content stringlengths 0 129k |
|---|
@জয়,ছালাম/ওম শান্তি/ / নাস্তিকেরা যেটা বলে শুভেচ্ছা জানায় সেটা, (যেটা আপনার জন্য প্রযোজ্য , সেটাই গ্রহণ করুন) |
আপনার গল্পটি ভাল লেগেছে |
যেহেতু এটা গল্প , তাই এর পোস্টমর্টেমে গেলাম না |
তবে যেহেতু এই গল্পে বাস্তবের মানুষকে (জাকির নায়েক )ও টেনে এনেছেন তাই বুঝছিনা , এটা গল্প নাকি সত্য |
গল্পের উত্তরে আপনাকেও একটা গল্প শোনাই , যার সাথে বাস্তবতার মানুষের কোন সম্পর্ক নেই |
আস্তিক ও (বিজ্ঞানমনস্ক)নাস্তিকের গল্প |
এক সুন্দর বিকালে আস্তিক ও নাস্তিক দুই বন্ধু , আস্তিকের বাসার বৈঠকখানায় চা নাস্তা খেতে খেতে তর্কে মেতে উঠল |
নাস্তিক: তুমি একই সাথে দুটোরই পক্ষ নিতে পার না |
হয় তোমাকে বাইবেলের পক্ষ নিতে হবে অথবা বিবর্তনবাদের |
বাইবেল বলছে পৃথিবীতে মানুষ ও অন্যান্য জীব ও গাছপালার বয়স অনধিক ১০ হাজার বছর এবং সূর্য তথা মহাবিশ্বের আগে পৃথিবীর জন্ম |
কিন্তু বিজ্ঞান এবং বিবর্তনবাদিরা বলছে , ওরা ৩৬০ কোটি বছরের পুরানো জীবাশ্ম () খুজে পেয়েছে |
মহাবিশ্বের আগে পৃথিবীর জন্ম অসম্ভব |
পরষ্পরবিরোধী দাবী |
আস্তিক: অবশ্যই তুমি দুপক্ষ নিতে পার |
এর জন্য তোমাকে কিছু তথ্য জানা লাগবে |
নাস্তিক চায়ের কাপে চুমুক দিয়ে বললো : ঠিক আছে |
বলো শুনি |
সাবধান, উল্টাপাল্টা বুঝ দিয়ে কিন্তু পার পাবে না |
আস্তিক কোন কথা না বলে, সোফা থেকে উঠে বুকশেল্ফ থেকে রাজা জেম্স ভার্সান বাইবেল (সবচেয়ে বেশি পঠিত) ও ইংলিশ-হিব্রু-ইংলিশ ডিকশনারি এনে নাস্তিককে দিয়ে বললো: ঈশ্বরবাদী ও বিবর্তনবাদী উভয়েই বাইবেলের প্রথম দুটি আয়াতের মানে বুঝতে ভুল করেছে |
সমস্ত রহস্য মাত্র একটা শব্দের মধ্যে নিহিত |
নাস্তিক: একটা শব্দ ! কোনটা? |
আস্তিক: ঈশ্বরবাদী ও বিবর্তনবাদীর মধ্যেকার বিতর্ক শুধু শেষই করবে না , ওদেরকে এক করে দেবে |
ঠিক আছে , বাইবেল খুলে প্রথম আয়াত দুটি পড়ে শোনাও |
নাস্তিক: |
1:1 . (ঈশ্বর প্রথমে মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করলো) |
1:2 , ; . .(এবং পৃথিবী ছিল নিরাকার ও শূন্যময়; অতল গহ্ববরের উপর অন্ধকার বিরাজ করত |
ঐশ্বরিক এক বায়ু জলরাশির উপর বইত |
) |
আস্তিক: জানোই তো বাইবেল হিব্রু ভাষায় নাযিল হয়েছিল |
এখন ডিকশনারি খুলে দেখতো , "ছিল"র () সমার্থক আর কি কি শব্দ আছে? হওয়া বা হয়ে গেল ( ) আছে না? ২য় আ্য়াতের সঠিক মানে হবে পৃথিবী হয়ে গেল () বিশৃঙ্খল () ও খালি () |
নাস্তিক রেগে গিয়ে বললো: তুমি বাইবেল নুতন করে লিখবে নাকি? |
আস্তিক: আমি তোমাকে আদি হিব্রু থেকে ২য় আয়াতের মানে দেখাচ্ছি , ইংরাজি অনুবাদ ভুলে যাও |
আদি হিব্রুতে নিরাকার ও শূন্যময়ের আরো মানে হয় - বিশৃঙ্খল ও খালি |
আরো দেখ , হিব্রু শব্দ "হায়া , তহু আর বোহু" র সঠিক কোন ইংরাজি প্রতিশব্দ নেই |
এই সবকিছু এক করলে দেখবা , ১ম ও ২য় আয়াতের মাঝে শত শত কোটি বছরের ব্যবধান |
বাইবেলে মাঝের এই সময়ের কোন বর্ননা নেই |
১ম আয়াত - ঈশ্বর প্রথমে মহাবিশ্ব ও পৃথিবী সৃষ্টি করেন |
সেটা বিগ ব্যন্ঙের মতো শুরু হতেই পারে , ঈশ্বর যখন বলেন নি কেমনে তিনি সৃষ্টি করেছেন |
২য় আয়াত অনুযায়ী পৃথিবী বিশৃঙ্খল ও খালি হওয়ার আগ পর্যন্ত (ঈশ্বরবাদীদের দাবী অনুযায়ি ১০ হাজার বছর পূর্ব পর্যন্ত) মহাবিশ্ব বিজ্ঞানিদের ধারনার সাথে মিল রেখে বিকশিত হয়েছে এবং এ পৃথিবীতে ডারউইনের থিওরী অনুযায়ি জীবণের বিকাশ ঘটেছে |
নাস্তিক: সে না হয় হলো, তা ১০ হাজার বছর পূর্বে পৃথিবী খালি হলো কি করে? যার ফলে ঈশ্বর কে আবার সবকিছু নুতন করে সৃষ্টি করতে হোলো, বাইবেলে যেমন বলা হয়েছে? |
আ্স্তিক: সঠিক বলতে পারব না |
এর কারন বিজ্ঞানিরাই ভালো বলতে পারবেন |
তবে আমি কিছু ধারনার কথা বলতে পারি |
হয়ত প্রকান্ড কোন উল্কাপাত হয়েছিল বা দীর্ঘদিন ধরে বিশাল অগ্নুৎপাত হয়েছিল , যার ফলে সমগ্র পৃথিবী আগুনে পুড়ে যায় ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় |
ফলে সূর্য রশ্মি ভূপৃষ্ঠে না পৌছার ফলে তৃণ , গাছপালা সব মরে যায় |
ফলশ্রুতিতে সকল জীব মারা যায় খাদ্যের অভাবে |
সূর্যের তাঁপের অভাবে শুরু হয় বরফ যুগ |
সমস্ত পৃথিবী বরফে ঢেকে নিরাকার ও খালি হয়ে যায় |
সমুদ্রের গভীরে কিছু মাছ জাতীয় প্রাণী বেচে থাকতে পারে |
কিছু কিছু প্রমানের কথা শুনতে পাই , সত্যি মিথ্যা জানি না |
ম্যমথের গনকবর পাওয়া গেছে , তারা নাকি হটাৎ বরফে জমে ঘাস খেতে খেতে মারা গেছে , মুখে নাকি ঘাস ছিল |
এটা নাকি ঘটেছিল আনুমানিক ১০ হাজার বছর আগে |
একই সময়কার টক্সিক ভলকানিক ডাস্ট নাকি পাওয়া যায় , যা পুরো পৃথিবীকে ঢেকে ফেলেছিল |
নাস্তিক: হুম ! এ পর্যন্ত বিশ্বাসযোগ্য মনে হচ্ছে , কিন্তু বাইবেলে পরে যা বলা হয়েছে , তা তো বিশ্বাসযোগ্য না |
আস্তিক: সন্ধ্যা হয়ে গেছে |
মাগরেবের নামাজ পড়বো |
আজ বাড়ি যাও |
আরেকদিন বাকিগুলো নিয়ে আলাপ করব |
জয় এপ্রিল 21, 2011 6:07 অপরাহ্ন - |
ফারুক ভাই, |
অয়ালাইকুম আসসালাম |
নাস্তিকরা মানুষ ফারুক ভাই, -ওয়ালা মানুষ |
বেশিরভাগই যেকোনো সংস্কৃতির সাথে মিলেমিশে শান্তিতে থাকতে চায় |
সংস্কৃতির কোন অংশে যদি মানুষের জন্য, পুরো পৃথিবীর জন্য ক্ষতিকর কিছু চোখে পড়ে, সেগুলো বর্জন করার চেষ্টা করে, বদলাবার চেষ্টা করে |
কোন নাস্তিক মনে হয় পিঠে নাস্তিক লেবেল লাগিয়ে ঘোরে না |
সাধারণ কোন সম্ভাষণের সাধারন প্রত্যুত্তর দেয় |
ব্যবহার করে |
এই জিনিষটার এতো অভাব কেন ভাই আপনার মধ্যে? অন্তত টিভি দেখে, আশেপাশের দু-একজন মানুষ দেখে এইটা শিখতে পারলেন না যে ওম্ শান্তি কোন শুভেচ্ছা বার্তা না? নাকি বিশ্বাস করেন কাফেরদের খোঁচা মারা সোয়াবের বিষয় |
এই গল্প যখন খুজে বের করতে পেরেছেন, এর হাজারটা জবাব ও নিশ্চয়ই পেয়েছেন |
গল্পের লেখকের অনেক শিক্ষা বাকি, কারন বিজ্ঞান কি জানলে নাস্তিকমিয়া যে বিজ্ঞানমনস্ক এমন কোনোদিন করতে পারতেন না |
বিজ্ঞান আপনার জন্য সব কিছু প্রমান করতে যাবে না |
বিজ্ঞানের মুলেই আছে . বিজ্ঞান অল্প কিছু ঘটনা বিশ্লেষণ করে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতির ব্যাপারে কিছু করে |
যে মিলবে সেটা মানার জন্য লাগে শুধু |
আপনার জন্য, আর একটি ছোট গল্প |
শনিমিয়ার জন্ম কাফের(নাস্তিক) পরিবারে |
তাই সে ছোট বেলায় কোন ধর্ম শিক্ষা পায়নি |
মতিমিয়ার মতনই ছোটবেলায় সে টের পেল সব কিছু নিচেই পড়ে |
বড় হয়ে রঞ্জু স্যার-এর ক্লাসে সে নিউটন মামার আইন শিখলো |
কিন্তু তার মনে হল, ফুটবল, টেনিস বল নিচে পড়লেও, গাম বল কোন না কোন দিন উড়াল দিবেই |
তাই সে নিয়মিত গাম বল ফেলে পরীক্ষা চালাতে লাগলো |
এভাবেই তার জীবন কেটে গেল |
মতিমিয়া, শনিমিয়া, আপনার গল্পের আস্তিক, নাস্তিক সবারই জীবন কেটে যায় |
তবুও আমাদের, মুক্তমনাদের কোথায় জানি একটা দুঃখ থেকে যায় |
ফারুক এপ্রিল 22, 2011 10:06 অপরাহ্ন - |
@জয়, সালামুন আলাইকুম |
নাস্তিকরা মানুষ ফারুক ভাই, -ওয়ালা মানুষ |
নাস্তিকরা যে মানুষ না , এমন ধারনা আমার কোন মন্তব্যে বা পোস্টে প্রকাশ পেয়েছে? আমি তো জানি না |
আপনার জানা থাকলে একটা স্ক্রীনশট দিলে বাধিত হব |
আমার এই গল্পে ও দেখুন নাস্তিক ও আস্তিক দুই বন্ধু এবং কেউ কারো বুদ্ধিমত্বাকে খাটো করে দেখছেনা |
বরং গল্পে চেষ্টায় করা হয়েছে দুজনের মাঝের বিরোধকে নাই করে দিতে |
লাভ হলো কিছু? উল্টো বুঝলি রামের মতৈ আপনি বুঝলেন |
অন্তত টিভি দেখে, আশেপাশের দু-একজন মানুষ দেখে এইটা শিখতে পারলেন না যে ওম্ শান্তি কোন শুভেচ্ছা বার্তা না? নাকি বিশ্বাস করেন কাফেরদের খোঁচা মারা সোয়াবের বিষয় |
খোঁচাটাতো ভাই আপনিই মারলেন |
আমিতো শুভেচ্ছা বার্তা দিয়েই আমার মন্তব্য শুরু করেছিলাম |
আপনার কাছে ওম্ শান্তি শুভেচ্ছা বার্তা মনে না হলেও আমার কাছে বা অন্য অনেকের কাছেই এটা শুভেচ্ছা বার্তা |
একটু খাটিয়ে গুগলিঙ করলেই আপনি এমন মিথ্যা দোষারোপ করতে পারতেন না |
8 |
" " . |
://./ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.