content stringlengths 0 129k |
|---|
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
গোটা বিশ্বের বিস্ময় ॥ উন্নয়ন সমৃদ্ধির মহাসোপানে বাংলাদেশ সাকিবকে নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ আমরা শিক্ষিত বেকার চাই না ॥ শিক্ষামন্ত্রী কুয়েট বন্ধ ঘোষণা রফতানি আয় পাঁচ দশকে ৯৬ গুণ বেড়েছে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান, আজ দেখাবে লালকার্ড প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন গাদ্দাফি পুত্র সাইফ গণফোরামের কাউন্সিলে জামায়া... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
বলিউডে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয় |
অনেকেই জুটি হয়ে কাজ করতে গিয়ে প্রেমে পড়েছেন |
সেই প্রেমে অনেকে ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মতো সফল হয়ে ঘর বেঁধেছেন |
তবে বেশিরভাগ গল্পটাই ব্যর্থতাই |
সেই তালিকায় থাকা অন্যতম এক নাম কারিনা কাপুর |
এমনিতে শহীদ কাপুরের সঙ্গে তার প্রেমটাই সবসময় আলোচনায় থাকে |
তবে হৃতিক রোশনের সঙ্গেও যে প্রেমটা বেশ জমিয়ে তুলেছেন কারিনা, সেটাও অজানা নয় |
বলিউডে এক সময়ে চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন হৃতিক ও কারিনা জুটি |
সে যেমন জুটি হিসেবে তেমনি অফ স্ক্রিনে জমাট কেমিস্ট্রির জন্যও |
কারিনার নামের পাশে তখনও 'খান' বসেনি |
তবে 'বেবো'র প্রেম, অর্থাৎ হৃতিক তখন বিয়ে করে সংসারী |
হৃতিকের প্রেমে মগ্ন কারিনা নাকি নিজের প্রায় সব কিছুই ভুলতে বসেছিলেন |
শোনা যায়, হৃতিকের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলেন কাপুর কন্যা |
২০০১ সালে করণ জোহর পরিচালিত 'কাভি খুশি কাভি গম' ছবিতে একসঙ্গে প্রথম অভিনয় করেন হৃতিক-কারিনা |
এরপর থেকে কাছাকাছি আসার গল্প রটতে থাকে দুজনকে ঘিরে |
একাধিক ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ |
ছবিগুলোর বেশিরভাগই অবশ্য বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ডানা মেলে হৃতিক-কারিনার রসায়ন |
পেশাগত সৌজন্যের সীমা ছাড়িয়ে বাড়তে থাকে ঘনিষ্ঠতা |
ঠিক সেই সময়ে দু'জনের মাঝখানে এসে দাঁড়ায় হৃতিকের পরিবার |
হৃতিকের জীবন থেকে সরে যেতে অনুরোধ করা হয় কারিনাকে |
পরবর্তীকালে কারিনা যদিও এসব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন |
অতীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমার খুব চিন্তা হতো যে, এই গুঞ্জন ওর দাম্পত্যে প্রভাব ফেলতে পারে |
আমারও পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারত |
' মাঝে কেটে গেছে এক দশক |
আর একসঙ্গে ছবি করেননি বেবো-ডুগ্গু |
তবে কারিনার স্বামী সইফ আলি খানের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে হৃতিককে |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল চিকিৎসক মানবদেহে শূকরের কিডনি প্রতিস্থাপন করে এক অনন্য সাফল্য পেয়েছেন |
একদিন জীবন-রক্ষাকারী কিডনি প্রতিস্থাপনে মানুষের শরীরে প্রাণীর কিডনি সফলতার মুখ দেখবে বলে গত কয়েক দশক ধরে চিকিৎসকরা যে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন; নিউইয়র্কের চিকিৎসকরা সেই প্রচেষ্টায় প্রথম সফলতা পেলেন |
চিকিৎসকরা বলেছেন, শূকরের একটি জিন পাল্টে দিয়েছিলেন তারা |
পরে পরিবর্তিত জিনে নতুন শূকরের জন্ম দিয়ে সেটি বড় করে তোলেন |
এরপর সেই শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপন করে দেখতে পান সেটি স্বাভাবিকভাবেই কাজ করছে |
মানবদেহে অঙ্গপ্রতঙ্গ প্রতিস্থাপনের ঘাটতি মেটাতে বহুকাল ধরেই শূকরের অঙ্গ নিয়ে গবেষণা চলছে |
কিন্তু শূকরের শরীরের কোষে বিশেষ এক ধরনের সুগার; যা মানবদেহের কাছে আগন্তুক এবং তাৎক্ষণিকভাবে মানবদেহ তা প্রত্যাখ্যান করে |
কিডনি প্রতিস্থাপনের এই পরীক্ষার জন্য চিকিৎসকরা জিন-সম্পাদনা করে শূকরের জন্ম দেন |
জিন সম্পাদনা করে শূকরের শরীর থেকে সেই সুগার ফেলে দেওয়া হয় |
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আক্রান্ত না হয় সেজন্য শূকরের জিন সম্পাদনা করা হয় |
জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউ ইয়র্ক সিটির 'এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালে |
চিকিৎসকরা 'ব্রেইন ডেথ' এক নারীর শরীরের বাইরে এক জোড়া বড় রক্তনালীর সাথে শূকরের কিডনি সংযুক্ত করে দিয়েছিলেন |
এরপর চিকিৎসকরা দু'দিন ধরে এই কিডনি প্রতিস্থাপন পর্যবেক্ষণ করেন |
এতে দেখা যায়, কিডনির যেভাবে কাজ করার কথা ছিল, ঠিক সেভাবেই কাজ করছে |
এটি মানুষের কিডনি যে পরিমাণ বর্জ্য পরিশোধন করে মূত্র নিষ্কাশনে সহায়তা করে শূকরের কিডনিও একই কাজ করছে এবং তা মানবদেহ প্রত্যাখ্যান করেনি |
চিকিৎসকরা বলছেন, কিডনি গ্রহীতার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অস্বাভাবিক ছিল |
তবে কিডনি প্রতিস্থাপনের পর তা স্বাভাবিক হয়ে যায় |
এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপনে চিকিৎসক দলের নেতৃত্বে থাকা ডা. রবার্ট মন্টগোমারি বলেছেন, এটি পুরোপুরি স্বাভাবিক কাজ করেছে |
আমরা তাৎক্ষণিকভাবে মানবদেহে এটির প্রত্যাখ্যাত হওয়া নিয়ে উদ্বিগ্ন থাকলেও সেটি হয়নি |
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা মেডিক্যাল স্কুলের অধ্যাপক চিকিৎসক অ্যান্ড্রু অ্যাডামস বলেন, এই গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ |
এটি রোগী, গবেষক এবং নিয়ন্ত্রকদের আশ্বস্ত করবে যে, আমরা সঠিক পথেই এগোচ্ছি |
পশুর থেকে মানুষের শরীরে প্রতিস্থাপনের স্বপ্ন অথবা জেনোট্রান্সপ্ল্যান্টেশনের এই প্রচেষ্টা সতেরো শতকে ফিরিয়ে নিয়ে যায়; ওই সময় পশুর রক্ত মানবদেহে ব্যবহারের এক স্বপ্ন অঙ্কুরেই হোঁচট খেয়েছিল |
পরবর্তীতে ২০ শতকের শুরুর দিকে চিকিৎসকরা আফ্রিকা ও আরব অঞ্চলের এক ধরনের বড় বানর 'বেবুন'র অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের চেষ্টা করেছিলেন |
মৃতপ্রায় শিশু ফাইয়ের শরীরে বেবুনের হৃদযন্ত্র প্রতিস্থাপন করেছিলেন তারা |
পরে ওই শিশু সেই হৃদযন্ত্রে প্রায় ২১ দিন বেঁচে ছিল |
শূকরের হার্টের ভালভও কয়েক দশক ধরে মানুষের শরীরে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে |
রক্ত পাতলাকারী হেপারিন শূকরের অন্ত্র থেকে নির্গত হয় |
শূকরের চামড়া মানবদেহের পুড়ে যাওয়া চামড়া প্রতিস্থাপনে ব্যবহার হয় |
চীনের একদল চিকিৎসক মানুষের হারানো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে শূকরের কর্নিয়া ব্যবহার করেছেন |
এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালের গবেষকরা একজন মৃত নারীর দেহ ভেন্টিলেটরে রেখেছিলেন, তার পরিবার পরীক্ষায় রাজি হওয়ার পর |
ওই নারীও তার অঙ্গ দান করার ইচ্ছার কথা জানিয়েছিলেন |
কিন্তু তা দানের উপযোগী ছিল না |
ডা. রবার্ট মন্টগোমারি বলেন, পরিবারটি মনে করেছিল এই উপহার থেকে হয়তো ভাল কিছুর সম্ভাবনা দেখা দেবে |
তিন বছর আগে মন্টগোমারি নিজেও অঙ্গ প্রতিস্থাপন করেছিলেন |
হেপাটাইটিস সি আক্রান্ত একজন দাতার কাছ থেকে হৃদযন্ত্র নিয়েছিলেন তিনি |
নিউইয়র্কের এই চিকিৎসক বলেন, আমি সেই ব্যক্তিদের একজন ছিলাম; যারা আইসিইউতে শুয়ে অপেক্ষা করছিলেন |
আমি জানতাম না, আদৌ কোনও অঙ্গ সময়মতো আসবে কি-না |
বিশ্বের বিভিন্ন দেশের বেশ কয়েকটি বায়োটেক কোম্পানি মানব দেহের অঙ্গের ঘাটতি মেটাতে সহায়তা করার জন্য প্রতিস্থাপনের উপযুক্ত শূকরের অঙ্গ তৈরির কাজ করে চলেছে |
মার্কিন যুক্তরাষ্ট্রে ৯০ হাজারেরও বেশি মানুষ কিডনি প্রতিস্থাপনের জন্য অপেক্ষার প্রহর গুণছেন |
দেশটিতে গড়ে প্রত্যেকদিন কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা অন্তত ১২ জন মারা যান |
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেয়া বিশেষ বিমানে করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান |
সেখানে যাওয়ার পর সৌদি যুবরাজকে এড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে একটি ইসলামিক ব্লক গঠনের চিন্তা থেকে আলাদা বৈঠক করেন |
ইমরান খানের এই বৈঠক সহজভাবে নিতে না পেরে ইসলামাবাদে ফেরার জন্য পাক প্রধানমন্ত্রীকে দেয়া নিজের বিশেষ বিমান মাঝপথ থেকে নিউইয়র্কে ফিরে আসার নির্দেশ দেন যুবরাজ বিন সালমান |
সেই সময় পাক প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বলে জানানো হলেও যুবরাজ ক্ষেপে গিয়ে বিশেষ বিমান ফেরত নেন বলে পাকিস্তানি ম্যাগাজিন ফ্রাইডে টাইমস এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর দাবি করেছে |
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নেয়ার আগে সৌদি আরব সফরে যান ইমরান খান |
জেদ্দা থেকে ইমরান খান বাণিজ্যিক বিমানে যুক্তরাষ্ট্র যেতে চাইলে তাতে আপত্তি জানিয়ে নিজের ব্যক্তিগত বিমান করে যাওয়ার প্রস্তাব দেন সৌদি যুবরাজ |
ওই সময় পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়, একজন অতিথিকে বাণিজ্যিক বিমানে করে যুক্তরাষ্ট্রে যেতে দিতে চাননি যুবরাজ |
জাতিসংঘের অধিবেশন শেষে ২৮ সেপ্টেম্বর ইমরান খান যখন নিউইয়র্ক থেকে ইসলামাবাদে ফিরছিলেন সেই সময় যান্ত্রিক ত্রুটির অজুহাত দেখিয়ে পাক প্রধানমন্ত্রীকে বহনকারী সৌদি যুবরাজের দেয়া ব্যক্তিগত বিমান মাঝপথ থেকে নিউইয়র্কে ফিরে যায় |
পরে বাণিজ্যিক ফ্লাইটে ইসলামাবাদে ফিরে আসেন ইমরান খান |
কিন্তু পাকিস্তানের সাপ্তাহিক ম্যাগাজিন ফ্রাইডে টাইমস ৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছে, নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের খানের কিছু কূটনৈতিক তৎপরতায় বিচ্ছিন্ন ছিলেন সৌদি যুবরাজ |
সেখানে তিনি ইমরান খানের কিছু কর্মকাণ্ডে খুশি হতে পারেননি |
যুবরাজের সম্মতি ছাড়াই ইমরান খান সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন |
এই বৈঠকে বিশ্বের নিপীড়িত মুসলিমদের জন্য নেতৃত্বশীল একটি ব্লক তৈরির ব্যাপারে তিন দেশের এই তিন রাষ্ট্রনেতা আলোচনা করেন |
নিউইয়র্কে সৌদি যুবরাজ উপস্থিত থাকলেও ইমরান খান তাকে এ ব্যাপারে কোনো কিছুই জানাননি |
এমনকি ইরানি কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন পাক প্রধানমন্ত্রী |
ফ্রাইডে টাইমস বলছে, কার্যত এসব কারণে ক্ষেপে গিয়ে নিজের বিশেষ বিমান থেকে ইমরান খান-সহ পাকিস্তানি প্রতিনিধিদলকে নেমে আসার নির্দেশ দিয়েছিলেন সৌদি যুবরাজ |
ইমরান, মাহাথির ও এরদোয়ানের ওই বৈঠকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির আদলে একটি ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন |
এই চ্যানেলের উদ্দেশ্য হবে মুসলিম বিশ্বের বিভিন্ন সঙ্কট ও তার সমাধানের উপায় এবং ইসলামোফোবিয়ার (ইসলামভীতি) বিরুদ্ধে লড়াই করা |
নিউইয়র্কে থাকতেই ইমরান খান ঘোষণা দেন, তিনি মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন |
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে তিনি এ কাজ করছেন বলে জানান |
তবে ফ্রাইডে টাইমসের এই প্রতিবেদনকে বানোয়াট বলে দাবি করেছেন পাকিস্তান সরকারের এক মুখপাত্র |
তিনি বলেছেন, এটি একটি বানানো গল্প |
পাকিস্তান এবং সৌদি আরবের রাষ্ট্র নেতাদের মাঝে ভালো সম্পর্ক রয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.