content
stringlengths
0
129k
আমরা জাতিগত ভাবে অর্থনৈতিক চেতনায় উদাসীন হলেও আমদের এই নতুন বছর শুরু করার চেতনা আসল অর্থনৈতিক চিন্তা চেতনার সঙ্গে সংযুক্ত হয়েই
তাই পহেলা বৈশাখমানেই হালখাতা, বিশেষ করে ব্যবসায়ীদের কাছে
আর গ্রাম বাংলার প্রতিটি মানুষের কাছে বৈশাখ মানেই পার্বণ
নতুন ফসলের ঘ্রাণ নেবার সময়, উৎসবে মাতোয়ারা হয়ে উঠা আর সবার কাছে একটাই লক্ষ্য মেলায় যাওয়া
মূলত পহেলা বৈশাখ মানেই বাঙালীর মিলন মেলা
মিষ্টি স্বাদের খাবার আর নানা পিঠা, পায়েশ সন্দেশের আয়োজন- বাঙালীর অতিথি পরায়ণতাকে আরও একবার শানিয়ে নেয়
একসময় ছিল পহেলা বৈশাখ মানেই ছিল যাত্রা, পালা গান, কবিগান, জারিগান, গম্ভীরাগান, গাজীর গান আর আলাপ গানের আসর
আর এসব গানের সঙ্গে পাল্লা দিত আমাদের লোকায়ত ঐতিহ্যের বাউল গান, মারফতী, মুর্শিদী এবং ভাটিয়ালী গান
বাংলা নববর্ষের প্রতিটি আয়োজনে ছিল এক ভিন্ন ধারার আখ্যান, তাই বাংলাদেশের একেক অঞ্চলে বৈশাখ উদযাপনে একেক ভাবধারা পরিলক্ষিত হয়
কোথাও চলত পূণ্য উৎসব, ঢাকায় চলত ঘুড়ি উৎসব, মুন্সিগঞ্জে চলত ষাড়ের দৌড়, চট্টগ্রামে হত বালির লড়াই বা রেসলিং আর রাজশাহীতে হত গম্ভীরা
এছাড়া গ্রাম-গঞ্জে অঞ্চল ভেদে নানারকমের মেলা আর উৎসবের প্রচলনতো ছিলই
আমাদের পারিবারিক অবকাঠামোতে পহেলা বৈশাখ এক ভূমিকা রেখেছে
বিশেষ করে নতুন জামাই তার স্পেশাল আপ্যায়ন পেতেন এই সময়টাতেই
বৈশাখের এই প্রথম দিনটিতে সবার আনন্দ প্রকাশ পায় একটু অন্যভাবে নতুন শাড়ি আর পাঞ্জাবীতে নিজেদের জাতীয় পোশাকের ধ্যানধারণায় মেতে উঠে বাঙালি নরনারী
রঙ আর আলোর প্রাচুুর্যে এই সময় পোশাক হয়ে উঠে বর্ণিল
হাতভর্তি কাচের চুড়ি, অন্য অলংকারে মাটির ছোঁয়া, কপালে লাল সূর্য রঙা টিপ, চারিদিকে ঢোল ঢাকুরের শব্দ ইত্যাদি সবকিছু মিলিয়ে এক অন্যরকম পার্বণ- এই তো আমাদের ঐতিহ্যমণ্ডিত পহেলা বৈশাখ
বৈশাখ এখন তার স্টাইল পাল্টে ফেলেছে
অবাক লাগছে, আসলে আমরা নিজেরাই পাল্টে ফেলছি নিজেদের চিরায়ত এই প্রথাকে
আমাদের লোকজ এই ক্ষণটিকে মেট্রোলাইফে আমরা রূপান্তর করে নিয়েছি
জাতি হিসেবে আমাদের আধুনিকতা, পারিপার্শ্বিক বিচার, স্যাটেলাইট আগ্রাসন আর বিশ্বায়নের প্রভাবে আমাদের পহেলা বৈশাখ এখন উঠে এসেছে পোশাকে, টিভি চ্যানেলে, বখাটে ছেলের রমনার বটমূলে ছুটে যাওয়ায়, চারুকলার একদল পাগলপ্রায় তরুণদের ুউদ্দীপনায় আর হাজার হাজার মানুষের রাজপথের ঢলে
এ কথা নিশ্চিত করে বলা যায় বৈশাখের এই নাগরিক রূপ এখন অনেক বেশি বর্ণাঢ্য
এতে প্রাণের ছোঁয়া তো আছেই, সঙ্গে বাড়তি পাওনা হিসেবে থাকছে একটি বিশেষ দিনকে বিশেষ রূপে গ্রহণ করার মানসিকতা
পহেলা বৈশাখ আমাদের কাছে অর্থাৎ মেট্রোপলিটন লাইফে যতটা না পার্বণ তার চেয়ে অনেক বেশি কার্নিভাল
তাই এর লোকায়ত রূপে আমরা দিয়েছি কঠিন চারদেয়ালের স্পর্শ
সেই স্পর্শের যাতনায় পহেলা বৈশাখ এখন ছুটে চলছে রমনায় ছায়ানটের গান শুনতে, কিংবা মেলা, রেস্টুরেন্ট অথবা ক্যাফেতে বসে পান্তা ইলিশ আর পেঁয়াজ কুচি খেতে, কখনো কখনো আমরা ছুটছি ভোর সকালে মুখোশ হাতে আনন্দ র‌্যালিতে, গানপাগল তরুণরা চাইছে ওপেন এয়ার কনসার্ট, সানসিল্ক খুঁজে চলছে রমনা বটমুলে কিংবা চারুকলা চত্বরে সুন্দরী সৌভাগ্যবতী রূপসীদের
স্যাটেলাইট চ্যানেলগুলো পুরো একদিন পাল্টে দিতে চাচ্ছে তাদের নিয়মিত কর্মসূচী, দর্শককে বন্দী করতে চাইছে বৈশাখি স্টাইলে
বুটিক হাউজগুলো তাদের ফ্যাশন চর্চায় আর স্টাইল তৈরিতে ব্যবহার করছে বৈশাখকে এক নতুন বাণিজ্যিক স্টাইলে
আমাদের মতো পাক্ষিক কিংবা দৈনিক পত্রিকাগুলো মেতে উঠছে পহেলা বৈশাখের বিশেষ সংখ্যায়
তাই বৈশাখ স্টাইল এখন আর আম জনতার নয়, ফ্যাশন ডিজাইনার, টিভি প্রোডিউসার, আর্টিস্ট, সেলিব্রেটি, জার্নালিস্ট, ক্যামেরা ম্যান ইত্যাদি সবার কাছে বৈশাখ এখন বাড়তি রূপ ধারণ করেছে
বৈশাখ মানেই খানিকটা উত্তাপ
উত্তাপ মানেই লাল রঙের আকুতি
পরনে সুতি তবুও রঙের উত্তাপে আমাদের মাঝে যে মোহ সঞ্চারিত হয় তার কারণে আগামী বছরেও হয়তো বৈশাখে নতুন স্টাইল সংযোজিত হবে
আমরা নিজেদের খুঁজে পাব নতুন রূপে
ডেস্ক রিপোর্ট : কোনো 'রাজনৈতিক শর্ত' ছাড়াই বাংলাদেশের চাহিদা অনুযায়ী সামরিক সরঞ্জাম সরবরাহে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান
গতকাল বুধবার বিকেলে ঢাকায় তুরস্ক দূতাবাসে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাব সদস্যের সঙ্গে আলোচনায় তিনি এ কথা জানান
প্রবর্তন অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ ( ) ফিডটি অনুসরণ করুন
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, তাঁদের বেশির ভাগ প্রতিরক্ষা পণ্য অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই তৈরি করা হয়
তাঁদের ড্রোন ব্যবহার করা হয় লিবিয়া, সিরিয়া, নগরনো কারাবাখে
মুস্তাফা ওসমান বলেন, 'তুরস্ক প্রতিরক্ষা শিল্পে বিশাল অগ্রগতি অর্জন করেছে
উন্নত অর্থনীতির দেশগুলো থেকে যখন আমরা কিছু কিনতে চাই তখন সব সময় সেই কেনাকাটার সঙ্গে কিছু রাজনৈতিক শর্ত থাকে
রাষ্ট্রদূত বলেন, 'তুরস্ক সব সময় যৌথ উদ্যোগ বা প্রযুক্তি স্থানান্তরের প্রস্তাব দেয়
জাহাজ নির্মাণের ক্ষেত্রেও এটি প্রযোজ্য
আমরা সব সময় বলি, আপনারা চাইলে আমরা একসঙ্গে জাহাজ নির্মাণ করতে পারি
বাংলাদেশের জন্যও এটি অত্যন্ত প্রযোজ্য
রাষ্ট্রদূত তুরান বলেন, এই জাহাজ (তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে নির্মাণ করা) শুধু সামরিক নয়, নৌযান হিসেবেও ব্যবহার হতে পারে
এটি একটি বড় সুযোগ
তুরস্ক সব সময় রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যন্ত্রাংশ দিয়ে থাকে
আর এখানে কোনো রাজনৈতিক শর্ত নেই
রাষ্ট্রদূত বলেন, 'আমরা একে দীর্ঘমেয়াদি অংশীদারি, গভীর রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন হিসেবেও দেখি
আরও পড়ুন : থাইল্যান্ডকে হারালে বিশ্বকাপের আরেকটু কাছে মেয়েরা
প্রতিরক্ষা কেনাকাটা বাণিজ্য হিসেবে গণ্য হয় না উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, তুরস্ক বাংলাদেশ সেনাবাহিনীকে 'মাল্টি লঞ্চার রকেট' দিয়েছে
এটি বাণিজ্য ভারসাম্যকে প্রভাবিত করছে না
বাণিজ্য ভারসাম্যের জন্য বাংলাদেশের তথ্য-প্রযুক্তি, ওষুধ, তৈরি পোশাক খাতেও তুরস্ক যুক্ত হতে পারে
বাংলাদেশ কী ধরনের প্রতিরক্ষা পণ্য কিনতে চাচ্ছে জানতে চাইলে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, 'আমাদের প্রতিরক্ষা সহযোগিতা কোনো একক খাতে সীমিত নয়
তুরস্কের বিভিন্ন কম্পানির সঙ্গে বাংলাদেশের কম্পানিগুলোর আলোচনা চলছে
তবে আমি এখন এ বিষয়ে বিস্তারিত বলতে পারব না
রাষ্ট্রদূত বলেন, 'আমাদের সমন্বিত অংশীদারি আছে
যা প্রয়োজন তা আমরা দেব
ক্রেতাদের যা প্রয়োজন তাই আমরা দিয়ে থাকি
এর উদাহরণ হিসেবে রাষ্ট্রদূত তুরান বলেন, জাহাজ নির্মাণ কম্পানিগুলোও 'প্যাট্রল ভেসেলস' নির্মাণ করছে
সেগুলো উন্নত প্রযুক্তির
তিনি বলেন, 'আমরা সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে আলোচনা চালাচ্ছি
বিমানবাহিনী প্রধান তুরস্ক সফর করে দ্বিপক্ষীয় আলোচনা করেছেন
এ মাসের শেষ দিকে আমাদের নৌবাহিনী প্রধান বাংলাদেশে আসছেন
আমরা লেনদেন সম্পন্ন করেছি
বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী আমরা প্যাট্রল ভেসেল নির্মাণ করতে পারি
ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, চীনের উত্থানের কারণে ভূরাজনৈতিক প্রতিযোগিতা পশ্চিম থেকে এশিয়ায় চলে এসেছে
চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভারসাম্য তৈরির চেষ্টা করছে
ক্ষমতার রাজনীতিতে সব সময় ভারসাম্য থাকে
কিছু দেশ আইপিএসকে সমর্থন করছে
এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত
আরও পড়ুন : দুই ফরম্যাটে র‌্যাংকিংয়ে একনম্বরে বাবর আজম
প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত ইঙ্গিত দেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার থেকে জামায়াতে ইসলামী নেতাদের বাঁচাতে চিঠি পাঠানো তুরস্ক এখন পুরোপুরি বদলে গেছে
তিনি বলেন, এ দেশের কোনো দলের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নেই তুরস্কের
বাংলাদেশের আইন কিভাবে চলবে বা কোন রাজনৈতিক দলকে জনগণ গ্রহণ করবে সেটি এ দেশের অভ্যন্তরীণ ব্যাপার
মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় কার্যকর নিয়ে টানাপড়েন দেখা দিয়েছিল তুরস্কের সঙ্গে
মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় রাষ্ট্রদূতকেও ডেকে নিয়েছিল আংকারা
কিন্তু পরবর্তী সময়ে পুরো সম্পর্কটা আবারও স্বাভাবিক হয়েছে
রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক চিঠিই পুরো সম্পর্কের গতিপথ বদলে দিয়েছে
রাষ্ট্রদূত তুরান বলেন, ২০১৬ সালে যখন তুরস্কে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়, তখন বিশ্বের প্রথম দেশ হিসেবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সমর্থন জানিয়ে লিখিত বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তুরস্কের ইউরোপীয় বন্ধুরা, সরব হওয়ার আগেই অভ্যুত্থানের বিরুদ্ধে সরব হয়েছিলেন শেখ হাসিনা
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রশ্নে তুরস্কের কি অবস্থান পাল্টেছে - এমন প্রশ্নে রাষ্ট্রদূত তুরান কৌশলী উত্তর দেন
তিনি বলেন, তুরস্ক আগে ভুল করেনি
তৃতীয় পক্ষ দুই দেশের মধ্যে ভুল-বোঝাবুঝি সৃষ্টি করেছিল
তিনি আরো বলেন, তুরস্ক মৃত্যুদণ্ডের বিরুদ্ধে
তবে শেষ পর্যন্ত এটি বাংলাদেশের বিচারব্যবস্থার বিষয়
রোহিঙ্গা সংকট মোকাবেলায় তুরস্কের সহযোগিতা ও তুরস্কের ফার্স্ট লেডির কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত
ডিকাব সহসভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন
আলিয়া ভাট নিজেকে চেনাতে ব্যস্ত
তাইতো অন্যরকম চরিত্রে অভিনয় করছেন তিনি
'হিন্দি মিডিয়াম'-এর পরিচালক সাকেত চৌধুরীর সঙ্গে কাজ করতে চলেছেন আলিয়া ভাট
পরিচালকের পরবর্তী ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়াকে
মূলত এর মাধ্যমে ব্যাঙ্গাত্মকভাবে বিভিন্ন 'ম্যাসেজ' দেওয়া হবে সমাজের উদ্দেশ্যে
ভিন্নধর্মী এই কাজটি করতে সম্মতি জানিয়ে আলিয়া জানান, তিনি ভীষণ আনন্দিত এমন একটি কাজের প্রস্তাব পেয়ে
এমন কাজ করা সামাজিক দায়িত্ব পালন করার মতোই
সূত্রের খবর, ছবির চিত্রনাট্যের ওপর এখন কাজ চলছে
সাকেত এই ছবির জন্য আলিয়াকে প্রস্তাব দেন এবং অভিনেত্রীর স্ক্রিপ্ট পছন্দ হয়েছে
পাশাপাশি অভিনেতার খোঁজ করা হচ্ছে
চিত্রনাট্য এবং কলাকুশলীরা ফাইনাল হয়ে গেলেই শুটিং শুরু করা হবে
প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা