাষের বিপুল উন্নতির সুযোগ |
: সপ্তাহান্তে ফের বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস |
- : ২০৩০-এর মধ্যে ই-ভেহিকেলে ভরে যাবে কলকাতায় |
আমরা এখন হোয়াটসঅ্যাপেও উপলব্ধ! আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন এবং আপনার প্রয়োজনীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানুন |
আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন |
আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব |
& |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.