content
stringlengths
0
129k
কথাটা পুরোপুরি ঠিক না
এই করোনাকালেও নিজেদের ঘষা-মাজা করছেন ক্রীড়াবিদরা
শুধু খেলার ঘষা-মাজা নয়, ঘর-গেরস্থালির ছোটখাটো বিষয়েও হাত পাকাচ্ছেন অনেকে
সৌম্য সরকারকে দেখুন, বিয়ের পর কদিন যেতে না যেতেই কেমন রান্না শিখে ফেলেছেন!
রান্না-বান্নার সঙ্গে ছেলেদের দূরত্ব নতুন কিছু না
বেশির ভাগ ছেলে এ কাজে যেন মানসিকভাবেই বেশ পিছিয়ে
রান্নাটা ঠিক করা হয়ে ওঠে না
কিংবা আগ্রহ পান না অনেকেই
ব্যাচেলর বাসার কথা অবশ্য ভিন্ন
ঠেলায় পড়লে অনেক কিছুই শিখতে হয়
সৌম্যর অবশ্য তেমন সমস্যা নেই
বাংলাদেশ দলের ব্যাটসম্যান রান্না শিখছেন নিজ তাগিদেই
কাজে লাগাচ্ছেন ঘরে কাটানো সময়টুকু
গত ২৬ ফেব্রুয়ারি প্রিয়ন্তি দেবনাথের সঙ্গে মালাবদলের পর ঘর-সংসারে সময় কাটছে বাঁ হাতি টপ অর্ডারের
তার একটি নমুনাও দেখালেন তিনি
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছেন সৌম্য
ভিডিওতে দেখা যাচ্ছে, চোস্ত পাচকের মতো ফ্রাইপ্যানের চারপাশে তেলটা গড়িয়ে নিচ্ছেন তিনি
পরোটা ভাজতেই এই আয়োজন
ইনস্টাগ্রামে এ ভিডিওর ক্যাপশনে সৌম্য লিখেছেন, 'এটাই আমার প্রথম রান্নার প্রচেষ্টা! ডিম পরোটার সঙ্গে মুরগি!'
সৌম্যর ভক্ত থেকে অনুসারীরা এই ভিডিওতে নানা মজার মন্তব্যও করেছেন
একজন মজা করে লিখেছেন, 'বিয়ের পরেই অত্যাচার শুরু
তীব্র নিন্দা জানাই
' সৌম্যর ফ্রাইপ্যানে তেল গড়ানোর কৌশল নিয়ে মজা করেছেন আরেক অনুসারী
ব্যাটিংয়ের তাঁর হাত ও চোখের সমন্বয়ে স্ট্রোক খেলার দক্ষতা টেনে তিনি লিখেছেন, 'হাত ও চোখের সুন্দর সমন্বয়
'
চীনের জিনজিয়াংয়ের অবস্থা বাংলাদেশের মতো হতে চলেছে
সেখানকার (জিনজিয়াং) জনগণ চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শঙ্কায় রয়েছে
আর এমনটা হলে সেখানে গণতান্ত্রিক সাম্যাবস্থা জনমনের আকুল আকঙ্ক্ষার বিষয় হয়েই বিরাজ করবে
'দ্য কূটনীতি'র এক কলামে চীনের অধিকারকর্মী লিলি হার্ডিং এসব কথা বলেন
মূলত চীনের উইঘুর মুসলমান অধ্যুষিত জিনজিয়াংয়ের প্রতি চীনের আচরণ বোঝাতে তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই সময় এদেশের জনগণের ওপর পাকিস্তানের আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রসঙ্গ টানেন
মতামত কলামে হার্ডিং লিখেছেন, জিনজিয়াং পূর্ব তুর্কিস্তান নামেও পরিচিতি
শাংহাইয়ের এই শহরটি কেবল চীনের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনের জন্যে গুরুত্বপূর্ণ
এছাড়া এখানকার মানুষের কোনো মূল্য নেই তার সরকারের কাছে
তিনি আরও বলেন, জিনজিয়াংয়ের ভূখণ্ড এবং মানুষের প্রতি চীনের দৃষ্টিভঙ্গী সত্যিকার কলোনিয়ালিস্টদের মতো
কেবল অর্থনৈতিক বিবেচনায় তাদের দেখা হয়
উইঘুর মুসলমানদের মধ্যে যারা সম্পদশালী চীন সরকার তাদের ধরে শিবিরে পুরছে
তারপর তাদের সম্পদ ও ব্যাংকে থাকা অর্থ কুক্ষিগত করছে
এমনকি আরও পয়সা কামাতে তাদের শরীরটাকেও ছাড় দিচ্ছে না
তাদের পাচার করছে, তাদের চুল আমেরিকানদের কাছে বিক্রি করছে এবং দেহে প্রত্যঙ্গগুলো বিকিয়ে দিচ্ছে ধনী সৌদ আর এর খোঁজে আসা পর্যটকদের কাছে
পূর্ব তুর্কিস্তান আরেকটি বাংলাদেশের মতোই হতে চলেছে
এখানকার জনগণ সিসিপি'র নিয়ন্ত্রণের শঙ্কায় দিন কাটায় এবং গণতান্ত্রিক সাম্যাবস্থা যেখানে স্বপ্ন হয়েই থাকবে
এটা অবশ্য চীনের চেয়ে আরো ভালো এক প্রতিবেশী দেবে ভারতকে, যোগ করেন তিনি
প্রতিবেদনে বলা হয়, হার্ডিং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এসব মন্তব্য করেন
তিনি বলেন, বাঙালি জনগণের ওপর পাকিস্তানি বাহিনী বর্বর গণহত্যা চালায়
মধ্য এশিয়ার টার্কিক ভাষাভাষি সংখ্যালঘু মুসলমানরা হলো উইঘুর
এরা হান চাইনিজদের থেকে সম্পূর্ণ ভিন্ন এক নৃ-গোষ্ঠী
জিনজিয়াংয়ের রাজধানী উরুমচি (সংক্ষিপ্ত আকারে উশি বলা হয়) বেইজিং অপেক্ষা কাবুলের বেশি নিকটবর্তী
২০০৯ সালে ইতিহাসের কুখ্যাত রায়ট ছড়িয়ে পড়ে উরুমচির রাস্তায় রাস্তায়
সেখানে হান চাইনিজদের বিরুদ্ধে উইঘুর মুসলমানরা রুখে দাঁড়ায়
উরুমচি রায়টের পর চীনের সিসিপি সরকার ওই গোটা অঞ্চলকে খোলা আকাশের নিচে এক জেলখানায় পরিণত করেছে
লিলি বলতে থাকেন, আমি উরুমচিতে বাস করতাম
সেখানে প্রক্যেকটি পরিবারের কেউ না কেউ নিখোঁজ বা গুম হয়ে গেছেন
যাদের পরিবার উরুমচিতে ছিল না, তাদের অন্তত অর্ধেক প্রাপ্তবয়স্ক সদস্য নিখোঁজ ছিলেন
শহরের প্রতিটা জায়গায় পুলিশের বিচরণ
মানুষ ভীতসন্ত্রস্ত
পুলিশ মানুষের মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতো
কারো ফোনে যদি ধর্মীয় বা বিদেশি অ্যাপ বা ভিপিএন অথবা এমন কিছু পেতো যা তাদের পছন্দের নয়, তবে পুলিশ এক বা দুই সপ্তাহ পর তাদের বাড়িতে যেতো
আর এর পরই ওই বাড়ির কেউ না কেউ নিখোঁজ হতেন
কোথাও লুকানোর কোনো জায়গা নেই
যত রকম প্রযুক্তিগত সুবিধা তাদের কাছে রয়েছে তার সবই ব্যবহার করা হতো
চীন মানুষের ফোনের জিপিএস ব্যবহার করতো তাদের নজরদারিতে রাখতে
ফোনের সব ধরনের অ্যাপের কার্যক্রমে চোখ রাখতো
মানুষের তথ্য সংগ্রহের কাজে হাজার হাজার কর্মী পোষে চীন সরকার
হার্ডিং তার এক বন্ধুর প্রসঙ্গও তোলেন, যিনি ২০১৮ সালে নিখোঁজ হয়েছিলেন
বন্ধুর সম্পর্কে বলেন, সে ছিল উইঘুর, তবে সবার কাছে সে নিজেকে খ্রিস্টান বলতো
ওই বছরের পর থেকে আমি তার কোনো খোঁজ পাইনি
তবে সে ছাড়া পেয়েছে খবর পেয়েছি
আমার ধারণা বন্ধুটিকে এখন জোরপূর্বক শ্রমিক বানিয়ে দেয়া হয়েছে
হার্ডিং তাদের স্বায়ত্ত্বশাসন, মানবাধিকার, সমতা এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামকে স্বীকৃতি দিতে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন
সেইসাথে পূর্ব তুর্কিস্তানের নির্বাসিত সরকারকে কূটনৈতিকভাবে সমর্থন জানানোর মাধ্যমে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা প্রদানের আহ্বান জানান
বলেন, পূর্ব তুর্কিস্তানের মানুষ শান্তিতে জীবন কাটানোর স্বপ্ন দেখে
কিন্তু চীনের অর্থনীতির প্রলোভনে এই বিশ্ব তাদের (পূর্ব তুর্কিস্তান) থেকে মুখ ফিরিয়ে নিয়েছে
একটু ভালো ভবিষ্যত গড়ে দিতে তাদের প্রতি আমাদের সাহায্যের হাত বাড়ানো উচিত
সূত্র : দ্য কূটনীতি
করোনাভাইরাস মহামারীর মধ্যেই ভারতে আক্রমণ করেছে ফসলের মহাশত্রু পঙ্গপাল
ইতিমধ্যে পঙ্গপালের ঝাঁক হামলা চালিয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে
এবার উড়ে আসছে রাজধানীর পার্শ্ববর্তী গুরুগ্রামে
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গুরুগ্রামের সাইবার হাব এলাকায় শুক্রবার বিকাল থেকেই পঙ্গপালের উপদ্রব শুরু হয়
যার কারণে স্থানীয় বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা প্রশাসন
থালা-বাসন বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর পরামর্শও দেয়া হয়
কিন্তু রাত পেরিয়ে গেলেও মরু পতঙ্গের দল এলাকা ছেড়ে যায়নি
বরং শনিবার সকালে গোটা এলাকা পঙ্গপালে ছেয়ে যায়
আতঙ্কে দরজা-জানালা বন্ধ করে বাড়িতেই বসে থাকেন স্থানীয়রা
পঙ্গপালের উপদ্রবে ভারতের গ্রামাঞ্চলে শস্যহানির আশঙ্কা রয়েছে
হরিয়ানার ঝাজ্জরে ইতিমধ্যেই পৌঁছে গেছে পঙ্গপালের দল
তাদের মারতে কৃষকদের দমকল প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন, যাতে দমকলের ইঞ্জিন থেকে কীটনাশক স্প্রে করা যায়
পঙ্গপালের বিরুদ্ধে রাজ্যের সব গ্রামে সতর্কবার্তা পৌঁছে দিতে নির্দেশ দিয়েছে রাজ্য কৃষি দফতর
অন্যদিকে পাশের রাজ্য থেকে পঙ্গপাল এসে ঢুকতে পারে আশঙ্কা করে প্রস্তুতি শুরু হয়েছে দিল্লিতেও
গুরুগ্রাম-দ্বারকা এক্সপ্রেসওয়েতে ইতিমধ্যেই পঙ্গপালের দেখা মিলেছে
এ জন্য সব বিমান সংস্থাগুলোকে সতর্কতামূলক নির্দেশ দিয়েছে দিল্লি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল
পঙ্গপালের গতিবিধি জানতে বিশেষ নজরদারি দলও গঠন করা হয়েছে
পঙ্গপাল নিয়ন্ত্রণে ১১টি কন্ট্রোলরুম খুলেছে কেন্দ্রীয় সরকার
আইন করলে হবে না, মানসিকতাও বদলাতে হবে: প্রধানমন্ত্রী নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান প্রধানমন্ত্রীর তরুণ প্রজন্মকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন আধুনিক নারী রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূত না, বহুমুখী প্রতিভার অধিকারী খালেদা জিয়াকে যথেষ্ট উদারতা দেখিয়েছি: প্রধানমন্ত্রী ফোর্বসের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা নেপাল ও ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে উপকৃত হবে ঢাকা-দিল্লী মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী শ্রমজীবী মহিলা হোস্টেলসহ ৮ স্থাপনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দিলেন প্রধানমন্ত্রী করোনার প্রভাব মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার- প্রধানমন্ত্রীর মেঘনা নামে কুমিল্লা ও পদ্মা নামে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো দৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব শান্তি সম্মেলনে 'ঢাকা শান্তি ঘোষণা' গৃহীত শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সম্পদ ব্যবহার করুন: প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার তাগিদ প্রধানমন্ত্রীর যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর দেশবাসীকে শপথ করানোর প্রস্তুতি নিতে নির্দেশনা উপকূলীয় এলাকার ৫৩ শতাংশ জমি সরাসরি লবণাক্ততায় আক্রান্ত
হোম
আন্তর্জাতিক
ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, অন্তত ২৭ অভিবাসীর মৃত্যু
আলোকিত ভোলা
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১
-