content
stringlengths
0
129k
এখন বুঝলাম ফরিদ ভাইয়ের নাম কিভাবে পেলেন
এডমিনদের বলবো এই ইমেইলের ব্যবস্থাটি পরিবর্তন করে এনোনিমাস রাখার জন্যে
ভুলটা আমারই হয়েছে
আমি এডমিনের বদলে নিজস্ব আইডি দিয়ে লগইন করেছিলাম
যার কারণে ইমেইলে আমার নাম চলে গিয়েছে
এডমিন নামে লগইন করলে ইমেইল যেতো এডমিনের নামেই
আমার আইডিতে এডমিনের পূর্ণ সুবিধা থাকাতে, এডমিনের বেশিরভাগ কাজই সাধারণত আমি করে থাকি নিজস্ব নামে লগইন করে
এতে করে কোনো সমস্যা হয় নি কখনো
কিন্তু, এক্ষেত্রে ঝামেলা পাকিয়েছে এই ইমেইলটা
পোস্ট অনুমোদনের ফলশ্রুতিতে যে লেখকের কাছে একটা নোটিফিকেশন ইমেইল যায়, সেটা একেবারেই খেয়াল ছিল না আমার
স্বাধীন এপ্রিল 20, 2011 10:07 পূর্বাহ্ন -
@ফারুক,
আপনি আর সোনার বাংলাদেশ ব্লগের এই ব্যক্তি মনে তো হচ্ছে একই জন
এই লেখাটিও সেখানে আছে দেখা যাচ্ছে
তো আপনার লেখা তো মানুষের কাছে যাচ্ছেই
দয়া করে মুক্তমনাকে রেহাই দিলে ভালো হয়
মানুষ খাল কেটে কুমীর আনে, কিন্তু মুক্তমনার এডমিনেরা তো দেখি খাল কেটে ডাইনোসর আনে
স্বাধীন এপ্রিল 20, 2011 10:19 পূর্বাহ্ন -
@স্বাধীন,
আরেকটি বিষয় বুঝতে পারছি না
যেখানে কোরান যে কোন অলৌকিক গ্রন্থ নয় সেটিই মুক্তমনার সদস্যরা যুক্তি দিয়ে প্রমান করার চেষ্টা করে, সেখানে একজন কুরান অনলি ধার্মিক কিভাবে মুক্তমনার সদস্য হোন
এর মাধ্যমে মুক্তমনা এডমিনেরা কি বুঝাতে চাচ্ছেন দয়া করে ব্যাখ্যা করলে ভালো হয়
উনি কি তাহলে আমাদেরকে কোরানের সত্যিকার ব্যাখ্যা দিয়ে নসিহত করার জন্যে আছেন এই ব্লগে? আমি আসলেই কনফিউজড
মুশফিকের মত একজন তার পাকি প্রেমের বয়ান শুনিয়ে যায় নির্বিঘ্নে, আরেকজন এসে বিজ্ঞান শিখিয়ে যায়
:-
ফারুক এপ্রিল 21, 2011 12:22 পূর্বাহ্ন -
@স্বাধীন,
আপনি আর সোনার বাংলাদেশ ব্লগের এই ব্যক্তি মনে তো হচ্ছে একই জন
এই লেখাটিও সেখানে আছে দেখা যাচ্ছে
এই দেখেন , আবার মিথ্যাচার করলেন
এই লেখাটি এখানে ছাড়া অন্য কোন বাংলা ব্লগে এখনো দেই নি , তবে ভবিষ্যতে দেয়ার ইচ্ছা আছে
হ্যা , আমি ও সোনার বাংলাদেশ ব্লগের ব্যাক্তিটি একি
কোন অসুবিধা?
ফরিদ আহমেদ এপ্রিল 20, 2011 8:45 পূর্বাহ্ন -
@ফারুক,
আপনার সাথে একমত
এই পোস্টটাকে অন্যেরা যাই বলুক না কেন, আমার তরফ থেকে একে আবর্জনা বিশেষণে ভূষিত করাটা সঠিক কাজ হয় নি
আমি আন্তরিকভাবে দুঃখিত এজন্য
স্বাধীন এপ্রিল 20, 2011 10:28 পূর্বাহ্ন -
@ফরিদ আহমেদ,
এই পোস্টটাকে অন্যেরা যাই বলুক না কেন, আমার তরফ থেকে একে আবর্জনা বিশেষণে ভূষিত করাটা সঠিক কাজ হয় নি
জ্বি, আসলেই এটা ঠিক হয়নি
আপনার উচিত ছিল এই বিতর্কে নিশ্চুপ থাকা
প্রত্যেক মডারেটরের উচিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়গুলো এড়িয়ে যাওয়া
এনি ওয়ে, ভুল থেকেই আমরা শিখবো
আমার মনে হয় গত কিছু দিন ধরে অনেক অযাচিত মন্তব্য হয়েছে
সময় এসেছে একটু কঠোর হওয়ার
আমি মানি যে সব সময় এডমিনের আসাটাও ভালো নয়
কিন্তু বিতর্ক যখন ব্যক্তি আক্রমণে চলে যায় তখন ত্বরিত ব্যবস্থা না নেওয়া হলে সদস্যদের মধ্যে ভুল বুঝাবুঝির সম্ভাবনা বেড়ে যায়
মাঝখান থেকে বহিরাগতরা মজা লুটে
ফারুক এপ্রিল 21, 2011 12:13 পূর্বাহ্ন -
@স্বাধীন,
উনি কি তাহলে আমাদেরকে কোরানের সত্যিকার ব্যাখ্যা দিয়ে নসিহত করার জন্যে আছেন এই ব্লগে?
এই পোস্টে বা আমার অন্য কোন পোস্টে কোরানের আয়াত দেয়া আছে কী? অভিযোগ যখন করবেন , তখন তা সত্য নিষ্ঠ হওয়া উচিৎ নয় কী?
মাঝখান থেকে বহিরাগতরা মজা লুটে
আপনাদের এই ব্লগ কি কোন কাল্ট (নাস্তিকতা ধর্মে বিশ্বাসী) গ্রুপের মাঝে সীমাবদ্ধ? অন্য কারো সেখানে প্রবেশ নিষিদ্ধ? জানা ছিল না তো!! বহিরাগত কারা? এদেরকে কিভাবে চিহ্নিত করেন? ব্লগের ব্যানারে এগুলো লিখে টানিয়ে দেন , তাহলে না জেনে আমার মতো লোক হুট হাট ঢুকে পড়ে আপনাদের বিরক্ত করবে না
রৌরব এপ্রিল 21, 2011 1:38 পূর্বাহ্ন -
@ফারুক,
এই পোস্টে বা আমার অন্য কোন পোস্টে কোরানের আয়াত দেয়া আছে কী?
নিচে জয়কে দেয়া আপনার মন্তব্য দেখুন
ফারুক এপ্রিল 21, 2011 6:43 অপরাহ্ন -
@রৌরব, আপনি কি সবকিছু হলুদ দেখছেন? :-
জয়কে দেয়া আমার মন্তব্যে কোরানের আয়াত কোথায় দেখলেন?
রৌরব এপ্রিল 21, 2011 7:57 অপরাহ্ন -
@ফারুক,
আমি জানতাম ঠিক এই মন্তব্যটিই আপনি করবেন 😀 😀
ফারুক এপ্রিল 21, 2011 9:43 অপরাহ্ন -
@রৌরব, নেন , 'মধুরেন সমাপেত' এর মতো আমাদের বিতর্কটাও 'হাসিরেন সমাপেত' করি
😀 😀
ফারুক এপ্রিল 21, 2011 6:32 অপরাহ্ন -
@ফরিদ আহমেদ,
এই পোস্টটাকে অন্যেরা যাই বলুক না কেন, আমার তরফ থেকে একে আবর্জনা বিশেষণে ভূষিত করাটা সঠিক কাজ হয় নি
আমি আন্তরিকভাবে দুঃখিত এজন্য
আপনার কাছে আবর্জনা মনে হলে অবশ্যই আমার পোস্টকে আবর্জনা বিশেষণে ভূষিত করবেন , এতে দুঃখ পাওয়ার কিছু নেই
এটা আপনার অধিকার
আমার পোস্ট সকলের কাছে ভাল লাগবে , এমন আশা কখনৈ করি না
আমার আপত্তি ছিল আপনার দ্বিচারিতা নিয়ে
দুঃখ প্রকাশ করার চেয়ে নিজেকে যদি শুধরাতে পারেন , তবে সেটাই হবে উত্তম
ফরিদ আহমেদ এপ্রিল 21, 2011 8:48 অপরাহ্ন -
@ফারুক,
আমার আপত্তি ছিল আপনার দ্বিচারিতা নিয়ে
দুঃখ প্রকাশ করার চেয়ে নিজেকে যদি শুধরাতে পারেন , তবে সেটাই হবে উত্তম
কিছু কিছু জায়গা আছে যেখানে দুঃখ প্রকাশের সুসভ্য আচরণটা অপাত্রে বর্ষিত হয়
আপনি মনে হচ্ছে সেরকমই এক পাত্র
আমি দুঃখ প্রকাশ না করে, আপনার আক্রমণাত্মক মন্তব্যের বিপরীতে পাল্টা আক্রমণও করতে পারতাম
করি নি
না করে তার বদলে দুঃখপ্রকাশ করেছিলাম
কিন্তু, দেখা গেল যে, আমার সেই সুসভ্যতা বিন্দুমাত্রও মূল্য পেল না আপনার কাছে
কাজেই, ওই দুঃখপ্রকাশ প্রত্যাহার করে নিচ্ছি আমি
এখন থেকে আক্রমণে এলে, প্রতি আক্রমণের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন বলেই আশা রাখছি
দ্বিচারিতার কিছু নেই
এর আগেও একাধিকবার বলেছি আমি মুক্তমনায়
আবারও বলছি
ব্যক্তি ফরিদ আহমেদ এবং মডারেটর ফরিদ আহমেদ সম্পূর্ণ ভিন্ন দুজন মানুষ
মডারেটর ফরিদ আহমেদ একজন আবেগহীন, নৈর্ব্যক্তিক মানুষ
তাঁর সহনশীলতার মাত্রা, সদস্যদের লেখা বা মন্তব্য মনোনয়ন দেয়ার মানদণ্ড ব্যক্তি ফরিদ আহমেদ এর তুলনায় একেবারেই ভিন্নতর
যে লেখাকে ব্যক্তি ফরিদ আহমেদ ভাবছে আবর্জনা বলে, সেই একই লেখাকেই হয়তো ভিন্নতর কোনো বিবেচনায় ছাড়পত্র দিয়ে দিচ্ছে মডারেটর ফরিদ আহমেদ
আপনার লেখা যে মডারেটর ফরিদ আহমেদ অনুমোদন করেছে, এটা আপনার জানার কথা নয়
মডারেটরের ভুলে সেটা আপনি জেনে গেছেন বলেই এই অভিযোগ করছেন
আমিও আপনাকে মডারেটর এবং আপনার মধ্যেকার গোপন বিষয়টাকে প্রকাশ্যে নিয়ে আসার বিষয়ে অভিযুক্ত করতে পারি