content
stringlengths
0
129k
এই বছরই 'ব্রহ্মাস্ত্র' নিয়ে আসছেন অয়ন মুখার্জি
প্রথমবার বড়পর্দায় রণবীর-আলিয়ার জুটি দেখতে পাবেন দর্শকেরা
তাদের ছাড়াও এই সিনেমায় দেখা যাবে অমিতাভ বচ্চন, ডিম্পেল কাপাডিয়া, নার্গাজুনা ও মৌনি রায়কে
সম্ভবত ২০২০ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি
২০১৪ সালে ইমতিয়াজ আলী পরিচালিত হাইওয়ে ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট
ছবিটির প্রযোজক ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা
ওই ছবির পর নতুন এ ছবিতে নাম লেখানোর মধ্য দিয়ে চতুর্থবারের মতো সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন আলিয়া
হাইওয়ে ছবিতে অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে আলিয়া প্রথমবারের মতো ফিল্মফেয়ার ক্রিটিকস অ্যাওয়ার্ড লাভ করেছিলেন
ট্রেন চলাচল করতে দরকার হয় লাইন
ওই লাইন স্পর্শ করেই চাকার সাহায্যে এঁকেবেঁকে এগিয়ে চলে ট্রেন
কিন্তু প্রচলিত এ ধারণা এবার পাল্টে যাচ্ছে
কেননা ট্রেন চলতে এখন আর চাকাকে লাইন স্পর্শ করতে হবে না
চুম্বকের সাহায্যে এটি এগিয়ে চলবে এবং চোখের পলকেই পৌঁছে যাবে গন্তব্যে
নতুন এ ধারণাটি যিনি নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, এক বাংলাদেশি বিজ্ঞানী
বাংলাদেশি এ বিজ্ঞানীর নাম ড. আতাউল করিম
বিশ্বের সেরা ১০০ জন বিজ্ঞানীর একজন তিনি
আতাউল করিম আমেরিকার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার নরফোকে অবস্থিত ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে কর্মরত আছেন
তার এ সাফল্যে মুগ্ধ পুরো বিশ্ব
মার্কিন গণমাধ্যমেও বিষয়টি ফলাও করে প্রচারিত হয়েছে
ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটির গবেষকেরা বিগত ৭ বছর ধরে এ ধরনের একটি ট্রেন তৈরির গবেষণায় ফেডারেল প্রশাসনের বিপুল অর্থ ব্যয় করেন
কিন্তু তা সাফল্যের আশপাশেও যেতে পারেনি
অবশেষে ২০০৪ সালে এই গবেষণা প্রকল্পের নেতৃত্ব গ্রহণ করেন ডঃ আতাউল করিম
এরপর তিনি মাত্র দেড় বছরে ট্রেনটি নির্মাণে সক্ষম হন
গবেষণাটি পরীক্ষামূলকভাবেও সফল হয়েছে
এখন শুধু বানিজ্যিক ভিত্তিতে চালু করার কাজটি বাকি
জার্মানি, চীন ও জাপানে ১৫০ মাইলের বেশি বেগে চলমান ট্রেন আবিষ্কৃত হয়েছে আগেই
কিন্তু এসব ট্রেনে প্রতি মাইল ট্রাক বা লাইনের জন্য গড়ে খরচ ১১০ মিলিয়ন ডলার
কিন্তু ড. করিমের আবিষ্কৃত এ ট্রেনে খরচ হবে মাত্র ১২/১৩ মিলিয়ন ডলার
দেখতেও আকর্ষণীয় এ ট্রেনের বৈশিষ্ট্য হচ্ছে তা স্টার্ট নেয়ার পর আর লাইনকে স্পর্শ করবে না
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন ড. করিম
এরপর পদার্থ বিজ্ঞানে এম.এস, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এম.এস এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন আলাবামা ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮১ সালে
প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেয়ার পর পেশাগত জীবন শুরু করেন ড. করিম
মেধা ও যোগ্যতার মাধ্যমে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র তথা বিশ্বের মেধাসম্পন্ন ৫০০০ গবেষক-ছাত্রের নেতৃত্ব দিচ্ছেন অন্তত ৬০০ ফ্যাকাল্টিতে
ড. করিমের নেতৃত্বে পরিচালিত হচ্ছে ৬টি কলেজ, কমপক্ষে ২০টি গবেষণাকেন্দ্র, ৬ শত শিক্ষক এবং ৫ হাজারের উপরে গ্রাজুয়েট ও আন্ডার-গ্রাজুয়েট ছাত্র-ছাত্রী
নকীব সাহিত্য পদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন | | নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন
সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ০৯:৩৪ অপরাহ্ন
অপেন লেটার
সোশ্যাল মিডিয়া
টিভি স্ক্রিন
স্ক্যান্ডাল
ডেইলি ইসলাম
লাইফ স্টাইল
গভর্নমেন্ট
স্টক মার্কেট
ক্লাসিফাইডস
দা ওয়ার্ল্ড
আমাদের পরিবার
ন্যাশনাল, লিড নিউজ, স্পেশাল
নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন
নকীব সাহিত্যপদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন
আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
নকীব সাহিত্য পদক পেলেন মুহাম্মদ যাইনুল আবিদীন
শীলনবাংলা ডটকম :: শিশু সাহিত্যে অবদান রাখায় জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব-এর পদক পেলেন স্বপ্নচারী কথাসাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মরহুম মহিউদ্দিন আকবর রহ. মরণোত্তর ও শিশুসাহিত্যিক এনায়েত রসুল
শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কচিকাঁচার আসর মিলনায়তনে এ পদক প্রদান করা হয়
পদক প্রদান অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে আরবি চর্চা নেই
বাড়াতে হবে
মাদরাসায় সাহিত্যচর্চার দ্বার উন্মুক্ত নয় সমালোচনা করে তিনি বলেন, দাওরায়ে হাদিস শেষ হয়ে যায় অথচ বাংলায় ঠিক মতো লিখতে পারে না
আমি মনে করি, শিক্ষার্থীদের গড়ে তোলার কাজটি এখনও ঠিক মতো হচ্ছে না
সবাইকে সযতœ হওয়া উচিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী
বিশেষ অতিথির আলোচনায় মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী বলেন, সাহিত্যের ধর্ম নেই
সাহিত্যের বিষয় হতে পারে ইসলাম বা অন্য কিছু
হাসসান বিন সাবেত নবীজীর পক্ষে সাহিত্য রচনা করেছিলেন
আমাদের তরুণদেরও সে ধারায় এগিয়ে যেতে হবে
সাহিত্য দিয়েই অপসংস্কৃতির মোকাবেলা আমাদের করতে হবে
দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী
দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী বলেন, মাদরাসা থেকে উঠে আসা লেখক তারুণ্যকে তুলনা করা হলে তা খুবই নগন্য
সংবাদপত্রের মেইনস্ট্রিমে কাজ করার মানুষ এখনো তৈরি হয়নি
হ্যাঁ, ফিচারে কাজ করা আর সাংবাদিকতা এক জিনিস নয়
নকীবের সাহিত্যে পদক দেয়ার বিষয়টিকে অভিনন্দন জানান বর্ষীয়ান এই লেখক
পদক গ্রহণ করেন কবি মহিউদ্দিন আকবর রহ.-এর পক্ষে কবির একমাত্র তনয় তওফিক আকবর
পদক বিতরণের পর পুরস্কারপ্রাপ্তদের অনভূতির আলোচনায় কবি মহিউদ্দিন আকবর রহ.- তনয় তওফিক আকবর বলেন, আমার বাবা সবসময় নিজেকে আড়ালে রেখে কাজ করতেন
অন্যের জন্য খাটতে পারাকে গৌরববোধ করতেন
লেখক গবেষক ও ইসলামী চিন্তাবিদ শরীফ মুহাম্মদ বলেন, নকীব পত্রিকার সবাইকে মোবারকবাদ জানাই
মহিউদ্দিন আকবর ভাইকে স্মরণ এটা ভালো দিক
সময়ের শক্তিমান লেখকদের পদক দেয়ার উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়
তবে এ দায়িত্ব ছিল বড়দের
শিশু পত্রিকা কাজটি করেছে
অভিভাবকত্বের দায়িত্ব নেয়ায় নকীবকে আন্তরিক অভিনন্দন জানাই
পত্রিকার বাইরে বাড়তি একটা দায়িত্ব সবাই নেয় না
পত্রিকার কাজও না এটি
সাংস্কৃতিক সংগ্রাম, বুদ্ধিবৃত্তিক ও সাহিত্য সংগ্রামকে চতুমুর্খীভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রত্যয়
এ ঘরানার অন্যান্য পত্রিকার সম্পাদকদের প্রতিও এমন দায়িত্ব গ্রহণের আহ্বান জানান লেখক শরীফ মুহাম্মদ
শরীফ মুহাম্মদ বলেন, মহিউদ্দিন আকবর ভাইয়ের সঙ্গে আরও বেশী দেখা হওয়ার প্রয়োজন ছিল বলে আমি করি
যোগ্য মানুষদের সঙ্গে এ আক্ষেপ যেন আমাদের কমে আসে
মহিউদ্দিন আকবর রহ. স্মরণে পদক প্রদান ও জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব
অনুষ্ঠান সঞ্চালনা করেছেন মাসিক নকীব-এর সম্পাদক মুনতাছির আহমদ ও নকীবের নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ
জাতীয় পদক কাউকে দিলেই যে তিনি যোগ্য তা নয় বলে মন্তব্য করেছেন জামিআ আজমিয়া দারুল উলূম-এর শিক্ষাসচিব-সিনিয়র মুহাদ্দিস ও নকীবের নিয়মিত লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পুরস্কার পেয়েছেন অথচ নিজের এলাকায় লেখক হিসেবেও চিনে না, এমন নজীর আছে
পার্শ্ববর্তী ভারতের উদাহরণ টেনে মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, মাওলানা ওয়াহিদ উদ্দীন খান ভারতের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন
দারুল উলূম দেওবন্দের শিক্ষক আরবিতে কাজ করে ভারত পুরস্কার পেয়েছেন
এটা গৌরবের
কিন্তু বাংলাদেশে এমন নজীর নেই
সঠিক মূল্যায়ন হয় না
নিরপেক্ষ মূল্যায়ন হলেই দেশের শিল্প-সংস্কৃতি ও সাহিত্য সঠিক ধারায় এগিয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, যোগ্য, দক্ষ ও কাজের মানুষ, সাহিত্য বিনির্মাণে অবদান রেখেছেন এমন অথবা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে কাজ করা মানুষকে মূল্যায়ন করা উচিত
কথাসাহিত্যিক এনায়েত রসুলকে পদক তুলে দিচ্ছেন কথাসাহিত্যিক শরিফ মুহাম্মদ ও মাসিক নকীব-এর সম্পাদক মন্ডলীর সভাপতি নুরুল করিম আকরাম
কথাসাহিত্যিক এনায়েত রসুল বলেন, আমি মূলত ঘাউড়া প্রকৃতির
নকীবের সাহিত্যপদক পেয়ে আমি উচ্ছ্বসিত, খুশি
আমি জানতামই না, এখানে আমাকে পদক দেয়া হবে